বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্র-ছাত্রীদের মাঝে কারাগারের রোজনামচা বই বিতরণ অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও ধানাদ ইসলাম দীপ্ত কর্তৃক উজানচর কে, এন উচ্চ বিদ্যালয়ের ১২শত  শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘‘কারাগারের রোজনামচা’’বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উজানচর কে এন উচ্চবিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল -রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)-এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম,বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, বাঞ্ছারামপুর পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন সন্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপির ছেলে ধানাদ ইসলাম দীপ্ত,বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক বাবুল নানা, কৃষি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের সভাপতি মিন্টু রঞ্জন সাহা, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জ্বল, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কমিশনার ভূমি শুভাশীষ চাকমা, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি  জুয়েল আহম্মেদ সাধারণ সম্পাদক মো.আলা উদ্দিন সরকার,বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেন আহমেদ আমান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আ.রাজ্জাক,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.তফাজ্জল হোসেন তাজ মিয়া, সাধারণ সম্পাদক মো.সেলিম মিয়া,উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.তাজুল ইসলাম ছোট তাজ, উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন।

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ মহান ২১শে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নীলফামারীর ডোমারে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নতুন শহীদ মিনার উদ্বোধন শেষে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সংসদ সদস্যের পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক দলগুলো শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এবং ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে উপস্থিত সর্বস্তরের জনতা এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব‘র র‍্যালী ও ভাষা শহিদদের স্মরনে বিনম্র শ্রদ্ধাঞ্জালী

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে র‌্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জালী অর্পন করা হয়েছে।

রোজ ২১ ফেব্রুয়ারী সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর নেতৃত্বে র‌্যালিটি চৌমোহনাস্থ (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক এর বিপরীতে) অনলাইন প্রেসক্লাব থেকে শুরু হয়ে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জালী অর্পন করেন অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, সহ-সভাপতি ও দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খাঁন, অর্থ সম্পাদক মুকিত ইমরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, জাহেদুল ইসলাম পাপ্পু, জোবায়ের আহমদ রুমি , সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এস.এম.ফজলু, নাছরিন প্রিয়া, রিপন আহমদ, রাশেদ আহমদ প্রমুখ।

রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচিতে ২১শে ফেব্রুয়ারি পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  পালিত হয়।

এ উপলক্ষে সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকালে ওই কলেজ মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালযের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাংকন,রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

পরে একই মাঠে ইউএনও  সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,  আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে একুশে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। উপস্থাপনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফুলবাড়ীতে বিদ্যালয়ের জমি জবরদখলের ঘটনায় একজন গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন সতের শতক আবাদী জমি জবরদখলের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম এরশাদ আলী (৩৮)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ছানছার আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের মালিকানাধীন সতের শতক আবাদী জমি বিদ্যালয় কতৃপক্ষ দীর্ঘদিন ধরে বর্গা দিয়ে চাষাবাদ করে আসছে।  সম্প্রতি ওই এলাকার মৃত মন্তাজ আলীর পুত্র ছানছার আলী এবং তার ছেলেরা ওই জমির মালিকানা দাবী করে জোর পুর্বক দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে গত ৮ ফেব্রুয়ারী তারা ভাড়াটিয়া লোকজন সহ দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি চাষ করে বোরো ধানের চারা রোপন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক সহ শিক্ষক- কর্মচারীরা বাধা দিলে ছানছার আলীর লোকজন তাদেরকে হুমকি- ধামকিসহ ধাওয়া করে হটিয়ে দেয়।

পরে প্রধান শিক্ষক বাদী হয়ে ফুলবাড়ী থানায় ছানছার আলীসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩/৩৪ তারিখ-২০/০২/২০২২। মামলার প্রেক্ষিতে  পুলিশ গত রবিবার রাতে এজাহারভুক্ত ৩নম্বর আসামী এরশাদ আলীকে গ্রেফতার করে।

কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক জানান, জমিটি বিএস ও বিআরএস রেকর্ডভুক্ত নামীয় সম্পত্তি হিসেবে দীর্ঘদিন থেকে বিদ্যালয় তা ভোগদখল করে আসছে।  কিন্তু তারা গায়েরজোরে তা দখলের পায়তারা করায় থানায় মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই আবুবক্কর সিদ্দিক জানান, বিদ্যালয়ের জমি জবরদখলের অভিযোগে দাযেরকৃত মামলার আসামী এরশাদ আলীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

থানায় জিডি-অভিযোগ-মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোন টাকা পয়সা লাগে না: ওসি তিতাস থানা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ থানায় জিডি, অভিযোগ, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগে না বললেন কুমিল্লার তিতাস থানার ওসি সুধিন চন্দ্র দাস।তিতাস উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে,কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক হতে হবে।

তিতাস থানার ওসি সুধিন চন্দ্র দাস আরও বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। হয় মাদক ছাড়ও না হয় তিতাস ছাড়ও। বক্তব্যকালে তিনি বলেন থানায় জিডি-মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগবে না।

 

রায়পুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি আওয়ামীলীগ সংঘর্ষ সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর রায়পুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি আওয়ামীলীগের দফায় দফায় সংঘর্ষ হ‌য়ে‌ছে। উক্ত ঘটনা সকাল ৯ টা থে‌কে সকাল ১১ টা পর্যন্ত কয়েক দফা সংঘ‌র্ষে সাংবাদিক সহ আহত হয় অর্ধশতাধিক। এ সময় এ‌কটি মোটরসাই‌কেল ভাঙচুর হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশ টহলও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উভয় প‌ক্ষের আহত নেতাকর্মীরা রায়পুর স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

আহতরা হলেন- ফয়সাল আহমেদ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ, মো. সজিব, সোহেল হোসেন, শিমুল, মো. জুম্মন, সোহেল আহম্মদ, এমরান, মিরাজ, নিলয় বিন বাঙ্গালি, আলাউদ্দিনসহ ২০ জন। এদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এদিকে পেশাগত দা‌য়িত্ব পালন কা‌লে যুবলীগ নেতা তারেক আজিজ জনির নেতৃত্বে দৈনিক বর্তমান দিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন এর সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহাম্মেদর উপরে হামলা করেন এবং তার ভিডিও ধারণকৃত মোবাইল ছিনিয়ে নেন।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভাষা শহিদদের মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)  হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া, জেলা বিশেষ শাখার ডিআইও-২ আবুল হোসেন, মৌলভীবাজার জেলার ট্রাফিক পুলিশের টিআই এডমিন ইন্সপেক্টর মাহফুজ আলম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

উল্লেখ্য সর্বস্তরের মানুষ যেভাবে সুন্দর ও নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সেজন্য মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রৌমারীর যাদুরচর ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় জনতা ।

আটক যুবকের নাম তারা মিয়া (৩৪)। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী নয়াপাড়া গ্রামের মৃত কদম আলীর ছেলে। রবিবার সকাল ৮টার দিকে চেয়ারম্যান সরবেশ আলী বাড়িতে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে পুর্ব পরিকল্পনামতো তারা মিয়া চেয়ারম্যান সরবেশ আলীকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে সরবেশ আলী মারাত্বক জখম হন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এবং তারা মিয়াকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ তারা মিয়াকে থানায় নিয়ে যায় ।

ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ওই যুবক চাইনিজ কুড়াল নিয়ে আমার বাড়িতে এসে আমার ওপর আকস্মিকভাবে হামলা চালায়। কুড়ালের কোপে আমার বাম হাতের তালু কেটে যায়। পরে আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত যুবক তারা মিয়া জানান,চেয়ারম্যান আমার আপন চাচাতো ভাই। তার কাছে আমাদের শরিকানার জমি রয়েছে। সেই জমি বের করে দেওয়ার কথা বলে দীর্ঘ ২৫ বছর ধরে আমাদের ঘুরাচ্ছেন। সকালে আমি তাকে মারতে যাইনি। শুধু ভয় দেখাতে গিয়েছিলাম। এ সময় তার লোকজন আমাকে ধরে বেদম মারপিট করে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুক্তারুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বাম হাতে চাইনিজ কুড়ালের আঘাতে সৃষ্ট জখমে সাতটি সেলাই দেওয়া হয়েছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তারা মিয়া নামের এক যুবককে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো চাইনিজ কুড়াল ও একটি ছুরি জব্দ করা হয়েছে। আটক যুবককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শালিকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের থানায় মামলা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া নিজের শালিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে মো: সুমন (২৭)  দেবীপুর ইউপির দারাজগাঁওয়ে গত ৩ বছর পূর্বে বিয়ে করে। তার সংসারে ২ বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি মামলার বাদী তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়েকে সঙ্গে নিয়ে জামাইয়ের বাসায় যান। সেখানে ছোট মেয়েকে রেখে বাড়িতে চলে আসেন। ওই দিনই রাতে স্ত্রী ও কন্যা ঘুমিয়ে গেলে দুলাভাই সুমন মুখে উড়না পেঁচিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষন করেন।
শ্যালিকা ধর্ষনের বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ অবস্থায় জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পারভিন বেগম জানান, মামলা গ্রহণের পর-পরই অভিযান চালিয়ে দুলাভাই সুমনকে গ্রেফতার করে গত রোববার জেলা জেলহাজতে প্রেরন করা হয়েছে।