৫ ফুট লম্বা তিন মণ ওজনের মৃত ডলফিন ভেসে উঠেছে তুরাগ নদে

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের তুরাগ নদে ৫ ফুট লম্বা তিন মণ ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।

গতকাল রোববার বিকেলে স্থানীয় জেলেরা তুরাগ নদের আশুলিয়া বাজার সংলগ্ন ঘাটে মৃত ডলফিনটি দেখতে পায়ে, সন্ধ্যায় জাল দিয়ে তীরে উঠান তারা। ডলফিনটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। মূলত নদীর পানিতে কারখানার নির্গত রাসায়নিক অতিমাত্রায় মিশ্রিত থাকায় ডলফিনটি মারা গেছে। তাই মৃত ডলফিনটিকে দেখতে তীরে অনেক মানুষ ভীড় করেছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, শিল্প কারখানার রাসায়নিক মিশ্রিত পানি মিশে নদীর পানি দূষিত হয় ডলফিনটি মারা গেছে।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, এটা গ্যাংগিজ ডলফিন বা বাংলায় হলো গাঙ্গের শুশুক। এক সময় পদ্মা ও যমুনা নদীতে এর অভয়াশ্রম ছিল। মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণী। তবে এই অঞ্চলে গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে এরকমের শুশুক দেখা যায়নি বা শোনা যায়নি। হয়ত কোনোভাবে বুড়িগঙ্গা থেকে এসেছিল।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের পরিবেশ প্রতিবেশটা দূষণের কারণে জলজ জীববৈচিত্রের কারণে মারাত্মক হুমকির সম্মুখীন। সেই সঙ্গে এই প্রাণীর যে খাদ্যাভ্যাস সেটা তুরাগ নদীতে এখন নেই। বিষাক্ততা, খাদ্য স্বল্পতা, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। মৃত্যুর কারণটা নিশ্চিত ও গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকের সাথে যোগাযোগের চেষ্টা করছি এবং স্থানীয়দের অনুরোধ করছি পরবর্তীতে নদীতে এ ধরনের প্রাণী দেখতে পেলে যেন আমাদেরকে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪৪ ধারা জারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একই সময়ে ও স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সমাবেশ ডেকেছেন। একই স্থান ও সময়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ খাঁন ঝালু।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ১৪৪ ধারা জারি করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছেন তারা।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

রাজনীতি ডেস্কঃ আজ সোমবার (০৩ জানুয়ারি) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ সালের এই দিনে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তখন বয়স হয়েছিল ৬৮ বছর। দিবসটি স্মরণে আজ ঢাকায় পরিবারের পক্ষ থেকে ও কিশোরগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি পালন হবে।

সকাল ৯টায় বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের কবরে শ্রদ্ধা নিবেদন করে ‘সৈয়দ আশরাফ স্মৃতি পরিষদ’। সকালে কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ আশরাফের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিল হবে।

সৈয়দ আশরাফের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতির অভিযোগ কখনোই শোনেননি কেউ। এমনকি কথাবার্তাতেও ছিলেন পরিমিত। পারিবারিক ভাবেই আওয়ামী লীগের হাত ধরে বেড়ে ওঠা সৈয়দ আশরাফ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগকে সামলেছেন বহু দুর্যোগে-দুর্বিপাকে। ২০০৭ সালে দেশে ওয়ান ইলেভেনের সরকার। দলীয় সভানেত্রী শেখ হাসিনা, তখনকার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের অনেক শীর্ষ নেতাই গ্রেফতার হয়ে কারাবন্দি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। দলের এমন দুঃসময়ে যোগ্য কাণ্ডারি হিসেবে হাল ধরেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। সেই থেকে সৈয়দ আশরাফের দৃঢ়তায় ভরসা পায় আওয়ামী লীগ। ২০০৯ ও ২০১২ সালের কাউন্সিলে আশরাফ দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৩ তে হেফাজতের তাণ্ডব সামাল দেয়াসহ ১৪র নির্বাচনে দেশি বিদেশী নানা চাপ দক্ষ হাতে সামাল দেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ নজরুল ইসলাম ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন। সৈয়দ আশরাফ ছাত্রজীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আশরাফুল ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। ভারতের দেরাদুনে তিনি প্রশিক্ষণ নেন। ১৯৭৫ সালে সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান সৈয়দ আশরাফ। সেখানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগকে সংগঠিত করায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৬ এ দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পান আশরাফ। ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি এক কন্যার জনক। মেয়ের নাম সৈয়দা রীমা ইসলাম। তাঁর স্ত্রী শিলা ইসলাম ২০১৭ সালের অক্টোবরে মারা যান।

ঠাকুরগাঁওয়ে দুই বস্তা গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আইরিন গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ টাকাসহ আইরিন বেগম নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

রবিবার ২ জানুয়ারি  দুপুরে পৌরশহরের গুয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সুয়েল রানা পালিয়ে যায়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়েল রানার বাড়িতে আভিযান চালানো হয়।এ সময় সুয়েলের শয়ন ঘড়ের খাটের নিচ লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা। আটক দুই বস্তা গাঁজা সহকারি কমিশনার(ভুমি) কার্যালয়ে ওজন করা হয়। এর ওজন দাড়ায় সাড়ে ২৫ কেজি। যার মুল্য পৌনে ১৩ লাখ টাকা। আটক আইরিন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মুরাদনগর থানার ওসি আবুল হাসিমের উদ্যোগে দুই কনস্টেবল পেলেন রাজকীয় বিদায়

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে মুরাদনগর থানায় কর্মরত থেকে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক অবসর জনিত বিদায়ে সাজসজ্জার গাড়ি বহরে তাহাদের কে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্হা করলেন কুমিল্লা জেলা মুরাদনগর থানার মানবিক সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম। মুরাদনগর থানায় চাকুরী জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্য দিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন।

রবিবার দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিমের উদ্যোগে থানা চত্বরে আনন্দ ঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত দুই কনস্টেবলকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে তাদেরকে বাড়ি পৌঁছে দেয়া হয়।এ সময় আবেগে আপ্লুত হয়েছিলেন উপস্থিত সকল পুলিশ সদস্য।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসিম জানান, আমি মুরাদনগর থানাতে আসার পর এই প্রথম থানা থেকে কোনো কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তিনি বলেন, ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক চৌকস কনস্টেবল ছিলেন।মুরাদনগর থানায় দায়িত্ব নেওয়ার পর তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি।বিদায়ী পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক কে বাড়ী পৌঁছে দেয়ার জন্য ফুল দিয়ে গাড়ী সাজানো হয়। তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরা হাতে তুলে দেন বিভিন্ন উপহার।

চাকরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক বলেন, আমাদের চাকরী জীবনের শ্রেষ্ঠ পাওনা। জীবনের ৩৯ টা বছর দেশের নানা জায়গায় কাজ করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে। পরে ফুল দিয়ে সাজানো গাড়ী করে তাদের নিজ গ্রামে পৌছে দেয়া হয়।

রাণীশংকৈলে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ঘুঘুডেরা গ্রামের মন্দির প্রাঙ্গণে রবিবার ২ জানুয়ারি গরীব অসহায় শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন আই পজিটিভের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক নুরন্নবী চঞ্চল।

এছাড়াও  সে সময় ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সফিক পারভেজসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

নওগাঁর আত্রাইয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি ব্যবস্থাপনা বিধি মালা-২০১৮ কার্যকরণ শীষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রণীত অংশ গ্রহন মূলক গ্রামীণ মূল্যায়ন(চজঅ) এর খসড়া রির্পোটের উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোবার (২রা জানুয়ারী) বেলা এগারো টায় উপজেলা পরিষদ সন্মেলন সভা কক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওডগ) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন।আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর,প্রকল্প পরিচালক ইন্জিনিয়ার মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টিম লিডার মোঃ সেলিম ভূইয়া। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ দেবনাথ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর সরদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অফিসারবৃন্দ।

রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। আরো বক্তব্য দেন- উপকারভোগি শামসুদ্দিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও মোঃ বিপ্লব, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

শেষে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পুনর্বাসন কার্যক্রমের আওতায় চেক বিতরণ করা হয়।

মার্কিন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ সম্প্রতি র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের স্বাক্ষর সংবলিত একটি চিঠি ওয়াশিংটনে (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইমেইলে পাঠানো হয়েছে। অ্যান্টনি ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়া সন্ত্রাস, জঙ্গী, মাদকবিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকাও তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনকে আনুষ্ঠানিক জবাব পাঠানো হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্টেট ডিপার্টমেন্টে চিঠিটি হস্তান্তর করবেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে অগ্নিকান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত সংসদ ভবনে অগ্নিকান্ড অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর তথ্যমতে, ভবনের ৩ তলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে। আগুন নিয়েন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ জন কাজ করছিলেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা জানা যায়নি।

উল্লেখ্য, কেপটাউনে পার্লামেন্টের হাউসগুলো তিনটি বিভাগ নিয়ে গঠিত, যার মধ্যে প্রাচীনতমটি ১৮৮৪ সালে নির্মাণ করা হয়। গত বছর একটি অগ্নিকাণ্ডে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একটি অংশ পুড়ে যায়, যেখানে আফ্রিকান সংরক্ষণাগারগুলির একটি অনন্য সংগ্রহ ছিল।

সুত্রঃ রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি।