ফুলবাড়ীতে আওয়ামীলীগের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ডাকে দলীয় কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী সাবেক চেয়ারম্যান মো.হাসেন আলীর সভাপতিত্বে এবং নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধনের সঞ্চালনায় এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর আলী, সাবেক ছাত্রনেতা ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সভাপতি আতাউর রহমান শেখ,  কুড়িগ্রাম জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল বক্তব্য রাখেন।

লোহাগাড়ায় সাংবাদিক ইমাম খাইরের মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, লোহাগাড়া প্রেসক্লবের যু্গ্ম-আহবায়ক অধ্যাপক পুষ্পেন চৌধুবী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক রকসী সিকদার, লোহাগাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, ডা: কামাল, লোহাগাড়া সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক মো. মারুফ, সাংবাদিক দেলোয়ার হোসেন, এরশাদ হোসাইন, তুষার আহমদ চৌধুরী কাইছার,মো. এরশাদ আলম, এমএএইচ রাব্বী, মো. জমির উদ্দিন, আব্দুল ওয়াহাব, শাহজাদা মিনহাজ,দেশপ্রিয় বড়ুয়া প্রমূখ।

বক্তারা বলেন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান ও নিঃশর্ত মুক্তির দাবী করে সেই সাথে অনতিবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আহবার জানান। বক্তারা আরো বলেন, একজন পেশাদার সাংবাদিকের পেশাদারিত্বের কারণে সবার সাথে ফোনালাপ হতে পারে সেটা স্বাভাবিক। তবে পেশাদার সাংবাদিককে গ্রেপ্তার বা আটক করার আগে স্ব-স্ব প্রতিষ্ঠানের অনুমতি বা জানানো দরকার। সাংবাদিকরা জাতির বিবেক, একটি কল লিস্টকে কেন্দ্র করে আটক করার বিষয়টি সাংবাদিক সমাজ কখনো মেনে নিবে না। অবিলম্বে সাংবাদিক ইমাম খাইরের কল রেকর্ড বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে ও মুক্তি দিতে হবে। যদি খাইর হত্যাকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তার বিচারও হতে হবে।

সাংবাদিক ইমাম খাইর চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু পত্রিকার কক্সবাজার জেলার নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার থেকে প্রকাশিত কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। গত ৫ নভেম্বর কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারকে গুলি করে হত্যা মামলায় মোবাইলের কল লিস্টকে কেন্দ্র করে সন্দেহজনক ভাবে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাল্য বিবাহ বন্ধে মোবাইল কোর্ট অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: কলসেন্টার “৩৩৩” হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদ্দছির বিন আলী বড়লেখার তত্বাবধানে সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে দাসের বাজার ইউনিয়নের পূর্ব সংকরপুর এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর মাধ্যমে  ছাত্রীর পিতাকে ১০,০০০/=(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে উপস্থিত সকলের সামনে ছাত্রীর পিতা-মাতা লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন বড়লেখা থানা পুলিশের একটি দল সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা এগারো টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপী,উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রমূখ।

গ্রামীণ অবোকাঠামো, উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্প চাহিদা ইউপি চেয়ারম্যানদের নিকট আহ্বায়ন করা হয়। যাহা নতুন অর্থ বছরের বরাদ্ধ পাওয়া গেলে চাহিদা অনুসারে আলোচনার ভিত্তিতে কার্যকর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম জানান।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমানা পিলার সদৃশ একটি বস্তুসহ প্রতারক চক্রের ২ জন আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমানা পিলার সদৃশ একটি বস্তুসহ প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃতরা হলো উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ও মৃত নাদুগীরের ছেলে হিরেন্দ্রগীর।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে উপজেলার ভাটিকেদার এলাকায় ফরিদুল ও হিরেন্দ্রগীর প্রতারনার মাধ্যমে সীমানা পিলার সদৃশ একটি বস্তু বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপনে সংবাদ পেয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন রংপুর (র‌্যাব-১৩) এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় তাদের নামে একটি মামলা দায়ের করে র‌্যাব। সোমবার সকালে তাদের কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজন প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে।

রাণীশংকৈলে পরীক্ষা দিতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুল রুটিন দেখার কারনে সোমবার ২২ নভেম্বর স্বপন কুমার রায় (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী ইদুর মারা  ট্যাবলেট খেয়ে মারা গেছে।

স্বপন রাণীশংকৈল উপজেলার রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের সুভাস কুমার রায়ের ছেলে। সে নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

থানা সুত্রে জানা গেছে, গত কাল ২১ নভেম্বর স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে পরীক্ষার রুটিনে পরীক্ষা নেই দেখে ঐদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে ঐদিন বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিক ভাবে ভেঙে পড়ে।  রাতে সে খেয়েদেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে।  রাত ১১ টার দিকে স্বপন ইঁদুর মারা গ্যাস টেবলেট খেয়ে ফেলে। বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সর্বশেষ তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তারা লাশ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি  লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগাড়ায় আমনের বাম্পার ফলন, চাষিদের পরিবারে খুশির জোয়ার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাকতে শুরু করেছে আমন ধান। প্রত্যেকটি ধান গাছের চারা সবুজের পর সোনালী রঙ ধারণ করা শুরু করেছে। ইতোমধ্যে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসে পুরোদমে কাটা শুরু হবে এসব ধান। এ উপজেলায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, শুরুর দিকে পোকা মাকড়ের উপদ্রুপ ছিলো বেশি। সেটি কয়েক দফায় কীটনাশক প্রয়োগের পর অনেকটাই কমেছে। এবং খরচও বাড়তি হয়েছে। তারপরও ভালো ফলন হওয়ায় বাড়তি খরচটুকু পুষিয়ে আসবে, যদি ধানের ন্যায্যমূল্য পাওয়া যায়।

কৃষিকাজের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন,কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো রোদ বৃষ্টি হওয়াতে এবার আমন ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ ছিল না। ফলে উপজেলায় সার্বিকভাবে আমন ধানের ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ উপজেলায় গত বছরের তুলনায় লক্ষ্যমাত্রার বেশি আমন ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ৫ হেক্টর জমিতে। চাষ হয়েছে ১১ হাজার ৩৬ হেক্টর জমিতে। এর থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৫৩৫ মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে, কৃষক ঠিকঠাক মতো ধান ঘরে তুলতে পারবে।

তিনি আরও বলেন, এ উপজেলায় বিগত বছরগুলোর চেয়ে এবার আমনের চাষ ভালো হয়েছে।

কালীগঞ্জ থানায় নতুন ওসির যোগদান

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় নতুন ওসি হিসাবে গোলাম রসুল কাজল যোগদান করেছেন। সোমবার(২২ নভেম্বর)সকালে কালীগঞ্জ থানার দ্বায়িত্বভার গ্রহণ করেন।

জানা যায়, গোলাম রসুল আগমনের পর থানায় কর্মরত পুলিশ অফিসাররা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।

এর আগে তিনি দিনাজপুর জেলার বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছেন।একজন মানবিক পুলিশ অফিসার হিসাবে প্রশংসিত এবং ব্যপক পরিচিত ছিলেন তিনি।

পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি গোলাম রসুল কাজল।

কুলাউড়া ইউপি নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইউপি পরিষদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউপিতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউপিতে ও ২১ নভেম্বর রোববার রাত ৮টার পর উপজেলার রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউপিতে নির্বাচন আচরণবিধি তদারকিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩৩ প্রার্থীকে মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এসময় কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন আচরণবিধি (দেয়ালে লিফলেট ও পোস্টার লাগানো, ডাবল মাইক ব্যবহার, নির্বাচনী কার্যালয়ে গেইট তৈরি) লঙ্ঘনের দায়ে সোমবারের অভিযানে টিলাগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক (আনারস) ৫ হাজার টাকা, নৌকার প্রার্থী মোঃ আব্দুল মালিককে ৫ হাজার টাকা, হাজীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু (ঘোড়া) ৫ হাজার, নৌকার প্রার্থী মাও. ওয়াদুদ বক্স ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহমুদ আলী (আনারস) ৫ হাজার টাকা, কয়ছর মিয়া (মোটরসাইকেল) ৫ হাজার টাকা, মেম্বার প্রার্থী মোশারফ হোসেন মিজু ৫ হাজার টাকা, শরীফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জনাব আলী (আনারস) ৫ হাজার টাকা, নৌকার প্রার্থী চিনু মিয়া ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান (চশমা) ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ জামাল উদ্দিন (মোটরসাইকেল) ৫ হাজার টাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আকমল (হাতপাখা) ৫ হাজার টাকাসহ তিন ইউনিয়নের আরো ৬জন মেম্বারপ্রার্থীকে ৫ হাজার ৫০০ টাকাসহ মোট ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে ২১ নভেম্বর রাতে রাউৎগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ৫ হাজার টাকা, নৌকার প্রার্থী আকবর আলী সোহাগ ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইকবাল ছালাম ৫ হাজার টাকা, একজন ইউপি সদস্য ১ হাজার টাকা, পৃথিমপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল মন্নাফ ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান ফুল ৫ হাজার টাকা, একজন ইউপি সদস্য ১ হাজার টাকা, কর্মধা ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম এ রহমান আতিক ৫ হাজার টাকা, আ’লীগ বিদ্রোহী প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সালামকে ৫ হাজার টাকা, একজন ইউপি সদস্য ১ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারের নির্দেশে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি মানতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। যারা বিধি ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্ত অনেক প্রার্থী সেই নির্দেশনা না মেনে আচরনবিধি লঙ্ঘন করছেন। নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কঠোর ভাবে বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

রাণীশংকৈলে আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার ২২ নভেম্বর  দুপুরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,  ওসি’র প্রতিনিধি এস আই মমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।  আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল  কালাম, জমিরুল ইসলাম, জিতেন্দ্র নাথ বর্মন, উপজেলা মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়সমিন, সহযোগি স্যানেটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রশসনিক বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলার বিভিন্ন অপরাধ দমনে সকলের সহোযোগিতা কামনা করেন।