নওগাঁর আত্রাইয়ে এইচএসসি পরীক্ষার্থীরা করোনা ফাইজার টিকা পেয়ে খুশি
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে এইচএসসি পরীক্ষার্থীরা করোনা ফাইজার টিকা কাযক্রম গত ২৪ নভেম্বর বুধবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হয় এবং গত বৃহস্পতিবার ২৫ নভেম্বর বিকাল চার টায় শেষ হয়। এসময় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বারো শত উনপঞ্চাশ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিবাব পরিকল্পরা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, আত্রাই সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর আলম দুলু,আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম জিয়া প্রমূখ।
ইংলিশ চ্যানেলে নৌকা ডুবীতে ২৭ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবীতে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ নারী ও একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবারের (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।
গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বিবিসি জানিয়েছে, ঘটনার পরপরই ৩১ জনের মৃত্যুর খবর শোনা গিয়েছিল। তবে পরে তা সংশোধন করে ২৭ জন বলে জানানো হয়েছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, বেলজিয়ান সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মানবপাচারে সরাসরি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ।
ইংলিশ চ্যানেলে একসঙ্গে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো খামতি রাখবে না।
দুর্ঘটনার পরপরই টেলিফোনে কথা বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। মানুষের জীবন বিপণ্নকারীদের ধরতে সম্ভাব্য সব কিছু করতে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন তারা।
এছাড়া, ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসনের ঢেউ থামাতে ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ।
রেড ক্রস অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর এ ঘটনাকে ‘সত্যিই হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাজ্যে আশ্রয় প্রক্রিয়া সহজ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
কঙ্গনার বিরুদ্ধে মামলা, পাত্তাই দিলেন না তিনি
বিনোদন ডেস্কঃ ফের আইনের কাঠগড়ায় বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি’ বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বাইয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
এফআইআর নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা। স্বল্পদৈর্ঘ্যের কালো পোশাক, হাতে মদের গ্লাস নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন- ‘আর একটা দিন… আর একটা এফআইআর… যদি তারা আমাকে গ্রেপ্তার করতে আসে… ঘরোয়া মেজাজেই আছি।’
অনেকেই মনে করেছেন, ওই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অভিনেত্রী সম্ভবত বোঝাতে চেয়েছেন, পুলিশের খাতায় অভিযোগকে তিনি গুরুত্বই দিচ্ছেন না। ওই ছবিটি পোস্ট করে তিনি ওই অভিযোগকে যেন উপহাসই করছেন।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে সাড়া পড়ে যায়। তবে মোদির এ সিদ্ধান্তকে মানতে পারেননি বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’।
অভিনেত্রী সামাজিকমাধ্যমে বলেন, ‘খুবই দুঃখজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় থাকা মানুষ আইন বানাতে শুরু করে তাহলে মানতেই হবে এটা একটা জিহাদি দেশ।’ এরপরই কটাক্ষ করে তিনি লেখেন, ‘তাদের সবাইকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন।’
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে ‘খালিস্তানি আন্দোলন’র সঙ্গে তুলনা করেন তিনি। আর সেই কারণেই মুম্বাইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কঙ্গনা। সেখানে নাম উল্লেখ করে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখেন, ‘তিনি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুঁড়িয়ে দিয়েছিলেন।’
এরপরই যোগ করেন, ‘খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। কিন্তু একজন নারীকে ভুলে গেলে চলবে না। যিনি দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী…। তার জন্য এই দেশকে কত অস্বস্তিতে পড়তে হয়েছে, সেটা বড় কথা না কিন্তু নিজের জীবনের বিনিময়ে তিনি তাদের মশার মতো মেরেছিলেন।’
কঙ্গনা আরও লেখেন, ‘এক যুগ পরেও তার নামে কাঁপে ওরা (খালিস্তানিরা)…সেই ভয় কাটাতে ওদের একজন গুরুর প্রয়োজন।’
অমরজিতের দাবি, এভাবে শিখদের অপমান করা হয়েছে। পুলিশ যেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়।
সূত্র : আনন্দবাজার।
ম্যানসিটির কাছে মেসি-নেইমারদের পরাজয়
স্পোর্টস ডেস্কঃ উয়েফা লিগের গ্রুপ পর্বে ইত্তেহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শক্তিশালী পিএসজিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস। অন্যদিকে পিএসজির একমাত্র গোলটি কিলিয়ান এমবাপের। তবে পিএসজি হেরে গেলও গ্রুপ রানারআপ হয়ে পরের পর্বে উঠেছে।
অন্যদিকে, গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে উয়েফা লিগের পরের রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়েছে দুই দলই। তবে প্রথমার্ধে কোন দলই গোল আদায় করতে সক্ষম হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটের মাথায় গোল পেয়ে যায় পিএসজি। ডি-বক্সের বাইরে আন্দের এররেরার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ভিতরে ঢুকে ডান দিকে মেসির পাসে প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে বল চলে গেল অরক্ষিত এমবাপের পায়ে। ঠাণ্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে গোলটি করলেন ফরাসি ফরোয়ার্ড। ফলে স্কোর দাঁড়ায় ০-১ এ।
তবে পিএসজি বেশিক্ষণ ম্যানসিটিকে আটকে রাখতে পারেনি। ম্যাচের ৬৩তম মিনিটে বাঁ থেকে সতীর্থের বাড়ানো ক্রসে বাইলাইনের কাছ থেকে লাফিয়ে নেওয়া ভলিতে গোলমুখে বল নিয়ে অগ্রসর হন কাইল ওয়াকার। আর তারপরই ছোট্ট শটে ম্যানসিটির প্রথম গোলটি করেন স্টার্লিং।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে জেসুসের গোলে ২-১ স্কোরে এগিয়ে যায় স্বাগতিকরা। বার্নার্ডো সিলভার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে পিএসজির জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান তারকা। তার খানিক আগেই গোল করার জন্য দারুণ এক সুযোগ পেয়েছিল নেইমার। দুর্ভাগ্যবশত ১৮ গজ দূর থেকে তার নেয়া জোরালো শট চলে যায় গোল পোস্টের বাইরে।
উল্লেখ্য, পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট সিটির। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট পিএসজি। ক্লাব ব্রুজের সমান ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে লাইপজিগ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই দেশের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে ৮ টি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট ২৭টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এছাড়া মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজিকেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের আমলে এ তালিকাভুক্তির কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ২০১৯ সালে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েকে এই তালিকাভুক্ত করা হয়। সুত্রঃ বিবিসি।
ফুলবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে একজন নিহত প্রতিবাদে সড়ক অবরোধ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের বটতলা নামক এলাকায় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদকারীরা। এসময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা, নাগেশ্বরী সার্কেল’র এএসপি মো.সুমন রেজা, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ফুলবাড়ী থানায় নেয়া হয়।
নিহতের স্ত্রী মমতা ও ছেলে ১০ শ্রেণীর ছাত্র মাসুম বিল্যাহ কান্না জড়িত কন্ঠে জানান, আমরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই। স্থানীয় নুরুজ্জামান, এরশাদুল হক, বুলু মিয়া ও আব্দুস সোবাহান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শান্তির দাবী জানান।
এ ঘটনায় বৈদ্যুতিক পাখা প্রতীকের সদস্য প্রার্থী মুকুল মিয়া মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আমি এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে পরিবার থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। নির্বাচনী সহিংসতায় বাবুল মিয়ার মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত করে নিশ্চিত হওয়ার জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা জানান, আমরা সব বিষয়ে খোঁজ খবর রাখছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফুলবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিমল চাকমা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই এলাকা পরিদর্শন করেছি। অভিযোগ হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ২২ নভেম্বর রাতে ভাঙামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৈদুতিক পাখা মার্কার প্রার্থী মুকুল মিয়ার সমর্থক ও তালা মার্কার প্রার্থী শাহজালালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া ২৩ নভেম্বর সন্ধ্যায় নাগেশ্বরী ক্লিনিক থেকে ছাড়া পেয়ে বাড়ীতে এসে মারা যান। এরই প্রতিবাদে বুধবার তার স্বজনসহ এলাকাবাসী সড়ক অবরোধ করে।
মৌলভীবাজারে জেলা ছাত্রদলের মশাল মিছিল
নীলফামারী পৌরসভা নির্বাচনে নৌকায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে নারী নেত্রীরা
মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ এর জন্য ভোট প্রার্থনা করছেন বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী। দলীয় প্রতিক নৌকায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ায় ভোটের মাঠে বিশেষ প্রভাব ফেলছে নারী নেত্রীদের সরব উপস্থিতির কারণে।
গত ১২নভেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হয় পৌরসভা এলাকায়। দলীয় ভাবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন নীলফামারী পৌরসভার টানা পাঁচবারের নির্বাচিত মেয়র দেওয়ান কামাল আহমেদ। তিনি নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ কারণে দেশের বিভিন্ন স্থানের মেয়রগণও এসে সভাপতির জন্য ভোট চেয়েছেন। এরমধ্যে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া বেগমও এসেছিলেন নৌকায় ভোট চাওয়ার জন্য।
সরেজমিনে দেখা গেছে মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও নারী জনপ্রতিনিধিরাও রয়েছেন নৌকায় ভোট দিন ক্যাম্পেইনের তালিকায়।
নীলফামারী জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী ও শিউলি আক্তার, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকিকে দেখা গেছে ভোটের মাঠে।
এদিকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুব মহিলা লীগের সহ-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় মহাসচিব (কল্যান ও পুর্ণবাসন) সরকার ফারহানা আকতার সুমি প্রচারণা চালাচ্ছেন পাড়া মহল্লায় গিয়ে।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি, সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুগ্ম সাধারণ সম্পাদক রতনা সিনহা ও সাংগঠনিক সম্পাদক শিল্পি রায়ও নৌকায় ভোট চেয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বলেন, নীলফামারী পৌরসভায় বঙ্গবন্ধু কন্যা জননত্রেী শেখ হাসিনা নৌকা দিয়েছেন যোগ্য মানুষকে। দেওয়ান কামাল আহমেদ ৩৩বছর ধরে এলাকার উন্নয়নে কাজ করছেন। আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে চাই। এজন্য দিনরাত অবিরাম কাজ করছি। প্রাণের স্পন্ধন থেকে এটি করছি আমি।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা বলেন, এবারই প্রথম দলীয় প্রতিকে নির্বাচন হচ্ছে নীলফামারী পৌরসভায়। জেলার প্রথম শ্রেণীর পৌরসভা এটি।
বঙ্গবন্ধু কন্যা নীলফামারীকে নিয়ে ভাবেন। অনেক উন্নয়ন হয়েছে, অনেক প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায়। আগামীতে নীলফামারী আরো সুন্দর হবে এজন্য দেওয়ান কামাল আহমেদ এর বিকল্প নেই। মানুষ নৌকাকে ব্যাপক ভোটে নির্বাচিত করতে চায় যেটি ভোট চাইতে গিয়ে আমরা অনুধাবন করতে পেরেছি। মহিলা আওয়ামীলীগের প্রত্যেকটি কর্মী বিভিন্ন ভাগে ভাগ হয়ে নৌকার হয়ে পাড়া মহল্লায় গিয়ে ভোট চাচ্ছে এবং সরকারের সফলতার কথা বলছে।
জানতে চাইলে বাংলাদেশ যুব মহিলা লীগের সহ প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আকতার সুমি বলেন, নীলফামারী পৌরসভায় ভোট হচ্ছে স্বাধীনতার প্রতিক নৌকায়। আমার জেলায় ভোট হচ্ছে সে কারণে প্রাণের টানে ঢাকা থেকে নীলফামারী এসে কয়েক দিন থেকে কাজ করছি।
এ জন্য আমি গর্বিত। বঙ্গবন্ধু কন্যা প্রতিক দিয়েছেন সঠিক ও যোগ্য প্রার্থীকে তার হয়ে কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা নিশ্চিত বিপুল ভোটে কামাল ভাই বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যার দেয়া প্রতিকের সুনাম উজ্জল করবে নীলফামারীবাসী। এবারে নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন আরো জোড়দার হবে এবং সুফল ভোগ করবেন পৌরবাসী।
নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াচিন আলী রাজার আনারস
মার্কার প্রচারনায় অবৈধ ভাবে অভিনব-কায়দায় ভোট কেনার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সামন্ত
কুমার সরকারের আয়োজনে ২৪নভেম্বর বুধবার দুপুর ২টায় মৈনম বাজার ব্যাংকের মোড় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার মান্দা উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সামন্ত কুমার সরকার লিখিত বক্তব্যে বলেন, আমি ৬ নং মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী প্রচার, প্রচারণার শুরু থেকে ইয়াচিন আলী রাজা, এবং তার নিকট-আত্নীয় স্বজন কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণায়
বাঁধা, ভয়ভীতি এবং হুমকি, ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে স্থানীয় মান্দা থানায় অভিযোগ ও সাধারণ ডায়রী করা হয়েছে। বর্তমানে ইয়াচিন আলী (রাজা) তার ছেলে আলামিন ও আল মামুন প্রকাশ্যে মৈনম জাফরপুর আদর্শ্য গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবারের প্রায় ১৬০ জন ভোটারদের কাছে ৩০০ টাকা এবং মিনিষ্টার কোম্পানীর ছাতা দিয়ে ভোট কিনছেন,যাহা চরম ভাবে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করছে। এ বিষয়কে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন পাড়া,মহল্লায় আমার কর্মী, সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী ইয়াচিন আলী (রাজা) এবং তার কর্মী-সমর্থকদের সাথে হট্রগোল-গোন্ডগোল মারামারি হচ্ছে। কখন যে এলাকায় একটি ভয়াবহ সংঘর্ষের রুপ নেবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাচন কমিশন অফিস, মান্দা রিটার্নিং অফিসার, ইউএনও এবং মান্দা থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি অনতিবিলম্বে যথাযত আইনগত পদক্ষেপ গ্রহন করুন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান মাহমুদ গামা, সাবেকমান্দা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ.বি.এম. হাসান রিপু, মৈনম ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ আফাজ উদ্দীন মন্ডল, সিনিয়র সহসভাপতি শ্রী সমন্ত,শ্রী প্রানোনাথ,যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিলনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি তদন্ত করেছি, এ তদন্ত রিপোর্ট মান্দা উপজেলার মৈনমের দায়ীত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বরাবর দিয়েছি, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন।
মান্দা উপজেলার মৈনম ও কাশোপাড়া ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, এখনো তদন্ত রিপোর্ট আমার হাতে এসে পৌঁছে নাই, রিপোর্টটি পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।