রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশিলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাীশংকৈলে বৃহস্পতিবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল সাড়ে ১০ টায়  পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হাই  স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

একই মাঠে রানীশংকৈল ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপন দল সরেজমিনে দুর্যোগ প্রস্তুতির উপর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পিআইও কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প ম‍্যানেজার খায়রুল আলম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তি নাফিস হাসান প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা সাসাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় নতুন রেঞ্জ অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগে পুন:বনায়ন ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় রোজ বৃহস্পতিবার (১০ মার্চ) সিলেট বন বিভাগের আওতাধীন কুলাউড়া রেঞ্জ কার্যালয়ের নতুন অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক মৌলভীবাজার ও মোঃ তৌফিকুল ইসলাম ডিসিএফ, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ, সিলেট।

উক্ত অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, জি,এম, আবু বকর সিদ্দিক, সহকারী বন সংরক্ষক, শ্রীমঙ্গল, মোঃ ফজলুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া, ফাতেহা ফেরদৌস চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলাউড়া, রিয়াজ উদ্দিন আহমদ, রেঞ্জ কর্মকর্তা কুলাঊড়া রেঞ্জ, জয়ন্ত ধর, ডিজিএম গাজীপুর চা বাগান এবং জনপ্রতিনিধি ও বিভিন্ন ইলেক্ট্রিনিক/প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।

ফুলবাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী (সেল্প)’র আয়োজনে উপজেলা প্রশাসনের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এবং ব্র্যাক সেল্প কর্মসুচী কুড়িগ্রামের ডেপুটি ম্যানেজার শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, সাংবাদিক অলিউর রহমান নয়ন, হিন্দু বিবাহ রেজিষ্টার সুনীল চন্দ্র রায়,মুসলিম নিকাহ্ রেজিষ্টার আশরাফুল আলম, সেল্প
কর্মসুচীর ফুলবাড়ী উপজেলা সমন্বয়কারী নুরনাহার বেগম বক্তব্য রাখেন।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ “ মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, আত্রাই, নওগাঁর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা জেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ আত্রাই শাখার সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ বুলবুল আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগন, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/শিক্ষাথীগন র‌্যালীতে অংশ গ্রহন করেন।

ইয়াবাসহ ডিবির জালে গ্ৰেফতার ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনাকালে (৯ মার্চ) বুধবার সাড়ে ৫ টার সময় মৌলভীবাজার সদর থানা অধিনস্ত ইমাম বাজার হতে গিয়াসনগরগামী সড়কের আনিকেলী বড় বাড়ির জনৈক মোশাহিদ আলীর ফিশারীর দিকে ছবেদ আলীর পকুর পাড়ের সামনে রাস্তা হতে আলাকত মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ২০৫পিস ইয়াবা ট্যাবলেট সহ।

জানা যায়, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন এর শাহপুর গ্ৰামের আলতাফ মিয়ার পুত্র আলাকত মিয়া।

এর সত্যতা নিশ্চিত করতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর সাথে যোগাযোগ করলে, তিনি জানান এই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাদকের সাথে জরিত এবং আশেপাশের এলাকায় সাপ্লাই করতো বলে জানান।

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমনের ধাক্কায় সুজন ইসলাম (১৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই দেলোয়ার। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত সুজন উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাসযোগে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী আসেন সুজনের চাচাতো ভাই দেলোয়ার। তাকে আনতেই মোটরসাইকেল নিয়ে বাস স্টপেজে আসে সুজন। ফেরার পথে বালিয়াডাঙ্গী-লাইড়ি রোডে অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় সুজন। আর আহত হন দেলোয়ার। দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবং পরে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ারক  চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমনের চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। আটকের অভিযান অব্যাহত রয়েছে।

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভুমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষযক মহড়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণ করে।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ইউএনও সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁওয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ; আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ধর্মীয়সভা শুনে বাড়ি ফেরার পথে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। বৃহস্পতিবার ৯ মার্চ ধর্ষিত ওই গৃহবধূ বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি রুজু করে ৬০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২ মার্চ) সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী শিবযাত্রী ধর্মীয় সভা শুনতে পার্শ্ববর্তী ঢোলারহাট গৌরলাল মন্দিরে যান। একই গ্রামের পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল প্রকাশ চন্দ্র ঝোল নামে এক ব্যক্তি ওই নারীকে ফোন করে রুহিয়া বাজারে দেখা করার জন্য অনুরোধ জানায়। সহজ সরল ওই নারী প্রতিবেশীর কথা রাখতে সন্ধা ৭টায় অটোচার্জার গাড়িতে করে রুহিয়া বাজারে আসেন। কিন্তু মৌচাক হোটেলের শ্রমিক মেজর (২৮) ওই নারীকে তার বাসায় নিয়ে যায় এবং তার কোলের শিশুকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে প্রকাশ চন্দ্র ঝোল ওই বাসায় গিয়ে গৃহবধূকে ক্যাথলিক মিশন রেলগেটের গেট কীপার শামীম হোসেনের (৩০) রেলের কোয়ার্টারে নিয়ে যায় এবং গেটম্যান শামিম হোসেন (৩০), হোটেল শ্রমিক এনামুল হক (৩৫), হোটেল শ্রমিক মেজর (২৮) ও উজ্জ্বল দাস (৩৫) নামে ৫ যুবক মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। শুধু তাই নয়, গভীর রাতে ওই গৃহবধূকে মিশনের পশ্চিমে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তারা আরেকদফা ধর্ষণ করে।

পরদিন সকালে ধর্ষকরা ওই গৃহবধূকে রেলগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালেও পুলিশ তাৎক্ষণিত ওই গৃহবধূকে উদ্ধার কিংবা চিকিৎসার ব্যবস্থা নেয়নি বলে জানান মধুপুর গ্রামের ইউপি সদস্য ইউসুফ আলী।

স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে এবং গেটম্যান শামীমকে আটক করে। কিন্তু শামীম স্থানীয়দের ভুল বুঝিয়ে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকায় পালিয়ে যায় এবং আত্মগোপন করে।

এদিকে ধর্ষিতার স্বামী ভবানী চন্দ্র বর্মন অত্যন্ত গরিব হওয়ায় মামলা করতে আগ্রহী হননি। কিন্তু বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে এবং ধর্ষিত গৃহবধূ ন্যায় বিচারের আশ্বাস পেয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।

অবশেষে বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল, গেট কীপার শামিম হোসেন, হোটেল শ্রমিক এনামুল হক , হোটেল শ্রমিক মেজর ও উজ্জ্বল দাসকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন’২০০০(সংশোধনী/২০০৩)এর ৯(৩)/৩০ ধারায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আবেদন করেন। বিচারক গোলাম ফারুক বিষয়টি আমলে নিয়ে বাদীর অভিযোগ মামলা হিসেবে রুজু করার জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন। সেই সঙ্গে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার নির্দেশ দেন।

কমলগঞ্জে মিলল শিশুর গলা কাটা লাশ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বসতঘরের পেছনে গর্তে পড়ে থাকা প্রথম শ্রেণির ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা জান্নাত (৬) স্থানীয় কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে উপজেলার শমসেরনগরের কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। বুধবার (৯ মার্চ) বিকেল থেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা ৭টায় তার লাশ ঘরের পেছনে গর্তে পাওয়া যায়।

নিহত ছাত্রীর বাবা ফরিদ মিয়া জানান, তার মেয়েকে বুধবার আছরের নামাজের পর থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বসতঘরের পেছনের মাটির গর্তে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তার পেটে চালানো হয়েছে ছোরা বা দা। তবে এলাকাবাসী বলছেন, ঘটনাটি রহস্যজনক। পুলিশ রাত সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে।

ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। কমলগঞ্জ মশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয়। ছোরা দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কুপানোরও দাগ রয়েছে। কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

নওগাঁর আত্রাইয়ে স্কাউট সমাবেশ ২০২২ উপলক্ষে একদিনের ওরিয়ের্টশন কোর্স উদ্বোধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “মুজিব শত বষ উদযাপন স্কাউটিং এর উন্নয়ন” প্রতিবাদ্য সামনে রেখে” নওগাঁর আত্রাইয়ে স্কাউট সমাবেশ ২০২২ উপলক্ষে একদিনের ওরিয়ের্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট, আত্রাই, নওগাঁর সভাপতি মোঃ ইকতেখারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে পারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ, স্কাউট, আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছালেক উদ্দিন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, সমন্বয়কারী(প্রোগ্রাম) আত্রাই উপজেলা শাখা ও লিডার ট্রেইনার, আঞ্চলিক উপ-কমিশনার (কাব) বাংলাদেশ স্কাউট,রাজশাহী অঞ্চল, রাজশাহী, প্রধান শিক্ষক আমরুল কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় তারেক মোঃ মাহবুব-উল একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্র নাথ সাহা রনি, বাংলাদেশ স্কাউট,আত্রাই শাখার কোষাধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম, নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, আত্রাই দরিল লেখক মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান,প্রধান শিক্ষক জয়সারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মালেকা বেগম, প্রধান শিক্ষক গুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয় নুরজাহান খাতুন, সহকারী শিক্ষক ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সুমাইয়া শরিফ প্রমূখ।