ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে গণসচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা  ট্রাফিক পুলিশের আয়োজনে  যানজট নিরসন ও বিভিন্ন সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়, বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট এ প্রচারণা চালানো হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের ট্রাফিক শাখার আয়োজনে সচেতনতামূলক ব্যানার, ফেসটুন নিয়ে প্রচারণায় অংশ নেন ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো. আমজাদ হোসেন, ঠাকুরগাঁও ইজিবাইক মালিক সমিতির কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ইজিবাইক, অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্য প্রমুখ।

ঠাকুরগাঁও ট্রাফিক অফিসের ইনচার্জ পুলিশ পরিদর্শক (শওযা) মো. আমজাদ হোসেন বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোন প্রকার যানজট না থাকে এবং যে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। এ বিষয়ে আমরা শহরের চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট অটো চার্জারের জন্য রং দিয়ে দাগ দিয়েছি, তারা যদি শৃঙ্খলাবদ্ধভাবে দাগের মধ্যে থাকে তাহলে যানজট হবে না। এছাড়াও সবাই ট্রাফিক আইন ঠিকমতো মেনে চললে ও যত্রতত্র গাড়ি পার্কিং না করলে যানজট ও দুর্ঘটনা ঘটবে না। এ ব্যাপরে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

নেত্রকোণায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রশিক্ষন অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয় নেত্রকোণায় তিনদিন ব্যাপী ( ০৫-০৭ মার্চ ২০২৩) “খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বারটান নেত্রকোণার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চল প্রধান ড.মোসা. আলতাফ-উন-নাহার এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।

এ সময় দুই গ্রুপে মোট ৬০ জন প্রশিক্ষনার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , উপজেলা মৎস্য, প্রানী সম্পদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, কৃষান ও কৃষানীগন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। নেত্রকোণা এর সকল কর্মকর্তা,কর্মচারীগণ এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

পরে জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনাচার গঠনের বিভিন্ন বিষয়ে এ প্রশিক্ষণে আলোচনা হয়।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হারুনূর রশীদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা ও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। গত মঙ্গলবার (৭ মার্চ) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এই পুরষ্কার প্রদান করেন।

পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে ফেব্রুয়ারী মাসে মৌলভীবাজার সদর মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা এবং জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই পুরষ্কার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-(১), ডিএসবি মৌলভীবাজার, অফিসার ইনচার্জ ডিবি, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, মৌলভীবাজার জেলার ও অন্যান্য কর্মকর্তাগণ।

ইয়াং হুইয়ান ; এশিয়ার সবচেয়ে সম্পদশালী নারী

চীনা একজন ধনকুবের ইয়াং হুইয়ান। ১৯৮১ সালে দক্ষিণ চীনের ক্যান্টন প্রদেশে জন্ম। তার বাবাও চীনের অন্যতম ধনকুবের ইয়াং গুওচিয়াং। ১৯৯২ সালে গুয়াংচৌতে ইয়াং গুওচিয়াং প্রতিষ্ঠা করেন কান্ট্রি গার্ডেন হোল্ডিং কোম্পানি। চীনের শহরগুলোয় আবাসন প্রকল্প ও হোটেল বাণিজ্যে ছড়িয়ে পড়ে কোম্পানিটি। ইয়াং হুইয়ান কোম্পানির সঙ্গেই বেড়ে উঠেছেন। কৈশোর থেকেই তিনি উপস্থিত থাকতেন কোম্পানির জরুরি অধিবেশনগুলোয়।

তিনি শিক্ষাজীবনেও মেধার পরিচয় দিয়েছেন। পড়াশোনার খাতিরে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০০৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে কলা ও বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। কিন্তু আমেরিকায় থিতু হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার।

আর ২০০৫ সালে কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের শেয়ার পান বাবার কাছ থেকে। বাবার ব্যক্তিগত সহকারী হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে ব্যবসা চালানোর প্রস্তুতি পর্ব হিসেবে। তা সফলভাবেই করেছেন তিনি। ২০০৭ সালের এপ্রিলেই সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি ডলারে উন্নীত করেন হুইয়ান। তখন তার বয়স মাত্র ২৫। অথচ নাম লিখিয়ে ফেলেছেন চীনের সবচেয়ে ধনী নারী হিসেবে।

পরে ২০১৮ সালে তিনি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসীন হন। সম্প্রতি তার বাবা পদত্যাগ করলে তিনিই কাঁধে নেন উত্তরাধিকারী হিসেবে ব্যবসার ভার। তার সঙ্গে ছোট বোন জিয়িং আসীন হন কোম্পানিটির নির্বাহী প্রধানের পদে। ইয়াং হুইয়ান সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত। তার পরও সংবাদ যেন তার পিছু ছাড়ে না।

এদিকে ২০১৮ সালে তিনি সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বলে প্রচারিত হয়। চীনের আইনে একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব নেওয়া বৈধ না। ফলে তার ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইয়াং হুইয়ান একজন ব্যবসায়িক জ্ঞানসম্পন্ন সৃজনশীল নারী। গত বছর নাম লেখান বিশ্বব্যাপী আতিথেয়তা খাতের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সূত্র: ভিগোর টাইমস, সিএনএন। 

প্রিয়াঙ্কা-দীপিকাকে টপকে প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট

প্রিয়াঙ্কা-দীপিকাকে টপকে বিশ্বে  প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম। এ তালিকায় ভারত থেকে শুধু আলিয়া ভাট জায়গা পেয়েছেন।

জানা যায়, যেসব অভিনেত্রীর হৃদয়স্পর্শী সিনেমা কিংবা টিভি সিরিজ ২০২২ সালে মুক্তি পেয়েছে কিংবা প্রচার হয়েছে সেসব সিনেমা-টিভি সিরিজ বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি এসব অভিনেত্রীর বড় কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টিও পর্যালোচনা করেছেন ভ্যারাইটি কর্তৃপক্ষ।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলিয়া ভাট অভিনীত এ সিনেমা গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াতে থাকেন আলিয়া ভাট। পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলে এটি। আলিয়া অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমাও গত বছর মুক্তি পায়। এ সিনেমার সাফ্যল্যের খবর কারও অজানা নয়। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমাও একই বছরে মুক্তি পেয়েছে। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন আলিয়া।

সূত্র : ভ্যারাইটি ডটকম। 

নানান আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ মৌলভীবাজারে পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দিনভর নানা আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রসাশক, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগসহ সংগঠন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

পরক্ষনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জয় বাংলা বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব প্রমুখ।

জয়বাংলা বাইসাকেল শোভাযাত্রাটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রেসকোর্স ময়দানে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সকাল থেকে ভ্রাম্যমান গাড়িতে করে পুরো শহরে প্রচারের মাধ্যমে প্রচারণা করা হয়।

গুলিস্তানে ভবন বিস্ফোরণে নিহত ২, আহত অন্তত ৪০

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন  অন্তত ৪০ জন।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।বর্তমানে সেখানে পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে আহত অন্তত ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। আরও আহত রোগী হাসপাতালে আসছেন।

মৌলভীবাজারে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পাহাড় টিলার আম বাগানগুলোতে মুকুলে মুকুলে ভরে উঠছে গাছ। গেল কয়েক বছরের তুলনায় এবার মুকুল এসেছে সবচেয়ে বেশি। এ বছর বাম্পার ফলনে আশায় রয়েছে কৃষি বিভাগও।

জেলা কৃষি অফিসের বরাতে দেয়া তথ্যমতে, জেলায় দুই হাজার ২২২৩ হেক্টর জমিতে আমের আবাদ থাকলেও উৎপাদন ধরা হয়েছে ২৯ হাজার টন।

সরেজমিনে ঘুরে গিয়ে দেখা যায়, পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ১৯৪টি বাগানজুড়ে মুকুলের মৌ মৌ গন্ধ আর ভোমরার উপস্থিতিতে এক অন্য রকম পরিবেশ বিরাজ করছে।পরিবেশ অনুকূল থাকায় গাছে গাছে হালকা আমের মুকুল আসতে শুরু করে। তবে ফাল্গুনের আগাম বৃষ্টিপাত বাগানে মুকুলের পরিমাণ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি আম্রপালি, হাড়িভাঙ্গা, লেংরা, ফজলি ও অমৃত সাগর এ কয়েক প্রজাতির আম বেশি পরিমাণ এ অঞ্চলে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে আসছে আম্রপালি আম।

জেলার সাত উপজেলায় এসব আমের চাষ হলেও মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার পাহাড়ি ও সমতল জমিতে আম বাগানের সংখ্যা সবচেয়ে বেশি।এরইমধ্যে অনেক বাগানে মুকুল থেকে আমের গুটি ধরতে শুরু করছে। আর চাষিরা গাছে গাছে পানি সেচ ও রোগবালাই দমনে ওষুধ স্প্রেসহ পরিচর্যার কাজে ব্যস্ত হয়ে উঠছেন। আমের বাম্পার ফলনের আশাবাদী তারা।

মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলক্ষ বিজয় গ্রামের আম চাষি আব্দুল কাইয়ূমসহ একাধিক বাগান মালিকদের সঙ্গে কথা হয়।

চাষি আব্দুল কাইয়ূম জানান, তার বাগানে কয়েক প্রজাতির আম থাকলেও আম্রপালি জাতের গাছ রয়েছে বেশি। গেল বছর তিনি অনলাইনের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকার আম বিক্রি করেন। এ বছর গাছের পরিমাণ বাড়তি থাকায় আড়াই-তিন লাখ টাকার আম বিক্রির সম্ভাবনার কথা জানান।

তবে এবার জেলায় কম করে হলেও ১২ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ। চাষিদের নিয়মতান্ত্রিকভাবে ১০-১২ দিন পর পর কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন তিনি।

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতাহাসিক ৭ই মার্চ ২০২৩ খ্রিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে সকালে পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, আ.লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব।

আরোও বক্তব্য দেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক কুশমত আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিল্যান্ড ইন্দ্রজিত সাহা।।

আজ পবিত্র শবে বরাত

আজ মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাতে যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশব্যাপী পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হিজরি শাবান মাসের ১৫ তারিখের শবে বরাতে আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত পালন করেন। তারা পুরো রাতই ইবাদতের মাঝ দিয়ে অতিবাহিত করেন।

প্রসঙ্গত, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগাম আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

উল্লেখ্য, পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল ও ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।