ফুলবাড়ীতে আ’লীগের ১০ নেতাকে অব্যাহতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায়
উপজেলা আওয়ামীলীগের ১০ নেতাকে দল থেকে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ নজরুল ইসলাম বকসি, সহ-দপ্তর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ মিজানুর রহমান মাষ্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন জানান, কেন্দ্রিয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ১০

 

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় লোকজন ও রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মঙ্গলবার বিকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের লঙ্গু পুল এলাকায় এ ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন পাশের একটি বাড়িতে আটকা পড়েন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের লঙ্গু এলাকায় সরখরনগরের দিক থেকে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতের লোকজন মিছিলসহকারে আসছিলেন।

অপরদিকে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলনের নেতৃত্বে একটি মিছিল কদমহাটা থেকে কুলাউড়া-মৌলভীবাজার সড়ক দিয়ে লঙ্গু পুল এলাকায় আসে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজন ধাওয়াদিলে নৌকার প্রার্থীর পক্ষের লোকেরা পাশের আশ্রাকাপন এলাকার ওয়াহিদ মিয়ার টিনের ঘরে আশ্রয় নেয়। সংঘর্ষের সময় ওই ঘর ভাংচুর করা হয়।

খবর পেয়ে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদ মিয়ার বাড়িতে আটকে পড়া নৌকার প্রার্থীর সমর্থকদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন।

আহতরা হলেন- সিদ্দেক মিয়া (৭০), সুহেল মিয়া (২৭), ফুরকান মিয়া (৩৫), মকবুল মিয়া (৬৫), বাচ্চু মিয়া (৪৫), সুনাই মিয়া (৩৩), আলআমিন (৩৮), শামছুল মিয়া (১২), স্বপন মিয়া (৪৫), আব্দুল আহাদ (৩৫)।

তাদেরকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আবারো পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, বেশ কয়েকদিন থেকে স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজন উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন। আজকে (গতকাল) আমার সমর্থকদের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর নেতৃত্বে হামলা চালানো হয়। ঘরদোয়ার ভাংচুর করা হয়।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ গোলাম কিবরিয়া মিলনের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দীন বলেন, দুই প্রার্থীর পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

কথায় নয় কা‌জে বিশ্বাসী রায়পুর ইউএনও

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলায়  নবাগত ইউএনও অনজন দাশ এবং এ‌সিল্যান্ড (ভূ‌মি) ইকবাল রা‌সেল রায়পু‌রের সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছে। মত‌বি‌নিময় সভা‌টি সোমবার (২০ ডি‌সেম্বর) রায়পুর উপ‌জেলা মিলনায়তনে রায়পু‌রের প্রিন্ট ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের সতস্পুর্ত অংশগ্রহ‌নের মাধ্য‌মে অনু‌ষ্ঠিত হয়।

সভা‌টি রায়পু‌রের সাংবা‌দিক‌দের মিলন‌মেলায় প‌রিনত হয়। এমন আ‌য়োজ‌নে সাংবা‌দিকগন রায়পুর উপ‌জেলা প্রশাস‌নের এক‌টি ভা‌লো উ‌দ্যোগ ব‌লে ম‌নে ক‌রেন। মত‌বি‌নিময় সভায় আগত সাংবা‌দিকগন সাংবা‌দিক‌দের বি‌ভিন্ন সমস্যা এবং সংবাদ সংগ্রহকা‌লে নানা প্র‌তিবন্ধকতার কথা ব‌লেন উপ‌জেলা প্রশাসন‌কে।

এ সময় রায়পুর সাংবা‌দিক‌দের পা‌শে থাকার আশ্বাস দেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। তি‌নি ব‌লেন আ‌মি কথা আর আশ্বা‌সে বিশ্ব‌াসী নয় আ‌মি কা‌জে বিশ্বাসী। সভায় উপ‌স্থিত থে‌কে বক্তব্য রা‌খেন রায়পুর সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি ওয়া‌হিদুর রহমান মুরাদ, সি‌নিয়র সহ সভাপ‌তি আজম খান, সাধারন সম্পাদক মোঃ জ‌হির হো‌সেন, প্রেস ক্লা‌বের সভাপ‌তি মিন্টু, সাধারন সম্পাদক আ‌নোয়ার ঢা‌লি, রি‌পোর্টাস ইউ‌নি‌টির সভাপ‌তি পীরজাদা মাসুদ, সাধারণ সম্পাদক মিলন সহ অন্যান্য সাংবা‌দিকগন।

সভায় আগত সাংবা‌দিকগন উপ‌জেলা প্রশা‌সনের এমন আ‌য়োজ‌নে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন।

বিদ্যালয়ের ভুমি দখল করে মার্কেট নির্মাণ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ভূমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা মার্কেট নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে তারা স্কুলের ভূমির লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছে।

বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম স্থানীয় দুই প্রভাবশালী আব্দুন নুর ও ফাওদুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৫৩ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে ২৯ শতাংশের ওপর নির্মিত একাডেমিক ভবনে চলছে শ্রেণী কার্যক্রম। এর পাশে ২৪ শতাংশ ভূমির ওপর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। ওই ভূমি স্থানীয় প্রভাবশালী আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলামের বসতবাড়ির সম্মুখে হওয়ায় তাদের লোলুপ দৃষ্টি পড়ে। গত ৩ ডিসেম্বর পিতা-পুত্র মিলে জোরপূর্বক স্কুলের ভূমির লক্ষাধিক টাকার গাছ কেটে নেন। প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বাধা-নিষেধ সত্বেও তারা গত ১২ ডিসেম্বর স্কুলের ভূমি দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এতে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতের আঁধারে প্রভাবশালীরা স্কুলের ভূমিতে মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

তবে অভিযুক্ত আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলাম বলেন, তারা জালাল উদ্দিন নামে এক ব্যক্তির নিকট থেকে ভূমি বিনিময় সূত্রে মালিক হয়ে এ ভূমিতে মার্কেট নির্মাণ করছেন। তবে তাদের নামে ওই ভূমির রেজিস্ট্রারকৃত কোনো দলিল নেই বলে জানা যায়।

স্কুলের প্রধান শিক্ষক রহিমা বেগম বলেন, বসতবাড়ির সম্মুখে হওয়ায় তারা সরকারি ভূমির গাছ আত্মসাতের পর জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন শীতকালিন বন্ধের সময় স্কুলের ভূমি বেদখল হওয়ার আশঙ্কা রয়েছে বলে দু: চিন্তায় আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, অভিযোগ পেয়েছেন। এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে করেছে বন বিভাগ। উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় অবমুক্ত না করে সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বন বিভাগে পাঠানো হয়েছে।

জানাগেছে, সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠে ধান শুকানোর জালে আটকা পড়ে শকুনটি। সেখান থেকে কুটিচন্দ্রখানা এলাকার  আহম্মদ আলী নামে এক ব্যক্তি শকুনটিকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যান। শকুন ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শকুন দেখার জন্য ওই বাড়ীতে ভীড় করে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা নবীর উদ্দিন শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে প্রেরণ করেন।

ওই এলাকার আব্দুল খালেক  জানান, ২০ থেকে ২৫ বছর আগে এ এলাকায় কোন গবাদি পশু মারা গেলে ওই পশুর চামড়া ছড়িয়ে পশুটি খোলা মাঠে ফেলে দেয়া হতো। তখন মরা পশুর মাংস খাওয়ার জন্য শকুনের দল আসতো। কিন্তু এখন পরিবেশ দূষণের ভয়ে মরে যাওয়া গবাদি পশু পুতে রাখা হয়। তাই আর শকুনও আগের মতো দেখা যায় না। অনেক বছর পর বিলুপ্ত প্রায় শকুনটি দেখে ভাল লাগল।

ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন জানান, শকুনটি পাশ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তঘেষা ফুলবাড়ী উপজেলা থেকে উদ্ধারকৃত শকুনটি সুস্থ আছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার সিংরায় শকুনটিকে অবমুক্ত করা হয়।

স্বাধীনতার ৫০ বছরেরও স্বীকৃতি মিলেনি শহীদ ইউনুছ আলী মন্ডলের

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থানার ফার্সিপাড়া গ্রামে পাক হানাদার বাহিনীর নির্যাতনে শহীদ হন অ্যাডভোকেট আব্দুল জব্বার ও ইউনুছ আলী মন্ডল। তাদের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হোগলবাড়িতে। এরমধ্যে এ্যাডভোকেট আব্দুল জব্বার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি মেলেনি শহীদ ইউনুছ আলী মন্ডলের। তাদের কবরটি অযন্তে অবহেলায় পড়ে রয়েছে। ফার্সিপাড়ার বাসিন্দা ও নিহতের স্বজনরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়াসহ কবরটি বাঁধায়ের দাবী জানানো হয়েছে।

১৯৭১ সালে ১০ মে ভারতের পতিরাম ইউথ ক্যাম্প ও মধুপুর ক্যাম্প হতে যথাক্রমে ২১ ও ২৮ দিন প্রশিক্ষণ গ্রহণ করে ভারতের শিলিগুড়ি জেলার পানিঘাটায় সামরিক প্রশিক্ষণ নিয়ে তরঙ্গপুর থেকে অস্ত্র গ্রহণ করে, ভারতের মারাটা ভারতীয় সামরিক বাহিনীর ক্যাপ্টেন রায় সিংহের নেতৃত্বে ই,পি, আর আনছার মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত বহু সংখ্যক সৈন্য নিয়ে বাংলাদেশ প্রবেশের সময় বাংলাদেশের ফার্সিপাড়া নামক স্থানে পাক- বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আবর্তীন হয়। রক্তক্ষয় সংঘর্ষে বহু সংখ্যক পাক হানাদার বাহিনীর সদস্য নিহত হয়। সেই সময় সম্মুখ যুদ্ধে বেশ কয়েক জন মুক্তিযোদ্ধাদের সাথে ইউনুস আলী মন্ডল শহীদ হন। অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে তাকে ফার্সিপাড়াতেই কবর দেয়া হয়। সেখানে তার কবর বাঁধানো আছে।

পরবর্তীতে ১৯৯৭ সালের ১৮ অক্টোবরে জেলা ইউনিট কমান্ড, অন্যান্য মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, আইনজীবি ও বুদ্ধিজীবীদের উপস্থিততে ওই কবরে স্মৃতি স্তম্ভ ও ফলক লাগানো হয়। পরে শহীদ আব্দুল জব্বারকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পায় । যথারীতি শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শহীদ আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা শহীদ বীর মুক্তিযোদ্ধার সম্মানীভাতা পেয়ে আসছেন। অথচ স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি মেলেনি শহীদ মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মন্ডলের।

স্থানীয় ব্যক্তি মাজেদুল ইসলাম বলেন, এক কবরে দুইজন শহীদকে সমাহিত করা হয়েছে। কবরটি আমার সম্পত্তির ওপর আছে। বেশ কয়েক বছর আগে কবরটি তারা ব্যক্তিগত ভাবে বাঁধাই করেছেন। তবে কবরটি অরক্ষিত ও জরাজীর্ন ভাবে আছে। শহীদদের স্বজনদের বাড়ি অনেক দুরে হওয়ায় আমরা যতটুকু পারি হেফাজতে রাখার চেষ্টা করি। সরকারে কাছে দাবী কবরটি সংরক্ষণ করা হোক।

শহীদ ইউনুছ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অনেক চেষ্টার পরও বাবার নাম শহীদদের তালিকাভুক্ত করতে পারিনি। ২০১৭ ও ২০২০ সালে উপজেলায় যাচাই-বাছাইয়ের পর বাবার নাম ‘ক’ তালিকাভুক্ত করা হয়। এরপর গত ৪ মার্চে বগুড়া সার্কিট হাউজে সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কমিটির পরামর্শক্রমে পুনরায় বাবার কাগজপত্রাদি শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই বাছাই অন্তে গেজেটভুক্তি করার জন্য আবেদন করেছি। বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবী জানাচ্ছি।

ধামইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অফির উদ্দিন বলেন, ওই দুইজনকে শহীদ হিসেবে চিহ্নিত করা হয় এবং ১৯৯৭ সালের ১৮ অক্টোবরে তাদের কবরে স্মৃতিস্তম্ভ ও ফলক লাগানো হয়। দুইজনের মধ্যে একজনকে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু ইউনুছ আলী মন্ডলের স্বীকৃতি মেলেনি। সরকার ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে দাবী ইউনুছ আলী মন্ডলকে শহীদের মর্যাদা ও স্বীকৃতি দেওয়া হোক।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায় বলেন, শুনেছি ফার্সিপাড়ায় একটি শহীদদের কবর আছে। তবে তাদের বিষয়ে কিছুই জানিনা। মুক্তিযোদ্ধাদের শহীদের তালিকা দেয়ার জন্য বলা হয়েছে।

চিলাহাটিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট মেলে ফল বিক্রেতার দোকান থেকে শুরু করে বিকাশের দোকানে, ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় বিক্রি!

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চিলাহাটি থেকে ঢাকার ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফল বিক্রেতার দোকান থেকে শুরু করে বিকাশের দোকানে লেখা হয়েছে অনলাইনে  টিকিট কেটে দেওয়া হয়।

সুজন ইসলাম (বাপ্পি) নামের এক যাত্রী বলেন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাউন্টার ও অনলাইনে বেশ কয়েকবার চেষ্টা করেও টিকিট সংগ্রহ করতে পারিনি। তাই বাধ্য হয়েছি ৭৫০টাকা দিয়ে ১টা টিকিট কিনতে।

চিলাহাটি রেল স্টেশনের বরাদ্দ করা আসন সংখ্যার তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি। চাহিদার তুলনায় কম আসন থাকায় যাত্রীদের বাধ্য হয়ে অতিরিক্ত দামে টিকিট কিনতে হচ্ছে। চিলাহাটি রেল স্টেশন আশপাশ  সুত্রে জানা গেছে কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্টেশন মাস্টার কে একাধীকবার অভিযোগ করা হলেও তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহন করেনি। কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছেন বলে জানান এলাকাবাসী। তাঁদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা জিম্মি।

ট্রেনের যাত্রীদের বড় একটি অংশ অনলাইন সুবিধার বাইরে। বেশীরভাগ সময় অগ্রিম টিকিট এর জন্য কাউন্টারে যোগাযোগ করেও টিকিট পাওয়া না যাওয়ায় বাধ্য হয়ে বেশি দামে কালোবাজারে টিকিট কাটতে হয়।  চিলাহাটি রেলস্টেশন সহ ডোমার , নীলফামারী, সৈয়দপুর ও পার্বতীপুর স্টেশন এর নীলসাগর ট্রেনের টিকিট কালোবাজারির কাছে মজুদ থাকে বলে অভিযোগ করেছেন একাধীক যাত্রী।

আল ইমরান শুভ নামের ঢাকাগামী এক যাত্রী বলেন, স্টেশন কাউন্টারে চিলাহাটি থেকে ঢাকা যাত্রার টিকিট পাওয়া না গেলেও কালোবাজারিদের কাছে চড়া দামে চিলাহাটি স্টেশনের পর্যাপ্ত টিকিট পাওয়া যায়।

হাবিব ইসলাম নামের অপর এক যাত্রী বলেন, ভাগ্য ভালো থাকলে অনলাইনে টিকিট পাওয়া যায়, তবে সেটা কঠিন ব্যাপার। অনলাইনে টিকিট ছাড়ার এক বা দুই মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়! কেউ কেউ সিট বরাদ্দ পেয়ে টাকা পরিশোধ করতে গিয়ে দেখে টিকিট বিক্রি শেষ! কালোবাজারিচক্র অনলাইনে সক্রিয় হয়ে একযোগে টিকিট কেটে নেয় বলে অভিযোগ যাত্রীদের।

চিলাহাটি রেল স্টেশনমাস্টার আশরাফুল হক সংবাদকর্মীকে বলেন, অনলাইনে টিকিট  কাটার নিয়মটি বন্ধ করা হলে। তবে কালোবাজারি বন্ধ হবে। কালোবাজারে যারা টিকিট  বিক্রি করে  তারা সবাই অনলাইনে টিকিট  কেটে  বিক্রি করছে। এতে আমাদের কিছু  করার থাকে না  বলে জানান তিনি।

টিকিট কালোবাজারির ব্যাপারে চিলাহাটি আরএনবির হাবিলদার সেলিম ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, রেলস্টেশনে টিকিট কালোবাজারি হয় না তবে শুনেছি  চিলাহাটি বাজারে হয়। বাজারে টিকিট  কালোবাজারি হলে আমাদের কিছু করার থাকে না।

যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

স্বাস্থ্য বিভাগ জানায়, ওমিক্রনে মৃত ওই ব্যক্তি ৫০ থেকে ৬০ বছর বয়সী। তিনি টিকা নেননি। তিনি কোভিড-১৯-এর গুরুতর জটিলতার ঝুঁকিতে ছিলেন।

কাউন্টি বিচারক লিনা হিডালগো এক টুটার বার্তায় বলেন, করোনার এই ধরনটিতে ওই ব্যক্তি স্থানীয় প্রথম প্রাণহানি। দয়া করে টিকা নিন।

সোমবার সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে দেখা গেছে ৭৩ শতাংশের দেহেই ওমিক্রন শনাক্ত।

সূত্র: র‍য়টার্স।

আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ

সিএনবিডি ডেস্কঃ মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন।

সোমবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে আফগানিস্তানে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাসুদ বিন মোমেন বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে পারে। কারণ, বাংলাদেশ এই অঞ্চলের জন্য ভাগ করা সমৃদ্ধির স্বপ্ন অর্জনের জন্য আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়।

এ ছাড়া বৈঠকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ঠাকুরগাঁওয়ে ভোটারদেরকে টাকা বিতরণ করায় প্রার্থীর ভাই ও শ্যালককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গত সোমবার (২০ ডিসেম্বর) সন্ধায় আসন্ন ইউপি নির্বাচনী প্রচারনার সময় এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় প্রার্থীর নিজের ভাই আশরাফুল ইসলাম(৩৫) ও শ্যালক মানিক হোসেন(৪০) নামে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) আহসান হাবিবের পক্ষে তার ভাই ও শ্যালক স্থানীয় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। জানতে পেরে স্থানীয় লোকেরা তাদের আটক করে সদর ইউএনওকে অবগত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সাথে তাদের হাতে থাকা আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট ও নগদ ৯ হাজার ৬৫০ টাকা পাওয়া যায়।

এ সময় তারা অপরাধ স্বীকার করলে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরন) বিধি মালার ৩১ বিধি অনুযায়ী দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।