নওগাঁয় কবর স্থানের জমি দখল করতে নানাভাবে হুমুকি ধামকি ও মারপিটের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কবর স্থানের জমি দখল করতে নানাভাবে হুমুকি ধামকি দিয়ে আসছিল সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মোছা. রাশেদা বেগম ও তার পরিবারকে। এর একপর্যায় গত (১৯ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে একই গ্রামের মো. আলমগীর হোসেন তার ছেলে সজীব হোসেন সহ আলমগীর হোসেনর স্ত্রী শিরিন রাশেদার বাড়ির উত্তর পাশে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ওই পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেয়। রাশেদা বেগমের ছেলে শরিফুল ইসলাম ও তার স্ত্রী অনিকা আক্তার সকালে বাসা থেকে বের হলে আলমগীর হোসেন তার ছেলে সজীব হোসেন গালাগালির একপর্যায়ে লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে শুরু করে। রাশেদা বেগম সহ পরিবারের সদস্য গণ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে এগিয়ে এলে তাদের এলোপাথাড়ি মারপিট শুরু করে।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী মোছা. রাশেদা বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী আলমগীর হোসেন দীর্ঘদিন তার পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও হয়েছে। মামলার পর তারা আরো বেপারোয় হয়ে পড়েছে। মামলা তুলে নিতে এখন হুমকি-ধামকি দিয়ে আসছে। মামলা তুলে নিতে না চাওয়ায় তারা শনিবার বাড়ির পাশে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে এবং মারপিট করছে বাড়ি থেকে বের হতে দিচ্ছেনা।

একই গ্রামের খাদেম হোসেন বলেন, তারা কোন কিছুকেই তোয়াক্কা করে না। আলমগীর হোসেনের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ চরম ভাবে অতিষ্ঠ। শুধু তাই নয় তারা পারিবারিক কবরস্থানের জমি জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করছে।

তবে অভিযুক্ত মো. আলমগীর হোসেন এ বিষয়ে কথা বলতে রাজি নয় বলে জানান।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁয়ে হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। গেল সোমবার আনুমানিক বিকাল পাঁচটা থেকে সদর উপজেলার রুহিয়া, রাজাগাঁও সেনুয়া বড়গাঁওসহ বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি শুরু হয়।

জানা গেছে, দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালার মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও আলু, গম, ভুট্টা, পিয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।

ঠাকুরগাঁও সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা।

রুহিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার জানান, মাঠ পর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করে কৃষকদের তালিকা প্রস্তুত করে কৃষি অফিসে প্রেরণ করা হয়েছে।

এরাই দেশের শত্রু

বি এন পি নির্বাচন কমিশন গঠনের আইন দাবী করেছিল। সেই আইন জাতীয় সংসদে পাশ হয়েছে। বি এন পি’র সাংসদরাও অংশ নিয়েছে এই আইন প্রনয়নে। তাহলে এখন এই আইন নিয়ে বিরোধীতা কেন? দলটি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেনি, রাষ্ট্রপতির ডাকা সংলাপেও যায়নি তারা। তাহলে বি এন পি কি চায়? নির্বাচনের জন্য বি এন পি কি সত্যই অপরিহার্য? ৩ বার ক্ষমতায় ছিল বি এন পি। কোন উল্লেখ্যোগ্য অর্জন নেই তাদের। কিছু মানুষ তাহলে বি এন পি’কে নিয়ে এত উৎসাহ দেখাচ্ছে কেন?

অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক ছাউনিতে বসে সেনাবাহিনী দিয়ে দল গঠন করেছিলেন জিয়া। গনতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে অবৈধ শাসন চালিয়েছে জোড় করে। তারই দল বি এন পি এখন গন্তন্ত্রের কথা বলে, বিষয়ট হস্যকর নয়কি? এখানেই শেষ নয়। কুখ্যাত রাজাকার এবং যূদ্ধাপরাধীদের মুক্ত করে ক্ষমতায় বসিয়েছে দলটি। বঙ্গবন্ধুর খুনী চক্রকে সরকারী চাকুরী দিয়ে পুরস্কৃত করেছে। মিথ্যা জন্মদিন বানিয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষীকিতে উৎসব করেছে। যারা জিয়ার আদর্শের শ্লোগান দেন তাদের কাছেই জানতে চাই কি ছিল জিয়ার আদর্শ? দয়া করে বলবেন কি? স্বাধীনতার আদর্শকে ভুলুন্ঠিত করে পাকিস্তানের আদলে ধর্মান্ধতাকে উষ্কে দেওয়া যদি আদর্শ হয়, তাহলে এটাই ছিল জিয়ার আদর্শ।

এখন বি এন পি আরও এক ধাপ এগিয়ে গেছে। বলছে বর্তমান সরকারের অধীনে তারা কোন নির্বাচন হতে দিবেনা। তাহলেকি তারা জোড় করে নির্বাচন বন্ধ করবে? নির্বাচন নিয়ে এমন হুশিয়ারিত দন্ডনিয় অপরাধ! এই বক্তব্যের কারনেইত দলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়! বি এন পি’র কি নির্বাচন বন্ধ কিরে দেওয়ার স্বক্ষমতা আছে? বি এন পিকে জনগন প্রত্যাখ্যান করেছে আগেই। এখন জোটের সদস্যরাও সটকে পরছে। দলের নেতাও জেলখানায় বন্ধী। কি দিয়ে বি এন পি নির্বাচন প্রতিহত করবে? সব হারিয়ে বেশামাল নেতারা প্রলাপ বকছেন অন্যের ইশারায়।

জনগনের কাছে গিয়ে দেখুন, শুনুন বহুদুর পিছিয়ে গেছেন। সরকার আপনাদের গরম বক্তব্যের তোয়াক্কা করেনি। বদলে দিয়েছে দেশকে। এই বদলে যাওয়া এখন বিশ্ববাসিও স্বিকার করে। উন্নয়নের মডেল রাষ্ট্রের খেতাব অর্জন করে বাংলাদেশ এখন ভিন্ন উচুতে চলে গেছে। কোন ভরসায় জনগন বি এন পি’কে ভোট দিয়ে নির্বাচিত করবে?

সরকারী দলের অনেক নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভ্যন্তরিন কোন্দলেও আছে। এই অভিযোগ বি এন পি’র পক্ষে নয়। দলীয় কোন্দলকে ইস্যু করে যারা বি এন পি’কে স্বপ্ন দেখান তারা নিজেরাও দিবা স্বপ্ন দেখছেন। যত অনুযোগই থাকুক শেখ হাসিনার ডাকে সব নেতাকর্মী এক হয়ে যাবে। বি এন পি’রত নেতাই নেই! এমন একটি নীতিহীন দুর্বল দলকে নিয়ে যারা মেতে উঠেছে তারা কেউ অচেনা নয়। নিজেদের অবস্থান হারিয়ে এখন ব্যক্তিগত শত্রুতার পথ বেছে নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বি এন পি’কে দিয়ে হাসিনার বিরূদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে এই নেতারা। কিন্তু শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই এখন। প্রতিনিয়ত মিথ্যাচার করে এই চিহ্নিত ব্যক্তিরা রাজনীতিকে বিনষ্ট করছে। রাজনীতির যা কিছু ক্ষতি হয়েছে তা সাধারন মানুষ করেনি, গুটি কয়েক ব্যক্তি তা করেছে উদ্দেশ্যপ্রনদিতভাবে। অপরাজনীতির বিষ পাপ ছড়িয়ে দেশে। এরাই দেশের মূল শত্রু।

আজিজুর রহমান প্রিন্স, বিশিষ্ট সমাজসেবক, কলামিস্ট, টরন্টো, কানাডা।

পূর্ব ইউক্রেনে রুশ সেনা পাঠালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর জন্য এক নির্দেশে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অবশ্য রাশিয়ার সেনারা দোনেস্ক ও লুগানস্কে ‘শান্তিরক্ষী বাহিনীর’ কাজ করবে বলে জানিয়েছেন।

আমেরিকাসহ ন্যাটোভুক্ত দেশগুলো যখন অভিযোগ করছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায় এবং মস্কো যখন এই অভিযোগ অস্বীকার করছে তখন ভিন্ন ধরনের এই নির্দেশ দিলেন পুতিন। তার এ নির্দেশের ফলে পুতিনের মাধ্যমেই সোমবার রাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলে ‘শান্তিরক্ষী বাহিনী’ হিসেবে রুশ সেনা প্রবেশ করবে।

ওই দুটি অঞ্চল ২০১৪ সাল থেকে রুশপন্থি অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানকার বেশিরভাগ নাগরিককে এরইমধ্যে রাশিয়ার পাসপোর্ট দিয়েছে মস্কো। তবে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওই দুই প্রজাতন্ত্রে রুশ সেনা পাঠানোর নির্দেশ দেয়ার পর রাশিয়ার সেনারা সেখানে প্রবেশ করতে শুরু করেছে কিনা তা এখনও জানা যায়নি।

ইউক্রেনের পাশ্চাত্যপন্থি প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলকে রাশিয়া যে স্বীকৃতিই দিক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমান্ত অক্ষুণ্ন থাকবে। তিনি দাবি করেছেন, ২০১৪ সাল থেকেই ওই দুই অঞ্চলে অস্ত্রধারী বিদ্রোহীদের ছদ্মবেশে রুশ সেনা উপস্থিতি ছিল এবং এবার তাকে বৈধতা দেয়া হলো মাত্র।

এদিকে ওই দুই প্রজাতন্ত্রে শান্তিরক্ষার যে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট করেছেন তাকে ‘বাজেকথা’ বলে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার ওই বক্তব্যের কিছুক্ষণ পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস- গ্রিনফিল্ডও রাশিয়ার দাবিকে ‘বাজেকথা’ বলে প্রত্যাখ্যান করেছেন।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বলেছেন, “রুশ সেনারা সেখানে কি করছে তা আমাদের জানা আছে।”

লিন্ডা অভিযোগ করেন, লুহানস্ক ও দোনেস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পেছনে রাশিয়ার মূল উদ্দেশ্য ইউক্রেনের আরো অভ্যন্তরে অনুপ্রবেশ করা। খবর পার্সটুডে।

নওগাঁর আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায়,ভাব গাম্ভির্য ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবারে উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও আত্রাই থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত্রি বারো টা এক মিনিটে পুস্প অর্পনের মধ্য দিয়ে দিবসের যাত্র শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন আয়োজিত আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের নেতৃত্বে ও আত্রাই উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই মুক্তি যোদ্ধা সংসদ এর পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার মোঃ আকতারুজ্জামান, থানা বিএনপি.র পক্ষ থেকে মোঃ তসলিম উদ্দিন সাখিদার, আত্রাই উপজেলা জাতীয় পাটির পক্ষ থেকে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছা সেবী সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

এ ছাড়া সকাল এগারো টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলার সকল দপ্তরের অফিসারগন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই মুক্তি যোদ্ধা সংসদ এর সাবেক মোঃ আকতারুজ্জামান, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ কর্মচারীগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক। আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম লাবিব (২)। সে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয়ররা জানান,সোমবার বাড়ীর বাহির আঙিনায় খেলতে খেলতে সকলের অগোচরে সামনের ডোবার পানিতে পড়ে শিশু লাবিব। দীর্ঘক্ষন পরে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশু লাবিবের লাশ ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন ছুটে এসে তার লাশ উদ্ধার করে।

শিশু পুত্রের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডোমারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর জাতীয় পার্টির কম্বল বিতরন

মো: মোশফিকুর ইসলাম, নীলফামারী: নীলফামারীর ডোমারে মহান ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর জাতীয় পার্টির উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার (একুশে ফেব্রুয়ারি) পৌর জাতীয় পার্টির ৯টি ওর্য়াডে শতাধিক নেতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডোমার পৌর জাতীয় পার্টির সভাপতি মো.মতিয়ার রহমার, সাধারন সম্পাদক মো.হাচান চৌধুরী, সহ-সভাপতি দাম্মেল ইসলাম সহ-সভাপতি সেতু রহমান, সালাম প্রমূখ। এ ছাড়াও পৌরসভার ৯টি ওর্য়াডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূল্যবান মুর্তি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সোমবার ২১ ফেব্রুয়ারি ৫০ বিজিবি’র অভিযানে প্রায় ৫২ দশমিক ৮৭০ কেজি ওজনের ওই কষ্টি পাথরেরর মুর্তিটি উদ্ধার করা হয়েছে। পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে  মুর্তিটি উদ্ধার করেছে বিজিবি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান, পিএসসির পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ওই মুর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় চোরাকারবারীরা মুর্তি ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি বলে তারা জানান।

প্রসঙ্গত: ২৫ ডিসেম্বর ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে প্রায় ৬৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্য মানের মোট ৩টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়। এ জাতীয় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

ফুলবাড়ীতে ৫ জুয়ারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৫ জুয়ারীকে পুলিশ আটক করেছে। রবিবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম জনুদ্দির বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম জনুদ্দির বাজার এলাকার একটি পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালনো হয়। অভিযানের সময় তাস খেলারত অবস্থায় উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের মৃত আফছার আলীর ছেলে আকবর আলী (৪২) একই গ্রামের মৃত নুরল হকের ছেলে আঃ গফুর (৫১) পশ্চিম ধনিরাম গ্রামের মৃত বয়তুল্লার ছেলে বাবুল হোসেন (৫০) একই গ্রামের মৃত আঃ মজিদের ছেলে আঃ খালেক (৪০) এবং জোতকৃষ্টহরি গ্রামের উমর আলীর ছেলে ইমাম আলী (৪০) কে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ১৫০ টাকা ও ২ সেট তাস উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, সোমবার সকালে আটককৃত জুয়ারীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বাদ জোহর ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই কেস্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতিও আত্রাই কেস্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য একেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ফৌজদার, সিনিয়র ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম শেখ,জাতীয় শ্রমিক লীগ আত্রাই উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম কালু, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদার মোঃ বিশু দেওয়ান, পাঁচুপুর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ এরশাদ আলী,মহিলা উদ্যোক্তা সাংবাদিক রওশন আরা পারভীন শিলা,ইউপি সচিব এহসানুল হক, কম্পিউটার সহকারী শ্রী বিপ্লব কুমার সহ শতাধিক মুসল্লী, বাজারের ব্যবসায়ী, সুধি, সুশিল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেট্রিমিডিয়ার সাংবাদিকগন, ইইনয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ আলোচনাসভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

উক্ত দোয় পরিচালনা করেন আত্রাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌওলানা আলহাজ্ব মোঃ শাহিনুর ইসলাম শাহিন।