হুমায়ুন কবির, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে বুধবার রাত আনুমানিক ১১ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ পরিবারের অন্তত ৫০ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের ৩ ক্রিকেটার
স্পোর্টস ডেস্কঃ আইসিসি অ্যাওয়ার্ডস ২০২১ এর অধীনে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণার পর এবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী) প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটারঃ মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
এর আগে, আইসিসির গতকাল প্রকাশ করা বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পান মোস্তাফিজুর রহমান।
২০২১ সালে ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের চেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই দলের তিন তারকা বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাবেন, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। মূল একাদশে সর্বোচ্চ ৩ জন আছে বাংলাদেশের। ২ জন করে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের ক্রিকেটার। টি-টোয়েন্টি দলের মত ওয়ানডে দলেও নেই ভারতের কোন ক্রিকেটার।
🇧🇩🇧🇩🇧🇩
🇵🇰🇵🇰
🇱🇰🇱🇰Here's the 2021 ICC Men's ODI Team of the Year 🏏
📝 Full list 👇 https://t.co/acA0kJreoy
— ICC (@ICC) January 20, 2022
পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন বাবর আজম ও ফখর জামান। দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান মালান ও রাসি ফন ডার ডুসেন। আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করা পল স্টার্লিং। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মালান। আয়ারল্যান্ডের স্পিনার সিমি সিংয়েরও জায়গা হয়েছে দলে। শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুষ্মন্ত চামিরাকেও রাখা হয়েছে।
Power-hitters, terrific all-rounders, fiery pacers 🔥
The 2021 ICC Men's ODI Team of the Year has all the bases covered 🤩 pic.twitter.com/R2SCJl04kQ
— ICC (@ICC) January 20, 2022
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশঃ পল স্টারলিং (আয়ারল্যান্ড), ইয়ানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমান্থ চামিরা (শ্রীলঙ্কা)।
রাজশাহীতে ছেলের হাতে বাবার মৃত্যু
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে ছেলের হাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাবা সাজ্জাদ আলীকে (৬০) গলা কেটে হত্যা করেছে ছেলে রাসেল (৩৫)। হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে গেলে পুলিশ তাকে আটক করে।
গেল মঙ্গলবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে দামকুড়া থানার বিন্দারামপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এর পর গতকাল বুধবার দিবাগত রাতে রাসেল দামকুড়া থানায় বাবার নিখোঁজের জিডি করতে যায়, তখনই তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বাবা সাজ্জাদ আলীকে গলা কেটে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয় রাসেল। এর পর থানায় যায় বাবা নিখোঁজ বলে জিডি করতে। কিন্তু পুলিশের সন্দেহ হয় তার কথা-বার্তায়। এতেই আটক হন তিনি। পরে তার দেয়া তথ্যের সূত্র ধরে বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিহত সাজ্জাদ আলীর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, রাসেলের মা এক বছর আগে মারা যান। এরপর তার বাবা সাজ্জাদ আলী আবারও বিয়ে করতে চান। এ নিয়ে সন্তান রাসেলের সঙ্গে বাবা সাজ্জাদ আলীর কলহ চলছিল। কলহ চুড়ান্ত পর্যায়ে পৌঁছলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাবার গলা কেটে হত্যা করে রাসেল। এর পর মরদেহ বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে ফেলে দেয়। বুধবার রাতে রাসেল দামকুড়া থানায় যায় বাবা হারিয়ে গেছে উল্লেখ করে জিডি করতে। কিন্তু তার কথা-বার্তা ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রাসেল নিজেই তার বাবাকে হত্যা করে মরদেহ গুম করেছে। তার দেখানো সেপটিক ট্যাংক থেকে বুধবার রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, বাবাকে হত্যা ও গুমের ঘটনায় রাসেলকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ হত্যাকান্ডের ব্যবস্থা নেওয়া হবে।
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন যে গায়িকা
বিনোদন ডেস্কঃ অনেকটা স্বেচ্ছায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন চেক রিপাবলিকের গায়িকা হানা হোরকা (৫৭ বছর)। করোনা আক্রান্ত স্বামী-ছেলের সঙ্গে থেকে ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হন তিনি। ফলে যা হওয়ার তাই হল, গত রোববার (১৬ জানুয়ারি) এই গায়িকা মারা যান।
প্রয়াত গায়িকা হানা হোরকার ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হানা হোরকার ছেলে রেক জানান, মা হানা করোনার টিকা গ্রহণ করেননি। তবে আমি এবং বাবা দুজনেই টিকার পূর্ণ ডোজ নিয়েছিলাম। এরপরও ক্রিসমাসের সময় আমরা করোনায় আক্রান্ত হই। মা আমাদের থেকে আলাদা থাকতে চাননি। বরং তিনি চাইতেন তিনিও যাতে করোনা আক্রান্ত হন। যেন তিনি গান করার ভেন্যুর জন্য সুস্থতার পাস পান। মায়ের অন্তত এক সপ্তাহ আলাদা থাকা উচিত ছিল, কারণ আমরা করোনায় আক্রান্ত ছিলাম। কিন্তু তিনি সবসময় আমাদের সঙ্গে থেকেছেন।
এছাড়া, রেক মায়ের মৃত্যু হওয়ার পেছনে স্থানীয় টিকাবিরোধী আন্দোলনকেও দায়ী করছেন। তার মতে, আন্দোলনের নেতারা মাকে টিকা না নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। ফলে তাদের হাতে রক্তের দাগ লেগে আছে। আমার দুঃখ হলো তিনি একজন অচেনাকে নিজের পরিবারের চেয়ে বেশি বিশ্বাস করেছেন।
এদিকে বুধবার (১৯ জানুয়ারি) চেক রিপাবলিকে করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। আবার দেশটিতে কোনো সামাজিক বা সাংস্কৃতিক ভেন্যু পাওয়ার জন্য করোনার টিকা সনদ বা সম্প্রতি যে করোনা আক্রান্ত হয়েছেন তার প্রমাণ দেখাতে হচ্ছে। সিনেমা হল, বার এবং ক্যাফের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
সূত্র: বিবিসি।
“মাসুদ রানা” সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই
সিএনবিডি ডেস্কঃ মাসুদ রানা সিরিজের স্রষ্টা, লেখক, অনুবাদক ও সেবা প্রকাশনীর প্রকাশক কাজী আনোয়ার হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে মৃতুবরণ করেছেন।
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর জানান, গত অক্টোবর মাসের ৩১ তারিখ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্টঅ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে বুধবার বিকেল ৪.৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে কাজী আনোয়ার হোসেনের মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।
কাজী আনোয়ার হোসেনের এক মেয়ে ও দুই ছেলে আছে। তার মেয়ে শাহরীন সোনিয়া কণ্ঠশিল্পী। বড় ছেলে কাজী শাহনূর হোসেন এবং ছোট ছেলে মায়মুর হোসেন লেখালেখির এবং সেবা প্রকাশনীর সঙ্গে জড়িত।
কাজী আনোয়ার হোসেন একাধারে লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন বরেণ্য এই লেখক। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
১৯৬৬ সালে ‘বিদ্যুৎ মিত্র’ ছদ্মনামে মাসুদ রানার প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ প্রকাশ করেন কাজী আনোয়ার হোসেন। এরপর তরুণ প্রজন্মের পাঠকদের কাছে আইকন হয়ে ওঠে মাসুদ রানা চরিত্র।
কাজী আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীও। যদিও পরে সে পেশা ছেড়ে দেন। এছাড়া ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার পান। পেয়েছেন সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারও।
চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৯৩০ জনের করোনা শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানা গেছে, নতুন করোনা আক্রান্ত ৭৫৭ জন মহানগরীতে ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে ও ১ হাজার ৩৪২ জন করোনায় মারা গেছে।
উল্লেখ্য, দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।
ইউপি সদস্যের ভাই ইয়াবাসহ র্যাবের হাতে আটক
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকা থেকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর আভিধানিক দলের অভিযানে ৬৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এ কর্মরত এস আই ইয়াকুব আলী কর্তৃক শ্রীমঙ্গল থানায় দায়ের করা অভিযোগ এর সূত্রে জানা যায় গত ১৭ই জানুয়ারি ২০২২ ইং তারিখ সোমবার সন্ধ্যা সোয়া ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল সামসু মিয়া-পিতা মৃত আলী আজগর, শ্রীমঙ্গল থানার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজেরাবাদ গ্রাম থেকে আটক করে হয়। তিনি ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজীঃ মোঃ আবু তাহের মিয়ার ছোট ভাই বলে জানা গেছে। আটক ব্যাক্তিকে একই দিন রাত ৯ ঘটিকায় থানায় হস্তান্তর করেছে র্যাব।
শ্রীমঙ্গল থানার (অপারেশন) নয়ন কারকুনের সাথে যোগাযোগ করা হলে জানান, উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামী’কে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন জিআর মামলা নং ১৪/১ ধারা মতে গতকাল দিনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্কঃ আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার গত বছরের সেরাদের নাম জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গত বছরটা দারুণ কেটেছে মোস্তাফিজুর রহমানের। যার স্বীকৃতি পেলেন বাংলাদেশ দলের গর্ব পেসার মোস্তাফিজ।
আইসিসির বিশ্বসেরা একাদশে রয়েছেন পাকিস্তানের তিনজন। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আছেন, সঙ্গে যোগ দিয়েছেন দলটির পেসার শাহীন শাহ আফ্রিদিও। দক্ষিণ আফ্রিকার তিন জন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। এছাড়াও আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জশ বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকে একজনও নেই এই তালিকায়।
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে গত বছর ইনিংসের শুরু ও শেষের দিকের আগুনে বোলিংয়ে করে ২৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০ ম্যাচে তুলেছেন ১৭.৩৯ গড়ে প্রতিটি উইকেট। তার দুর্বোধ্য বোলিং যে ব্যাটারদের ভুগিয়েছে বেশ। তার প্রমাণই মিলছে তার ইকনমি রেটে। গেল বছর কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি কেবল ৭ রান। এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে।
মৌলভীবাজারের সরকার বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ফয়েজ উদ্দিন (২১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার সরকার বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ফয়জ উদ্দিন মৌলভীবাজার শহরের প্রশ্চিম ধরকাপন এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান কলেজের ছাত্র।
সিসি ফুটেজে দেখা যায়, ফয়েজ উদ্দিন তার মোটরসাইকেল চালানো অবস্থায় রাস্তার পাশে গর্তে হোঁচট খেয়ে দ্রুতগামী লরীর সাথে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেলে লরীর পেছনের চাকায় পৃষ্ঠ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগা’র পত্নীতলা উপজেলা সদরে স্থাপিত মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল “ম্যাটস” এ চলতি বছর শিক্ষাক্রম চালু হচ্ছে
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে স্বাস্থ্যসেবা সম্পর্কিতএকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস- এর শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২০২২ শিক্ষাবর্ষ থেকে। ইতিমধ্যে অবকাঠামো নির্মান কাজ শেষ হলে তা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরে নওগাঁ-পত্নীতলা সড়কের পার্শ্বে অবকাঠামো নির্মান শেষ হয়েছে। তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন, তিন তলা বিশিষ্ট একটি ছাত্রী হোস্টেল, প্রিন্সিপাল কোয়াটার, দ্বিতল বিশিষ্ট লেকচাররার কোয়াটার, একটি গ্যারেজ কাম গাডরুম, পাম্প হাউজ নির্মানকাজ শেষ হয়েছে ২০২১ সালে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাইশ কোটি ছিয়ানব্বই লাখ আটষট্টি হাজার টাকা ব্যয়ে এই অবকাঠামো নির্মান করেছে। মোট বাহান্ন আসন বিশিষ্ট তিন বছর মেয়াদী কোর্সে ইতিমধ্যেই ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরই শিক্ষা কার্য্যক্রম শুরু হওয়ার কথা।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বুলবুল চৌধুরী বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই উপজেলায় স্থাপিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ খুবই গর্বিত। জেলা সদর থেকে বাইরে একটি উপজেলায় এমন একটি প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় এই উপজেলার গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
এই প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সরাসরি তদারকি করছেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, ম্যাটস পত্নীতলা শাখায় মোট বাহান্নটি আসনের মধ্যে চলতি সেশনে এ পর্যন্ত বিয়াল্লিশ জন শিক্ষার্র্থী ভর্তি হয়েছেন। অবশিষ্ট আসনে ভর্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজজ্জামান বলেছেন, বর্তমানে সরকারের অভাবনীয় উন্নয়ন কর্মধারার অংশ এই প্রতিষ্ঠান স্থাপন। এখানে তিন বছর মেয়দী কোর্স সম্পূন করে স্থানীয় উপজেলা হসপাতালে তিন মাস এবং জেলা সদরের হাসপাতালে নয় মাস ইন্টার্নিশীপ সর্ম্পন্ন করে তারা কার্যক্ষেত্রে অবতীন হবেন। তারা চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান থেকে সাটিফিকেট অজনকারী চিকিৎসা সহকারী বৃন্দ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ এম আর হাই বলেছেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপালসহ কিছু লেকচারার এবং কর্মচারীসহ ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে।ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষাথীদের 2022 শিক্ষাবর্ষে শীঘ্রই শিক্ষা কার্যক্রম চালু হতে যাচ্ছে। একই সাথে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার ফলে নওগাঁসহ আশেপাশের জেলাগুলোর এ ক্ষেত্রে শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো যা চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অভাবনীয় সফলতা বয়ে আনবে।