ফুলবাড়ীতে ডিএনসি সদস্যদের অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে  সদস্যদের অভিযানে ০২ কেজি গাঁজাসহ  এক নারী মাদক ব্যবসায়ী  আটক হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন যতিন্দ্র নারায়ণ এলাকায় ফুলবাড়ি- বড়বাড়ি সড়কে অটোরিকশা তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ীর নাম শেফালী বেগম (৪০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের  গোরকমন্ডপ গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, শুক্রবার দুপুরে ধরলা সেতু এলাকায় বড়বাড়ি গামী ওই অটোরিকশাটি তল্লাশী করে ওই নারীর নিকট থেকে ০২ কেজি গাজা উদ্ধার করা হয়।

পরে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নেত্রকোণায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের তিন বিষয়ে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ করোনা মহামারির কারনে নেত্রকোণায় ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ৩০% সিলেবাস ও গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরিক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ সকালে জেলার পৌরসভার সামনে  বিভিন্ন স্কুলের ২০২২ সালের পরিক্ষার্থীরা ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশগ্রহনের মাধ্যমে এ দাবি জানান।
মানববন্ধনে উপস্হিত ছিলেন শিক্ষার্থী নুরুল হক ইমন, সোহানুর হাসান,রোবাইয়াত ইসলাম, নুসরাত জাহান তিন্নি, তূর্য্য চৌধুরী, শুভ, অমিতদে, দীপসহ অন্যরা।

শীতের শুরুতে পর্যটকদের সমাগম

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ডিসেম্বরের শুরু থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকের ঢল নেমেছে মৌলভীবাজারের চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গলে। এরইমধ্যে সবগুলো রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে কোথায় কোন ফাঁকা নেই। শ্রীমঙ্গলে প্রায় ৮০টি রিসোর্ট ও কটেজ রয়েছে। তবে সবকটিতেই সিট বুকিং রয়েছে। তিনদিনের সরকারি ছুটিকে সামনে রেখে শ্রীমঙ্গলে পর্যটকদের ঢল নেমেছে। সরজমিন খুরে দেখা যায় এবং কিছু রিসোর্ট ও কটেজ মালিকের সাথে যোগাযোগ করে এর সত্যতা নিশ্চিত করতে পেরেছি।

ঢাকা থেকে শ্রীমঙ্গলে ঘুরতে আসা টিপু আহমেদ বলেন, সামনের তিনদিন বন্ধ পড়েছে। তাই পরিবারের সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে এসেছি। এখানকার দর্শনীয় স্থানগুলো দেখা শেষে ফিরে যাবো। অন্য আরেক পর্যটকের সাথে কথা হয়, ঢাকা থেকে মোহাম্মদ শহিদ বলেন, যান্ত্রিক শহরে জীবনের মানে ভুলে গিয়েছিলাম,এক গুয়েমি জীবনে থাকতে থাকতে অনেকটা বিরক্ত চলে আসে। তাই তিনদিনের ছুটি পেয়ে ঘুরতে এসেছি। শ্রীমঙ্গলের সবুজ চা বাগান, টিলা, জাতীয় উদ্যান লাউয়াছড়াসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। এখানকার প্রাকৃতিক দৃশ্য মন কারানো পরিবেশে যেন জীবনের মানে বুঝতে পারছি। প্রকৃতি যেন কাছে টানে।

ময়মনসিংহ থেকে আসা পর্যটক বেলাল মিয়া বলেন, শ্রীমঙ্গলের রিসোর্ট ও কটেজগুলো মানের দিকে মোটামুটি ভালো কিন্তু এখানকার রাস্তাঘাটের অবস্থা মনটাকে খারাপ করে দিয়েছে। পর্যটন শহর নামে পরিচিত এই শ্রীমঙ্গলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। তাই রাস্তাঘাটগুলো আরও উন্নত হওয়া দরকার।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শ্রীমঙ্গলে পর্যটক আসা শুরু হয়। এনিয়ে কথা বললে গ্ৰীন ভিউ রিসোর্টের এস কে দাস সুমন ও টি রিসোর্টের শামসুদ্দিন জানান, ছুটির দিনে ভিড় এতো বেশি থাকে যে পর্যটকদের স্থান দেওয়া যায় না।

শ্রীমঙ্গলের আবাসন পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ বলেন, গত তিনদিন ধরে এখানে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। শ্রীমঙ্গলে দর্শনীয় স্থান ও ভালোমানের হোটেল-রিসোর্ট ও রেস্টুরেন্ট থাকার কারণে এই স্থানকে বেঁচে নিচ্ছেন অতিসহজে পর্যটকরা। এখানে প্রায় ৮০টির মতো হোটেল-রিসোর্ট ও কটেজ আছে। সবকটিতেই সিট বুকিং রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, শীত পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটকদের সুবিধার জন্য যা যা করার প্রয়োজন আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমরা ট্যুরিস্ট বাস চালু করেছি। এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ বৃহস্পতিবার নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ দিনে প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বে-সরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রেস ক্লাবসহ সকল সরকারী অফিস,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন,জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে।

সকাল নয়টায় আত্রাই উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোল ও বিভিন্ন সংগঠনের, স্কুল,কলেজ, কিস্ডারগাটেন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন, আত্রাই- রাণীনগ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম আজাদ।

এরপর দুপুর বারো টায় আত্রাই উপজেলা পরিসদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগনের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই- রাণীনগ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম আজাদ সাবেক ডেপুটি কমান্ডর বীর মুক্তি যোদ্ধা মোঃ ওহিদুর রহমার,আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা কমন্ডার আকতারুজ্জামান আকতার, উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক সহ শহীদদের প্রতিকৃতিতে পুস্পস্তোবক অর্পণ এবং তাঁদের আত্নার শান্তি কামরা করা হয়।

এছাড়া বিকাল ৪-৩০মিঃ সময় জাতীয় কর্মসূচির আলোকে আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা,সকলসরকারি/বে-সরকারি অফিসার/কর্মচারী, শিক্ষক, ছাত্র/ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগন, সকল সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যগন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, নারী-পুরুষ,কৃষক-শ্রমিকসহ সকল শ্রেনী/পেশাদার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শপথ পাঠ করেন। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিজয় দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। দিবসটি পালনে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আ’লীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বেবসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরন করা হয়। অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি মুহঃ সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।

বিকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের শপথ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, ও আতশবাজী প্রদর্শিত হয়। এরপর প্রীতি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটির সমাপ্তি ঘটে।

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যুষে শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধা নিবেদন শেষে ১মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও সুমন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ি সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকালে ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কাব দলের  শারীরিক কসরত প্রদর্শন সহ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন শতাধিক  বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় সংবর্ধনা।

দিবসটি উপলক্ষে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়ার উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীর রেলী ছিটমহলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।

পরে মাদ্রাসার অফিস কক্ষে ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈলে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ৬-৪০ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৯ টায় র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল  সাড়ে ১১টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, এসি ল্যান্ড

ইন্দ্রজিৎ সাহা, ওসি জাহিদ ইকবাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, সিরাজুল ইসলাম ও হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি কুশমত আলী প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

বিকেল ৪ টায় একই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয়ভাবে সম্প্রচারিত সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়  সন্ধ্যায় ওই মাঠে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়, ষড়জ শিল্পি গোষ্ঠী, কেন্দ্রীয় সংগীত বিদ্যালয় ও শিল্পলোক একাডেমির যৌথ আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা  হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ভোরে ৫০ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয় । এতে  অভিবাদন গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান  রেহানা বেগম, উপজেলা নিবার্হী  কর্মকর্তা রুমন দে  ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ।

পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

 উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যাবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। এতে ইউএনও রুমন দে এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সাবেক যুগ্ন সচিব আলী আহমেদ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার, হুমায়ুন কবীর,গোলাম রব্বানী, এরশাদ হোসেন মাস্টার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব আবদুস সালাম ভ‚ইয়া প্রমুখ।  শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

বিকেলে  হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচ, মুজিবর্ষের শপথ অনুষ্ঠান  ও সন্ধ্যায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। বৃহষ্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ডোমার হৃদয়ে স্বাধীনতা’য় পূষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন রাজনৈতিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী,সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস্, গালস্ গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিশু কিশোর সংগঠন কর্তৃক  কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

সাড়ে এগারোটায় যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, মিলাদ মাহফিল ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা  এবং সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

লোহাগাড়ায় মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন উপলক্ষে সারাদেশে মত চট্টগ্রামের লোহাগাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা  নিবেদন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,  স্বাস্হ্য বিভাগ,বনবিভাগসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
বীর শহীদদের আত্নার মাহফিরাত এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগষ্টে নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়ি মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।
এ ছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে লোহাগাড়া উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা আ’লীগ একটি বিজয় র্যালী ও আলোচনা সভার আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুসহ উপজেলা আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে উপজেলা বি.এন.পি ও শহীদ মিনার শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপজেলা বি.এন.পির আহব্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।