যৌতুকের জন্য স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দুই লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রী টপি আক্তারকে (২৮) পিটিয়ে খুন করার অভিযোগে স্বামী কুদরত আলীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের নিজ বাড়ি থেকে কুদরত আলীকে আটক করা হয়।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সে তার বাড়িতেই তার স্ত্রীকে মাথায় আঘাত করে খুন করেছে বলে অভিযোগে জানা গেছে।

কুদরত আলী পেশায় কৃষক। তার বাবার নাম মো. দেওয়ান আলী।টপি আক্তার একই উপজেলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের আব্দুল কাসেমের মেয়ে। টপির বড় ভাই কাজল মিয়া জানান, টপি আক্তার ও কুদরত আলীর বিয়ে হয় প্রায় নয় বছর পূর্বে। তাদের তিনজন সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়শই টপিকে মারধর করতো কুদরত আলী। পরে টপির পরিবারের পক্ষ থেকে কুদরত আলীকে কয়েক দফায় প্রায় চার লাখ টাকা যৌতুক দেওয়া হয়। তারপর আবারও প্রায় দেড় মাস পূর্বে টপির কাছে আরো দুই লাখ টাকা যৌতুক চায় সে। এ টাকা না দেয়ার কারণেই শনিবার রাত ৮টার দিকে কুদরত আলী চুলের মুঠি ধরে ঘরের পিলারের সঙ্গে মাথাকে জোড়ে ঠেসে দিয়ে ও কানের কাছে থাপ্পর দিয়ে টপিকে মেরে ফেলে। টপির মরদেহে এসব আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান কাজল মিয়া।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় টপির ভাই কাজল মিয়া বাদি হয়ে টপির স্বামী ও শাশুড়িসহ ছয় জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। টপির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আত্রাই উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। এসময় উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহ-সভপতি মোঃ গহের আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্যা ও উপজেলা মহিলা আওয়ামী নেত্রী ফেরদৌসী রহমান ডেজি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম,উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, উপজেলা মহিলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাহেদা বেগমসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

বাঞ্ছারামপুরের বুধাইর কান্দি শর্টপিচ নাইট প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ খেলা ধর মাদক ছাড়ো, কলম ধর জীবন গড়ো এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি প্রিমিয়ার লীগ-২০২২ শর্ট  নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২৭ই ফেব্রুয়ারি )রাত ৮টায় বুধাইরকান্দি উত্তর পাড়া বালুর মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি রুবেল একাদশ বনাম সালাউদ্দিন একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। টসে জিতে রুবেল একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য সালাউদ্দিন একাদশকে জয়ের জন্য ৭৮ রানের টার্গেট দেয় রুবেল একাদশ। নির্ধারিত ১৬ ওভারে ব্যাটিংয়ে নেমে সালাউদ্দিন একাদশ সব উইকেট হারিয়ে ৭৫ রান করে ২ রানে হেরে যায় এবং রুবেল একাদশ জয়ের লক্ষ্যে পৌছে যায়।

মো.ফারুক ও আলামিনের পরিচালনায়, শুরুতে ম্যাচের উদ্বোধন করেন নব নির্বাচিত ইউপি সদস্য  হাবিবুর রহমান। সাবেক মেম্বার হাজী আব্দুল বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম,রোশন মিয়া,ডা. উজ্জ্বলসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধারা বর্ণনায় ছিলেন ইমন মিয়া।

সালাউদ্দিন একাদশের অধিনায়ক ছিলেন সালাউদ্দিন ও রুবেল একাদশের অধিনায়ক ছিলেন রুবেল। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শিমুল, সবুজ,হৃদয় ও ইয়ামিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

খেলা শেষে আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, প্রতি বছর  এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এ বছর শুরু হওয়া এবারের টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।

নির্বাচন কমিশন

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সার্চ কমিটির কাছে ৩২২ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। এদের মধ্য থেকে প্রথমে ৬০ এবং পরে ৫০ জনের নাম নিয়ে আলোচনায় হয়। সেই ৫০ নাম থেকেই ১০ জনের নাম উপস্থাপন করা হয় রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি কাজি হাবিবুল আউয়ালকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশনের অনুমোদন দিয়েছেন।

নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়াটিও ব্যতিক্রম হয়নি। বাসদ, কমিউনিষ্ট পার্টি এবং বি এন পি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবী আস্থাভাজনদের দিয়ে গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন। নতুন এই কমিশনও সুষ্ঠ নির্বাচন করতে পারবেনা। কিন্তু বি এন পি’র উপদেষ্টা হিসাবে আলোচিত ডাঃ জাফরউল্লা চৌধুরী সন্তুষ্টি প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন সরকারকে। জাতীয় পার্টি দলের সঙ্গে আলোচনার পর প্রতিক্রিয়া জানাবে বলেছে।

বিষয়টি নিয়ে আগেই আলোচনা হয়েছে। বাংলাদেশে কখনোই এই সমস্যার সমাধান হবেনা। কারন সঠিক জেনেও বিরোধী দল কখনোই সরকারের উদ্যোগকে মেনে নিবেনা। সরকারের বিরোধীতা করাই বিরোধী দলের একমাত্র কাজ। যেমন করে সরকারের উন্নয়ন বিরোধী দলের নেতারা দেখেননা, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার স্বচ্ছতাটিও তারা মেনে নিবেনা। কিন্তু আসল সত্যটি হল তাদের জনসমর্থন নেই। নির্বাচনে যেতে ভয় পায় বিরোধী দল।

তাহলে কি নির্বাচন হবে না? মোট জনসংখ্যার কত শতাংশের প্রতিনিধিত্ব করে এই নেতারা? হউক বড় দল, যারা বার বার গনতান্ত্রিক নির্বাচন বর্জন করে তাদের রাজনীতিতে গুরত্ব কতটুকু? জয়ী হতে না পারলেই নির্বাচন স্বচ্ছ হয়নি দাবী করা রাজনীতি নয়। এই বিরোধীতা দেশের গনতান্ত্রিক শিষ্ঠাচার ভঙ্গেরই সামিল। এই ষড়যন্ত্রকে রুখতে হলে দেশের অপরাজনীতি বন্ধ করতে হবে- অগ্রাহ্য করতে হবে অযৌক্তিক দাবী। দেশের অব্যহত উন্নয়ন, অগ্রগতি স্বচল রাখতে বন্ধ করতে হবে ষড়যন্ত্র। 


আজিজুর রহমান প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক, কলামিস্ট, টরন্টো, কানাডা।

কুলাউড়ায় টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচীর দেশের সকলকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান। এরি ধারাবাহিকতায় কুলাউড়ায় ৪৫টি টিকা কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে টিকা কার্যক্রমে বিশৃঙ্খলার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে চলা দিনব্যাপী  গণটিকা কার্যক্রমে ৩১হাজার ২শত ২৪ জনকে কোভিড টিকার প্রথম ডোজ প্রদান করা হয়। সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও ছিল সন্তোষজনক এবং লক্ষনীয়। গণটিকা কার্যক্রম চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।

এদিকে, গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলা ও টিকা প্রদানে ব্যাহত হবার অপরাধে রাষ্ট্রিয় কাজে বাঁধা দানের অপরাধে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার সন্ধ্যায় জানান, সরকারের নির্দেশিত গণটিকা কার্যক্রম আমরা উপজেলার ১৩টি ইউনিয়ন ১ পৌরসভাসহ ৪৫টি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় ৩১হাজার ২শত ২৪ জন মানুষকে টিকা দিতে পেরেছি।

তিনি আরো জানান, সরকারের নির্দেশনা মোতাবেক সকলকে টিকার আওতায় আনতে আরো দু’দিন সময় বাড়িয়ে রোববার ও সোমবার প্রতিটি ইপিআই কেন্দ্র ও কোভিড সাব সেন্টারে থেকে আগ্রহী ব্যক্তিরা টিকার প্রথম ডোজ দিতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, আমরা গণটিকা সফল করার লক্ষে উপজেলার সর্বত্র ব্যাপক প্রচার চালিয়েছি। ফলে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দিতে সক্ষম হয়েছি।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে জাকির। খবর পেয়ে পরে তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তেত্রিশ বছর পর পুলিশের নামে থাকা ১ একর জমি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর থানা পুলিশ অন্যের দখলে থাকা বাংলাদেশ পুলিশের দলিল মুলে থাকা ১ একর জমি উদ্ধার করেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ভুল্লি এলাকায় বাংলাদেশ পুলিশের নামে থাকা ওই জমির সীমানা নির্ধারণ করে একটি সাইনবোর্ড স্থাপন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

জানা গেছে, ১৯৮৯ সালে এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় পুলিশ ফাঁড়ি করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশকে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী রেজওয়ানুল হক চৌধুরী তার ব্যক্তিগত এক একর জমি দান করেন। ওই সময় সেখানে অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। এভাবে এক সময় জমিটি স্থানীয় মানুষের দখলে চলে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্থানীয় এক জমির দালাল আজিজের দখলে ছিল জমিটি। জমিতে তিনি বিভিন্ন ফসলের চাষাবাদ করতেন। কিন্তু কিছু দিন আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেই জমিতে ভবন নির্মাণসহ নানা কার্যক্রম শুরু করেন। তারা সবাই জাল দলিলের ব্যবস্থা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। কিন্তু জমিটি পুলিশের মালিকানায় থাকার বিষয়টি জানতো না জেলা পুলিশ।

সম্প্রতি গোপন সূত্রে বিষয়টি জানতে পারেন সদর থানার ওসি তানভীরুল ইসলাম। এর পরেই তিনি জমিটি নিয়ে তদন্ত শুরু করেন। খুঁজে বের করেন প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দলিল।

ওসি তানভীরুল বলেন, বিষয়টি জানতে পেরে আমি গোপনে তদন্ত শুরু করি। প্রয়োজনীয় সব কাগজ বের করি। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও সদর থানার পুলিশসহ জমিটি উদ্ধার অভিযানে যাই। জমিটি এখন পুলিশের দখলে আছে। সেখানে বাংলাদেশ পুলিশের সাইনবোর্ড লাগানো হয়েছে।

এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী বলেন, আমি আগে জানতাম না এখানে পুলিশের জমি রয়েছে। সদর থানার ওসি আমাকে কাগজ দেখালে আমি বিষয়টি জানতে পারি। তবে স্থানীয় অনেক বয়স্ক মানুষ বিষয়টি জানতেন বলে পরে জানা গেছে।

জমি দানকারী রেজওয়ানুল চৌধুরীর বড় ছেলে নম্র চৌধুরী বলেন, জনগণের স্বার্থে আমার বাবা জমিটি বাংলাদেশ পুলিশকে দান করেছিলেন। বিষয়টি আমি জানতাম। এর আগে একবার মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম। তখন তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, এর আগের পুলিশ সদস্যরা এই জমিটির বিষয়ে অবগত ছিল কি না তা জানা নেই। তবে আমরা সম্প্রতি জানতে পেরে পদক্ষেপ নিয়েছি। আগামীতে জায়গাটি পুলিশের কাজে ব্যবহার করা হবে।

পর্যটকদের খাদ্যদ্রব্য ও প্লাস্টিক পণ্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্কের পরিবেশ রক্ষায় প্রধান ফটকের ভেতরে পর্যটকদের সবধরনের খাদ্যদ্রব্য ও প্লাস্টিকদ্রব্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ যোগ দেয়া এক অনুষ্ঠানে এই সংক্রান্ত নির্দেশনার সাইনবোর্ড স্থাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

জানা গেছে, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকরা প্রধান ফটকের ভেতরে বিভিন্ন খাদ্যদ্রব্য ও খাবার মোড়ানো প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশ করেন। পরে খাবার শেষে তারা অবশিষ্ট খাদ্যসামগ্রী, প্লাস্টিক দ্রব্য পলিথিন ব্যাগ যাতায়াত রাস্তা ও দৃষ্টিনন্দন স্থানে যত্রতত্র ফেলে দেন। এতে পর্যটন এলাকা ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়। এগুলো পঁচে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার বাতাস দূষিত করে। মারাত্মক দুর্ভোগে পড়েন স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও আগত প্রকৃতিপ্রেমিরা।

পরিবেশ দূষণের বিষয়টি নজরে নিয়ে উপজেলা প্রশাসন ইকোপার্কের প্রধান ফটকের ভেতর সবধরনের খাবার, পলিথিন ব্যাগ ও প্লাস্টিক দ্রব্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ও জনসতেনতামূলক সাইনবোর্ড স্থাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি আগত পর্যটক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে মাধবকুণ্ডের পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকার আহহ্বান জানিয়ে বলেন, পর্যটনকেন্দ্র হিসেবে মাধবকুণ্ড শুধু দেশে নয়, সারা বিশ্বে এর খ্যাতি রয়েছে। প্রকৃতিপ্রেমী পর্যটকদের শুধু বিনোদনের জন্য নয়, এখানকার বন্যপ্রাণী, জীববৈচিত্র সুরক্ষায়ও জলপ্রপাত এলাকাকে পরিচ্ছন্ন রাখতে হবে।

এসময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারি বিভাগীয় বন সংরক্ষক এসএম আবু বক্কর সিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগি রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, মাধবকুণ্ড ইকোপার্ক দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। বছরজুড়ে দেশি-বিদেশি অনেক পর্যটকও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের লালসায় ছুটে আসেন। ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এখানকার পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে পর্যটকদের সবধরনের খাবার সামগ্রী ও প্লাস্টিকদ্রব্য নিয়ে ভেতরে প্রবেশে উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে তা কার্যকর করা শুরু হয়।

একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শনিবার ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
আরও উপস্থিত ছিলেন আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, দুই প্রেসক্লাব সভাপতি কুসমত আলী ও ফারুক হোসেন প্রমুখ।
প্রসঙ্গত: আজকের একদিনের গণটিকাদান কর্মসূচির আওতায় উপজেলা প্রায় ১৪ হাজার টিকা দেয়া হয়। এবং এই কর্মসূচির সময়সীমা আরো দুইদিন বৃদ্ধি করা হয়েছে বলে ইউএনও জানান। পরে রানীশংকৈল কেন্দ্রীয় সংগীত বিদ্যালয়, রানীশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পী গোষ্ঠির শিল্পীদের নিয়ে সম্মিলিত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

মৌলভীবাজারে গনটিকার লক্ষ্যমাত্রার ২৫ হাজারের বেশি টিকা প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “দেশব্যাপী একদিনে এক কোটি টিকাদান” কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় পুলিশের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

সকাল থেকে টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য টিকাকেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা পুলিশ মৌলভীবাজার।

গণটিকা কার্যক্রমে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ২৩৫ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে লক্ষ্য মাত্রার চেয়েও পায় ২৫ হাজারের অধিক টিকা প্রদান করা হয়। জেলায় মোট টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ৯০,৯৮১ জন। কিন্তু অনুকূল পরিবেশ ও জনগণের ব্যাপক উপস্থিতি ও পর্যাপ্ত পরিমান টিকার ব্যবস্থা থাকায় লক্ষ্য মাত্রা ছাড়িয়ে  ১,১৬,৩২৭ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।

গণটিকা কার্যক্রমে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করায় মৌলভীবাজারবাসীকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আন্তরিক অভিনন্দন জানান। তিনি চলতি মাসের আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলমান টিকা কার্যক্রমে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে মৌলভীবাজার জেলা পুলিশ নিয়োজিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন জেলা বাসীকে।

বিশ্ব যুদ্ধ কি আসন্ন?

জাতিসংঘের মহাসচিব কঠিন ভাষায় হুশিয়ারী দিয়েছে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যেতে। ফ্রান্সও এবার ক্ষিপ্ত হয়েছে। তুরস্কের জাহাজে বোমা হামলা হওয়ায় তুরস্ক মুখ খুলেছে রাশিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধ অমানবিক এবং আগ্রাসন বলেছে তুরস্ক। একদিকে ন্যটার অস্থিত্ব অন্যদিকে ইউরোপের সংহতি দুটোই এখন চ্যলেঞ্জের মুখে।

ইতিমধ্যে এশিয়ার রাজনীতিও জটিল হচ্ছে। পাক প্রধানমন্ত্রী মস্কো গেছে পুতিনের সঙ্গে আলোচনা কাশ্মীর নিয়ে আলোচনা করতে। ভারত চাইছে ইউ এস রাশিয়া দুই দেশকে হাতে রেখে চীনের বিরুদ্ধে অবস্থান নিতে। কিন্তু আমেরিকাকে খুশি করে রাশিয়ার সমর্থন হারালে সামরিক শক্তি ব্যহত হবে। আমেরিকা যদি ভারতের বন্ধু হয় শত্রুর অভাব হবেনা ভারতের। বাংলাদেশও পিছিয়ে নেই কূটনীতিতে। চীনের সাথে সম্পর্ক ছেদ হলে উন্নয়ন থেমে যাবে বাংলাদেশে। ইউরোপের রপ্তানি বাজারে ধস নামবে যুদ্ধের কারনে। গার্মেন্টস রপ্তানীর মূল লক্ষ্য হল ইউরোপ। এই যুদ্ধ ইউরোপিয়ান বাজারের কি হবে এখনো বলা যাচ্ছে না। 

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও তাদের লক্ষ্য হক ন্যাটো কে হুশিয়ার করে দেওয়া। ইউরোপে এবং পৃথিবীতে ন্যাটোর আধিপত্য রাশিয়া ভাল ভাবে নেয়নি। যুদ্ধ করে রাশিয়া প্রমান দিল ন্যাটো অগ্রসর হলে রাশিয়া ছাড় দিবেনা। আমেরিকা এখন মূলত সঙ্গহীন হয়ে পরেছে। ন্যাটোর দেশগুলি মুখে বললেও প্রকৃত সাহায্যে রাশিয়ার বিরুদ্ধে ক’টি দেশে এগিয়ে আসবে নিশ্চিত নয়। কারন রাশিয়া হুমকি দিয়েছে কেউই আগ্রসর হলে তাদের বিদ্যুৎ এবং গ্যস সরবরাহ বন্ধ করে দিবে। ফ্রান্স জার্মানীও এই তালিকায় রয়েছে। জি- ৭ দেশের নেতারাও নিরব। এমতাবস্থায় ন্যাটো মনোবল ধরে রাখতে পারবে কিনা নিশ্চিত নয়।

রাশিয়াকে দেখে চীনও তাইওয়ান দখলের পায়তারা করছে। যদি চীন তাইওয়ান আক্রমন করে রাশিয়া চীনকে সমর্থন দিবে। বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ব হারাবে আমেরিকা। রাশিয়া কারও কথা শুনছে না। ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে গেলেই এটোমিক যুদ্ধ হবে নিশ্চিত। সে ক্ষেত্রে পৃথিবী আর পৃথিবী থাকবে না। কোন দেশ যুদ্ধে জড়ালে রাশিয়া কিংবা আমেরিকা মোড়লের ভূমিকা পালন করে। এখন এই মোড়লদেরকে কে ঠেকাবে?


আজিজুর রহমান প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক, কলামিস্ট, টরন্টো, কানাডা।