ধুনটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

মোঃ জাহাঙ্গীর আলম (রাজশাহী প্রতিনিধি) : বগুড়ার ধুনট উপজেলায় মাদক দ্রব্য সেবনের টাকার জন্য গ্যাসের চুলা বিক্রয়কালে বাধা দেওয়ায় পিয়ারা খাতুন প্রিয়া (২২) নামে তিন মাসের অন্তসত্বা এক গৃহবধূকে অভিযোগে করা মামলায় তার স্বামী সজিব হোসেন (২৫) ও শাশুড়ি সাজেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার শিমুলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে সজিব হোসেন ও স্ত্রী সাজেদা খাতুন। শনিবার দিবাগত মধ্যরাতে শেরপুর শহরের দাড়কিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়খালি গ্রামের হোসেন আলীর মেয়ে পিয়ারা খাতুন প্রিয়ার প্রায় ৫ বছর আগে সজিব হোসেনের সাথে বিয়ে হয়। পেশায় কাঠ মিস্ত্রি সজিব হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে। তাদের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর মদকসেবনের বিষয়টি পছন্দ করেনি স্ত্রী। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শনিবার সকালের দিকে মাদক দ্রব্য কেনার জন্য গ্যাসের চুলা বিক্রি করতে চায় সজিব হোসেন। কিন্ত স্ত্রী তাকে চুলা কিক্রি করতে বাধা দেয়। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে পিয়ারাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের জন্য তার লাশ ঘরের ভেতর ধর্ণার সাথে ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সজিব ও তার পরিবারের লোকজন। খবর পেয়ে শনিবার বিকেল ৫টার দিকে স্বামীর ঘর থেকে প্রিয়ার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত প্রিয়ার বাবা হোসেন আলী বাদি হয়ে শনিবার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সজিব হোসেন ও তার মা সাজেদা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনকে আসামী করেছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে সজিব হোসেন। সজিব ও তার মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার শীতবস্ত্র বিতরণ। রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শান্তাহার রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় একশতাধিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখা সভাপতি হাসমত আলি, সহ-সভাপতি সুলতান মাহমুদ, নূর নাহার সুষমা সাথী, সাধারন সম্পাদক লিজা প্ররামানিক, প্রচার সম্পাদক মেহেদী হাসান অন্তর, কোষাধ্যক্ষ নন্দীতা দে,  শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইতি, আইন বিষয় সম্পাদক সিদ্দিকুর রহমান বাঁধন, সোহলী নিপা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সহায় সম্বলহীন শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খেতে,না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে।শীতের রাতে শীতবস্ত্রহীন মানুষজনকে দেখা যায় যে তারা কীভাবে, কেমন করে কষ্টে রাত যাপন করছে। শীত নিবারণ করার সম্বলটুকুও যাদের নেই তাদের পাশে কম্বল ও শীতবস্ত্র দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি। ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের সঙ্গে এইভাবে থাকাটা আমাদের কাছে ভীষণ আনন্দের। এতেই আমরা খুশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে

শিক্ষা ডেস্কঃ দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষাগুলো সশরীরে চলবে বলে রোববার (২৩ জানুয়ারি) জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত৷ পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ৷ ৭ কলেজের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই৷

বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের পরই স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

নতুন সূচি অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে৷

ওই অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ ৭ কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় বিটকয়েন চক্রের মূলহোতা সহ আটক দুই

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবি অভিযানে বিটকয়েন চক্রের মূল হোতাসহ সমন্বয়কারী দুই জন আটক করা হয়েছে।

২৩ জানুয়ারী সকালে জেলা গোয়েন্দা শাখা ডিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয় জানানো হয়। আটককৃতরা হলেন, বিটকয়েন চক্রের মূল হোতা মাঃ রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং সমন্বয়কারী মোঃ সারায়ার হোসেন ডলার।

মোঃ রাকিবুল ইসলাম খদকার রকি এবং মোঃ সারোয়ার হোসেন ডলার দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিকট আসে। এ তথ্যের প্রক্ষিতে অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং মোঃ সারোয়ার হোসেন ডলারকে দীর্ঘদিন যাবৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং নওগাঁ ডিবি পুলিশ নিবিড় পর্যবেক্ষণ রেখে সত্যতার প্রমাণ পায়।

এই তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলা আত্রাই থানাধীন চড়বাড়ী গ্রামের নিজ বাসা থেকে ২২/০১/২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় বিটকয়েন চক্রের মূল হোতা মোঃ রাকিবুল ইসলাম খদকার রকিকে নওগাঁ ডিবি পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যৌথ অভিযানে আটক করা হয়।

পরবর্তীতে, রকি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সম্নয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ সদরের গোস্তহাটির মোড় নামক স্থান থেকে গ্রেফতার করে উক্ত অভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিগণ কেতাকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, রকি দীর্ঘদিন যাবৎ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। সর্বশেষ বিটকয়েন বিক্রির ১,৮২,০০০ (এক লক্ষ বিরাশি হাজার) ইউএস ডলার যার মূল্যমান বাংলা টাকা প্রায় ১,৫৬,০০,০০০ (এক কোটি ছাপান্ন লক্ষ) টাকা লেনদেনের জন্য মোঃ সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়া এর স্বাধীন মাস্টার কার্ড (নম্বর- ৫৪১১৭৩০১০০৩১২৮৬১) ব্যবহার করে। বিটকয়েন বিক্রয় হলে একাউন্টে অনেক টাকা জমা হবে লাভ দেখিয়ে আসামীদ্বয় কৃর্তক অনেকের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে জানা যায়। আসামীদ্বয় একটি বিটকয়েনের মূল্য ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা বলে প্রচারণা করে আসতেছিল। বিটকয়েন ক্রয়ের জন্য তাদের টাকার প্রয়োজন মর্মে এলাকার লোকজনদের প্রলোভন দেখিয় টাকা নেয়। এতে ভুক্তভাগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

অভিযানে মোঃ রাকিবুল ইসলাম খন্দকার নিকট হতে ১টি ছাই রংয়ের POCO-M2 মডেলের মোবাইল ফ্যানে দুটি মোবাইল সীম, যার নম্বর সমূহ ০১৮৫০-৭৪৯৯৭৬ ও ০১৭৭৩-৭৮৭৬১১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, হাটখোলা, বরিশাল শাখার একটি চেক বই, একটি চকলেট কালার ডাইরী যেখানে বিটকয়েন সম্পর্কিত তথ্যাদি রয়েছে। এছাড়া অপর আসামী মোঃ সারোয়ার হোসেন ডলারের নিকট হতে একটি নীল রংয়ের Samsung Galaxy 9+ মােবাইল ফােন, একটি মোবাইল সীম, যার নম্বর ০১৮৮৯-৯৯৭৪৪৩ এবং Bank Asia এর একটি স্বাধীন মাস্টার কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ প্রতারক চক্রের বিরুদ্ধে এনএসআই এবং জেলা নওগাঁ ডিবি পুলিশ কৃর্তক সর্বদা সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

ধর্ম সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সভায় বক্তব্য দেওয়ার সময় হার্ট অ্যাটাকে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই কর্মকর্তার নাম পলাশ চন্দ্র বর্মণ (৩৭)।

সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ ওয়াহেদ্দুনবী জানান, পলাশ চন্দ্র বর্মন কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের বাসিন্দা এবং এক কন্যা সন্তানের জনক। তিনি জেলার উলিপু‌র উপজেলা সদরের জোরদারপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নি‌য়ে বসবাস কর‌তেন। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

জানা গেছে, মৃত পলাশ চন্দ্র বর্মণ পেশায় ব‌্যাংক কর্মকর্তা হ‌লেও ধর্মীয় আলোচনায় পারদর্শী ছিলেন। বি‌ভিন্ন ধর্মীয় সভায় আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হতো। শ‌নিবার ওই ধর্মীয় সভায় বক্তব‌্য দেওয়ার সময় হঠাৎ হার্ট অ‌্যাটা‌ক হ‌লে সভার আ‌য়োজকরা তাকে দ্রুত জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ‌্যাটা‌কে ঘটনাস্থলে তার মৃত‌্যু হয়েছে ।

এ প্রসঙ্গে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ধর্মসভায় বক্তব্য দেওয়ার সময় একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হওয়ার কথা তিনি শুনেছেন।

দেশে করোনা ভাইরাসে মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

করোনা আপডেটঃ করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ২২৩ জন।

এর আগে গতকাল (২১ জানুয়ারি) ১৭ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

আজ রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে বাড়িছাড়া বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের আতঙ্কে বাড়িছাড়া হয়েছে বহু মানুষ। এরই মধ্যে রাজ্যটির বিগ সার এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মেনে দলে দলে মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। শুক্রবার দিবাগত রাতে সেখানে এই দাবানলের ঘটনা ঘটে।

শনিবার (২২ জানুয়ারি) ইউএসনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গেছে, কলোরাডো খাত সংলগ্ন বনে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় ২৫০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। ফলে আশপাশের এলাকায়ও বাড়ছে আতঙ্ক। এই দাবানলকে ডাকা হচ্ছে ‘কলোরাডো ওয়াইল্ডফায়ার’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও।

আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, প্রবল বাতাসে আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। বিপর্যয় এড়াতে হাইওয়ে ১-এর অনেক অংশই বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বছরের দাবানলে কলোরাডো প্রদেশের বহু ঘরবাড়ি পুড়ে যায়। যদিও তখন প্রাণহানির খবর মেলেনি। কারণ আগে থেকে এলাকা খালি করে দেওয়ায় ওই এলাকা। রাতারাতি প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই এলাকা ছাড়েন এলাকার বাসিন্দারা। সে সময় দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ডেনভার ও বোল্ডার কাউন্টির মধ্যবর্তী দুই শহর লুইভিল ও সুপিরিয়রের।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দাবানল বাড়ছে। প্রচণ্ড বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। প্রায় ৪ কোটি লোক এ এলাকায় বসবাস করে। গত বছরের দাবানলের সময় সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন থ্যাংকসগিভিং দিবসে ২০ হাজার ৬০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল।

তবে দাবানলের জন্য গ্লোবাল ওয়ার্মিংকেই দায়ী করছেন বিজ্ঞানীরা। গ্লোবাল ওয়ার্মিংয়ের ধাক্কায় জলবায়ুর যে পরিবর্তন সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতি এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ফুলবাড়ীতে ইয়াবা সহ মাদক কারবারী কিশোর আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে  ৩ বোতল নেশা জাতীয় ভারতীয় স্কাফ মাদক ও একশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারী কিশোরকে আটক করেছে। আটককৃত কিশোরের নাম সুজন মিয়া (১৯)। সে উপজেলার উত্তর বিদ্যাবাগিশ গ্রামের বকুল মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ফুলবাড়ী থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পূর্ব পানিমাছকুটি গ্রামের কাঁচা রাস্তা দিয়ে সুজন কে ফুলবাড়ী অভিমুখে যেতে দেখে সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ৩ বোতল স্কাফ মাদক ও ১০০ পিস ইয়াবা উদ্ধার পুর্বক তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রবিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সপ্তাহ ২০২২ : বিপিএম-পিপিএম পেলেন ২৩০ পুলিশ সদস্য

জাতীয় ডেস্কঃ দেশে চলমান করোনা ভাইরাস মহামারির মধ্যে কঠোর বিধিনিষেধ অনুসরণের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২২। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি)  ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ওই প্যারেডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

আজ রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্যারেডে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) তুলে দেন। এ সময় করোনায় জীবন উৎসর্গকারী ৯জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) ও ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হয়।

উল্লেখ্য, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

ইরান-রাশিয়া-চীন যৌথ নৌমহড়া আমেরিকার জন্য কঠোর বার্তা : ওয়াশিংটন টাইমস

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-রাশিয়া-চীন সমন্বয়ে “২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট” নামের নৌমহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস। দৈনিকটি গতকাল (শনিবার) এক বিশ্লেষণে লিখেছে, এই মহড়ার মাধ্যমে কয়েকটি মার্কিন বিরোধী দেশ তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে।

ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীন গত শুক্রবার (২১ জানুয়ারি) দ্বিতীয় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এ মহড়ায় আগুন লেগে যাওয়া গানবোট ও অপহৃত যুদ্ধজাহাজ উদ্ধার, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি ও গোলাবর্ষণ এবং রাতের অন্ধকারে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করার মতো অনুশীলন করা হয়েছে।

ইরানের নৌবাহিনীর ১১টি ইউনিট, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তিনটি ইউনিট, রাশিয়ার নৌবাহিনীর তিনটি ইউনিট এবং চীনা নৌবাহিনীর দু’টি ইউনিট এবারের মহড়ায় অংশ নেয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যিক রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু ও সামুদ্রিক সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় ছিল এই যৌথ নৌমহড়ার অন্যতম উদ্দেশ্য।