কুবিতে স্নাতক ভর্তিতে আবেদন পড়েছে ৪১ হাজার

মানছুর আলম, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ দিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বেন ৪০ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে আমরা ৪১ হাজার ৩২৪ জনের আবেদন পেয়েছি। পরবর্তীতে আমরা যাছাই-বাছাই করে ইউনিটসহ অন্য বিষয়ে চূড়ান্ত সংখ্যা জানাতে পারব।

কোটা, ইউনিট এবং অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে তাদের তা সম্পাদনার জন্য সময় দেওয়া হবে জানিয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আবেদনে যাদের ভুল হয়েছে, শুধু তাদের আবেদন আপডেট করার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে তারা দুই থেকে তিন দিন সময় পেতে পারেন।

আবেদন সম্পাদনার সময়সীমা এবং ফলাফল প্রকাশের বিষয়ে অধ্যাপক তাহের বলেন, আগামীকাল (৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও কারিগরি ত্রুটির কারণে এ সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

নওগাঁয় ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক গণ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ আগামী ১৬ ডিসম্বর মহান বিজয় দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে যে গণ শপথ পরিচালনা করবেন তার  স্থানীয় আয়োজন সম্পর্কে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো : হারুন অর রশীদ।

এ সময় কর্মসূচীর সফল বাস্তবায়ন করতে নানা পরিকল্পনা বিষয়ে  আলোচনা করেন সিভিলসার্জন ডাক্তার এ বি এম আবু হানিফ, অতিরিক্ত জেল প্রশাসক মো: ইব্রাহিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো : হারন অর রশীদ, অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সাংবাদিক মো: কায়েস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা  এবং সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজয় দিবসের প্রধানমন্ত্রী কর্তৃক শপথ গ্রহণে মুক্তিযোদ্ধা,  সরকারী কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, আদিবাসী, স্কাউট, রোভার্স, গর্লস গাইড, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীসহ সকল পেশাজীবীদের অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মৌলভীবাজার শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের ক্রেষ্ট প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বস্তরের আলোচনা হয়।

গতকাল রবিবার (৫ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায়, জেলা পুলিশের উর্ধতন সকল কর্মকর্তাগন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলার সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ ইয়াসিনুল হক টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত হন। জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার হুমায়ূন কবির এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার এএসআই সারোয়ার হোসেন।

মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিনুল হক বলেন, আগামী দিনগুলোতে সদর মডেল থানাধীন সকল অফিসার ও সকল সহকর্মীদের নিয়ে যেকোন ধরনের অপরাধ দমন সহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সর্বোচ্চ সতর্কতা আন্তরিকতা দিয়ে স্বচ্ছ করার জন্য কাজ করাই আমাদের মুল লক্ষ্য। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন সকল কাজ শক্ত হাতে দমন করতে হবে এবং যারাই অপরাধী হোক তাদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

লোহাগাড়ায় নৌকা বিজয়ের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  হারুর নর রশিদ কে  বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর ) দিবাগত রাতে পদুয়ার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সভার আয়োজন হয়। সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

এতে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ,সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর।

পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন , লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন, সদস্য সচিব আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ রাসু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জামিল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ প্রমুখ।

সভায় উপজেলা আ’লীগের নেতারা বলেন,ব্যক্তি নিয়ে  বিরোধ থাকতে পারে কিন্তুু নৌকা নিয়ে কোন বিরোধ নেই,এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। দলের ভিতরে থেকে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করবে এবং নির্বাচন কারীদেরকে মদদ দিবে তাদের সবার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও  হুশিয়ার করে দেন উপজেলা আ’লীগের নেতারা।

নবাবগঞ্জে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশের আয়োজন করা হয় ।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক । এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য ইসাহাক আলী‌, আঃ মান্নান, আঃ মাবুদ, সহকারী শিক্ষক শাহাজাহান ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজউদ্দিন, সাইফুল ইসলাম, শিক্ষিকা জয়গুন নাহার, রমা দেবী, রিক্তা রানী মন্ডল, মুক্তি রানী ভৌমিক সহ শিক্ষার্থীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন।

গরুসহ গরুচোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার পূর্বক গরুচোরকে আটক করেছে থানা পুলিশ।
গত ১ ডিসেম্বর রাতে কুলাউড়া থানার অন্তর্গত কাদিপুর গ্রামের আব্দুস সালামের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনায় গরুর মালিক আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানা পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য বিশেষ দল গঠন করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় অজ্ঞাতনামা চোরদের সনাক্ত পূর্বক অবস্থান নির্ণয় করে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেন।
গত ৪ঠা ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ নাঈমুল হাসানের একটি দল অভিযান পরিচালনা করে সিলেট জেলার মোগলাবাজার থানার জালালপুর ইউপি পরিষদের সামন থেকে গরুচোর সাদির মিয়াকে চুরি হওয়া একটি লাল রংয়ের ষাড় বাছুরসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাদির মিয়া সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার খিলপাড়া গ্রামের মৃত ওয়ারিছ আলী ওরফে কটাই মিয়ার ছেলে। বাকি গরু উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামীকে রবিবার (৫ ডিসেম্বর) আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করিলে, আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা; এক বখাটে যুবক গ্রেফতার

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রকাশ্যে এক (১৯) বছরের কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আলী হাসান নামের এক বখাটেকে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় তাকে গ্রেফতার করা হয়।

২৭ বছর বয়সী গ্রেফতার আলী হাসান বগুড়া সদর উপজেলার মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী কলেজ ছাত্রীকে বখাটে হাসান দীর্ঘদিন ধরে প্রেম প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। বিষয়টি কলেজ ছাত্রীর পরিবার জানার পরে হাসানের শ্বশুর বাড়ির লোকদেরকেও জানায় তবে তারা কোন প্রতিকার হয়নি।

রোববার সকাল সাড়ে ১১ টায় ওই কলেজ ছাত্রী তার পরীক্ষা দেওয়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

ওই সয়ম হাসান তার মোটর সাইকেলে ছাত্রীকে উঠিয়ে অপহরণ চেষ্টা করে। তবে কলেজ ছাত্রীর চিৎকারে আসপাশে লোকজন মোটরসাইকেলের গতি থামিয়ে হাসনে আটক করে রাখে। পরে ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজ্জল ইসলাম জানান, অপহরণ চেষ্টার ঘটনায় আমরা মামলা নিয়েছি। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ১৮ ইউপি নৌকা মনোনয়ন চুড়ান্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (৫ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুরে ইফতেখার আহমেদ (বদরুল), পতনউষারে তওফিক আহমদ বাবু, মুন্সিবাজার রনেন্দু ভট্টাচার্য্য, শমশেরনগরে আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জে আব্দুল হান্নান, আলীনগরে ফজলুল হক বাদশা, আদমপুরে সাব্বির আহমদ ভূঁইয়া, মাধবপুরে আসিদ আলী, ইসলামপুরে সুলেমান মিয়া।

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরে অপূর্ব চন্দ্র দেব, ভূনবীরে আব্দুর রশীদ, শ্রীমঙ্গলে আবু তালেব বাদশা, সিন্দুরখানে আব্দুল্লাহ আল হেলাল, কালাপুরে আব্দুল মতলিব, আশিদ্রোণে রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাটে বিজয় বুনার্জী, কালীঘাটে প্রানেশ গোয়ালা, সাতগাঁওয়ে দেবাশিষ দেব মনোনয়ন পেয়েছেন।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোণায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মো.কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

নেত্রকোণা জেলা বিএনপি’র ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আজ সকাল ১০ ঘটিকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয় ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরি রিমি, এস এম দেলোয়ার হোসেন,শামসুল হুদা শামীম, যুগ্মসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান সহ সদর উপজেলা, পৌরসভা এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

মুরাদনগরে নিয়মিত নামাজ পড়ার বিনিময়ে বাইসাইকেল পেল শিশু

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় ৪নং ওর্য়াডের মৃত বজলুর রহমানের ছেলে হাজী মোঃ মনির সরকার কর্তৃক বাইসাইকেল উপহার দেওয়া হল।

জানাগেছে, মুরাদনগর উপজেলার হাজী মনির সরকার তার নিজ গ্রাম গকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদে এই ঘোষণা দিয়েছিলেন যে, ১০ থেকে ১২ বছরের শিশুরা যদি নিয়মিত জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে।

তার ঘোষণা অনুযায়ী হাজী মনির সরকার ০৫।১২।২০২১ ইং রোজ রবিবার গকুলনগর দক্ষিণপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে মোঃ মোমেন সরকারের ছেলে মোঃ সায়মন সরকার (১০)কে বাইসাইকেল এবং মোঃ ভুট্টো মিয়ার ছেলে মোঃ জুয়েল(১০) কে ৩৫০০ টাকা নগদ অর্থ উপহার দেন তিনি।

এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া সরকার, সহ-সভাপতি সাবেক মেম্বার মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কামাল ব্রিকসের সত্বাধিকারী মোঃ কামাল উদ্দিন সরকার, মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান আল-আযহারী,ঢাকা, হাজী মনির সরকার, মসজিদের ইমাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।