নোয়াখালীর হামলা ঘটনায় বিএনপির বরকত উল্লাহ বুলুসহ ১৫ নেতার সম্পৃক্ততা!

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় উসকানি ও ইন্ধনদাতা হিসেবে দায় স্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইমাম ওরফে কমল (৩৯)। জবানবন্দিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলুসহ ১৫ জনের নাম বলেছেন ফয়সাল। গতকাল সোমবার (২৫ অক্টোবর) রাতে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাঈদীন নাঁহীর আদালতে ফয়সালের জবানবন্দি রেকর্ড করা হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, জবানবন্দিতে ফয়সাল সাম্প্রদায়িক হামলার ঘটনার উসকানিদাতা হিসেবে বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।

এর আগে ফেসবুকে অপপ্রচার, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানিদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বেগমগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট ও নোয়াখালীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ নেতাকর্মীসহ আরও ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান হোসেন নিশান নামের একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, হামলার দিন চৌমুহনী ব্যাংক রোডের রাম ঠাকুর মন্দির থেকে ১লাখ ৩৫হাজার টাকা লুট করে ভাগবাটোয়ার করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র আশ্রম মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ একাধিক মন্দিরে হামলার ঘটনা ঘটে।

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া এবং সাবেক ভিপি (ডাকসু) নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

রাজনীতি ডেস্কঃ অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুর।

ড. রেজা কিবরিয়াকে দলের আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা দলটির মূলনীতি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সিএনবিডি ডেস্কঃ আজ (২৬ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফর শেষ করে দেশে ফিরেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রীসহ বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে গত ৯ অক্টোবর রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৯ অক্টোবর বার্লিন থেকে লন্ডন পৌঁছান।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালে তিনি লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

শ্বশুর বাড়ীতে বিষপানে জামাইয়ের মৃত্যুর ঘটনায় লাশের ময়নাতদন্ত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের  ফুলবাড়ী উপজেলায় শ্বশুর বাড়ীতে  বিষপানে জামাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের সন্দেহের কারনে মঙ্গলবার সকালে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

নিহত জামাই মোশাররফ হোসেন লিমন (১৯) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বানিয়াপাড়া গ্রামের আশরাফুল আলমের মেয়ে জামাই।

জানা গেছে, স্ত্রী রশিদা খাতুন শ্বশুর বাড়ীতে থাকায় সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শ্বশুর বাড়ীতে যান মোশাররফ। রাত ১১ টার দিকে রাশিদা মোবাইলে মোশাররফের বড় ভাইকে জানায় যে, মোশাররফ বিষপান করেছে এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে। বড় ভাই  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান মোশাররফের নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ফুলবাড়ী থেকে রংপুর নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে সাথে থাকা লোকজন তাকে রাত ৩ টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, মোশাররফের মৃত্যু নিয়ে তার স্বজনরা সন্দেহ প্রকাশ করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি দায়ের হয়েছে।

আর্থিক সংকটের কারনে আফগানিস্তানে ৫০০ ডলারে কন্যা শিশু বিক্রি

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর সবচেয়ে বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি এখন দেশটি। গত আগস্ট মাসে তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এ বিষয়ে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন যেসব আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে দেশটির ভঙ্গুর অর্থনীতি টিকে ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং তালেবান সরকারের সঙ্গে কীভাবে কাজ করবে সে বিষয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে।

জাতিসংঘ আফগান পরিস্থিতি নিয়ে এক কঠোর সতর্ক বার্তায় জানিয়েছে, আফগানিস্তানে দ্রুত সাহায্য না পৌঁছালে লাখ লাখ মানুষ মারা যাবে।

দেশটির হেরাত অঞ্চল ঘুরে বিভিন্ন মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে বিবিসির একটি ভিডিও প্রতিবেদনে। প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, আর্থিক সংকটে পড়ে একটি পরিবারের পিতা-মাতা তাদের কন্যা শিশুকে ৫০০ ডলারে বিক্রি করে দিয়েছেন। তবে, ওই পরিবারের নিরাপত্তার কারণে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিক্রি হওয়া শিশুটির মা বিবিসিকে জানান, ‘আমার বাকি ছেলে-মেয়েরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তাই একজনকে বিক্রি করে দিতে হয়েছে।’

ওই শিশুর বাবা বলেন, ‘বাড়িতে কোনো খাবার নেই। খাবার কেনার মতো কোনো অর্থও নেই। আমার মেয়ে জানে না তার ভবিষ্যত কী হবে। জানি না সে এটাকে কীভাবে নেবে। কিন্তু আমার এটা করতে হয়েছে।’

তবে, বিক্রির শর্তে বলা হয়েছে, শিশুটি হাঁটা শিখলে ক্রেতা তাকে নিয়ে যাবেন এবং তার ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দেবেন।

ইতোমধ্যে বিক্রির ৫০০ ডলারের অর্ধেক টাকা পেয়েও গেছেন ওই পরিবার। যা দিয়ে কয়েক মাসের খাবার কিনতে পারবেন।

এ ছাড়া ওই প্রতিবেদনে আরও দেখানো হয়, হেরাত অঞ্চলের কোনো হাসপাতালের ডাক্তার-নার্সরা ৪ মাস ধরে বেতন পান না। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম কেনার মতো কেনো অর্থও নেই। ফলে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন না।

সুত্রঃ বিবিসি।

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ সংঘর্ষ হয়।

এর আগে সকাল ১০টা থেকে নয়াপল্টনে অফিসের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময়ই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের এই আয়োজন করেছিল বিএনপি। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেকের ওপর হামলা করেছে। মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে।

নয়াপল্টনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপির সমাবেশ চলছিল। তাদের মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই তারা (বিএনপি নেতাকর্মীরা) মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপরই মিছিল নিয়ে বের হতে গেলে পুলিশ বাধা দেয়। বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে। তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ করে। একপর্যায়ে টিয়ারশেল ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

কমলগঞ্জের ধলাই নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের মহোৎসব

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে ব্রিজ, বাড়িঘর ও বাঁধ।

অন্যদিকে, বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনের উচ্চ শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলায় ধলাই নদীর বাঁকে বাঁকে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাজকান্দি বনরেঞ্জ ঘেঁষা ধলাই নদীর পুরাতন সেতুর কাছ থেকেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে দুইটি বোমা মেশিনে বালু উত্তোলনের পর একটি জমিতে স্তূপ করে রাখা হচ্ছে বালু। সেখান থেকে এসব বালু ট্রাকযোগে বিক্রি করা হচ্ছে। উপজেলার মাধবপুর রোডেও একাধিক স্থানে বোমা মেশিনে চলছে বালু উত্তোলন। এছাড়া ধলাইপার, মাধবপুর, রহিমপুর ইউপি আওতাধীন চৈত্রঘাট, ধর্মপুর, মৃত্তিঙ্গা এলাকাসহ নদীর বাঁকে বাঁকে বালু উত্তোলন চলছে। রহিমপুর ইউপি ধর্মপুর গ্রাম এলাকায় বালু উত্তোলনের ফলে কয়েকটি বসতঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। মৃরতিঙ্গা সড়কে ধলাই নদীর স্টিলের সেতুর পূর্বপাশে একাধিক বোমা মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ফলে অনেক স্থানেই বাড়িঘর, কৃষিজমি, ব্রিজ, নদীর বাঁধ হুমকির মুখে।

নাম প্রকাশ না করার শর্তে ধলাই নদীর পুরাতন সেতু এলাকা, ধলাইপার ও ধর্মপুরের কয়েক জন বাসিন্দা জানান, বালু উত্তোলনকারীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলা যায় না। তারা নদীর সেতুর পাশে, বাঁধের নিচে ও বাড়িঘরের কাছাকাছি নদী থেকে বোমা ও ড্রেজার মেশিনে দিয়ে বালু উত্তোলন করছে।

এ বিষয়ে কমলগঞ্জ ভূমি অফিসের ইউপি সহকারী ভূমি কর্মকর্তা বলেন, ইজারা নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তবে বোমা মেশিন, বাঁধের নিচ ও ব্রিজের সন্নিকটে বালু উত্তোলন সঠিক নয় দাবি করে তিনি বলেন, এখানে কয়েক জন একত্রিত হয়ে বালু উত্তোলন করছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমম্বয়ক অ্যাড. শাহ্ সাহেদা আক্তার বলেন, ব্রিজের এক কিলোমিটার পর্যন্ত বালু উত্তোলন করা এবং বোমা মেশিনে বালু উত্তোলন আইনে নিষিদ্ধ রয়েছে। ধলাই নদী তুলনামূলক ছোট থাকায় মেশিনযোগে বালু উত্তোলনে শব্দের কারণে জনসাধারণের সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এজন্য প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, কয়েক দিন আগেও ধলাই নদীর একটি স্থানে অভিযান পরিচালনা করেছি। অন্যান্য স্থানে উত্তোলনের বিষয়ে খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ধলাই নদীর বালু মহাল ইজারা দেওয়া হয়েছে। তবে সেতুর পাশ ও বাঁধের নিচ থেকে বালু উত্তোলন করা যাবে না। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালু ভ‌র্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ‌৭ টার দি‌কে উলিপুর-বাক‌রের হাট সড়‌কের মহেশের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালক‌ শামসুল‌ (৩২) কে আটক ক‌রেছে বিক্ষুব্ধ জনতা।

নিহত শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান তানজিদ (১৬)। সে উলিপুর উপজেলার  বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং নিজাইখামার তেলিপাড়া গ্রামের বক্তার আলীর ছেলে।

প্রত‌্যক্ষদ‌র্শী স্থানীয়রা জানান, সকা‌লে বাইসাই‌কেল নি‌য়ে প্রাই‌ভেট পড়‌তে যাচ্ছিল তানজিদ। এসময় উ‌লিপুর থে‌কে আসা দ্রুতগা‌মী এক‌টি বালু ভ‌র্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭০২৫) পিছন দিক থে‌কে তাকে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। চ

উ‌লিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির সত্যতা ঘটনার নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় ফিটনেস লাইসেন্স ছাড়াই কারথানায় তৈরি হচ্ছে নারিকেল তেল

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ফিটনেস লাইসেন্স ছাড়াই আবাসিক এলাকায় অপরিকল্পিত ভাবে কারখানায় তৈরি হচ্ছে নারিকেল তেল। পৌর সভার ট্রেডলাইসেন্স ও বিএসটআই এর অনুমতি থাকলেও নেই সিভিল সাজন অফিস এর স্যানিটরী দপ্তর থেকে নেই কারখানার ফিটনেস লাইসেন্স। এতে করে সাধারণ ভোক্তারা এসব তেল ব্যবহারে পড়তে পারেন মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে।

অন্যদিকে, আবাসিক এলাকায় এমন কারখানা গড়ে উঠায় ঘটতে পারে যে কোন সময় যে কোন দূর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁ শহরের শাহী সমজিদ মৎস্য অফিস গেট সংলগ্ন এলাকার বসবাসকারী আবাসিক মহল্লার একটি বাড়িতে দুইটি রুমে আব্দুল মজিদ নামের এক ব্যক্তি নিয়ম বর্হিভূত ভাবে গড়ে তুলেছেন খোলা বাজারে কেনা নারিকেল তেল তৈরির কারখানা। গত দেড় বছর যাবৎ তিনি এ কারখানা চালাচ্ছেন। ঐ কারখানাটি ফাতেমা কেমিক্যাল এর লাইসেন্স নিয়ে বোতলে নারিকেল তেল বোতলজাত করে পাতাবাহার নামে মোড়কে নওগাঁ সহ আশ-পাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন।

কারখানায় গিয়ে দেখা যায়,অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তেল তৈরির সরঞ্জমাদী। কারখানায় রয়েছে দুটি রিপিয়ারিং মেশিন। সেখানেই খোলা বাজার থেকে নিন্মমানের নারিকেল তেল সংগ্রহ করে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে উন্নত মানের তেল হিসেবে বাজারজাত করছেন বলে অভিযোগ উঠেছে। নারিকেল তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য নেই কোন ব্যবস্থা। বেশকিছুক্ষন অপেক্ষা করার পর কারখানায় প্রবেশের অনুমতি দিলেও ভিডিও বা চিত্র ধারনের অনুমতি দেয়নি কারখানার মালিক আব্দুল মজিদ। এরপর গোপনে কিছু ছবি ধারণ করা হয় কারখানার।

এ বিষয়ে কারখার মালিক আব্দুল মজিদ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি এখানে দেড়বছর থেকে ব্যবসা করছি। পৌরসভার ট্রেড লাইসেন্স ও বিএসটিআই এর অনুমতি আছে। তবে অন্যকোন দপ্তরের অনুমতি পত্র নেই। আগামীতে আরও যা যা কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো করে ফেলবো।

এতদিন থেকে কারখানা দিয়ে নারিকেল তেলের ব্যবসা করছেন কি ভাবে স্যানিটারী দপ্তরের অনুমতিপত্র ছাড়া এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,দেখুন স্থানীয় নেতাকমীসহ সবাইকে ম্যানেজ করেই চলতে হয়। আপনার সাথে চলুন বসে বিষয়টির সুরহা করে নেই।

এ বিষয়ে নওগাঁ স্যানিটরী ইন্সপেক্টর শামছুল হক বলেন,পাতাবাহার নামে কোন নারিকেল তেল তৈরির কারখানার ফিটনেস ছাড়পত্র দেয়া হয়নি। আপনি যেহেতু বলছেন আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

রাণীশংকৈলে ধর্মগড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৫ অক্টোবর) সন্ধায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে শেখ হাসিনার মনোনীত নৌকার মার্কার প্রার্থী ও ধর্মগড় ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেমের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সন্ধায় ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ধর্মগড় মাদ্রাসা মাঠে  সাধারণ সভার সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’ লীগ সহ- সভাপতি মোকসেদুর রহমান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,  উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব।

আরো বক্তব্য দেন- প্রবীর আ’লীগ নেতা আব্বাস আলী, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার কোন বিকল্প নেই। নৌকার প্রার্থী আবুল কাশেম বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি, আমার জীবন যৌবন সব দলের জন্য বিলিয়ে দিয়েছি,  সেজন্য নেত্রী আমাকে নৌকা মার্কার প্রতিক দিয়েছে এ নৌকা আপনাদের সকলের, তাই আপনাদের সকলের কাছে আমি নৌকা মার্কায় ভোট চাই । আমি আমার জীবনে কারো কাছে এক টাকার বিনিময়ে কাজ করি নাই, আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, আমি এলাকার অনেক প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছি। মসজিদ মন্দির নির্মাণের জন্য টাকা দিয়েছি । তাই আমি নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।