ফুলবাড়ীতে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত-১০

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণির ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে উভয় পক্ষের সংঘর্ষে মেয়ের বাবাসহ ১০জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, কিছুদিন ধরে স্কুল যাওয়া আসার পথে ওই গ্রামের অকিল চন্দ্র সরকারের মেয়ে নবম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের হাছেন আলীর ছেলে রনি আহম্মেদ (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। শনিবার বিকালে মেয়েটি প্রাইভেট পড়ার জন্য রনি আহমেদের বাড়ীর সামন দিয়ে যেতে থাকলে রনি তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি কৌশলে সেখান থেকে বাড়ীতে এসে বাবা অকিল চন্দ্রকে সমস্ত ঘটনা জানায়। ঘটনা শুনে মেয়েটির বাবা অকিল চন্দ্র সরকার ও ভাই শুভশীষ সরকার রনি আহম্মেদের বাড়ীর সামনে গিয়ে মেয়েটিকে উত্যক্তের প্রতিবাদ জানায়। এ নিয়ে বাক-বিতন্ডতার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘন্টা ব্যাপি সংঘর্ষে অকিল চন্দ্র সরকার (৪৬), মুকুল চন্দ্র সরকার (৩৯), সুভাশীষ চন্দ্র সরকার (২৫), সুনীল চন্দ্র সরকার (৫১) ও সতীর্থ কর্মকার (২৫) রনি আহমেদ (২০), হাছেন আলী (৪৮), শমসের আলী (৫২), হুমায়ুন আহমেদ (২৩) ও জনি আলম (২০) আহত হন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

ওই ছাত্রীর বাবা অকিল চন্দ্র সরকার বলেন, আমার মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রনি ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। শনিবার রাতেই আমি থানায় মামলা করেছি। এখন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এ প্রসঙ্গে রনি আহম্মেদ ওই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি আমার ছোট বোনের বান্ধবী। তাই ছোট বোন হিসেবে ২১ ফেব্রুয়ারীর দিন তাকে ফুল উপহার দিয়েছি। কিন্তু তার পরিবারের লোকজন কোন কিছু যাছাইবাচাই না করেই আমার ওপর হামলা চালিয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান জানান, এ ব্যাপারে শনিবার মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনালকোডে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং -১৪ তারিখ ১১/০৩/২৩ইং।

শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসব পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চা-বাগানের ঘরে ঘরে শুরু হয়েছে ফাগুয়া উৎসব। চা-শ্রমিকদের অন্যতম এই উৎসবে এবার নানা রঙ ছড়ালো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে।

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শনিবার বিকালে ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রঙ খেলার পাশাপাশি নৃত্য-গীত সহকারে চা শ্রমিকদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। সবমিলিয়ে শতশত নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।

ফাগুয়া উৎসব পরব বা হোলি নামেও পরিচিত। প্রতিবছর ফাল্গুনের দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী ১৫ দিন পর্যন্ত থাকে এই উৎসবের ব্যাপ্তি। উৎসবকে কেন্দ্র করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসেন মেয়েরা। প্রতিটি চা-বাগানে তরুণ-তরুণীরা রঙিন সাজে সেজে নাচের দল নিয়ে বের হন। মাদলের তালের সঙ্গে পাহাড়ি গানের সুর তৈরি করে এক অন্য রকম আবহাওয়া। বাগান কর্তৃপক্ষ ফাগুয়া উপলক্ষে চা-শ্রমিকদের ছুটি ও উৎসব ভাতা দিয়ে থাকে। এদিন ফুলছড়া চা বাগানের মাঠে পরিবেশিত হয় স্থানীয় পত্রসওরা, নৃত্যযোগী, চড়াইয়ানৃত্য, ঝুমুরনৃত্য, লাঠিনৃত্য, হাড়িনৃত্য, পালানৃত্য, ডং ও নাগরে, ভজনা, মঙ্গলানৃত্য, হোলিগীত, নিরহা ও করমগীত।

অনুষ্ঠানে ঘন্টা বাঁজিয়ে ফাগুয়া উৎসব এর উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান ও ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল- সিলেট।

শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন ওসি জাহাঙ্গীর হোসেন সরদারসহ বিদেশী লোকজন উপস্থিত ছিলেন।

দেউন্দি চা বাগান থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসা তরুণী মাহাত্মা গোয়ালা বলেন, আমরা ফাগুয়া উৎসবে এসেছি চা বাগানের গান শুনবো এবং শুনাবো। আমাদের চা বাগানের কালচারগুলো তুলা ধরা হচ্ছে,এতে আমরা গর্বিত। আমি নিজে উদীচীর সঙ্গে জড়িত।’

 

আয়োজক কমিটির আহ্বায়ক রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও সদস্যসচিব কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, অনুষ্ঠানটি চা-শ্রমিকদের উদ্যোগে একটি বিশেষ আয়োজন। তিন বছর ধরে পালন করে যাচ্ছি। আগে ১৫দিন ব্যাপী ফাগুয়া উৎসব বাগানে বাগানে পালন হতো এখন ৪ দিনব্যাপী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব পালন করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, জেলার ৯২টি চা বাগানের কৃষ্টি-সংস্কৃতি যেন কোনোভাবে হারিয়ে না যায়, তার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে গৃহনির্মাণসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তাদের এই সুন্দর সংস্কৃতিকে ধরে রাখা সবার দায়িত্ব।’

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের চৌরাস্তার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে ধর্ম, জাত ও পাত কোন বিষয় না। সকলেই মিলেমিশে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষ ওই সময় দেখেছে লুটপাট করেছে কারা। দুর্নীতি করেছে কারা; তারাই দুর্নীতি করেছে।

ওই সময়ে তাদের অত্যাচারে মানুষ কতটা অসহায় ছিল সবাই জানে। সাধারণ মানুষদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ওই সময়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সহ্য করে আছি! কারণ, আমরা যদি তাদের মতো আচরন করি সারা দেশের মানুষ তাদের মতই আমাদেরকে ভাববে। যার জন্য আমরা অত্যন্ত ধৈর্য্যের মাধমে দেশকে পরিচালিত করছি। আজকে তারা ঠাকুরগাঁওসহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না।’

তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারা নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা নিরপেক্ষ থাকেনি। তাই বিএনপি ক্ষমতায় এসেছিল। তত্ত্বাবধায়কসহ যে কোনও অনির্বাচিত সরকারই নিরপেক্ষ নয়; ইতোপূর্বে তা প্রমাণ হয়েছে।”

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ,স,ম গোলাম ফারুক রুবেল, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, এ্যাড. ফললুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা ও সদর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির কর্মসূচিতে ছাত্র ও যুবলীগের হামলায় নাসের রহমানসহ আহত ২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। হামলায় সাবেক সংসদ সদস্য ,সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর পুত্র ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

শনিবার ১১ মার্চ) দুপুর ১টার দিকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাঙচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

মানববন্ধনের মূল লক্ষ্য বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনের প্রস্তুতি নিলে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ। এনিয়ে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বিএনপি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে চলমান বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

বক্তারা বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, ডিজেলসহ নিত্যপন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বর্তমান সংসদ বিলুপ্ত, বেগম খালেদা জিয়া ও আটককৃত নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবি জানান। মানববন্ধনে জেলা, সদর উপজেলা, পৌর, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন উপজেলার নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে সোহেল বক্স আব্দুল হালিম (৩২) নামে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সুত্রের বরাতে জানা যায়, শুক্রবার (১০ মার্চ ) রাত ১১ ঘটিকায় মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিক নির্দেশনায় এএসআই (নিঃ)/মোঃ সেলিম মিয়ার নেতৃত্বে ০৬নং একাটুনা ইউনিয়নের কালার বাজারে অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হালিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল হালিম সিআর-২৩৭/২০২১ এর পরোয়ানাভুক্ত সাজা প্রাপ্ত পলাতক আসামি। তিনি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামের মৃত আনোয়ার বক্সের ছেলে। শনিবার গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি হেফাজতে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সাদ্দাম ও মান্নান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ খ্রিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (১১ মার্চ) রাণীশংকৈল ডিগ্রী কলেজে সাইন্স বিল্ডংয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সাদ্দাম হোসেন (আনারস) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (চেয়ার) পায় ৪৮ ভোট।    সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান (গরুগাড়ি) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠুন ইসলাম (সিলিং ফ্যান)পায় ৪৭ ভোট। এবং কষাধক্ষ্য পদে ফয়জুল ইসলাম (জোড়া ভাব) প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (মোবাইল ফোন) ৭৮ ভোট পান। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মানিক, সহ সম্পাদক পদে শামীম হোসেন এবং কার্য নির্বাহী সদস্য পদে রইসুল ইসলাম নির্বাচিত হন। বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেন।  নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষা অফিসার মনজুর আলম।

সহকারি প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান,পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলাম ও জিয়াউর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রমিক নেতা পরিমল সরকার। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশন ও প্রার্থীরা জানান। মোট ভোটার সংখ্যা ১৬৭, এবং কাস্টিং ভোটের সংখ্যা ১৬৩ ভোট। নব নির্বাচিত সভাপতি, সম্পাদককে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

কুড়িগ্রামে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভেলপারসহ ৩ জন গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে অনলাইন জুয়ার অবৈধ সফটওয়্যার ডেভেলপারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহের বুধবার রাতে জেলার ভুরুঙ্গামারী, রংপুর ও দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরের দিন বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, উত্তর বঙ্গের অনলাইন জুয়ার সফটওয়্যার ডেভেলপার সুজন মিয়াসহ অনলাইন জুয়ার মুল হোতা আবুল কালাম ও ভবানী রায়কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ল্যাপটপ ও বিভিন্ন সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, চক্রটি উত্তর বঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়ার সফটওয়্যার বিক্রি ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমের মুকুলের রাজত্ব ফাল্গুন শেষে!

তিমির বনিক, মৌলভীবাজারে প্রতিনিধি: জ্যৈষ্ঠে মাসে পাকা আম দেখলে জিভে জল আসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তাও বিরল। কারো কাছে মিষ্টি আম প্রিয়, আবার কারো কাছে টক প্রিয়। আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে সাধারণত আমের ভরা মৌসুম হিসেবে ধরা হলেও গ্রামাঞ্চলে বৈশাখ মাস থেকেই শুরু হয় আম পাঁকা। এ বছর শীত বিদায়ের সাথে সাথে অর্থাৎ ফাল্গুন মাসের শুরু থেকেই প্রতিটি আম গাছে মুকুল ধরতে শুরু করে। বিগত বছরের তোলনায় এ বছর রেকর্ড সংখ্যক মুকুল ধরেছে গাছ গুলোতে। মুকুলের ভারে অনেক জায়গায় গাছ নুঁয়ে পড়তেও দেখা যায়। গাছের শাখায় শাখায় আমের মুকুলের কারনে অনেক গাছের পাতাগুলোও আড়াল হয়ে গেছে।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সড়কের পাশের ফুটপাত, বাড়ির সীমানা ও ফসলী ভুমিতে লাগানো আমগাছ গুলো দৃষ্টি কেড়েছে। দেখা যায় অধিকাংশ আমগাছ গুলোতে প্রচুর পরিমাণ মুকুল দুলছে। নজরকাড়া এমন দৃশ্য এই সময়ের প্রকৃতিতে যেন জ্যৈষ্ঠের আগমনী বার্তা। বেশিরভাগ আম গাছে মুকুল দুলানোর দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। গত বছরের তুলনায় এবছর আম গাছে মুকুল বেশি আসায় খুশি সংশ্লিষ্টরাও। তবে পোঁকা-মাকড় আর বৈরি আবহাওয়ায় শেষ পর্যন্ত গাছ থেকে মুকুল ঝরে যায় কী না তারও শঙ্কা অনেকের। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন,গাছ গুলোতে পোঁকাড় আক্রমণ রোধে নিয়মিত স্পের ব্যবহার বাড়ালে এটি কিছুটা রোধ করা সম্ভব।

মৌলভীবাজারে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

একটা সময় ছিলো যখন মিষ্টি আর ভাল স্বাদের কারণে রাজশাহী আর চাপাইনবাবগঞ্জের আমের জন্য নির্ভরশীল থাকতে হতো এ অঞ্চলের মানুষদের। কিন্তু এখন সময় বদলেছে। মৌলভীবাজার সদর উপজেলাসহ পুরো জেলায় রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের নানান জাতের আর নানান স্বাদের মিষ্টি আমের চাহিদা অনুযায়ী এখনো প্রচুর আমদানী হয়ে থাকে। এর সাথে তাল মিলিয়ে মৌলভীবাজারেও এখন অনেকে শুরু করেছেন বাণিজ্যিকভাবে আমচাষ। হাড়িভাঙ্গা,বারি-৪,আমরূপালীর মতো আমও এখন ব্যাপক চাষ হচ্ছে জেলায়। প্রতি বছর এখানকার উৎপাদিত আমগুলো জেলার চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়ও।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে উপজেলায় মোট ২৫০টি আম বাগান রয়েছে। এসব বাগানে এ বছর আমগাছ গুলোতে প্রচুর পরিমাণের মুকুল ধরেছে। বাগান গুলোতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত তদারকি ও সহায়তা দিয়ে আসছেন বলে জানান, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: নাসির উদ্দীন।

জানা যায়, সদরের গিয়াসনগর ইউনিয়নের শাহ কাদেরীয়া এগ্রো ফার্ম,ট্রপিখানা হিল রিসোর্ট, কামালপুর ইউনিয়নের উমরপুর, নতুন ব্রীজ, ত্রৈলক্ষবিজয়,মোস্তফাপুর ইউনিয়নের পাহাড়, হাওর বেষ্টিত আনারস আর আম-কাঠালের জন্য বিখ্যাত জগন্নাথপুর, জগৎসী, গিয়াসনগর ইউনিয়নের গোমড়া ও নিতেশ্বর এলাকায় এখন বাণিজ্যি ভাবে চাষ হচ্ছে আম। ভাল ফলন ও লাভজনক হওয়ায় উদ্যেক্তরাও খুশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে মৌলভীবাজার সদর উপজেলায় মোট ৪ হাজার ২শ ১৬ মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হয়েছে বলে জানানো হয়। তবে এবছর আমের মুকুল বেশি আশায় উৎপাদন লক্ষমাত্রা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

কৃষি উদ্যেক্তা ও ট্রপিকানা হিল রিসোর্টের স্বত্তাধিকারী ডা: আব্দুল মানান জানান,তাঁর বাগানে ভিয়েতনামের বারো মাসী প্রজাতির আম, হাড়িভাঙ্গা, ফজলী ও আমরূপালী জাতের সর্বমোট ৪শত ৫০টি আমগাছ রয়েছে। এসব গাছে এবছর প্রচুর পরিমাণ মুকুলও ধরেছে। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভানা দেখছেন এই কৃষি উদ্যেক্তা। তিনি জানান, ২০২২ সালে আমের ফলন খুব একটা ভাল হয়নি।

রাণীশংকৈলে আল আমানা ইসলামিক একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ঈদগাঁও বস্তিতে অবস্থিত আল আমানা ইসলামিক একাডেমি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার (৪ মার্চ) ওই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ- হিল- বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ মাসউদ আলম।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়াও আল আমানা ইসলামিক একাডেমি’র পরিচালক আলমগীর কবির, অভিভাবক সদস্য সাংবাদিক মোবারক আলী, শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।