রায়পু‌রে সড়ক দুর্ঘটনায় যুব‌কের মর্মা‌ন্তিক মৃত্যু

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ এক‌টি দুর্ঘটানা সারা জীব‌নের কান্না, নিস্ব হয় এক‌টি প‌রিবার। লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে সড়ক দুর্ঘটনায় এক যুব‌কের মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে বুধবার (০৫ জানুয়া‌রি) আনুমা‌নিক দুপুর ১২ টায়।

রায়পুর উপ‌জেলা‌ধিন রাখা‌লিয়া মহাসড়‌কে ঢাকা থে‌কে রায়পুরগামী ঢাকা এক্স‌প্রে‌সের এক‌টি বা‌সের সা‌থে মোটরসাই‌কে‌লের ধাক্কায় মর্মা‌ন্তিক মৃত্যু হয় আ‌রিফ (২৩) এর। ‌নিহত আ‌রিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে ব‌লে জানা যায়।

আ‌রি‌ফের মৃত্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এস‌েছে। ছে‌লে আ‌রি‌ফের মৃত্যু‌ কে‌উই যে‌নো মে‌নে নি‌তে পার‌ছে না। সড়ক দুর্ঘটনায় ছে‌লের মৃত্যু‌তে দি‌শেহারা প‌রিবার।

এ বি‌ষয়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং ঘাতক বাসটি আটক করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকালে ঢাকার বিজয় সরণীতে সামরিক জাদুঘরটির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্পর্কে শিশু ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর বিশেষ ভূমিকার রাখবে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সময় দেশের জন্য বিশেষ অবদান রেখেছেন, দেশে-বিদেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন তাদের জন্য একটি প্রেরণা ও আত্মতৃপ্তির জায়গা হবে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। জাদুঘরটি শুধুমাত্র প্রদর্শনীর জন্যই নয়, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে জাদুঘরটি।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে বলেই বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করতে সম্ভব হয়েছে।

এই জাদুঘরকে সশস্ত্র বাহিনীর জন্য মাইলফলক হিসেবে বলে উল্লেখও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজপুরের নবাবগঞ্জে অবশেষে ধরা পড়ল ছিনতাইকারী

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে দীর্ঘদিন ধরে চলছিল ছিনতাই এর ঘটনা । অবশেষে ২ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮.৩০ সময় উপজেলার বড় মাগুরা নয়াপড়া পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার। জলাইডাঙ্গার আঃ হাদির ছেলে মোঃ মেহেদী হাসান রনি (৩৫), দানিস নগরের মৃত সমেস উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল আলম (৪০)।

থানা পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণপুর গোয়ালাপাড়া গ্রামের আব্দুল খালেক আলমনগর বাজার থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় রাত ৮.৩০ টায়, উপজেলার বড় মাগুড়া নয়াপাড়া পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় ২জন ছিনতাইকার তাকে আটক করে এলোপাথারী মারধর করে, ১০,০০০ টাকা ও ০১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল যোগে দ্রুত কাঁচদহের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় আব্দুল খালেক আশপাশের লোকজনকে ডাক চিৎকার করে। তার চিৎকার শুনে আলমনগর বাজারে থাকা লোকজন মোটর সাইকেলের গতিরোধ করে আসামীদের আটক করে পুলিশকে খবর দেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়রা ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশকে খবর দিলে, পুলিশ দ্রুত গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ অগ্নিকান্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।

নওগাঁর আত্রাইয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বুধবার (৫ জানুয়ারী) উপজেলা পর্যায়ে সরকারী অফিসারদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও সহযোগীতায় এসপায়ার টু ইনোভেট (এ টু আই) উপজেলা সভা কক্ষে বুধবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকল্প পরিচালক (যুগ্ন-সচিব)এসপায়ার টুইনোভেট(এটুআই) ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট,নওগাঁ মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে প্রশির্ক্ষণ প্রদান করেন ন্যাশনাল পোর্টাল টিম এটুআই এর সহকারী প্রোগ্রামার অমিত সুন্দর রায়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার হোসেন,উপজেলা তথ্য সেবা আপা দিলরুবা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিস সহকারী মোঃ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন অংশ গ্রহন করেন। কর্মশালাটি অর্থায়ন করেন এসপার টু এনোভেট (এটু আই)।

কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । সন্ধা থেকে সকাল ১১টা পর্যন্ত  বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও  রোদের উত্তাপ অনুভূত হচ্ছে না তেমন।  ফলে  কনকনে শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে । এ অবস্থায চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতায় দোকান পাট বন্ধ করায় সন্ধার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে জেলার হাট- বাজার গুলো। বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকায় শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষকে শীতবস্ত্রের অভাবে খড়-কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। এছাড়াও শীতের তীব্রতায়  ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের অটোবাইক চালক আমিনুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সড়কে চলাচল বিপদজনক হয়ে পড়েছে । হেড লাইট জ্বালালেও ভালভাবে  দেখা যাচ্ছে না পথ। এ ছাড়া ঠান্ডার কারণে  সড়কে যাত্রী না থাকায়  আয় রোজগারও কমে গেছে।

ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের  দিনমজুর আবুল কালাম ও আবুবক্কর জানান, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে তারা সময়মতো কাজে যোগ দিতে পারছেন না। ফলে মজুরী কম দিচ্ছেন গৃহস্থরা।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, ঠান্ডাজনিত রোগ যেমন, জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে অনেকেই ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন  ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে  মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এ অবস্থা  আরও তিন-চার দিন থাকতে পারে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলার ছিন্নমূল মানুষের মাঝে ইতিমধ্যে ৩৫ হাজার কম্বল  বিতরণ করা হয়েছে।  নয়টি উপজেলায় আরো ১ কোটি ৯ লাখ টাকার শীতবস্ত্র সহ কম্বল ইউএনওদের মাধ্যমে বিতরণ চলছে।

চট্টগ্রামের লোহাগাড়ায় কিশোরের লাশ উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় মো. জাহেদ (১৮) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে উপজেলার কলাউজান ইউনিয়নের  বাংলাবাজার এলাকার শাহ আলম ড্রাইভারের ছেলে। গত বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টার সময় উপজেলার পুর্ব লোহাগাড়া হাজি পাড়া এলাকায় হারুন নামের একব্যক্তির মাছের প্রজেক্ট সংলগ্ন একটি টিনের পরিত্যক্ত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।

স্থানীয়রা জানান, নিহত কিশোর জাহেদ মানসিক প্রতিবন্ধি হলেও ঘটনাটি আত্মহত্যা হতে পারে না। এটি পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। লাশ দেখতে ঘটনাস্থলে এলাকার শতশত নারী পুরুষের ঢল নামে।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ ও এসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। নিহত কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল করেন।

তবে, নিহতের পরিবার বলছে জাহেদ মানসিক ভারসামহীন। সে কেন আত্মহত্যা করবে বিষয়টি বুঝতে পারছি না। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতো বাড়িতে না ফেরায় রাতে অনেক খোঁজখবর নিয়েছি। সকালে খবর পাই ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। হত্যা নাকি আত্মহত্যা বলতে পারছেনা পরিবার।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, কিশোরে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা দেখে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

রাণীশংকৈলে ২ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুফিয়া বেগম (৬৫) ও সফিকুল ইসলাম (৫৬) নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। বুধবার ৫ জানুয়ারি সন্ধায় ওই দুই প্রতিবন্ধীদের বাড়িতে ইউএনও’র প্রতিনিধি হিসেবে হুইলচেয়ার দুটি পৌঁছে দেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ ও প্রেসক্লাব (পুনাতন) এর সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

সুফিয়া উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ( মধ্যপাড়া) গ্রামের  মৃত আবুল কাশেমের স্ত্রী ও সফিকুল একই ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের লিটন আলীর ছেলে।

জানা গেছে, চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী সুফিয়া ও সফিকুল দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ৪ জানুয়ারি  ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে তাদের বাড়িতে পাঠান।

হুইলচেয়ার পেয়ে  সুফিয়া ও সফিকুল এবং তাদের পরিবারের সদস্যরা ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরন দিবস হিসেবে পালন করেছে বিএনপি।এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি সফিকুল ইসলাম বেবু।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,আওয়ামীলীগ জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আওয়ামীলীগের অধীনে কখনও কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা আরো বলেন,বর্তমান সরকার ৩০ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে শেষ করে। এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাওয়া উচিৎ নয়।

৭ লাখ মানুষ টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে জানালো আবেদন

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেয়ার জন্য রাণী এলিজাবেথের কাছে প্রায় ৭ লাখ মানুষ আবেদন জানিয়েছেন। গত সপ্তাহে রাণী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন।

তারপরই এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে মিথ্যা তথ্যের ভিত্তিতেসামরিক আগ্রাসন চালানো হয় তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত। আবেদনকারীর এও বলছেন যে, অবৈধভাবে ইরাকে আগ্রাসন চালানো হয়েছে এবং তার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী। আবেদনকারীরা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটিশ রাণী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দেশের সর্বোচ্চ সম্মানিত খেতাব নাইট উপাধিতে ভূষিত করলেও আবেদনকারীরা বলেছেন টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।

প্রসঙ্গত, ব্রিটিশ সমাজে এই ঘোষণার গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে। ইরাক  থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারা বলছেন, নাইট উপাধি দেয়ার আগে এই ব্যবস্থা নিয়ে আরো অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। একথার মধ্যদিয়ে তারা মূলত ব্লেয়ারের নাইট উপাধিতে ভূষিত করার বিরোধিতা করেছেন।