ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি আগুনে পুড়ে ছাই; প্রায় দেড় লক্ষাধিক টাকা ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোড চকহলদি নামক স্থানে শনিবার ১২ মার্চ আনুমানিক বিকল সাড়ে চারটায় সবদর আলী (৪০) নামে এক দিন মুঞ্জুরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় তার বাড়ির ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানিয়রা শত চেষ্টা করেও ঘরের কোনো আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছুই বের করতে পারেনি। ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে।

সরেজমিনে গিয়ে জানাযায়, অগ্নিকান্ডের সময় এলাকাবাসীরা প্রায় আধা ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে না আন্তে পারায় সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩টি ঘড় পুড়ে যায়।

সবদর আলী  জানান,  ভয়াবহ এ আগুনে  ফ্রীজ, টিভি, চাল, ডাল, আসবাবপত্রসহ ১০০০০ টাকা পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আমার পরিবারের  সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব  কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন কোথায়  থাকবো, কি করবো আমার তো সবকিছু শেষ।

স্থানীয় ইউপি সদস্য গোলাপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে, এই লোকটার কিছুই রইলো না, ঘরে যা ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে।

গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছউদ্দিন সাজু মাস্টারের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, লোকটা খুব অসহায়, আমি তাকে চিনি, আমরা তার একটা থাকার ব্যবস্থা করে দিবো।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যানকে বলেন একটি লিখিত দিতে, সরকারি ভাবে যতটুকু সাহায্য করা যায়, আমরা করবো।

নেত্রকোণায় ট্রাকের সাথে পিক-আপের ধাক্কায় নিহত ২

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের পিছনে চলন্ত পিক-আপের ধাক্কায় চালকসহ ২জন নিহত হয়েছে।

নিহতরা হলেন-কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে পিক-আপ মালিক তরিকুল ইসলাম (৩৫)। আরেকজন বারহাট্টা উপজেলার চানপুর গ্রামের নুরুজ্জামান (৩২)। গতকাল শনিবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন পিডিবি গ্রীডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার (১২ মার্চ) সকালে ঘটনাস্থলে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে বিকল ঢাকা মেট্রো–উ-১৪-২৬০৫ হওয়া চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী ঢাকা মেট্রো ন-২০৯০৩৩ পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা দুইজন নিহত হয়। এসময় একজন আহত হয়েছে। পুলিশ ট্রাক ও পিক-আপ আটক করলেও ট্রাক চালক পলাতক রয়েছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- শহরতলীর শাহীবাগ এলাকার আবিদুর রহমান সোহেল ও সদর ইউপি পূর্ব শ্রীমঙ্গল এলাকার মুজিবুর রহমান ইমান।

শুক্রবার (১১ মার্চ) রাতে শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দুই ডাকাত’কে গ্রেপ্তার করেছি। তাদের নিকট থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় ডাকাত তাদের সাথে থাকা আরও ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত। আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

গাজীপুরে র‍্যাবের জালে দুই মাদক কারবারি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। এসময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, ১৬৬০টি ইয়াবা ট্যাবলেট, ৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২ লক্ষাধিক নগদ টাকা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ১টি পকেট স্কেল জব্দ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকালে র‍্যাব-১-এর গাজীপুর ক্যাম্প’র কোম্পানি কমান্ডার এএস এম মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের ঘোরাছাঢ়া এলাকার সেলিম রেজা ও একই উপজেলার গজারিয়া এলাকার মিম খাতুন। তাদের মধ্যে সেলিম গাজীপুর মহানগরের ভোগড়া উত্তর পাড়া মমতাজ উদ্দিনের বাড়ির ভাড়াটে এবং মিম মধ্য ভোগড়া এলাকার জব্বর হাজী বাড়ির ভাড়াটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গাজীপুর মহানগরের বাসন থানাধীন মধ্য ভোগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে। শুক্রবার দুপুরে মধ্য ভোগড়া এলাকার জব্বর হাজী বাড়ির সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা, ২টি এটিএম কার্ড, ৪০০ গ্রাম হেরোইন, ১৬৬০টি ইয়াবা ট্যাবলেটসহ ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ১টি পকেট স্কেল জব্দ করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেরোইন, ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট সংগ্রহ করে ভোগড়া এলাকায় মাদক স্পট তৈরি করে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন।

বাসন থানার ওসি মালেক খসরু জানান, এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমলগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনে পিকআপ গাড়ি জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া চা বাগান এলাকার পাহাড়ি কামারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে জব্দকৃত ট্রাক কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলীনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক আবু জাফর মো. রফিউল আলম বাদি হয়ে এ পিকআপ গাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

আলীনগর চা বাগানের ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী জানান, আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন থেকে আলীনগর চা বাগানের ফাঁড়ি কামারছড়া চা বাগান এলাকার কামারছড়া থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছিলেন। এতে চা বাগানের ভেতরের মালিকানা সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে চা বাগানের পক্ষ থেকে ও ইতিপূর্বে একাধিকার মৌলভীবাজারের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে সহায়তাও চেয়েছিলেন। এর পর প্রশাসকিভাবে দুইবার অভিযান পরিচালনা করলে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ ছিল।

সম্প্রতি আবারও এ চক্রটি বালু উত্তোলন করায় বৃহস্পতিবার সকাল থেকে কামারছড়া থেকে বালু উত্তোলন করায় তিনি (বাগান ব্যবস্থাপক) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের সাহায্য কামনা করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৫ টায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামের রশিদ উল্যার বাড়ি থেকে বালু নামানোর সময় একটি নম্বরবিহিন সাদা রংয়ের পিকআপ জব্দ করা হয়। এসময় রশিদ উল্যা ও পিকআপের চালকসহ দিনমজুররা পালিয়ে গেলে কাউকে গ্রেফতার করা যায়নি।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালতে একটি পিকআপ জব্দের ও পরে থানায় হস্তান্তরসহ চা বাগানের পক্ষে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান অবৈধ বালু উত্তোলনে একটি নম্বরবিহিন পিকাআপ জব্দ ও চা বাগানের পক্ষে থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল রকম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ধর্ষক ভারতীয় সীমান্তে গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যাব-৯ আঞ্চলিক ক্যাম্প সদস্যদের অভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা মামলার আসামীকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫ টার সময় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থান সনাক্ত করে আসামীকে আটক করা হয়। আটককৃত আসামী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে রজত ধর (৫০)।

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি হতে প্রাপ্ত: জানায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক দরিদ্র পিতা তার প্রতিবন্ধি মেয়ে (২৫) কে অভাবের কারণে আসামী রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধি মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটির শারীরিক ভাবে অস্বাভাবিকতা লক্ষন দেখতে পায়।

এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে রিপোর্ট এর মাধ্যমে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯ (১) ধারায় মামলা দায়ের করা হলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

শ্রীমঙ্গল আঞ্চলিক র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে শমসেরনগরের ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধি নারীকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে।

আসামী ধর্ষক রজত ধর’কে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যমে জানান।

রাণীশংকৈলে বসন্ত উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১১ মার্চ) কেন্দ্রীয় হাইস্কুল মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।

ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, বরেন্দ্র কর্মকর্তা তিতুমীর,কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুসমত আলী।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি এস এম জাহিদ ইকবাল, আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা স্থানীয় সাংস্কৃতিক নেতা-কর্মীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহবান জানান এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।

উৎসব চত্বরে বিভিন্ন প্রকার পিঠা পুলি নিয়ে ৭ টি স্টল বসে। পরে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক সুকুমার মোদক। সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারী কৃষি কমকর্তা সাদেকুল ইসলাম।

শিশু নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে মিলল নিথর দেহ

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পেছনের একটি গর্ত থেকে এক শিশুর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ঐ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা জান্নাত মৌ ঐ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র এএসপি (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী।

বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র‍্যাব, পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছেন।

জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় শিশু মৌ। সন্ধ্যা ৭টার দিকে তাদের ঘরের পেছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা ও ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত মৌ’য়ের মা রুবি আক্তার বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ, পিবিআই, র‍্যাব, সিআইডি।

নিহতের বাবা ফরিদ মিয়া বলেন, আমার অবুঝ সন্তানকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এভাবে যেন আর কোনো বাবার কোল খালি না হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার সাথে বৃহস্পতিবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদক’কে জানান, সুনির্দিষ্ট কারো সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি, তবে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

লোহাগাড়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ (শুক্রবার) সকালে বড়হাতিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি এ.কে.এম সিরাজুল হক,লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব,লোহাগাড়া উপজেলা আ’লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুসহ উপজেলা আ’লীগের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বড়লেখায় ইয়াবাসহ ডিবির জালে ৩জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে গোয়েন্দা শাখার মাদক নির্মূল বিশেষ অভিযান চলছে জেলা জুড়ে। এর ঐ ধারাবাহিকতায় রোজ বৃহস্পতিবার (১০ মার্চ) রাত অনুমান ৭ টার দিকে মৌলভীবাজারের বড়লেখা থানাধীন এলাকায় গোপন তথ্য মতে ডিবি পুলিশের একটি দল আলভিন হোটেলের পাশে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন(৬০), সুমন আহমেদ (৩০), আলিমুদ্দিন (২৬) নামে ৩ জনকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মৃত ওয়াশির আলী পুত্র রিয়াজ উদ্দিন ও  রিয়াজ উদ্দিন এর পুত্র সুমন আহমেদ বড়লেখা থানার মহুবন গ্ৰামের। বড়লেখা উপজেলার শিক্ষারমহল এলাকার আব্দুল সাত্তার এর পুত্র আলিমুদ্দিন।

এর সত্যতা নিশ্চিত করতে গোয়েন্দা জেলা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আসামি ৩ জনকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশ মৌলভীবাজার জেলা মাদক মুক্ত জেলা হিসেবে উপস্থাপন করার লক্ষে আমাদের গোয়েন্দা শাখা মাদক চোরাচালান এর বিরুদ্ধে কঠোর হস্তে দমন করছি।

তিনি আরো বলেন, আসামি ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।