ছুটির দিনে রইলো ফ্রুট কেক রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ ফ্রুট কেক মজাদার ও সুস্বাদু খাবার। শিশুর টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই কেক রাখেন অনেকে। বাইরে থেকে কিনে খেলে অনেকটা খরচ তো হয়ই, সেইসঙ্গে সেটি স্বাস্থ্যকর কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এর বদলে বরং ছুটির দিনে বাড়িতেই তৈরি করে খান মজাদার ফ্রুট কেক।

চলুন দেখে নিই ফ্রুট কেক তৈরির রেসিপি-

উপকরণঃ চেরির ১০-১২ টি টুকরো, কিশমিশ ১-২ কাপ, মোরব্বা কয়েক টুকরা, ড্ৰাই এপ্রিকট কয়েকটি, ফ্রুট জুস ২ টেবিল চামচ, মাখন ১-২ কাপ, চিনি ১ কাপ, ডিম ৩টি, তরল দুধ ১-২ কাপ। এ ছাড়া ভ্যানিলা এক্সট্রাক্ট- ১-২ চা চামচ, ময়দা ১.৫ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ ১ চিমটি, লেবু অথবা কমলার খোসা গ্রেট করা ১ চা চামচ।

প্রণালিঃ কেক তৈরি করার আগে ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। কেকের ছাঁচে মাখন ব্রাশ করে নিতে হবে। একটি বড় চালনিতে ময়দা, বেকিং পাউডার, লবণ একসঙ্গে চেলে নিয়ে এর সঙ্গে লেমন-অরেঞ্জ জেস্ট আর ফ্রুটসগুলো মিশিয়ে নিন। মাখন ও চিনি একসঙ্গে ফোটাতে হবে। চিনি গলে গেলে তাতে ফ্রুট জুস ভ্যানিলা অ্যাসেন্স ও অল্প দুধ দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিন।

এবার এই বেটারে অর্ধেক ময়দার মিশ্রণ স্পা-চুলা দিয়ে মিশিয়ে নিন। এরপর বাকি দুধটুকু মিশিয়ে নিন। এবার বাকি ময়দার মিশ্রণ হালকা হাতে মিশিয়ে নিন। কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে কিছু ফ্রুট আর চেরি দিয়ে সাজিয়ে দিন। ৪০ থেকে ৫০ মিনিট বেক করুন। ৪০ মিনিট পর ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কি না।

বেক হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে ট্রে থেকে কেক বের করে নিন। ঠান্ডা হলে গেলে কেটে নিন। এরপর পছন্দমতো সাজে সাজিয়ে নিন। এবার পরিবেশন করুন।

৭ থেকে ১৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে : ন্যাটো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে হামলার গত এক মাসে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে বুধবার (২৩ মার্চ) ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার রাশিয়ার সৈন্য হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মার্চের পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা দেয়নি। ওই দিন তারা জানিয়েছিল, তাদের ৫০০ সেনা মারা গেছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে ১০ বছরের দখলদারিত্বে রাশিয়া প্রায় ১৫ হাজার সৈন্য হারিয়েছে। ইউক্রেনও নিজদের সেনা নিহতের সংখ্যার বিষয়টি অস্পষ্ট রেখেছে। দেশটির প্রেসিডেন্ট প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলেন ১৩০০ ইউক্রেনীয় সেনা মারা গেছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র : বিবিসি।

গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক এমপি খালেক মণ্ডলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে এ ঘোষণা দেয় আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন খান রোকনুজ্জামান। তিনি পলাতক।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ২২ মার্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও গাজী এম এইচ তামিম।

গত বছরের ১১ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক মণ্ডলসহ দুজনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

২০১৮ সালের ১৫ এপ্রিল সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

জানা যায়, ২০১৭ সালের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় তখন চার জন আসামি ছিলেন। এর মধ্যে খালেক মণ্ডল  কারাবন্দি। বাকি দুজন মারা গেছেন। খান রোকনুজ্জামান এখনো পলাতক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। যার মধ্যে ছয় জনকে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল।

শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচ জনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে মামলাটি করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী।

এ মামলার চার আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট তদন্ত শুরু হয়। তদন্তে জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৬০ জনকে সাক্ষী করা হয়।

ইতিহাস গড়ায় টাইগারদের ৩ কোটি টাকা বোনাস দিবে বিবিসি

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের টাইগাররা। দলের এমন অবিশ্বাস্য কীর্তির জন্য ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দলের খেলা দেখতে সেঞ্চুরিয়ানে গিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। সেখানে সিরিজ জেতার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের সময় এই তথ্য দেন জালাল ইউনুস।

ম্যাচ জেতার পর দলের সবার সঙ্গে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন এমনটা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমি কথা বলার সময় ক্রিকেটারদের জন্য স্পিকার অন করে দিয়েছিলাম। তিনি (নাজমুল হাসান পাপন) অনেক খুশি। ঢাকায় থাকা বোর্ড ডিরেক্টররা অনেক খুশি। প্রধানমন্ত্রীও অনেক খুশি। তিনি খেলাও দেখেছেন।

ক্রিকেটারদের জন্য অর্থ পুরষ্কার বোনাস ঘোষণার বিষয়ে বলেন, সিরিজ জেতা অবিশ্বাস্য ছিল। বিসিবি সভাপতি সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় ক্রিকেটাররা উনার কাছে কোনো একটা ঘোষণা শুনতে চান। তখন তিনি ক্রিকেটারদের জন্য তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।

রাণীশংকৈলে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্র কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, রাণীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী।
এছাড়াও জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী,সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র- চাল,ডাল তৈল,চিনি,গ্যাস,বিদ্যুৎ এবং ঔষধসহ ইত্যাদি দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির দাম কমাতে হবে, নইলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।

রুশ নৌবাহিনীর জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বারদিয়ানস্কে রাশিয়ার একটি বড় সামরিক জাহাজ ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করে ইউক্রেন নৌবাহিনী। খবর বিবিসির।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, বৃহস্পতিবার সকালে আজভ সাগরের বন্দরে ‘ওরস্ক’ নামের একটি বড় জাহাজে আঘাত করা হয় এবং এটিতে আগুন লেগে যায়। দখলদারদের ‘ওরস্ক’ জাহাজটি রাশিয়ার দখলকৃত বারদিয়ানস্ক বন্দরে ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি রাশিয়ান জাহাজ ডুবে গেছে এবং অন্য দুটিতে আগুন লেগেছে। একই সঙ্গে রাশিয়ার একটি গোলাবারুদের ডিপো এবং একটি জ্বালানি গুদাম আঘাত হানা হয়েছে।

অন্য সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়া কয়েক সপ্তাহ আগে বারদিয়ানস্ক দখল করে এবং বন্দরটি জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করছে। এটি ক্রিমিয়া এবং অবরুদ্ধ শহর মারিউপোলের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র : বিবিসি।

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলা ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ মার্চ) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ এ মেলার উদ্বোধন করেন।
পরে ওই মাঠেই ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম নেজামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমামুন রশিদসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, জেলা স্কাউটস যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ। মেলায় মোট ১০টি প্রদর্শনী স্টল স্থান পায়।

হাটহাজারী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিএনবিডি ডেস্কঃ গত ২৩শে মার্চ ২০২২ এ বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আবদুল মাবুদ তালুকদারের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাটহাজারী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরের বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চট্টগ্রাম টাইগার্স ক্লাবকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ছিপাতলী ক্রিকেট একাদশ।
টুর্নামেন্টের আহ্বায়ক মিরাজ শিকদার ও যুগ্ন আহ্বায়ক মিরাজুল ইসলামের ব্যাবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর এবং সংবর্ধিত অতিথি ছিলেন ডিজিটাল বাংলা নিউজের চিফ এডিটর ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ এম হাবিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান রুপু সহ লায়ন সালাউদ্দীন আলী, মোহাম্মদ জাফর, মামুন চৌধুরী, ইঞ্জিঃ মুহিবুল হক, শাখাওয়াত হোসেন, জসিম উদ্দীন বাবুল ও সিরাজদ্দৌলা মেহেদি প্রমুখ উপস্থিত ছিলেন।

রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অক্ষুন্ন রাখতে যেসব শর্ত দিল

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অক্ষুন্ন রাখতে কিছু শর্ত ঘোষণা করেছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মস্কো বিরোধী হুমকি ও ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে গণমাধ্যম ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে। এ অবস্থায় রিয়াবকভ গত মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বজায় রাখার জন্য কী করা প্রয়োজন- এটি এখন একটি সঠিক প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে উত্তেজনা বৃদ্ধিকারী সব পদক্ষেপ বন্ধ করতে হবে সেটি মস্কোর বিরুদ্ধে হুমকি হোক কিংবা কিয়েভকে অস্ত্র সরবরাহ করা হোক। তাদেরকে হুমকির নীতি থেকে সরে আসতে হবে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিনীরা যদি কিয়েভের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন যে ব্যাপারে আমার সন্দেহ আছে এবং আমি মনে করি তা কখনও সম্ভব নয়, তাহলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকতে পারে। রিয়াবকভ বলেন, আমেরিকার ভুলের কারণে দু’দেশের সম্পর্ক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, বলা যায় রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে গেছে।

নবাবগঞ্জে ৫ বছরেও রাস্তা সংস্কার হয়নি, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণপুর এটি আলম নগর বাজার থেকে মুরাদপুর হয়ে দাউদপুর যাওয়ার রাস্তা, প্রায় প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে থাকে, এটা আলম নগর বাজার থেকে মুরাদপুর হয়ে দাউদপুর যাওয়ার রাস্তা, প্রায় প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে।

এলাকায় বাসিন্দা রাব্বি আকাশ জানান, এই সেতুটি ভেঙে গেছে আর রাস্তাটিও অচল হয়ে আছে এই রাস্তা দিয়ে সব সময় মানুষের যাতায়াত হয় এই রাস্তা দিয়ে আলমনগর থেকে দাউদপুর যাওয়ার রাস্তা প্রায় ১ হাজার জন মানুষ প্রতিদিন যাতায়াত হয় এই রাস্তায় আর প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে তাই দ্রুত সেতু ও রাস্তা টি সংস্কারের দাবী জানিয়েছেন তিনি।

আরেকজন এলাকাবাসী জানায়, স্থানীয় সংসদ এমপি শিবলী সাদিক মহোদয় কে তারা এই রাস্তার বিষয়ে সাংসদ কে জানিয়েছেন তবে তাড়া আবারো দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।