প্রহড়ের শুরু’তে পুস্পস্তবক অর্পণ করে শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাব

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের পঞ্চাশতম বিজয় দিবস। বিজয়ের সুবর্নজয়ন্তী। দিনটি পালন করছে সারাদেশের জনগণ। ইতিমধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান মালায় মৌলভীবাজার জেলা বাসী দিনটি পালন করছে। চলছে বিজয় র‌্যালি, মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গান, আবৃত্তি, জমকালো আতসবাজি, পথ নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ তারিখ দিনের শুরুতে, ভোর ৬টা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভায় অবস্থিত শহীদ মিনারে শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের আয়োজনে পুস্পস্তবক, মুক্তিযোদ্ধা ইউনিটের পুষ্পস্তবক অর্পণে, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংঘটনের পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর বিভিন্ন রাজনৈকিত সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দফতরসহ অন্যান্য সরকারি দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভায় অবস্থিত শহীদ মিনারে। পৌর প্রেসক্লাবের পক্ষ থেক  পুস্পস্তবক অর্পণ করেন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য ও শ্রীমঙ্গল থানা পুলিশের দল।

নেত্রকোণায় ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুজন মিয়া পিতা মৃত কেরামত আলীর এক ভূমিহীন পরিবারকে মারধর ও উচ্ছেদের হুমকি দিয়ে আসছে এলাকার কয়েকজন প্রভাবশালীরা।

গত ১২ ডিসেম্বর আনুমানিক বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় সুজন মিয়ার স্ত্রী দীপ্তি আক্তারকে মারধর করে পাশের বাড়ির কয়েকজন মিলে গুরুতর আহত করেছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় কেন্দুয়া উপজেলা স্ব্যাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভূমিহীন সুজন মিয়ার স্ত্রী বাড়ির পাশে একটি পুরাতন বাথরুম নির্মান করতে গেলে পাশের বাড়ির কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে লাঠিশোঠা নিয়ে, আল মামুন, রাহাত মিয়া পিতা মৃত আব্দুল আউয়াল, রুবেল মিয়া, পরাগ মিয়া, তন্ময় মিয়া পিতা মৃত রুহুল আমিন, কুমকুম বেগম স্বামী আনোয়ার,  প্রিয়া আক্তারসহ আরো কয়েকজন মিলে পিঠিয়ে গুরুতর আহত করেছে।

পরে সুজন মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী আরো জানায়, সুজন মিয়া পিতা মৃত কেরামত আলী সে একজন নিরীহ শান্ত প্রকৃতির লোক ও তার পরিবার ৫০ বছরেরও অধিক সময় ধরে বসবাস করিয়া আসিতেছে কৃষ্ণ জীবনপুর মৌজায় ১৯৬২ সাল থেকে এই জমিটি সরকারি সম্পত্তি ১ নং খাস খতিয়ান ভুক্ত হালদাগ নং ৪৮২/৪৮৩ শ্রেণী কান্দা ২৪ শতাংশ জমিতে বসবাস করে এবং এই পরিবারটি ভূমিহীন। গত ১৫-০২-২০২১ তারিখে সুজন মিয়া তার আশ্রয়স্থল বন্দোবস্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সুজন মিয়ার বাড়িটি পরিদর্শন করেন সুজন মিয়া ও সুজন মিয়ার পরিবার ভূমিহীন বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য পাঠিয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে স্বর্ণকারের আত্মহত্যা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে শ্রী ফটিক চদ্র বর্মন (৫০) নামর এক স্বর্ণকার আত্মত্যা করেছে। আত্মহত্যাকারী ফটিক সাপাহার উপজেলার পালপাড়া গ্রামের মৃত মহাদেব চদ্র বর্মনের ছেলে। গত সােমবার সন্ধ্যার দিকে গ্রামের অদুরে একটি পাইকুড় গাছের ডালে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানাে ঝুলন্ত অবস্থায় ফটিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ফটিক চদ্র বর্মন দীর্ঘ দিন ধরে সাপাহার বাজারে জুয়েলার্সের ব্যবসা করে আসছিলেন। কিছু দিন পূর্বে তিনি স্বর্ণের দােকান ছেড়ে দিয়ে কৃষি কাজ শুরু করে।

এই বিষয়ে সাপাহার থানার অফসিার ইনচার্জ (ওসি) তারিকুর রহমান বলেন, গ্রামের পার্শের একটি আমবাগানে কাজ করতে থাকা লােকজন পাইকুড় গাছে ঝুলন্ত লাশ দেখে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ রাত ৯টার দিকে উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তর জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস ও বাংলাদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে শুরু হয়েছে চারদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। নতুন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সম্বলিত ছবি ও জাতির সূর্য সন্তানদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই আলোকচিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তার কন্যার হাতধরে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুকে লালন করে এদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রমুখ।

ফুলবাড়ীতে ৬টি ছানা জন্ম দিল দেশি জাতের একটি ছাগী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের অটোরিকশা চালক আসমত আলীর একটি দেশি জাতের ছাগী একসাথে ৬ টি ছানা জন্ম দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ওই ছানা গুলোকে এক নজর দেখার জন্য শতশত নারী-পুরুষ ওই বাড়ীতে ভীড় করছেন।

আসমত আলী ও তার স্ত্রী মনোয়ারা বেগম জানান, চার বছর আগে ধার-দেনা করে একটি দেশি জাতের ছাগী কিনেন তারা। এক বছরের মধ্যে দুইটি ছানা জন্ম দেয় সেটি। দ্বিতীয় বার চারটি এবং তৃতীয় বার তিনটি ছানা জন্ম দিলেও  চতুর্থ বার সোমবার রাতে একসাথে ৬ টি ছানা জন্ম দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে ছাগীটি। দেশি ছাগীর ৬ টি ছানা জন্ম দেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আসমত আলীর বাড়ীতে উৎসুক নারী-পুরুষের ঢল নামে।

মঙ্গলবার দুপুরে আসমত আলীর বাড়ীতে গেলে দেখা যায় , মা ছাগী ও ছানা গুলো সুস্থ্য আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এ ঘটনায় আসমত আলী ও তার স্ত্রীকে ভাগ্যবান- ভাগ্যবতি বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা।

ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এরশাদুল হক জানান, আল্লাহর অশেষ রহমতে আসমত আলীর পোষা ছাগীটি ৬ টি ছানা দিয়েছে।  আসমত- মনোয়ারা দম্পতি সত্যি সত্যিই  ভাগ্যবান।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার বলেন, একটি ছাগীর ৪/৫ টা ছানা জন্ম হওয়া স্বাভাবিক। কিন্তু ৬ টি ছানা জন্ম হওয়াটা অস্বাভাবিক। এ ক্ষেত্রে ছানা গুলোর মায়ের দুধের ঘাটতি হতে পারে। তাই ছানা গুলোকে সুস্থ্য সবল রাখতে বাড়তি দুধ বা খাদ্য খাওয়ানোর প্রয়োজন হতে পারে।

লালমনিরহাটে পাওনা টাকাকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলার আদিতমারী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় রহিমা বেগম (৫০) নামে এক নারীকে দোকানের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতঃ মহিলা ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,উপজেলার দুরারকুটি বাজার এলাকার আব্দুল গণির ছেলে সাইফুল ইসলাম (৩০) বাড়ির পাশেই একটি মুদির দোকান চালান। কিছুদিন পূর্বে দোকানের মালামাল কিনতে তিনি রহিমা বেগমের কাছে ৭০ হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে ঋণ নেন। সেই টাকা চাইতে গেলে রহিমার ওপর ক্ষিপ্ত হন সাইফুল। একপর্যায়ে দোকানে থাকা লাঠি দিয়ে রহিমাকে মারধর করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত তথ্য নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজনগরে ইউনিয়ন সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১ সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের চড়কারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা রফিক মিয়ার পুত্র হারুনুর রশিদ হারুন (আপেল প্রতীক)। গেল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হারুনুর রশিদ হারুন (৪৯) খাবার খাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৬জন প্রার্থী ছিলেন। তার মৃত্যুর ফলে ৫জন প্রার্থী এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক এর সাথে যোগাযোগ করা হলে দৈনিক ইশতেহার প্রতিবেদক’কে বলেন, তার মৃত্যুর সংবাদ দুঃখজনক। ওই ওয়ার্ডে তিনি ছাড়াও আরো একাধিক প্রার্থী আছেন। এ কারণে নির্বাচন স্থগিত হবে না। নির্দিষ্ট সময়ে পূর্ব ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ : খাদ্য মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমাদের প্রত্যেকে সুস্থ্য দেহ সুস্থ্য জীবন যাপন করতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামীলীগ সরকারের শাসনামল শুরু হবার পর থেকে দেশের সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্যে সেক্টরেও বিশেষ উন্নয়ন হয়েছে। তাই দেশে এখন আর কোন খাদ্য ঘাটতি নেই, সামনে ৪১সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে। আশা করা যায়, এ সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে বাংলাদেশ আর কখনও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবেনা।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে “নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ও নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত বঙ্গবন্ধুকর্ণার এর শুভ উদ্বোধন এবং শহীদ বু্িদ্ধজীবি দিবস পালন উপলক্ষে জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন।
মঙ্গলবার মৌলভীবাজার জেলা শহরের শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে আলোয় আলোকিত করে চোঁখে দেখে ফেরানো যায় না এত সুন্দর ভাবে জেলা প্রসাশন আয়োজনের সৎ ইচ্ছা থাকলে সত্যি চোখ ধাঁধানো আয়োজনে মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন নেতৃস্থানীয় সহ আরো অনেকে।
মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে যোগ দিতে বাদ পড়েনি বাচ্চারাও।

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ শাহারিয়ার আজম মুনা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি জাহিদ ইকবাল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক – সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।