মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ২০ ডিসেম্বর দিনটি মৌলভীবাজারে স্থানীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন।

দিবসটি উপলক্ষে (সোমবার) মৌলভীবাজারে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংঘটনের পাশাপাশি জেলা পুলিশ মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও ১ জনাব মোহাম্মদ আবু তাহের ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা হানাদার মুক্ত হলে মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে অবস্থান করছিলেন। উদ্দেশ্য ছিল কিছুদিন বিশ্রামের পর নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। কিন্তু বিজয়ের মাত্র চারদিন পর ১৯৭১ সালের ২০ ডিসেম্বর দুপুর বেলা আকষ্মিক বিদ্যালয় ভবনে মাইন বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। মাইন বিস্ফোরণে ক্যাম্পে থাকা মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা হতাহত হন। পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়।

এরপর থেকে প্রতিবছর মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর দিনটিকে স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

আত্রাইয়ে গাঁজাসহ মুক্তিযোদ্ধার সন্তান গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ কাজী রুবেল হোসেন (২৯) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকার জনতা ব্যাকের পার্শ্বে একটি দোকান ঘর থেকে তাকে গ্রেফতার করে।

কাজী রুবেল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিনের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী কাজী রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কাজী রুবেল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মিয়ানমারে গণহত্যার প্রমাণ হাতে পেয়েছে বিবিসি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনী জুলাই মাসে বেসামরিক লোকদের ওপর একের পর এক গণহত্যা চালিয়েছে, এসব ঘটনায় অন্তত ৪০ জনকে হত্যার প্রমাণ পেয়েছে বিবিসি।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- প্রত্যক্ষদর্শী এবং বেঁচে থাকা লোকজন বিবিসিকে জানিয়েছে, গ্রাম ঘুরে ঘুরে সেনারা পুরুষদের আলাদা করেছে এবং তাদের হত্যা করেছে। সেনাদের দলে ১৭ বছর বয়সী একাধিক কিশোরও ছিল। ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে বোঝা গেছে-নিহতদের অনেককে নির্যাতনের পর অগভীর কবরে পুঁতে রাখা হয়।

মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহরাঞ্চলে চারটি আলাদা ঘটনায় জুলাই মাসে এই হত্যাকাণ্ড হয়।

অং সান সুচির নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের প্রতিরোধের মুখে পড়েছে।

বিবিসি কানির অন্তত ১১ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে এবং তাদের বক্তব্যের সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক একটি এনজিও মিয়ানমার উইটনেসের সংগ্রহ করা মোবাইল ফোনের ভিডিও এবং ছবির দেখে তুলনা করেছে। মিয়ানমার উইটনেস নামে সংস্থাটি মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করছে।

সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ইয়িন গ্রামে সংঘটিত হয়েছিল, যেখানে কমপক্ষে ১৪ জন পুরুষকে নির্যাতন করে বা পিটিয়ে হত্যা করা হয়েছিল। পরে তাদের মৃতদেহ একটি জঙ্গলের গলিতে ফেলে দেওয়া হয়েছিল।

ইয়িন-এর প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন যে, হত্যা করার আগে ওই ব্যক্তিদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছিল। তবে নিরাপত্তার জন্য প্রত্যক্ষদর্শীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

হত্যাকাণ্ড থেকে পালাতে সক্ষম একজন ব্যক্তি বলেছেন, হত্যা করার আগে সেনারা কয়েক ঘণ্টা ধরে ওই ব্যক্তিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায়।তাদের বেঁধে রাখা হয়েছিল, পাথর ও রাইফেলের বাট দিয়ে মারধর করা হয়েছিল এবং সারাদিন নির্যাতন করা হয়েছিল। কিছু সেনাকে যুবক দেখাচ্ছিল, হয়তো ১৭ বা ১৮ বছর বয়স, কিন্তু কেউ কেউ বেশ বয়স্ক ছিল। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন।

জি বিন ডুইন গ্রামে জুলাইয়ের শেষের দিকে ১২টি বিকৃত মৃতদেহ অগভীর গণকবরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে একটি ছোট মৃতদেহ রয়েছে যেটি সম্ভবত একটি শিশুর এবং একটি প্রতিবন্ধী ব্যক্তির মৃতদেহও ছিল।

পাশের একটি বরই গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ৬০ বছরের মতো বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার মৃতদেহের ভিডিও পর্যালোচনা করেছে বিবিসি। এতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তার পরিবার বলেছে যে, সামরিক বাহিনী গ্রামে প্রবেশ করার সময় তার ছেলে এবং নাতি-নাতনি পালিয়ে গিয়েছিল। কিন্তু সে থেকে গিয়েছিল এই মনে করে যে বেশি বয়সী হওয়ার কারণে হয়তো তাকে ছেড়ে দেয়া হবে।

এই হত্যাকাণ্ডটি এলাকার বেসামরিক মিলিশিয়া গোষ্ঠীগুলোর দ্বারা সামরিক বাহিনীর ওপর আক্রমণের জন্য একটি সম্মিলিত শাস্তি বলে মনে হয়েছে। ওই গোষ্ঠীগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করে আসছে। গণহত্যার কয়েক মাস আগে জি বিন ডুইন গ্রাম ও এর আশেপাশের অঞ্চলে সামরিক বাহিনী এবং পিপলস ডিফেন্স ফোর্সের স্থানীয় শাখার মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছিল। পিপলস ডিফেন্স ফোর্স বেসামরিক মিলিশিয়া গোষ্ঠীগুলোর একটি সম্মিলিত নাম।

বিবিসির সংগৃহীত চাক্ষুষ প্রমাণ এবং সাক্ষ্য থেকে এটি স্পষ্ট যে, সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারজুড়ে পুরুষ গ্রামবাসীদের গণপ্রতিরক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জন্য সম্মিলিত শাস্তির মুখে পড়ার ঘটনার মতোই এসব ঘটনায়ও পুরুষদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

নিহতদের পরিবার জোর দিয়ে বলেছে যে, তারা সামরিক বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত ছিল না। ইয়িন গ্রামের গণহত্যায় নিজের ভাইকে হারিয়েছেন এমন একজন নারী বলেছিলেন যে, তিনি সৈন্যদের কাছে অনুনয়-বিনয় করে বলেছিলেন যে তার ভাই একটি গুলতি পর্যন্ত মারতে পারে না।

তিনি বলেন, একজন সৈনিক জবাব দিল, কিছু বলবেন না। আমরা ক্লান্ত। আমরা তোমাদেরকে মেরে ফেলব।

সেনা অভ্যুত্থানের পর থেকে বিদেশি সাংবাদিকদের মিয়ানমারে রিপোর্টিং করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন নয় এমন বেশির ভাগ মিডিয়া আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে অন-দ্য গ্রাউন্ড রিপোর্টিং বা মাঠপর্যায়ে থেকে প্রতিবেদন প্রকাশ করা অসম্ভব হয়ে পড়েছে।

বিবিসি এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো মিয়ানমারের তথ্য উপমন্ত্রী এবং সামরিক মুখপাত্র জেনারেল জাও মিন তুনের কাছে উত্থাপন করেছে। তিনি সেনাদের গণহত্যা চালানোর বিষয়টি অস্বীকার করেননি।

তিনি বলেন, এটা ঘটতে পারে, যখন তারা আমাদের সঙ্গে শত্রু হিসেবে আচরণ করে, তখন আমাদের আত্মরক্ষা করার অধিকার আছে।

জাতিসংঘ বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। খবর-বিবিসি।

ফিলিপাইনে সুপার টাইফুন তান্ডবে নিহত বেড়ে ২০৮

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে আঘাত হানা সুপার টাইফুন ‘রাই’ এর কারনে এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০ জন মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে এই শক্তিশালী টাইফুন।

আন্তর্জাতিক গণমাধ্যমের সুত্রে জানা গেছে, টাইফুনটি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানে। তার আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। টাইফুনের পর বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। দেশটির প্রশাসন আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত ফিলিপাইনে প্রায়ই প্রলয়ঙ্করী টাইফুন আঘাত হানে। দুর্যোগপ্রবণ এই দেশটিতে ২০১৩ সালে টাইফুন হাইয়ান তাণ্ডব চালিয়ে ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। ওই টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় আরও লাখ লাখ মানুষ।

নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় আলু ব্যবসায়ীর মৃত্য

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট এলাকায় সড়ক দুর্ঘটনায় আফিজার রহমান (৪৫) নামে এক আলু ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে টেংগনমারী মীরগঞ্জ সড়কে এ দুৰ্ঘটনা ঘটে। নিহত আফিজার রহমান  উপজেলার কাঁঠালি  ইউনিয়নের পশ্চিম কাঁঠালি(নেয়াহাট)এলাকার আছিমুদ্দিনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, আফিজার রহমান একজন আলু ব্যবসায়ী তিনি নীলফামারী সদরের কচুকাটা বাজার হতে আলুর টাকা কালেকশনের জন্য একটি অটোভ্যন যোগে মীরগঞ্জ যাওয়ার পথে  একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে অটোভ্যনের  জাত্রীর ছিটে বসা আফিজার রহমান সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আফিজারের মৃত্যু হয়।

খবর পেয়ে মীরগঞ্জ  ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে। তবে চালক থাকলেও হেলপার পালিয়ে যান। ডিমলা এল এসডি চাল বোঝাই ট্রাক যাহার রেজিট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ১১৯৭৯৯।

মীরগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃআব্দুর রহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করেছি।

ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের ফিতায় শাড়ি জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার সংলগ্ন এলাকায় গত রোববার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় জহির ডিলারের হাস্কিং মিলের ফিতায় শাড়ি জড়িয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। নুরজাহান উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা জোতপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে গেছে, মৃত নুরজাহান পাশের গ্রাম লক্ষিপুর দেবাডাঙ্গী তার ভাই নজমুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন তার ভায়ের সাথে ওই হাস্কিং মিলে ধান ভাংতে যায়।  ধান ভানার সময় অসাবধানতা বশত চলন্ত মিলের ফিতায় শাড়ি জড়িয়ে গলায় প্যাচ লেগে এবং মাথা ও মুখে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর জখম ও অসুস্থ অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অফিযোগ না থাকায়, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুবিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা

মানছুর আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাত টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার এক পর্যায়ে ফটো কন্টেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুনিম হাসান ভূইয়ার সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের কুমিল্লা জেলার ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবদুস সালাম বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস। বঙ্গবন্ধু কোনো দলের না বরং এদেশের সবার নেতা। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। বঙ্গবন্ধু অনেক আগে থেকে ভেবে রেখেছিলেন যে এ জাতিকে মুক্তি দিতে হবে।

নন্দন চৌধুরী তার বক্তব্যে বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান নামে একটি স্বাধীন দেশের জন্ম হয়। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের শোষণ করত। ১৯৫২ সালে যখন বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার জন্য এদেশের শিক্ষার্থীরা রক্ত দেয়। সর্বশেষ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠের ভোটে জয়ী হওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করা নিয়ে তাল-বাহানা শুরু করে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানিরা এ দেশের জনগণের উপর নির্বিচারে হামলা চালানোর পর শুরু হয় মুক্তিযুদ্ধ। অবশেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  ড. সফিকুল ইসলাম,  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা জেলা) মাহমুদুল হাসান ফেরদৌস, কাস্টমস এন্ড ব্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনির হোসেন ও মো. আল-আমীন ভূইয়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে র‍্যাংকিং এ দ্বিতীয়

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য সেবা প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সর্বশেষ ২০২১ সালের নভেম্বর মাসে স্বাস্থ্য বিভাগের র‌্যাংকিং-এ সারাদেশের ৪৯২ টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সর্বোচ্চ ৭৬.৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় স্থান অর্জন করেছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থানের পাশাপাশি রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, স্বাস্থ্য সেবা অধিকার। এরই ধারাবাহিকতায় এই অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী। আমরা প্রতিটি মানুষের দোড়গোড়ায় সু-স্বাস্থ্যসেবা পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ।

ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, ‘আমি এ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যোগদানের পর থেকেই আমাদের টিমের লক্ষ্য ছিল, এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি।

আর সেই প্রচেষ্টায় মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের র‌্যাংকিং-এ এমন অবস্থানকে সত্যিই পরম পাওয়া মনে করছি। এই অর্জন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, এ বছরের ১২ অক্টোবর শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যোগদান করেন ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন। এ হাসপাতালে তিনি যোগদানের পর থেকেই পাল্টে গেছে হাসপাতালের দৃশ্যপট। এ ব্যাপারে শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষন কমিটির সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু বলেন শেরপুর উপজেলা হাসপাতাল শুধু নামেই হাসপাতাল ছিলো। এখানে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলো।

সকল অনিয়ম যেন নিয়মে পরিনত হয়েছিলো। অথচ এ বছরের ১২ অক্টোবর শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন যোগদান করার পর থেকেই হাসপাতালের দৃশ্যপট পাল্টে গেছে।

মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র‌্যাংকিং-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করায় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অর্থ আত্মসাত ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন রাজনগর উপজেলার কদমহাটা হাই স্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জদুর অলহা গ্রামের শাহরিয়া আহমদ রাজ (১৯) নিহতের ঘটনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আজ ১৯ ডিসেম্বর রাতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নিহত শাহরিয়া আহমদ রাজ এর মা লাকি বেগম ও সাব্বির খাঁন

লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ অক্টোবর  সকাল সাড়ে ১১টার দিকে কদমহাটা হাই স্কুলের সামনে পিকআপ ভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে রাজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পরিবারের লোকজনদের সম্মতিতে ময়নাতদন্ত না করে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিন্তু ঘটনার প্রায় ২মাসের অধিক সময়ের পর গত ১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে আমার দেবর মো: আব্দুল হান্নান তার নিজ পরিকল্পনা বাস্তাবায়নের জন্য সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তা সঠিক নয়। সম্প্রতি তার হীন চরিত্র ও কু-মতলব বাস্তবায়ন করার জন্যই এ আয়োজন।

পর্তুগালের ভিসা দেওয়ার ব্যপারে টাকার সিদ্ধান্ত ও ৮ লক্ষ টাকা সাব্বির খানকে নগদ দেওয়ার বিষয়টি সম্পর্ন মিথ্যা ও কাল্পনিক। তিনি আরো জানান- রাজ যে দিন মৃত্যুবরণ করে সেই ঘটনাটি একাধিক সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। হাজার হাজার লোকজন সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাস্থলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। ঘটনার প্রায় দুই মাসের অধিক সময় পর সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা এক গভীর ষড়যন্ত্রের অংশ। আব্দুল হান্নান আমার পিতার ও ছেলের পরিবারের সমূহ সম্মত্তি আত্মসাৎ করার জন্যই এ পরিকল্পনা করছেন।

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর জেল জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মাদক সেবীর ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভুমি) বিমল চাকমা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই মাদকসেবীর প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও জনপ্রতি নগদ ১০০ টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদর উপজেলার চক লোকমান গ্রামের জিন্নাতুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (৩২) ও পার্শবর্তী শাহাজানপুর উপজেলার বেজোড়া উত্তর পাড়া গ্রামের চান মিয়া প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৪২)।

জানাগেছে, রবিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আছাদুল হকের নেতৃত্বে সদস্যরা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্র নারায়ণ এলাকায় সন্দেহের বশে ওই দুই মাদক সেবীকে আটক করেন। একপর্যায়ে তাদের দেহ তল্লাশী করলে উভয়ের কাছে ১২০ গ্রাম গাঁজা পাওয়া যায় ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে উপরোক্ত জরিমানা ও সাজা প্রদান করেন বলে ডিএনসির উপ-পরিদর্শক আছাদুল হক জানিয়েছেন।