কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ কেটে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের বিরুদ্ধে। গত সোমবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ৭নং কৈলাটী ইউনিয়নের নাওয়ারীপাড়া, জামসেন, বেনুয়া এলাকার উল্টা পীড়ের মাজার হতে আনোয়ার চেয়ারম্যানের বাড়ী হয়ে কাদির পীড়ের বাড়ী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের সরকারী প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ কেটে ফেলা হয়েছে।

কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন এই গাছ কেটে নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ক’দিন যাবত উক্ত সড়কের গাছ কাটতে শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদনী। সোমবার পর্যন্ত প্রায় ৪ শত মেহগনি ও নিম গাছ সড়কে কেটে ফেলে রাখে। বেনুয়া গ্রামের মো: সিদ্দিক মিয়াসহ আরো অনেকে জানান, ‘ওই সড়কের প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ চেয়ারম্যানের নেতৃত্বে দিনে ও রাতের আঁধারে কেটে নিয়ে যায়।

কৈলাটী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো: আলী আজগর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের পশে সরকারি কাটা অনেক গাছ পড়ে থাকতে দেখতে পাই। আরো গাছ নিয়ে গেছে। তবে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’

কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেছেন। সংশ্লিষ্ঠ এলাকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি জানার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, অনেক আগে স্থানীয় লোক জন ইউনিয়ন পরিষদ বা বনবিভাগের অনুমতি ছাড়া বৃক্ষরোপন করে এবং বতর্মানে স্থানীয় জনগন তা কেটেছে, আমি নিজে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত জানিয়েছি। আমি গাছ কাটিনি।

ইউক্রেনকে ৭২ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেশটির সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন দিতে সহায়তা করতে ২ কোটি ৩০ লাখ ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে। খবর বিবিসির।

এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারেও কাজ করছে বিশ্ব ব্যাংক।

এ ছাড়া ১৭ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশগুলোর জন্য অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। ইউক্রেনের জন্য আর্থিক প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য থেকে ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি রয়েছে।

বিশ্বব্যাংক জানায়, এই তহবিল ইউক্রেন সরকারকে হাসপাতালের কর্মীদের মজুরি, বয়স্কদের জন্য পেনশন এবং নিম্নবিত্তদের জন্য সামাজিক কর্মসূচিসহ জরুরি পরিষেবা প্রদানে সহায়তা করবে।

৩০ হাজার ইয়াবা ও এক কেজি আইসসহ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে টেকনাফ উপজেলার কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক আহমদ (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত মঙ্গলবার একটার দিকে এ অভিযান চালানো হয়। আটক মোস্তাক ওই এলাকার মৃত আবুল খয়ের এর ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোস্‌তাক আহমেরদ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে একটি শপিং ব্যাগে রাখা এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান আরোও জানান, জেলা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।

রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগন্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা আনোয়ারুল ইসলাম, তথ্য কর্মকর্তা হালিমা আকতার।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষক মেহবুবা আকতার, প্রভাষক নাসরিন আকতার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা নারীশিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার এবং নারীদের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার শামীমা আক্তার। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবি সংগঠন সহোযোগিতা করেন।

কইন্যা নারীদের হাট উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: “আর্ন্তজাতিক নারী দিবসে” মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে “কইন্যা-নারীদের হাট”। ব্যতিক্রমী এই হাটের আয়োজন করেছে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও যৌথভাবে লেডিস ক্লাব। ধীরে ধীরে এই হাট সারা জেলাব্যাপি প্রসারিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের পর মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই হাটের উদ্বোধন করেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন।

আয়োজকদের বরাত দিয়ে জানান, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে কিংবা শখের বশে নারীরা দৈনন্দিনের সাংসারিক কাজের পাশাপাশি অবসর সময়ে অনেক ধরনের কাজ হাতের কাজ করেন। নারীদের উৎপাদিত ও তৈরিকৃত এরকম নানাবিধ পণ্য নিয়ে এই হাটে বসবে। সপ্তাহে দু’দিন করে সারা বছর এই হাট বসবে এখানে। এই হাটের ক্রেতা ও বিক্রেতা থাকবেন শুধুমাত্র নারী।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, বিসিক প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তারা। প্রথমদিন এই আয়োজনে ৬টি স্টল স্থান পেয়েছে।

স্টলে নারী উদ্যোক্তা নাফিজা ফিরোজ বলেন, আমি আগে বাসায় মজার মজার খাবার তৈরী করতাম। বাসার সবাই খাবার খেয়ে প্রশংসা করতেন। তারা আমাকে অনুপ্রাণিত করেন খাবারের দোকান দেয়ার জন্য। তারপর আমি ছোট পরিসরে পিঠাসহ বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী মিষ্টি ও দধি নিয়ে দোকান শুরু করি।

আজ আমি নিজের হাতে তৈরী পিঠা এই হাটে তুলেছি। এরমধ্যে রয়েছে পায়েস, কাটলেট, বরফি, হালুয়াসহ নানা মিষ্টি জাতীয় খাবার। আগামীতে চাহিদা বাড়লে আরো নানা ধরনের পিঠা তুলবো।

আগত নারী উদ্যোক্তা তুলি আহমেদ বলেন, হ্যান্ডিক্রাফট পণ্য তৈরী করি আগে বিভিন্ন মেলায় স্টল দিতাম। এখন অনলাইনে পণ্য বিক্রি করি। এখানে খুব ভালো উদ্যোগ। স্থায়ী একটা হাট হয়েছে। যেখানে দোকান দিতে কোন টাকা দিতে হয় না। আজকে কইন্যা নারীদের যে হাট উদ্বোধন হলো তাতে করে আমাদের উৎপাদিত পণ্য আরো বড়ো পরিসরে বিক্রির জন্য সুযোগ তৈরী হলো। আশা করি উদ্যোক্তারা এই আয়োজন সারা বছরের জন্য চলমান রাখবেন।

নারী উদ্যোক্তা ও আয়োজক মিতা ভূইঁয়া বলেন, আমরা নারীরা সব সময় কিছু না কিছু তৈরী করতে পছন্দ করি। কিন্তু এই কাজগুলো উপস্থাপন করার তেমন কোন সুযোগ পাইনা। আজকে কইন্যা নারীদের যে হাট উদ্বোধন হলো এটা আমাদের জন্য উপস্থাপন করার জন্য খুব ভালো উদ্যোগ ও স্থান তৈরি হলো।

তিনি বলেন, যেহেতু আমি একজন সংগঠক প্রতিনিয়ত নারীদের নিয়ে মেলা আয়োজন করে থাকি। আমি দেখি নারীরা সব সময় সুযোগ খুঁজে। সবচেয়ে বড় বিষয় হল এখানে ফ্রি’তে তারা তাদের পণ্য বিক্রি করতে পারবেন। উদ্যোক্তাদের বলবো এখানে এসে স্টল দেয়ার জন্য।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন বলেন, আমরা নারীদের একটি নিরাপদ জায়গা করে দিয়েছি। এই ইউনিয়নের ভেতরে এখানে নারীদের কোন সমস্য হবে না। শুধুমাত্র নারীদের জন্য এই হাট। এখানে ক্রেতা বিক্রতা থাকবেন শুধু নারী। নারীরা চাইলেই যেখানে সেখানে দোকান দিতে পারেনা।

এখানে আজ হাট উদ্বোধন হয়েছে। এখন এটা আপনাদের বাজার। এখানে এসে পণ্য বিক্রয় করবেন। আপনারা দোকান নিয়ে না বসলে এই বাজার বন্ধ হয়ে যাবে।

লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন বলেন, শুধুমাত্র আজকের জন্য তা নয়। বছরব্যাপী সপ্তাহে দু’দিন চলবে। নারীরা আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন এ হাটের মাধ্যমে কিছুটা হলেও সুযোগ তৈরি করে নিতে পারবেন।

কিয়েভসহ ৫ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডোর

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কিয়েভসহ ৫ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডোর। এই পাঁচ শহর কিয়েভ, খারকিভ, মারিয়াপল, চেরহিনভ ও সুমি থেকে বেসামরিক লোকজন নিরাপদে তাদের পছন্দমতো জায়গায় চলে যেতে পারবে। ইউক্রেনের পক্ষ থেকে নিরাপদ মানবিক করিডোর খুলে দেয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে জাতিসংঘে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে ইউক্রেনে অস্ত্র বিরতিতে যাবে তার দেশ। কিয়েভ, চেরনিহভ, সুমি ও মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর খুলে দেয়া হবে। যেখানে খুশি সেখানেই যেতে পারবেন তারা। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক মানবিক করিডোর খুলে দেয়ার কথা নিশ্চিত করেছে।

গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে ভ্যাসিলি নেবেনজিয়া মস্কো সময় আজ সকাল ১০টা থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা বলেছিলেন।

তিনি বলেন, এ প্রস্তাবের আওতায় বেসামরিক নাগরিকদের সরিয়ে রাশিয়া কিংবা রাশিয়ার ভূখণ্ডে পাঠানোর বাধ্যবাধকতা থাকছে না। তবে কত সময়ের জন্য আজকের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা পরিষ্কার নয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

গতকাল সোমবার নেবেনজিয়া বলেন, কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত ইউক্রেনীয় শহরগুলোর বাসিন্দাদেরও নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এসব মানুষ কোথায় যেতে চান, সেটি তারা তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলা ১৩তম দিনে গড়িয়েছে। হামলার মধ্যেই গতকাল ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা তৃতীয় দফা বৈঠক করেন। সামান্য অগ্রগতির মধ্যদিয়ে এ বৈঠক শেষ হয়। আজ চতুর্থ দফা সমঝোতা বৈঠক হওয়ার কথা। আজকের বৈঠক থেকে আসবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে।

বিশ কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ আটক বিএনপির দুই নেতা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৪০ কেজি ওজনের প্রায় ২০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিক জেলার ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লাদিপুর (দক্ষিণপাড়া) এলাকার আলী আকবরের ছেলে রাজমিস্ত্রী মো. কাউছার আলীর (৩০) শয়ন ঘর সংলগ্ন সিড়ি ঘর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

এসময় হেলাল উদ্দিন (৬০) ও আলতাফ হোসেন (৫০) নামের দুই মূর্তি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। হেলালের বাড়ি জেলার পত্নীতলা উপজেলার মধইল গ্রামে। তিনি পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আলতাফের বাড়ি আকবরপুর গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা কাউছার আলী ও তার স্ত্রী সুমি খাতুন পালিয়ে যায়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী নিশ্চিত করে জানান, আসামিরা তাদের নিজ বাসার শয়নকক্ষে ৪০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উচ্চমূল্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকিয়ে রেখে দেন-দরবার চালাচ্ছে। এমন গোপন তথ্যর ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

তিনি বলেন, এ বিষয় মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর হামলা চালান : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার উচিত এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা। গত রোববার নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাব্লিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুসারে ডোনাল্ড ট্রাম্প এই কৌতুকপূর্ণ বক্তব্য রাখেন। খবর-মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রাশিয়ার সেনাদের ওপর বোমা বর্ষণ করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া এবং চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে। এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব।”

ডোনাল্ড ট্রাম্পের এই কথায় হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ক্ষমতায় থাকাকালীন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ছিলেন কিন্তু তিনি দাবি করেন যে, তিনি পুতিনকে বলেছিলেন যদি কোনো সমস্যা তৈরীর চেষ্টা করা হয় তাহলে মস্কোর ওপর হামলা চালানো হবে।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আরো বলেছেন, তিনি ক্ষমতায় থাকতে পুতিন এই ধরনের সামরিক অভিযানের সাহস করেন নি। ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় থাকাকালে পুতিন এ ধরনের সামরিক অভিযান চালিয়ে পার পাবেন না বলে তিনি জানতেন।

এদিকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর আমেরিকার নেতাদেরকে ডোনাল্ড ট্রাম্প বোকা এবং পুতিনকে স্মার্ট বলে প্রশংসা করেন।

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৬২ জন নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী নিরাপত্তা দলের কমপক্ষে ৬২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

নিরাপত্তা দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র এ হামলার কথা নিশ্চিত করেছেন। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি বলে জানিয়েছেন।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় জঙ্গি ও ডাকাতদের বিরুদ্ধে অভিযানরত থাকায় স্বেচ্ছাসেবী নিরাপত্তাদানকারী বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। এ ধরনের একটি দলের বিরুদ্ধেই হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি রয়টার্সকে জানিয়েছেন, তাদের দলটি রবিবার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়। ওরা নিজেদের মোটর সাইকেলগুলো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে চোরাগোপ্তা হামলার প্রস্তুতি নেয়, তারপর আমাদের ঘিরে ফেলে বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে। এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হয় বলে জানিয়েছেন তিনি।

কেবি পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর অতর্কিত ওই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, কতজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্য তার কাছে নেই।

জানুয়ারির প্রথমদিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।

বন্দুকধারীরা মুক্তিপণের জন্য শত শত স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীকে অপহরণ করে নাইজেরিয়ার পুরো উত্তরপশ্চিমাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বিরাজমান দরিদ্রতা সঙ্গে সহিংসতার সমস্যা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে। সুত্রঃ রয়টার্স।

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “টেকসই আগামীর জন‍্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ‍্য” এ শ্লোগান নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার।

এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম‍্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম‍্যান শরীফুল আলম মিয়া সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটূ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম, কলেজ শিক্ষার্থী কমলী রাণী বক্তব্য রাখেন।