শীতের সবজি ও আজকের কৃষি

শীত আসছে। বাজারে বাহারি শীতের সবজি ও ফলমূলও আসছে। বিশেষ করে বিভিন্ন আকারের ফুলকপি, বাঁধাকপির ঝাঁকা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করেই। আদি কাল থেকেই সবজি মানবদেহের পুষ্টির চাহিদা নিয়ন্ত্রণ করে আসছে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দামি বা সস্তা যে ধরনের খাবারই খাই না কেন, তার মধ্যে শাকসবজির গুরুত্ব অনেক বেশি। প্রতিদিন পরিমিত পরিমাণ সবজি গ্রহণ করলে মানুষের অপুষ্টি ও অপুষ্টিজনিত রোগ যেমন- রাতকানা, রক্তশূন্যতা, গলগন্ড, স্ক্যাব প্রভৃতি রোগবালাই থেকে মুক্ত থাকা সম্ভব।

আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি। কেননা শাকসবজিতে সব ধরনের খাদ্য উপাদানই রয়েছে। তবে আমাদের শরীর সুস্থ রাখতে দেহে ভিটামিন ও খনিজ লবণের যে চাহিদা তার সবটুকুই প্রায় শাকসবজি ও ফলমূল থেকেই পূরণ হয়। আমাদের

দেশে প্রচলিত ও অপ্রচলিত রকমারি সবজি আছে। তবে কত ধরণের সবজি আছে তার গবেষণার বিষয়।

ষড়ঋতুর আবর্তে বাংলাদেশে শীতকালই শাক-সবজি ও ফলমূলের জন্য উপযুক্ত সময়। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালের শাক-সবজি এবং ফলের স্বাদ ও পুষ্টি বেশি থাকে। শীতের সময় বাজারে বেশি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম, শিম, টমেটো, পেঁয়াজ পাতা, লাউ, ব্রোকলি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ইত্যাদি। পুষ্টিবিদদের মতে, শীতকালীন সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বিটা-ক্যারোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলিক এসিড, এন্টিঅক্সিডেন্ট ইত্যাদি।

কৃষি বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানে ‘ফটো পিরিয়ড’ বলে একটি কথা আছে। অর্থাৎ দৈনিক সূর্যালোকের স্থায়িত্ব। একেক মৌসুমে সূর্যালোকের স্থায়িত্ব একেক মাত্রায় হয়ে থাকে। আর এই ফটো পিরিয়ডের ওপর ভিত্তি করেই একেক মৌসুমে একেক জাতের ফসলের আবাদ হয়ে থাকে। সেটা ফুল হোক, ফল হোক, শাকসবজি হোক, অর্থকরী ফসল হোক, আর দানাদার খাদ্যশস্যই হোক। অর্থাৎ গ্রীষ্মকালে যেই ফসল হবে, সেটা শীতকালে বা শরতে হবে না। আবার শীতকালে যেই ফসল হবে, সেটা গ্রীষ্মকালে বা শরতে হবে না। এতকাল এটাই মানব জাতি দেখে এসেছে।

কিন্তু কৃষিবিদরা সাম্প্রতিক বছরগুলোতে শঙ্করায়ন, টিস্যু কালচার বা জেনেটিক পরিবর্তনসহ নানা পদ্ধতি ও প্রযুক্তি প্রয়োগ করে এখন শীতকালের ফসলও গ্রীষ্মকালে ফলাচ্ছেন, আবার গ্রীষ্মকালের ফসলও শীতকালে ফলাচ্ছেন। যে কারণে এক সময় গ্রীষ্মকালে শাকসবজির প্রচুর আকাল থাকলেও এখন সারা বছরই নানা জাতের শাকসবজি বাজারে পাওয়া যাচ্ছে। তন্মধ্যে শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, ডাঁটাশাক, মুলাশাক, পালংশাক, পুঁইশাক, লাউ, ধনিয়াপাতা, গাজর, কাঁচামরিচ, ইত্যাদি উল্লেখযোগ্য।

টমেটো ছিল একটি শীতকালীন ফসল। গ্রীষ্মকালে এর চাষের কল্পনাও করা যেত না। যে কারণে মানুষ শীতকাল আসলেই টমেটোর জন্য অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন তো গ্রীষ্মকালেও বাজারে টমেটো পাওয়া যাচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের গবেষণার ফলে এবার কৃষকের মাঠে এসেছে গ্রীষ্মকালীন বারি-৮ জাতের টমেটো। অতি সম্প্রতি উন্নত মানের গ্রীষ্মকালীন হাইব্রিড বারি-৮ জাতের টমেটোর আবাদ শুরু হয়েছে।

শীতের সবজি হিসাবে সমাদৃত শিম। সাধারণত এই ঋতুতেই সবজিটি বাজারে পাওয়া যায়। কিন্তু এখন শীত গেলেও সারা বছরই শিম পাবে দেশের মানুষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক গবেষকের উদ্ভাবিত শিম শীত ছাড়াও বছরজুড়ে পাওয়া যবে। আমিষ সমৃদ্ধ এই সবজির ফুল ও ফল ধারণ খাটো দিবসের (শর্ট ডে) ওপর নির্ভরশীল। ফসলটি আলো সংবেদনশীল (ফটো-সেনসিটিভ) হওয়ায় এর প্রাপ্যতা প্রধানত শীতকালেই সীমাবদ্ধ ছিল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে গ্রীষ্মকালীন বা ফটো-ইনসেনসিটিভ শিমের জাত উদ্ভাবনের লক্ষ্যে ২০০৫ সাল থেকে শুরু হওয়া গবেষণা কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে ২০১৫ সালে কৃষি মন্ত্রণালয় সিকৃবি শিম-১ ও সিকৃবি শিম-২ নামে দুটি জাত কৃষক পর্যায়ে উৎপাদনের জন্য নিবন্ধন করা হয়।

গবেষণায় দেখা গেছে, এ জাতীয় শিমের বীজ এপ্রিল মাসে বা শীতের শেষে বপন করলে জুন-জুলাই মাসে বা ৮০-৮৫ দিন পর ফল আহরণ করা যায়। গবেষণা পত্রে বলা হয়েছে, গ্রীষ্মকালে শিম চাষ করলে প্রতি শতকে ৪৫-৫৫ কেজি (১২-১৪ টন/হেক্টর) কচি শিম ফলন পাওয়া যায়। শীতকালের শীমের তুলনায় ফলন কম হলেও উচ্চমূল্য নির্ধারণ করে কৃষকরা সহজেই লাভবান হতে পারেন।

যশোরের চৌগাছায় এবারের গ্রীষ্ম মৌসুমে ১৮০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। শীত মৌসুম শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে শিমের দাম বেশি থাকে। বেশি দামে শিম বিক্রয়ের আশায় যশোরের চৌগাছার চাষিরা গ্রীষ্মকালীন শিম চাষে ঝুঁকে পড়েছেন।

পেঁয়াজ ও পেঁয়াজ পাতা শীতকালীন ফসল। বাংলাদেশে চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন না হওয়ায় প্রতিবছর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। তবে এর বেশিরভাগ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হয়। কিন্তু বিরূপ আবহাওয়া বা বিভিন্ন প্রাকৃতিক কারনে ভারতে পেঁয়াজের উৎপাদন কম হলে, ভারত থেকে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ আমদানি করা যায় না। ফলে বাজারে এর বিরূপ প্রভাব পরে। ২০১৯ সালের পেঁয়াজ সংকট থেকে শিক্ষা নিয়ে সংকট মোকাবেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের ব্যবস্থা নেয়া হয়েছে। কৃষিবিদগন গবেষণা করে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য জাত উদ্ভাবন করেন। এবং কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ সরবরাহ করে শীতকালীন ফসল পেঁয়াজ গ্রীষ্মকালেও চাষ হচ্ছে।

যে কোন দেশের উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্ত ও জনগণের প্রতি দায়বদ্ধতার উপর। স্বাধীনতা যুদ্ধোত্তর  বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্ব দিয়ে সবজি গবেষণা শুরু হয়। কিন্তু ১৯৭৫ এর পর বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে সবজি গবেষণার গুরুত্ব কমে যায়, জাতীয় জীবনেও যার প্রভাব পরিলক্ষিত হয়। ১৯৯২ সালে প্রকাশিত এক জরিপে দেখা যায় যে, দেশে প্রতিবছর প্রতি তিনজনের একজন শিশু ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগে ভুগছে বা অন্ধ হচ্ছে। অথচ দৈনন্দিন খাবারের তালিকায় রঙিন শাক-সবজি (মিষ্টি কুমড়া, লাল শাক, টমেটো, ইত্যাদি) থাকলে এই অবস্থার স্থায়ী সমাধান হতো। দেহের বিপাকীয় কার্যক্রম সম্পাদন করতে যে সকল প্রয়োজনীয় উপাদান প্রয়োজন, তার বেশীরভাগই সবজিতে রয়েছে।

দেহের মানুষের চাহিদা পূরণে প্রয়োজনীয় সবজি উৎপাদনের জন্য সবজি গবেষণার গুরুত্ব অনুধাবন করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে সবজি গবেষণার ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৯০-১৯৯৫ ও ১৯৯৬-২০০০ সাল, এই দুই মেয়াদে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) এর সবজি গবেষণার ফলাফল তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৯০-৯৫ মেয়াদে বারি বেগুনের ২টি সবজির জাত মুক্তায়িত করতে পেরেছে। অন্যদিকে ১৯৯৬-২০০০ মেয়াদে বারি ২৮টি সবজির জাত উদ্ভাবন করেছে। তন্মধ্যে রয়েছে বারি টমেটো-৩, ৪, ৫,৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, বারি বেগুন-৪, ৫, বারি ফুলকপি, বারি বাঁধাকপি, বারি মুলা, বারি লাউ, বারি সীম, বারি মটরশুঁটি, বারি ঢেড়স, বারি লালশাক, বারি পুঁইশাক, ইত্যাদি।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সবজি গবেষণায় ভাটা পড়ে। ২০০১-০২ সালে মাত্র ১টি জাতের সবজি উদ্ভাবন করেছে। খাদ্য ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ও কর্মক্ষম জাতি গড়ে তোলার লক্ষ্যে ২০০৯  ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়। ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত শুধুমাত্র বারি গবেষণায় ১৯ টি জাতের ৪৭ জাতের সবজি উদ্ভাবন করেছে।

এছাড়া বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা চলছে। সকলক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধির জন্য চাহিদামত জাত ও প্রযুক্তি উন্নয়নে গবেষণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সবজির হেক্টরপ্রতি গড় উৎপাদন অপেক্ষাকৃত কম হওয়ায়, একক পরিমাণ জমিতে উৎপাদন বাড়াতে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। আমাদের জনসংখ্যার আধিক্য, জমির স্বল্পতা ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবজি উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণার মাধ্যমে নব নব আবিষ্কার কৃষিবিদদের জন্য চ্যালেঞ্জ।

ড. মোঃ আওলাদ হোসেন, ভেটেরিনারীয়ান, পরিবেশবিজ্ঞানী, রাজনৈতিক কর্মী ও কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ। 

ভুরুঙ্গামারীতে র‍্যাবের হাতে গাঁজাসহ পিতা-পুত্র আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি পিতা- পুত্র র‍্যাবের হাতে আটক  হয়েছে । আটককৃতরা হলেন,তাজুল ইসলাম (৩৭) ও তার পুত্র নূর ইসলাম (১৮)। তাজুল ইসলাম দক্ষিণ বলদিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র। তাজুল দীর্ঘদিন থেকে ভ্যানগাড়ীতে কাপড় বিক্রির আড়ালে মাদক পাচার করে আসছিল বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বলদিয়া বালাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ গাঁজা সহ তাদেরকে আটক করে রংপুর র‌্যাব-১৩ এর একটি  দল।  এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আসামীর বিরুদ্ধে জেলার কচাকাটা থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ; প্রতিবাদে সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শুক্রবার ১৯ নভেম্বর পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করার সাড়ে তিন মাস পর দৈনিক লোকায়ন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সাকেরউল্লাহ এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মানহানির মামলা দায়ের করার প্রতিবাদে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমরেড নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়।

আরও বক্তব্য দেন সাংবাদিক ফজলুল কবির, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সদস্য সাজেদুর রহমান, মনসুর আহাম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় মানহানিমূলক মিথ্যা মামলা হওয়া একটি নজির বিহীন ঘটনা। এটা কোন ভাবেই কাম্য নয়। এর মাধ্যমে বাক স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর অন্দোলন কর্মসুচী ঘোষনা করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

প্রসঙ্গত: পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা-কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা বানানোর প্রতিবাদে গত ৩১ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট দৈনিক লোকায়নসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ সম্মেলনের সচিত্র খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের সাড়ে তিন মাস পর ১৭ নভেম্বর ঠাকুরগাও আমলী আদালতে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার নামে মান হানির মামলা দায়ের করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা খয়রাত আলী। আদালত পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাপ্তাহিক প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সাবেক পৌর মেয়র গোলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি দবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বিশিষ্ট নাট্যকার গৌতম দাস বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চলসহ বিভিন্ন  সামাজিক, সাংস্কৃতিক,  রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বাদ সালমান! ক্যাটরিনা-ভিকারি বিয়েতে কে কে রয়েছেন আমন্ত্রিত তালিকায়?

বলিউড (Bollywood) জুড়ে বিয়ের মরসুম। সম্প্রতি বিয়ে করলেন অভিনেতা রাজকুমার রাও(Rajkummar Rao) ও পত্রলেখা(Patralekhaa)। আগামী মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁদের বিয়ে ঘিরে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। ইতিমধ্যেই জানা গেছে, বিয়ের আসর বসতে চলেছে জয়পুরে (Jaipur)। আগামী ৭-১২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইনার করা লেহেঙ্গায় সাজবেন ক্যাট। ইতিমধ্যেই বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। কিন্ত ক্যাটের বিয়েতে কি উপস্থিত থাকছেন সলমন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।

সলমন খান (Salman Kahan) ও ক্যাটরিনা কাইফের প্রেমকাহিনি সকলেরই জানা। তবে সলমনের অন্যান্য বান্ধবীদের মতো প্রেমের সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করেননি সল্লু। প্রেম ভাঙার পরও একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন তাঁরা। এমনকি বর্তমানেও তাঁদের টাইগার থ্রি রয়েছে মুক্তির অপেক্ষায়। একে অপরকে সম্মান করেন তাঁরা দুজনে। সেখান থেকেই শুরু হয়েছিল তাহলে কি ক্যাটের বিয়েতে হাজির থাকবেন বলিউডের ভাইজান! কিন্তু সূত্রের খবরে জানা যায়, বিয়ের আমন্ত্রিতের তালিকায় নাম নেই সলমনের।

নবাবগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় নির্বাচনের ধুম পড়েছে। সর্বস্তরের মানুষের মুখে শুধু নির্বাচনের কথা। আসছে আগামী ২৮/১১/২১ তারিখ, রোজ রবিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

সেই উপলক্ষে সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে তুমুল হারে ।

নবাবগঞ্জ উপজেলায় মোট ৯টি ইউনিয়ন এবং ৮১ টি ওয়ার্ড । উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মার্কা হিসেবে রয়েছে , আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা , সতন্ত্র প্রার্থীদের প্রতীক আনারস, চোশমা ইত্যাদি ।

এছাড়াও মেম্বার প্রার্থীদের প্রতীক টিউবওয়েল, ফুটবল, মোরগ, তালা, ঘুড়ি, বৈদ্যুতিক পাখা ইত্যাদি । মহিলা মেম্বারদের প্রতীক সূর্যমুখী ফুল, বগ, মাইক, তালগাছ, কলম, বই, হেলিকপ্টার ইত্যাদি সহ আরোও মার্কা রয়েছে।

এক প্রার্থী বলেন, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে।
ভোটারদের চাওয়া সুষ্ঠু নির্বাচন। তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। তারা ভোট প্রদানের মাধ্যমে জোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চায়।

তাদের দাবি ভোট যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে জোগ্য প্রার্থী নির্বাচিত হবে।

কুবিতে ইউএন উইমেন ও আমরাই পারি এর আয়োজনে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ

মানছুর আলম, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেনের সহযোগিতায় আমরাই পারি এর আয়োজনে কমব্যাটিং জেন্ডার বেজড ভায়োলেন্স ইন বাংলাদেশ প্রজেক্ট এর আওতায় স্টুডেন্ট লিডার্স গ্রুপের সদস্যদের নিয়ে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা শুরু হয়।

তিনদিনের কর্মশালায় লিঙ্গভিত্তিক যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে অংশগ্রহণমূলক বিষদ আলোচনা, দলীয় কাজ ও উপস্থাপনার মাধ্যমে স্টুডেন্ট লিডার্স গ্রুপের দায়িত্ব, বাস্তবায়নের নীতি এবং সুপারিশ নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা ও এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন ‘ইউএন উইমেন’র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস লতা।

স্টুডেন্ট লিডার্স গ্রুপের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর প্রোগ্রাম অফিসার মার্জিয়া হাসান প্রভা। এছাড়াও কর্মশালায় প্রশিক্ষণ নেন দৃষ্টি কুমিল্লা প্রজেক্ট অফিসার রীনা রানী দত্ত এবং এসোসিয়েট কাজী আহমেদ জামিল।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ও স্টুডেন্ট লিডার্স গ্রুপের ৩০ জন তরুণ চেঞ্জমেকার প্রশিক্ষণ গ্রহণ করেন।

নওগাঁয় ৩০ বছর ধরে বই ফেরিওয়ালা মো. ইকবাল হোসেন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর একজন বইয়ের ফেরিওয়ালা। যিনি জীবনের ৭০ বছরের মধ্যে ৩০ বছর এই কাজ
করছেন। নব্বইয়ের দশক থেকেই ফেরি করে বই বিলিয়ে দিচ্ছেন সবার মাঝে। প্রতিদিনের মতো তার কাজ করে যাচ্ছিলেন মো. ইকবাল হোসেন। কাঁধে চিরাচরিত ব্যাগ আর হাতে রয়েছে বেশ কিছু বই। তার সংগ্রহের তালিকায় আছে ছোট বাচ্চাদের বই, নামাজ শিক্ষা বই, ধারাপাত সহ বিভিন্ন রকমারী বই বিক্রয় করে সংসার চলে মো. ইকবাল হোসেন (৭০) এর ।

মো. ইকবাল হোসেনের বাড়ি রংপুর জেলায়। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে নওগাঁ সদর উপজেলার দয়ালের মোড় বউ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মো. ইকবাল হোসেন বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বই বিক্রয় করে চলে সংসার। তবে করোনা শুরুর পর থেকে মাত্র ৭৫০ টাকা বাসা ভাড়া দিতে কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তিন বেলা চারটা ডাল ভাত খাওয়া এখন বিলাসিতা। স্ত্রী ৩৩ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সেই থেকে আজ পর্যন্ত আর বিয়ে করা হয়নি। সকাল থেকে রাত্রি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে পায়ে হেটে বই বিক্রি করা হয়। দিন শেষে যা আয় হয় তা দিয়ে তিন বেলা খাবার সংগ্রহ কষ্ট হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন চিকিৎসা না হওয়াই শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। তবুও পরিশ্রম করে বাকি জীবনটা পার করে দিতে চান মোঃ ইকবাল হোসেন।

পদুয়া ৮নং ওয়ার্ডে আবার জনগণের কল্যাণে কাজ করতে চায় মোঃআলী নেওয়াজ

চট্টগ্রাম প্রতিনিধিঃ সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ও তার ব্যতিক্রম নয়। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লোহাগাড়ার ৬ ইউপির নির্বাচন। তফসিল ঘোষণার পর লোহাগাড়ার পদুয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর পদুয়া ইউপির নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন যুব সমাজের অহংকার,,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, ইউপির সাবেক সদস্য মোঃ আলী নেওয়াজ।

তিনি দীর্ঘদিন ধরে তার ওয়ার্ডের মানুষের পাশে সুখে-দুঃখে দাঁড়িয়েছেন। তিনি একজন প্রকৃত সেবক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি পূর্বের মত পদুয়ার ৮নং ওয়ার্ডের মানুষের  সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

ইতিমধ্যে তিনি তার প্রচার-প্রচারণা শুরু করেছেন। কোথাও কোথাও জনগণ নিজ উদ্যোগে প্রচারণা চালাচ্ছে। তিনি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।

মেম্বার পদপ্রার্থী মোঃ আলী  নেওয়াজ বলেন,আমি পূর্বের মত পদুয়ার ৮নং ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। কোনদিন এলাকায় নিজে অন্যায় করিনি। অন্যায়কে প্রশ্রয় দিইনি। যেকোন মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্ঠা করেছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এর আগেও আমি নির্বাচিত হয়েছিলাম। গত নির্বাচনে আমার ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করায় পারিবারিক সিদ্ধান্তে আমি নির্বাচন করি নাই। এইবার জনগণের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে। আশা করছি জনগণের বিপুল ভোটের মাধ্যমে পদুয়ার ৮নং ওয়ার্ড মেম্বার পদে আমাকে নির্বাচিত করবে।

মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক রানা  তার  এলাকাবাসীর কাছে দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে ৬৪৬৫২ ঘনফুট বালু ও ১টি ট্রাক আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ও সাতগাঁও  ইউপির বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত উক্ত ২ ইউপিতে বিভিন্ন স্থান হতে অবৈধভাবে উত্তোলন করা ৬৪,৬৫২ ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান।

বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি মেশিন ও বালুসহ একটি ট্রাক ঘটনাস্থল হতে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল শ্রীমঙ্গল থানা হেফাজতে রক্ষিত আছে।

অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অপরাধীরা অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা শামীম অর রশিদ তালুকদার।

এ অপরাধের সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

জিপিএ’র মার্কস কমিয়ে ২০ করল কুবি

মানছুর আলম, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের উপর ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসির ফলের উপর ১০ মার্কস ও এইচএসসির ফলের উপর ১০ মার্কস নির্ধারিত থাকবে।
গেল বৃহস্পতিবার দিবাগত রাতে একাডেমিক কাউন্সিলের জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য সম্পর্কে নিশ্চিত করেন।
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ১০০ নাম্বারের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভর্তি বিজ্ঞপ্তিতে ২০০ মার্কস এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং বাকী ১০০ মার্কস এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা করা হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ভর্তিচ্ছু ও বর্তমান শিক্ষার্থীদের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।