৮৮ বছরে প্রথমবারের মতো হায়া সুফিয়ায় তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ এবারের আসন্ন রমজানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ৮৮ বছরে প্রথমবারের মতো তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশকিছু আয়োজন থাকছে এবার।

প্রসঙ্গত, হায়া সুফিয়াকে ১৯৩৪ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং ২০২০ সালে এটি আবারও মসজিদের মর্যাদা ফিরে পায়। এটিকে ওই বছরের ২৪ জুলাই নামাজের জন্য খুলে দেওয়া হয়। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে কোভিড-১৯ বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল।

কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, হায়া সোফিয়া ৫৩২ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। ১৪৫৩ সালে এটি মসজিদে পরিণত করা হয়। হায়া সোফিয়া গির্জা হিসেবে ৯১৬ বছর এবং ৮৬ বছর জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ১৯৮৫ সালে হায়া সোফিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

আর হায়া সোফিয়া তুরস্কের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

সূত্র : আনাদোলু।

আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় : ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয়, যে টোকা লাগলেই পড়ে যাবে। বাংলাদেশের যেকোনো দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে।

গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানান ভাগে বিভক্ত। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রশংসা করছে। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়’ বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিন সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ আরো অনেকে।

নবাবগঞ্জে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আন্তঃজেলা চোর চক্রের অন্যতম আসামী গ্রেপ্তার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডস্থ মহিলা কলেজ মোড়ে মের্সাস রোজিনা ট্রেডার্স নামক ওয়ালটন শোরুমে অজ্ঞাত নামা চোর রুমের উপরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ওয়ালটন কোম্পানির বাটনযুক্ত ৮ (আট)টি মোবাইল ফোন, ৫ (পাঁচ)টি গরম পানি রাখার ফ্লাস্ক, ১ (এক)টি ব্লেন্ডার, ১০(দশ)টি বৈদ্যুতিক বাল্ব চুরি করে নিয়ে যায়।

এমতাবস্থায় শোরুম এর মালিক মোঃ এ জে এম শাহাবুদ্দিন সুজন পিতা-মৃত শামসুল আরেফীন, সাং- তর্পণ ঘাট, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর থানায় এজাহার দায়ের করলে, অত্র থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই মশিউর রহমান ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই চুরির ঘটনায় জড়িত মোঃ রিয়াজ শেখ মিঠু(৩০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- কামালের পাড়া, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধাকে গতকাল রাত্রি অনুমান ২০.৫০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা  দাউদপুর বাজার হতে গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভৃতী ভুষণ রায় ব্রতী জানান, সে একজন পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য এবং নবাবগঞ্জ থানা সহ আশপাশের জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি করে থাকে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।

মুরাদনগরে হেলিকপ্টারে চড়ে সৌদি প্রবাসীর বিয়ে!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ শখ প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই শখ পূরণের ইচ্ছা মানুষকে তাড়িয়ে বেড়ায় দূর থেকে বহুদূর। গ্রাম্য প্রবাদে আছে ‘শখের তোলা আশি টাকা’। এই কথার বাস্তব রূপ দিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩ নং আন্দিকুট ইউনিয়নের ২ ওয়ার্ডের গাঙ্গেরকোট গ্রামের মোঃ মাতু মিয়ার কনিষ্ঠ ছেলে মোঃ ফরিদ উদ্দিন।

গত রবিবার (২৭ মার্চ) মোঃ ফরিদ উদ্দিন হেলিকপ্টারে করে বিয়ে করতে যান কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানার ৬নং বাংগরা পূর্ব ইউনিয়নেরর বর্তমান চেয়ারম্যান শেখ জাকিরের ভাতিজী এবং শেখ আলমগীরের কনিষ্ঠ কন্যা সাবরিয়া মেহনাজ সামিহাকে। সামিহা ৬নং বাংগরা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংগরা গ্রামের শেখ বাড়ীর মেয়ে। এ সময় হেলিকপ্টারে আসা বর দেখতে এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ফরিদ উদ্দিন সৌদি প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী। হেলিকপ্টারে গিয়ে বিয়ে করে এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানের একজন বরযাত্রী বলেন,‘শখের বসেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম।

তিনি বলেন,‘বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩শ জন। বর হেলিকপ্টারে গেছেন, আমরা মাইক্রোবাস আর বাইকে গেছি। মঙ্গলবার বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছিল।

কনের বাবা ৬নং মুরাদনগর উপজেলার ৬নং বাংগরা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর বলেন মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতে এই আয়োজন। এই প্রথম এই এলাকায় হেলিকপ্টারে চড়ে আমার মেয়ের বিয়ে হলো।তাদের আবদার পূরণ হয়েছে। এটা ভেবে আমার খুব ভালো লাগছে।

লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ড. নদভী এমপি : সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, দেশের সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। করোনা মহামারীর সময়েও সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে দেশের সাংবাদিকদের প্রনোদনা প্রদান, সাংবাদিকদের চিকিৎসা সহায়তা প্রদান, কল্যাণ ট্রাষ্টে কোটি কোটি টাকার ফান্ড প্রদান, সাংবাদিকদের অধিকার সুরক্ষার জন্য আইন সংশোধন এবং নতুন নতুন সংবাদপত্র ও টিভি চ্যানেলের অনুমোদন দিয়ে সাংবাদিকদের কাজের সুযোগ সৃষ্টিসহ বিভিন্নভাবে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, লোহাগাড়া প্রেস ক্লাব উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রাচীণতম অভিভাবক সংগঠন। প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে আমার দীর্ঘদিনের আত্নার সম্পর্ক। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন প্রেস ক্লাব প্রশাসনসহ সারাদেশে স্বীকৃত সংগঠন। এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই। আধুনিক সমাজ বিনির্মাণ এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে লোহাগাড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা।

গত ৩০ মার্চ বুধবার রাত ১০ টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ  নদভী প্যালেসে অনুষ্টিত লোহাগাড়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য আবু রেজা নদভী প্রেস ক্লাবের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুুহাম্মদ ইলিয়াছ, আব্দুল জব্বার ফিরোজ, মনির আহমদ আজাদ ও আরিফুল ইসলাম রিফাত প্রমুখ।

কানাডায় বিএনপি নেতার সঙ্গে বিমান প্রতিমন্ত্রী

প্রবাস ডেস্কঃ বেশকিছু দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা কর্মকান্ড আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠছে দেশজুড়ে। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে কোন্দল, দলের হাইকমান্ড নিয়ে ফ্রিস্টাইল কথাবার্তা, চেইন অব কমান্ড না মানা ইত্যাদি নিয়ে আলোচনা-সমালোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যা নিয়ে আওয়ামী লীগ এমনিতেই অস্বস্তির মধ্যে রয়েছে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই বছরেরও কম সময় বাকি। এরই মধ্যে এই ধরনের কর্মকান্ড দলকে চাপের মধ্যে ফেলেছে। সম্প্রতি আরও একটি বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে উঠেছে। এই বিষয়টি নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।

দীর্ঘ অপেক্ষার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের টরন্টো ফ্লাইট শুরু করেছে গত শনিবার। শনিবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি–৩০৫ ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে টরন্টোর উদ্দেশে ছেড়ে যায় এবং টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রোববার পৌঁছায়। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও সেই ফ্লাইটে কানাডার টরন্টোতে যান। সেখানে গিয়ে মনির ইসলাম নামে এক বিএনপি নেতার সঙ্গে ঘোরাফেরা এবং তার সঙ্গে ব্যবসা বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে। শুধু তাই নয় কানাডায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ড. খলিলুর রহমানকেও তার সঙ্গে দেখা গেছে।
খােঁজ নিয়ে জানা গেছে, মনির ইসলাম দীর্ঘ বহু বছর বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তৎকালীন সময়ে বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। কানাডাতেও তিনি বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। তার সঙ্গে কানাডা বিএনপি’র একটি যোগসাজস রয়েছে।
এছাড়াও বিএনপি’র ক্যাডার হিসেবে মনির ইসলাম কানাডায় সুপরিচিত। তিনি কানাডায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কর্মকান্ডের বিরোধী। এই মনির ইসলামই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে “মাদার অব ডেমোক্রেসি” সার্টিফিকেট দেওয়ার জন্য অর্থ বিনিয়োগ করেছেন। তিনি ও তার গ্রুপ র‍্যাবের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সহায়তা ও পৃষ্ঠপোষকতা করেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরকম একজন ব্যক্তির সঙ্গে দেশের একজন মন্ত্রীর ঘোরাফেরা মোটেও সমীচীন দেখায় না। এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কানাডায় আওয়ামী লীগ একটি সংকটের মধ্যে পতিত হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে দল থেকে পদক্ষেপ দেওয়া উচিৎ। নইলে এরকম বিষয় আরও ঘটতে থাকবে। এটি তখন দলের জন্য ভালো হবে না।

পূর্ব ইউক্রেনে নতুন রুশ হামলার সতর্কবার্তা দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ইউক্রেনে নতুন রুশ হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সতর্কবার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ডনবাসে নতুন হামলার জন্য রাশিয়ান সৈন্যদের জড়ো করা হয়েছে। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

এছাড়া রাজধানী কিয়েভ এবং আরেকটি প্রধান শহর চেরনিহিভে সামরিক অভিযান কমানোর আলোচনার বিষয়ে রাশিয়ার বিবৃতিতে সংশয় প্রকাশ করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না, আমরা কারও মুখের সুন্দর কথা বিশ্বাস করি না। শহরগুলোতে সামরিক তৎপরতা কমিয়ে দেবে বলে রাশিয়ার ঘোষণা বিশ্বাস করার কোনও কারণ নেই। এই প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর রাশিয়ান বাহিনী কিয়েভ ও চেরনিহিভের ওপর হামলা চালিয়েছে। ডনবাস অঞ্চলে তীব্র হামলার পাশাপাশি ইরপিনেও মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।

এদিকে নিজেদের ভূখণ্ড রক্ষায় ইউক্রেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা কিছুই ছাড়ব না। আমরা আমাদের প্রতি মিটার ভূমি এবং প্রতিটি ব্যক্তির জন্য লড়াই করব।

অন্যদিকে, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

উল্লেখ্য, গত ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৭ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি।

সৈয়দ তৈয়বুল বশর মাইজ ভান্ডারীর দমদমা এলাকা পরিদর্শন

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সাংসদ সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর সুযোগ্য সন্তান তরিকত ফেডারেশনের যুগ্নমহাসচিব গত ৩০শে মার্চ দমদমা এলাকা পরিদর্শন এবং এলাকার মুরুব্বী ও যুব সমাজের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে এলাকাবাসী এলাকার অবহেলিত মাহালদার বাড়ী সড়ক (দমদমা কবরস্তান থেকে পশ্চিমের খালের স্লুইস গেইট পর্যন্ত) উন্নয়নের জন্য অনুরোধ জানালে তিনি তাৎক্ষনিক ব্যাবস্থা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে দিক নির্দেশনা প্রধান করেন।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী জাফর উল্লাহ খান, আহমদ গনী বাবুল, সরোয়ার উদ্দীন, রহিম বাদশা, ডিজিটাল বাংলা নিউজের এডিটর ইন চীফ ইঞ্জিঃ হাবিবুর রহমান, কাজী সেলিম উদ্দীন, লেলাং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, হাসান খান, রোসাংগিরি ইউপি মেম্বার আব্দুল হালিম সুজন, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক মিরাজুল ইসলাম, লায়লা কবির কলেজ ছাত্রলীগ নেতা মহসিন চৌধুরী, নবাব, রাফী সহ আরও অনেকে।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ছাত্রলীগ নেতা সহ ৩ জনের

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ২নং বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কিবরিয়া (৩০)।

স্থানীয়দের বরাতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, এরা তিনজন মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাবার পথে আলমনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয় এসময় তারা তিনজন গাড়ি থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।

রাণীশংকৈলে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন (বুধবার ৩০ মার্চ) পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কেন্দ্র সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপলো। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্র সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু।

বিশেষ বক্তা ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সহ- সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাক্ষ সইদুল হক, কেন্দ্র সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, জেলা আ.লীগ সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান।

আরো বক্তব্য দেন-ধর্মগড় ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান লেহেম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম দোস্তেগীর বিপ্লব প্রমুখ।

এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগ’ উপজেলা আ.লীগ জেলা আ.লীগ ও তাঁর অন্যান্য অঙ্গ সংগঠনের  বিভিন্ন নেতা কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে  অনুষ্ঠিত হয়। সন্ধায় নিউজ প্রেরণকালে দ্বিতীয় অধিবেশনে গঠনতান্ত্রিক মোতাবেক সভাপতি- সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া চলছিল।