আজ সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আজ ২১ নভেম্বর রোববার সশস্ত্র বাহিনী দিবস। ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২১’ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি আজ রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়েছেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথকভাবে আজ সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। পরে সেখানে পরিদর্শক বইয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং তিন বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি দখল বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায় এবং এর মাধ্যমেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে দিনটি উদ্‌যাপন করা হয়।

ফুলবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই স্লোগান কে সামনে রেখে শহরের সেবা গ্রামে পৌঁছে দিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার এক মাস ব্যাপি ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে সবুজ বাংলা কিন্ডার গার্টেনের ছাত্রছাত্রীদের সমন্বয়ে প্রযুক্তির সেবা সর্ম্পকিত এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সেবাসমুহ সম্পর্কে আলোচনা করেন ফুলবাড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নবিউল ইসলাম।

নেত্রকোণায় শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকা কেন্দ্রের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, সারা বিশ্বে অনেক দেশ যখন করোনা টিকার জন্য হাহাকার করছিলো তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে সারা দেশের সব মানুষ টিকা পাবেন।

আজ সকালে নেত্রকোণা জেলা পরিষদে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকাদান কেন্দ্রের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন অ‌তি‌থি জলহস্তী শাবক

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জলহস্তী শাবকের জন্ম হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। নতুন সদস্যসহ পার্কের সাফারি কিংডমের ভেতর জলহস্তীর বসতিতে এখন সদস্য সংখ্যা ৩।

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পুরুষ জলহস্তী সবসময় শাবকের প্রতি হিংসুটে থাকে। আক্রমণ করে। ফলে বাচ্চার জন্ম হলেও সেগুলো শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ।

সাফারি পার্কের ভেতর জলহস্তী থাকার বিশাল লেকের পাড়ে স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা গিয়েছে, পানিতে মায়ের সাথে অবস্থান করছে সদ্যজাত শাবকটি। খাবার দেয়া হলে মা বাচ্চাটিকে নিরাপদে রেখে এসে খাবার খেয়ে আবার পানিতে নেমে যাচ্ছে। এদিকে সদ্যজাত শাবকের কথা চিন্তা করে জলহস্তীদের খাবারের পরিমাণ বাড়িয়েছে পার্ক কর্তৃপক্ষ। খাবারে যোগ করা হয়েছে নতুন উপাদান।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মোঃ আনিসুর রহমান জানান, জলহস্তী দশ মাস ধ‌রে গর্ভধারণ করে। এরা ২০ থেকে ২৫ বছর বাঁচে। সংরক্ষিত জায়গায় আরও বেশি সময় বাঁচার নজির আছে। জলহস্তী তৃণভোজী। একবার ডুব দিয়ে পানির নিচে এরা ৫ মিনিটের বেশি সময় থাকতে পারে। এদের বসতি মূলত দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বনাঞ্চল। পার্কের প্রতিষ্ঠাকালে দুটি জলহস্তী দক্ষিণ আফ্রিকা থেকে কিনে আনা হয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, সাফারি পার্কে এটি জলহস্তীর তৃতীয়বারের মতো বাচ্চা দেয়ার ঘটনা। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুটি জলহস্তী শাব‌কের জন্ম হয়েছিল। 

কমলগঞ্জে চা শ্রমিকের লাশ ছড়া থেকে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউপি পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে রাসেল মিয়া (২৮) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল পাত্রখোলা চা বাগানের সর্দার ও পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রাসেল মিয়া গত শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা দেখতে শিববাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।

রোজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। শনিবার দুপুর ২টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পিতা সর্দার বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শনিবার দুপুরে পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তার ঘাড় মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। পূর্ব শত্রুতার জেরেই ছেলেকে হত্যা করেছে, পরে লাশ ফেলে রেখে গেছে শক্ররা।

পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হয়তো পূর্বপরিকল্পিত হতে পারে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউনিয়নে নৌকা পেলেন যারা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত মোট ২০ ইউনিয়নের প্রার্থীর তালিকা চুড়ান্ত আকারে প্রকাশ পেয়েছে।

গত শনিবার ২০ নভেম্বর রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

সদর উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীক যারা পেয়েছেন – ১নং রুহিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মমিনুল হক বাবু, ২ নং আখানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রোমান বাদশা, ৩ নং আকচা ইউনিয়ন সুব্রত কুমার বর্মন, ৫ নং বালিয়া ইউনিয়নে নুর এ আলম ছিদ্দিক, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে আতিকুর রহমান, ৭নং চিলারং ইউনিয়ন ঋষিকেশ রায় লিটন, ৮নং রহিমানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খেলাফত হোসেন, ৯নং রায়পুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, ১০নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ইমদাদুল হক, ১১ন মোহম্মাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ১২নং সালন্দর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সাজু, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খাদেমুল ইসলাম সরকার, ১৫নং দেবীপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১৬নং নারগুন ইউনিয়নের সেরেকুল ইসলাম, ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের আলাল মাস্টার, ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আনিছুর রহমান, ১৯নং নং বেগুনবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনি আমিন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের অনিল কুমার সেন, ২১নং ঢোলারহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

এছাড়া সীমানা জটিলতার কারণে সদর ৪ নং বড়গাঁও ও ২২ নং সেনুয়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি।

সদর উপজেলার ২০টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ২০ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ২০ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ২০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ৩০ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ২ ডিসম্বর এবং আগামী ২৩ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রং একাডেমি, নওগাঁর পর্ব ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “নুপুরের ছন্দে মাতি আনন্দে” এই প্রতিপাদ্য সামনে রেখে নৃত্য রং একাডেমি, নওগাঁর ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে, একটি পর্ব ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় শহরের প্যারীমোহন গন্থগার লাইব্রেরীর অডোটিরিয়াম রুমে একাডেমি পরিচালক ডি এম লিজা সুলতানের সভাপতিত্বে ও ডি এম সুলতানের সঞ্চালনায়।

অনুষ্ঠানে অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন, নওগাঁর সভাপতি, এ্যাড: সরদার সালাউদ্দীন মিন্টু, বাংলাদেশ ফ্যার্টিলাইজার এ্যাসোসিয়েশন, জেলা ইউনিটের সভাপতি, মো. রেজাউল করিম,ধান্য ও চাউল আড়ৎদার ব্যবসায়ী সমিতি জেলার সভাপতি, নিরোদ বরণ সাহা, বাংলাদেশ ফ্যার্টিলাইজার এ্যাসোসিয়েশন জেলা ইউনিটের সহ-সভাপতি মো. মিজানুর রহমান তালুকদার, আড্ডা কফির স্বত্বাধিকারী তাসলিমা ফেরদৌস, নওগাঁ কারিগরি ও বাণিজ্যিক কলেজের সহকারী অধ্যাপক, গুলশান আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবণী রাণী সাহা সহ একাডেমীর শিক্ষক, শিক্ষাথী ও শহরের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মৌলভীবাজারে বিএনপির গন অনশন পুলিশি বাধার মুখে সম্পন্ন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মৌলভীবাজারে গণ-অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়ে জেলা বিএনপির নেতৃবৃন্দরা অনশন করেন। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ-সভাপতি হেলু মিয়া, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর রায় চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইমানী, সদর উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক বদরুল ইসলাম, সদর যুবদলের আহবায়ক হাফিজ মাহফুজ, যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, সদর বিএনপি নেতা রফিকুল ইসলাম ময়নুল, শিমুল আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদসহ অন্যান্যরা।
সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসার জন্য বিদেশ যান অথচ দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে ক্ষমতাসীন সরকার তার সুচিকিৎসার অভাবে তার জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে এতো আবেদন নিবেদন করার পরও সরকারের টনক নড়ছে না। এই সরকার অমানবিক সরকার, অনির্বাচিত সরকার। তাই জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা নেই। বর্তমান সময়ে যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সকল পর্যায়ে দুর্নীতি লুটপাট হচ্ছে অথচ এসব বিষয়ে সরকারের কোন দায়বদ্ধতা নেই। কারণ এই সরকার ভোটে নির্বাচিত নয়। জনগণের কোন কল্যাণ করা তাদের প্রয়োজন পরে না। তাই তারা যা খুশি করছে।
তিনি আরো বলেন, অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে হবে। যদি না দেয়া হয় বাংলাদেশে যে দুর্বার আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলন অব্যাহত থাকবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালনের জন্য সকাল ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্যান্ডেল তৈরি করি। কিন্তু পুলিশ এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে প্যান্ডেল সরিয়ে দেয়। পরে আমরা রাস্তায় বসে কর্মসূচি পালন করি।

মৌলভীবাজারে বিশেষ অভিযানে পেশাদার ৪ চোর গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সদর মডেল থানার চারটি পৃথক অভিযানে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করছে সদর মডেল থানার চৌকস দল।

থানা পুলিশ সূত্রে গ্রেফতারকৃত চার চোর সদস্য, রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ, কামরুল ইসলাম, বাবুল গঞ্জু, ও রিনা বেগম। এসময় এক আসামীর কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য: রাশেদ খাঁ ওরফে চোরা রাশেদ মাদক মামলারও আসামী এবং গ্রেফতারকৃত কামরুল ইসলাম পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াছিনুল হক বলেন গত ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সদর থানার চারটি পৃথক অভিযানে পেশাদার চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শীত মৌসুমকে কেন্দ্র করে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে আটক চারজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

মুরাদনগরে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে ফুলেল শুভেচ্ছা জানান নবাগত ওসি আবুল হাসিম

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসিম এর পক্ষ থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার সকালে মুরাদনগর থানায় এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.রুহুল আমিনসহ জেলা এবং উপজেলার সকল নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর থানার ওসি (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেনসহ থানার সকল কর্মকর্তা কর্মচারী।