নতুন আহবায়ক কমিটির ঘোষনা বগুড়া জেলা বিএনপির

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাকে।

৩ নং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনকে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজাউল করিম বাদশাকে আহ্বায়ক, মোশারফ হোসেন এমপিকে ৩নং যুগ্ম-আহ্বায়ক বিএনপির শেরপুর উপজেলা নেতা শহিদুল ইসলাম বাবলুকে ৩৪ নম্বর এবং একই সংগঠনের বগুড়া সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলকে ৩৫ নম্বর সদস্য মনোনীত করে বগুড়া জেলা বিএনপি পুনর্গঠন করা হয়েছে। আগের ৩১ সদস্য কমিটির মধ্যে শুধুমাত্র আহ্বায়ক পরিবর্তন করা হয়েছে। বাকি সদস্যরা আগের মতই থাকলেন।

২০১৯ সালের মে মাসে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে জিএম সিরাজ এমপিকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটি দিয়ে সম্মেলনের মাধ্যমে জেলার সকল ইউনিট গঠন করার কথা থাকলেও সেটি হয়ে উঠেনি। এরই মধ্যে দীর্ঘ আড়াই বছর পর নতুন কমিটি।

বগুড়া জেলা বিএনপির নতুন আহবায়ক ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ‘আমি দলের এই সিদ্ধান্তের কথা শুনেছি। আমি সবাইকে নিয়ে কাজ করে যাব।’ বগুড়া জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বলেন, ‘আমরা জেলা বিএনপির পুনর্গঠনের কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি।

১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভার মধ্যে মধ্যে ৬৬টিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। তবে আহবায়ক কমিটি পুনর্গঠিত হলেও আমাদের সাংগঠনিক কাজে কোন ব্যাঘাত ঘটবে না।’

উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি পুনর্গঠিত হয়। এরপর মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও আভ্যন্তরীণ কোন্দ্বলে তা ভেস্তে যায়।

এমন পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০১৯ সালের ১৫ মে মেয়াদ উত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

রাণীশংকৈলে বিনা-১৭ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে শস্য কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়।
রবিবার ১৪ নভেম্বর বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয় ভাগিয়া গ্রামে এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা উপকেন্দ্র রংপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীশংকৈল এর আয়োজনে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে সুবিধাভোগী কৃষক আবু সালেহ’র ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে মাঠ দিবসে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিনা উপ-কেন্দ্র রংপুরের সিনিয়র বৈঞ্জানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আলী, বৈঞ্জানিক কর্মকর্তা মাহামুদুল হাসান।
আরো বক্তব্য রাখেন, কাশিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান  আতিকুর রহমান বকুল প্রমুখ। এ মাঠ দিবসে প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো.সজল একবংশ সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
প্রসঙ্গত: রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের ব্যাপক তৎপরতা এবং নিবির সহযোগিতায় উপজেলার কৃষকেরা বিনা-১৭ ধানের আবাদ করে প্রতি বিঘায় ২৬ থেকে ২৮ মন ধান ফলাতে পারছেন। এবং আর্থিকভাবে অনেক লাভোবান হচ্ছেন তারা। তাই স্বর্ণা জাতের ধানের আবাদ বাদ দিয়ে, বিনা-১৭ ধান আবাদে ঝুঁকে পড়ছেন এ উপজেলার কৃষকেরা।

রাজনগরে গাঁজা সহ মাদক কারবারি আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গেল শনিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় রাজনগর থানাধীন ১নং ফতেপুর ইউপির অন্তগর্ত ইসলামপুর এক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করিয়া খোকন মিয়া (২৩) নামক এক মাদক কারবারিকে প্রায় ১কেজি পরিমাণ গাঁজা সহ আটক করা হয়। খোকন’কে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার সহ আটক করা হয়।
ডিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউপি ইসলামপুর গ্ৰামের মহব্বত আলীর ছেলে খোকন মিয়া।
এর সত্যতা নিশ্চিত করতে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটককৃত ব্যাক্তি খোকন মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। খোকন মিয়াকে গ্রেপ্তারের পর রবিবার (১৪ নভেম্বর) মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সুদানে আলজাজিরার সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের রাজধানী খার্তুমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ব্যুরোপ্রধান আল মুসালমি আল কাব্বাসির বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করেছে সুদানের নিরাপত্তা বাহিনী। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনা অভ্যুত্থানের পর সুদানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গতকাল শনিবার গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানায়, সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে রাস্তায় নামা মানুষজনের ওপর গুলি ও কাঁদানেগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় ৫ জনের মৃত্যু হয়।

সুত্রঃ আরব নিউজ। 

ইকুয়েডরের কারাগারে দুদল কারাবন্দিদের সংঘর্ষে নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দুদল কারাবন্দির মধ্যে সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩০-৪০ জন বন্দি। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ইকুয়েডরের প্রধান বন্দরনগরী গুয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারির কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় আধিপত্য ও মাদক কারবারির নিয়ন্ত্রণ নিয়ে দুদল বন্দির মধ্যে লড়াই বাধলে এ হতাহতের ঘটনা ঘটে।

কারাগারের ভেতরে অনুসন্ধান চালিয়ে পুলিশ জানিয়েছে, সেখানে বন্দুক ও বিস্ফোরক পাওয়া গেছে।

ইকুয়েডরের কারাগারগুলোতে মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এর আগে গত সেপ্টেম্বর মাসে ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১১৯ জন বন্দি মারা গিয়েছিল।

দেশটির কারাগারগুলোতে চলতি বছর দাঙ্গায় এ পর্যন্ত প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে। ইকুয়েডরের ইতিহাসে কারাগারে সংঘটিত সহিংসতায় আগে কখনও এত কয়েদি হতাহত হননি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, তার সরকার শুধু কারাগারই নয় ইকুয়েডরের মাদক পাচারকারিদের অঞ্চলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আর এ জন্য প্রতিবেশী কলম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ থেকে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজন হবে বলে উল্লেখ করেছেন।

সুত্রঃ বিবিসি। 

ডিবি পুলিশের জালে ফেন্সিডিলসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলী পৌরসভার চুবড়া রোডের জমজম হাউজের তৃতীয় তলার একটি ফ্লাট বাসা থেকে রাজন ফারুক ওরফে রাজন (২৯) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক রাজন ফারুক ওরফে রাজন হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোনাবাড়ি গ্রামের মৃত সোয়েব মিয়ার ছেলে।

রোজ শনিবার (১৩ নভেম্বর) রাতে জেলার চুবড়া রোডের বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পৌরসভার চুবড়া রোডের একটি বাসায় ফেন্সিডিল বেচাকেনা হয় অনেক দিন যাবত এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ জব্দ করে রাজন ফারুক ওরফে রাজন কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ।

তিনি আরো জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

আজ ক্রিকেট বিশ্ব পাবে টি টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ আজ রোববার (১৪ নভেম্বর)  বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভৌগোলিকভাবে প্রতিবেশী দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ঠিক যেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে ১৪ নভেম্বর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো বিশ্বকাপ জেতা হয়নি এই দুই দলের। অর্থাৎ এবার ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে নতুন এক চ্যাম্পিয়নকে।

এদিকে দুই দেশই মুখিয়ে আছে প্রথমবারে মতো নিজেদের ঘরে টি-টোয়েন্টি ট্রফি তুলতে। আগের ছয় আসরে কোনবারই শিরোপার স্বাদ নিতে পারেনি এবারের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলই।

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালে ফাইনালে উঠলেও, শিরোপার স্বাদ নিতে পারেনি অজিরা। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। এরপর আর ফাইনালের টিকিট পায়নি অজিরা। অন্যদিকে কিউইদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল।

তবে জয়ের বিকল্প দেখছেন না কেন ব্লাকক্যাপসরা। এবারের বিশ্বকাপে কিউইরা অনেকটা প্রতিশোধের আগুনেই জ্বলছে মনে হচ্ছে। সেদিক থেকে চিন্তা করলে সম্ভাবনার জায়গাটাও বেশি তাদের।

আইসিসি আয়োজিত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এখন পর্যন্ত সাতটি আসর আয়োজিত হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচটি দেশ। দুবার আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে ট্রফি ঘরে তুলেছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলংকা। এবার মুখোমুখি নিউজিল্যান্ড খেলছে প্রথম ফাইনাল।

অন্যদিকে দ্বিতীয়বার ফাইনালে উঠে এই ফরম্যাটের শিরোপা ঘোচানোর লক্ষ্যে অস্ট্রেলিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল দলটি। ভারতকে হারিয়ে শিরোপাও জিতেছে। কিন্তু তার আগে ওয়ানডে বিশ্বকাপের উঠেও হতাশ হতে হয়েছিল ইংল্যান্ডের কাছে।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সিপার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল সেন্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।

করোনায় আক্রান্ত নওগাঁর ডিসি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এন্টিজেন টেস্ট পরীক্ষায় করোনা পজেটিভ হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর হাসপাতালে এন্টিজেন টেস্টের মাধ্যমে তার পজেটিভিটির বিষয়টি নিশ্চিত হোন তিনি।

জেলা সিভিল সার্জন ডা. এ,বি,এম আবু হানিফ বলেন, জেলা প্রশাসক এন্টিজেন টেস্টে পজেটিভ হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং সরকারী বাসভবনে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা গ্রহণ করছেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহিম বলেন, নওগাঁ সদর হাসপাতালে সাড়ে ১০টার দিকে এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পজেটিভ নিশ্চিত করা হয়েছে। আল্লাহর রহমতে স্যারের শরীর এখন ভালো আছে। বাসায় আইসোলেশনে আছে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে তিনি নিশ্চিত করেন।

শত্রুতার জের ধরে রোপণকৃত গাছের চারা কর্তন

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ১০ শতাংশ জমির রোপণকৃত ইউকালেক্টর গাছের চারা কর্তন করেছে।

উপজেলার কালের পাড়া ইউনিয়নের নিত্তিপোতা (শিয়ালী দক্ষিণপাড়া) গ্রামের মৃতঃ আফজাল হোসেন ছেলে মোঃ আনোয়ার হোসেন জানান,আমার পূর্বের বসত বাড়ির ১০ শতাংশ ভিটায় গত ৫ মাস পূর্বে ৫০টি ইউকালেক্টর গাছের চারা রোপন করি।

বর্তমানে পুরাতন বসত বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নতুন বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি।

পুরাতন বসতবাড়ির পার্শ্ববর্তী মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল জলিল মাস্টার, মেয়ে মোছা: ফেন্সি খাতুন, মৃত হাবিববর রহমানের ছেলে মোঃ ইয়াসিন,ও আবু তালেব এর স্ত্রী মধু রানী, পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ নভেম্বর রাতের অন্ধকারে আমার ১০ শতাংশ জমির ৫০ টি ইউকালেক্টর গাছের চারার মধ্যে ৩০টি গাছের চারা কর্তন করে ক্ষতি সাধন করে।

এ বিষয়ে বিবাদী মোঃ আব্দুল জলিল মাস্টার জানান আমরা তার রোপনকৃত ইউকালেক্টর গাছের চারা কর্তন করি নাই বাদী আমাদেরকে মিথ্যা ভাবে দোষারোপ করছেন। আর যে সম্পত্তির দাবি করছে ওই সম্পত্তির মালিক আমরা নিজেরাই।

রিপোর্ট লেখা কালীন থানায় ও কোটে মামলা দায়ের হয় নাই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বাদী মোঃ আনোয়ার হোসেন।

মুজিববর্ষ উপলক্ষ্যে নওগাঁয় তিনদিনব্যাপী অপ্রধান শষ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিআরডিবি’র উদ্যোগে অপ্রধান শষ্য উৎপাদন বিষযক ৩ দিনব্যপী কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে “দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শষ্য উৎপাদন ও বাজারজাতকরন” কর্মসূচীর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার বেলা ১১টায় সরকারের অতিরিক্ত সচিব ও আইএমইডি’র মহা-পরিচালক এস এম হামিদুল হক উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন।

বিআরডিবি নওগাঁ সদর উপজেলা আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার উপ-পরিচালক মোঃ খাদেমুল বাশার।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআরডিবি-৩ প্রকল্প পরিচালক তপন কুমার ধর, অপ্রধান শষ্য কর্মসূচীর উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাঃ রোকনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনে বিআরডিবি’র ৪০ জন সদস্য কৃষক কৃষানী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিনামুল্যে পিঁয়াজ ও সরিষার বীজ বিতরন করা হয়।