৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় ডেস্কঃ ৪০তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৯ জনকে নিয়োগ সুপারিশ করে চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ মার্চ) এই ফল প্রকাশ করেছে পিএসসি।

ফলাফলে জানানো হয়, ৪০তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপরাশি করা হলো। কারিগরি বা পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৬৫ পদে নিয়োগের সুপারিশ করা যায়নি।

আর ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) এবং টেলিটেকর (bpsc.teletalk.com.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএ এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে PSC40Registration Number Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি ম্যাসেজে ফলাফল পাওয়া যাবে।

বিমসটেক সম্মেলনে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহবান জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০০৪ সালে সই হওয়া বিনা শুল্কে বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৩০ মার্চ) এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রথম বক্তা হিসেবে বঙ্গবন্ধুকন্যা জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ নিয়ে করণীয় ও যৌথ কৌশল নির্ধারণ, আঞ্চলিক সন্ত্রাস ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বক্তব্য পেশ করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে গেছে।  জ্বালানী তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। যে কারণে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। বাংলাদেশের মতো দেশগুলোর মানুষদের এই সংকট সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাণিজ্য নয়, বিদ্যুৎ আদান-প্রদানে ২০১৮ সালে যে চুক্তি হয়েছে সেটাও বাস্তবায়ন করতে হবে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগীতায় সদস্য দেশগুলোর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে যে মাস্টারপ্লান হয়েছে সেটিও বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনার মধ্যেও ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। সরকারের নানামুখী উদ্যগের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। তাই চরম ও অতি দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

জঙ্গিবাদ ও সাধারণ অপরাধ দমনেও এক সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাজায় রাখতে বিসমটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোরামের অধীনে তথ্য অদান-প্রদান করে যাওয়ারও তাগিদ দেন তিনি।

উল্লেখ্য, আঞ্চলিক সংস্থা বিমসটেক -এর সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি দক্ষিণ এশিয়ার। সেগুলো হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দুটি দেশ হলো- মিয়ানমার ও থাইল্যান্ড। ১৯৯৭ সালে ৬ জুন বাংলাদেশসহ চারটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয় বিমসটেক। বর্তমানে সংস্থাটির বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ এবং শক্তি থেকে শুরু করে সাংস্কৃতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।

বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত দুই

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মার পেটে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২৮ শে মার্চ) দিবাগত রাত্রি সাড়ে ১২টার সময় উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুর দওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন আনায়ারপুর দওপাড়া গ্রামের মোঃ ফরিদ প্রাং এর ছেলে মোঃ সোহেল রানা(২৭) ও মোঃ বেল্লাল প্রাং এর ছেলে মোঃ দিগন্ত (১০) কে মারপিট করে আহত করেন, বর্তমানে আহত ব্যক্তিদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির দিগন্ত বাবা বেল্লাল প্রাং জানান, বাড়ির সীমানা কে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ রসূল প্রাং এর ছেলে মোঃ মোস্তফা কামাল ও মৃত আকিমুদ্দিন প্রাংএর ছেলে মোঃ হাসান আলীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে তারই জের ধরে গত সোমবার দিবাগত রাত্রি সাড়ে ১২ টার সময় প্রতিবেশী মোঃ আব্দুল জলিল,মোঃ হাসান আলী, মোঃ আব্দুল আজিজ,মোঃ আব্দুস সামাদ ,মোঃ ইমান আলী, মোছাঃ মনেযা খাতুন, মোঃ কোরবান আলী,মোছাঃ মর্জিনা খাতুন, ও মোছাঃ আয়েশা খাতুন সহ আরো অনেকেই দলবদ্ধ হইয়া অনধিকার ভাবে আমার বাড়িতে প্রবেশ করে আমার ছোট ভাই সোহেল রানা ও আমার ছেলে দিগন্তর কে মারপিট করে আহত করেন। এবং আমার ছোট ভাইয়ের ঘরের বেড় ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ টাকার ক্ষতিসাধন করে করে ও আমার ছোট ভাইয়ের ঘরের ছোকেছের রাখা দুটি গরু বিক্রয় করার ১ লক্ষ ২০হাজার টাকা তাহারা অসৎ উদ্দেশ্যে নিয়ে চলে যায় ।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ও কোর্টে কোন মামলা দায়ের হয়নি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত দিগন্ত বাবা বেলাল হোসেন প্রাং।

এ বিষয়ে প্রতিপক্ষ গোলাম মোস্তফা কামালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সংবাদকর্মীদের জানান, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য, বর্তমানে আমার অফিসে কর্মরত আছি, আমার গ্রামের বাড়ির সীমা নিয়ে কেন্দ্র করে মারপিটের বিষয়ে আমি কোন কিছু জানিনা।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরিফুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে।

আরিফুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত আবুল কালাম আজাদের ছেলে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আরিফুর রহমান পীরগঞ্জ থেকে হরিপুর নিজ বাড়িতে ফেরার পথে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকেল-টিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফুর মারা যায়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,থানায় অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই দিন ব্যাপি যাত্রা উৎসব শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে  ২ দিনব্যাপী বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২ ইং। মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে ২৯ মার্চ (মঙ্গলবার) ও ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টায় উৎসবের যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৪টি দল এই উৎসবে অংশগ্রহণ করবে।

যাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। এতে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।

মৌলভীবাজারে আয়োজিত এই উৎসবে অংশ গ্ৰহন করবেন, শ্রীমঙ্গলের বনশ্রী অপেরা ‘বীরের জননী’, কমলগঞ্জের সুরমা অপেরা ‘আলোমতি’, শায়েস্তাগঞ্জের খোয়াই অপেরা ‘গুনাই বিবি’ এবং হবিগঞ্জের নবজাগরণ (উদয়ন) নাট্যসংস্থা ‘রহিম বাদশা রূপবান’ যাত্রাপালা মঞ্চস্থ করবে।

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সর্ববৃহৎ এ যাত্রা উৎসবে ১০০টি নতুন যাত্রা পালা মঞ্চায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ভাঙ্গা সেতু নিয়ে দুর্ভোগে মুরাদনগর উপজেলার গুনজর গ্রামবাসী

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলায় ভাঙ্গা সেতু নিয়ে দুর্ভোগে গুনজর গ্রামবাসী। এর আগেও একবার ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। পরে এটিকে চলাচলের জন্য কোন রকম উপযোগী করে তোলা হয়। অতিরিক্ত ট্রাকটর চলার কারণে ব্রিজটি আবার ভেঙে পড়লো। ফলে আবারও সেই দুর্ভোগ শুরু হয় মানুষের। 

মুরাদনগর উপজেলার গুনজর গ্রামের সংযোগ খালের ওপর এই ব্রিজটি। ব্রিজটি অত্যন্ত জনগুরত্বপূর্ণ। অথচ এটি সংস্কার বা মেরামতের জন্য কারো মাথা ব্যথা নেই। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝ বরাবর বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটির মাঝখানে গর্তের ওপর দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও দুইপাশে দেওয়া হয়নি কোনো সতর্কতামূলক সাইনবোর্ড।

গুনজর গ্রামবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই সেতু মেরামতের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এছাড়া এলাকাবাসী আশা করছে পুরোনা এই সেতু ভেঙে নতুন একটি সেতু করবে কর্তৃপক্ষ।

মৌলভীবাজারে আদালতের নির্দেশে জব্দকৃত মালামাল ধ্বংস

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২৯ মার্চ) মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) মোহাম্মদ জগলুল হকের উপস্থিতিতে বিভিন্ন সময়ে মামলায় জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

মৌলভীবাজার সদর কোর্টের মালখানা অফিসার সিএসআই মোঃ নবী হোসেন মিয়ার উপস্থাপনা মতে ৩৪টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত গাঁজা ৬ কেজি ৫০০ গ্রাম, ইয়াবা ১১৬ পিস, দেশি চোলাইমদ ১৪০.৬ লিটার, ফেনসিডিল ১৫ বোতল ধ্বংস করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নগদ ৪৫,৫৮০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।  ২০,০০০ টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

মৌলভীবাজার সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া বলেন, মহামান্য আদালতের নির্দেশে নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।

এবার নওগাঁতে আম উৎপাদনে সব রেকর্ড ছাড়াতে পারে : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নওগাঁ প্রতিনিধিঃ দেশের শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলা এখন সারাদেশে আমের নতুন রাজধানী হিসেবে পরিচিত পেয়েছে। আম চাষ লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এই আমের চাষাবাদ। গতবারের চেয়ে গাছে মুকুল ও আমরে গুটি এসেছে বেশি। তাই ফলনও ভালো পাওয়ার আশা করছেন বাগান মালিকরা। তবে বাগান মালিকদের দাবি বিদেশে বেশি পরিমানে আম রপ্তানি করা গেলে তারা আরও লাভবান হবেন। আর কৃষি বিভাগের কর্মকর্তাদের মতে এবার নওগাঁতে আম উৎপাদনে সব রেকর্ড ছাড়াতে পারে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, গত ২০১৯-২০ অর্থবছরে নওগাঁয় আম বাগান ছিল ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছিল ১২ মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ২ লাখ ৮৫ হাজার ৯০০ মেট্রিক টন আম। যার বিক্রয় মূল্য ছিল প্রায় ১ হাজার ৪৪১ কোটি ৮০ লাখ টাকা। গত ২০২০-২১ মৌসুমে আমবাগান ছিল ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছিল ১৩ দশমিক ৫০ মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মেট্রিক টন আম। যার বিক্রয় মূল্য ছিল প্রায় ১ হাজার ৫৭০ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আরো জানা যায়, এবার চলতি ২০২১-২২ মৌসুমে জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন আম। যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও গতবারের চেয়ে জেলায় এবার ৩ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যে কোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে মনে করছেন কৃষি বিভাগ।

চলতি ২০২১-২২ মৌসুমে উপজেলা ভিত্তিক আম চাষের পরিমান হলো-সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, রানীনগরে ১১০, আত্রাইয়ে ১২০, বদলগাছীতে ৫২৫, মহাদেবপুরে ৬৮০, পত্নীতলায় ৮ হাজার ৮৬৫, ধামইরহাটে ৬৭৫, সাপাহারে ১০ হাজার, পোরশায় ১০ হাজার ৫২০, মান্দায় ৪০০ ও নিয়ামতপুরে ১ হাজার ১৩৫ হেক্টর জমিতে।

নওগাঁ জেলার বিভিন্ন আম বাগান সরেজমিনে ঘুরে দেখা গেছে, আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা। যে দিকে তাকায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম প্রতিটি গাছ। আমের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ বলেন, আম চাষ লাভজনক ও আম চাষের জন্য মাটি উপযোগী হওযায় দিন দিন এই জেলায় আম বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। এখানে বেশ ভালো আম চাষ হয়। চলতি বছর এই জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন আম। যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও গতবারের চেয়ে জেলায় এবার ৩ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যে কোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে মনে করেন তিনি।

জুড়ীতে সংরক্ষিত বন দখল করে পুকুর খনন!

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় বন বিভাগের পর্যাপ্ত নজরদারির অভাবে সংরক্ষিত বন দখল করে পুকুর খনন করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি বন পড়ছে হুমকির মুখে।

সুত্রে জানা গেছে, ৫৬৩১.৪০ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় হতে যাচ্ছে দেশের তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। সেই জায়গায় বন বিট এলাকার হায়াছড়ার মৃত সিকান্দর আলীর ছেলে আব্দুর রহমান বেশ কয়েকদিন থেকে বনের জায়গা দখল করে মাটি খনন করে তৈরি করছেন পুকুর। পুকুর তৈরির করে চারপাশে সিমেন্টের ২৫-৩০ খুঁটির সাথে জাল দিয়ে পুকুরের সীমানা নির্ধারণও করেছেন তিনি।

এদিকে লাঠিটিলা সংরক্ষিত বন বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর খননে বাঁধা দিয়ে পুকুর খননে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করেন। তবে পুকুর খননকারী ব্যক্তির ভাই মুঠোফোনে বলেন, বিট কর্মকর্তা পরে পুকুর করার সুযোগ করে দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। বাঁধা প্রদানকালে পুকুরের চারদিকের খুঁটিসহ বেড়া অক্ষত অবস্থায় রেখে এসেছেন বিট কর্মকর্তা।

অন্যদিকে, এটাকে লোকদেখানো অভিযান বলছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বন এলাকায় ৪০/৫০ টি পুকুর রয়েছে। এসব পুকুরের কয়েকটি আগে থেকে থাকলেও নতুন করে অনেকে তৈরি করছেন। নতুন করে যারা বন দখল করে পুকুর খনন করছেন তারা বন বিভাগকে ম্যানেজ করেই সবকিছু করছেন। বন বিভাগ লোক দেখানো অভিযান পরিচালনা করলেও অনৈতিক সুবিধা পেলে তাদের কাছে সবই সম্ভব। বন দখলের প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা বাঁধা দিলেও পরে আর এ বিষয়ে খবর না রাখায় বন দখল করে অনেকেই ব্যক্তি স্বার্থ হাসিল করছে। এতে করে দিন দিন বন তার জৌলুস হারাচ্ছে।

এ ব্যাপারে পুকুর খনন কারী আব্দুর রহমানের ছোট ভাই আব্দুর রহিম মুঠোফোনে বলেন, পুকুর খনন করার খবর পেয়ে বিট কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এসে বাঁধা দিয়ে কোদাল ও টুরকি নিয়ে যায়। তবে তিনি এখনও ঐ স্থানে জালের বেড়াসহ খুঁটি রয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ সময় তিনি আরোও বলেন, বিট কর্মকর্তা বর্তমানে পুকুর খননে কিছু সমস্যা আছে বললেও পরে পুকুর করার সুযোগ দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

লাঠিটিলা সংরক্ষিত বন বিটের বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন এ বিষয়ে বলেন, বনের জায়গায় পুকুর খননের খবর পেয়ে খননে ব্যবহৃত কোদাল, মাটির টুরকি, খুন্তি জব্দ করে নিয়ে আসি। তবে তিনি এখনও পুকুরের চারদিকে জালের বেড়া রয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, এ বিষয়টি খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত এখানে বনের জমি কেটে উঁচু নিচু করা হয়েছে। তবে তাদের উদ্দেশ্য ভবিষ্যতে পুকুর করা। আমরা জমিটি ইতিমধ্যে ভরাট করার নির্দেশনা দিয়েছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লায় নববধুকে শ্বাসরোধে হত্যা করে মরদেহে আগুন!

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় যৌতুকের জের ধরে নববধুকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় স্বামী। স্বামী রেজাউলের বাড়ি বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে। আগুন জ্বালিয়ে দেওয়ার রহস্য উদঘাটন এবং নববধূর স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) প্রেস কনফারেন্সে কুমিল্লার র‍্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যৌতুকের কারণে পারিবারিক বিরোধের জেরে গত বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে গত ১১ মার্চ রাতে নিহত ইয়াসমিন আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যা করে স্বামী রেজাউল করিম। তারপর নিজেকে আড়াল করতে রেজাউল ভোরে তার স্ত্রীর মরদেহে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে সে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়। কয়েকদিন পর সেই আত্মগোপনে চলে যান। ‌এই হত্যাকান্ডের ঘটনা উদঘাটনে তদন্তে নামে র‍্যাব। পরে গত ২৮ মার্চ রাতে কুমিল্লা নগরীর ইপিজেড এলাকা থেকে রাত ৯টায় ঘাতক রেজাউল করিমকে আটক করা হয়।

এর আগে ইয়াসমিনের ভাই রাকিবের করা মামলা ও আটক রেজাউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচন হয়। এর আগে গত ১০ জানুয়ারি পারিবারের অমতে নিহত ইয়াসমিন আক্তার (২২) এর সাথে ঘাতক রেজাউল করিমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য নববধুকে চাপ সৃষ্টি করতে থাকে। নববধু যৌতুক না আনায় রেজাউলের পারিবারিক কলহ দেখা দেয়। একদিকে রেজাউলের পরিবার অপর দিকে যৌতুকের চাপের কারণে তাদের পারিবারিক কলহ চরমে উঠে। এ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সামাজের ব্যক্তিবর্গ সালিশে বসে বিষয়টি সমাধান করেন এবং তাদেরকে একত্রে থাকার সিদ্ধান্ত হয়। সালিশে রেজাউল বিষয়টি মেনে নিয়ে একত্রে থাকতে শুরু করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রেজাউল করিম জিজ্ঞাসাবাদে জানায়, গত ১০ মার্চ ২০২২ইং তারিখ বিকেলে রেজাউলের সাথে ইয়াসমিন আক্তারের যৌতুক নিয়ে কথা কাটাকাটি হলে রেজাউল ভিকটিমকে চড়থাপ্পড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পুনরায় তাদের মধ্যে ঝগড়াঝাটি হলে রেজাউলের বাবা মা তাদেরকে চুপ থাকতে বলে। গভীর রাতে রেজাউলের বাবা মা ঘুমিয়ে গেলে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউল ক্ষীপ্ত হয়ে ভিকটিম ইয়াসমিন বেগমের গলায় দুই হাত দিয়ে চেপে ধরলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে।

রেজাউল তার স্ত্রী ইয়াসমিন আক্তার এর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরানো চেষ্টা করে এবং শ্বাস ঠিক আছে বলে অনুধাবন করে। তার কিছুক্ষণ পরে রেজাউল ভিকটিমের গায়ে হাত দিয়ে দেখে স্ত্রীর শরীর ঠান্ডা হয়ে আছে। পরবর্তীতে সে বুজতে পারে তার স্ত্রী আর বেঁচে নেই। চিন্তা ভাবনার একপর্যায়ে ১১ মার্চ ভোর ৫টায় তার স্ত্রী ইয়াসমিন আক্তারের সারা শরীরে তার ঘরে থাকা কেরোসিন তৈল ঢেলে আগুন লাগিয়ে ঘর থেকে বের হয়ে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়তে চলে যায় এবং নামাজ শেষে স্থানীয় লোক জনের আগুন লাগার বিষয়ে কোন আওয়াজ না পাওয়ায় সে পারিবারিক কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে চলে যায়।

ইতোমধ্যে রেজাউল কবরস্থানে থাকা অবস্থায় স্থানীয় লোক জনের মাধ্যমে আগুন লাগার বিষয়ে জানতে পারে এবং অতিদ্রুত তার বাড়িতে গমন করে। স্থানীয়দের আগুন নিভানোর সময় রেজাউল ও তাদের সাথে আগুন নিভানোর ভান করতে থাকে এবং বলতে থাকে ঘরের ভিতর তার স্ত্রী ও তার বিদেশ যাওয়ার সকল কাগজপত্রসহ টাকা পয়সা রয়েছে। বিষয়টি বলতে বলতে রেজাউল জ্ঞান হারানোর ভান ধরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং তার স্ত্রীর জানাজা শেষে হাসপাতাল হতে সে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় সে দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা করে।