তুচ্ছ ভাবা সঠিক হবেনাঃ

ভয়টি করেছি বহুদিন ধরে। সরকারের সাফল্য এবং দেশের উন্নয়ন অকল্পনীয়। দেশের মানুষও এখন আশাবাদী। দীর্ঘদিন ধরেই সরকারকে বিব্রত করতে ষড়যন্ত্র চলছে দেশে। রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বি এন পি’কে দিয়ে আন্দোলনের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তিস্তা প্রকল্পের বাস্তবায়ন প্রতিবেশী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ব্যঘাত হবে আধিপত্যবাদের। বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিন পূর্ব এশিয়ার অর্থনীতির সঞ্চালক। হাসিনা সরকারের পতন ছাড়া তিস্তার বাস্তবায়ন ঠেকানো সম্ভব নয়। তাই দেশকে অস্থিতিশীল করতে ধর্মকে উষ্কে দেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই। দুই ধর্মের সৌহার্দকে সংঘাতে পরিনত করতে পারলেই কেবল সরকারকে দুর্বল করা সম্ভব হবে। সেই লক্ষ্যে মোক্ষম সময়ে কুমিল্লার পুজা মন্ডপে যঘন্য অপকর্মটি ঘটানো হয়েছে। ক্ষমতার লোভে বিদেশী প্রলোভনে অংশ নিয়েছে দেশীয় শত্রুরা। গলা উঁচিয়ে যারা বক্তব্য দিচ্ছে তারা বহির্শত্রুর পরিকল্পনা বাস্তবায়ন করছে।

৭৫ সালেও দেশ যখন ঘুড়ে দাঁড়িয়েছে তখন জাতির জনক বঙ্গবন্ধুকে কৌশলে দুর্বল করেছে। নির্মম ভাবে হত্যা করেছে জাতির পিতাকে। বাংলাদেশে সকল ধর্মের সামাজিক সম্প্রিতি ইতিহাস স্বাক্ষ্য দেয়। কোন ধর্মের অনুসারিরাই এমন যঘন্য আচরন করতে পারেনা। সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যা লুঘু হিন্দুদের এমন দুঃসাহস সম্ভবও নয়। রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দুই ধর্মের সম্প্রিতিকে উষ্কে দিয়েছে দেশীয় শত্রুরা বিদেশী মদদে। স্বার্থের লোভে বিদেশীর উদ্দেশ্যকে যারা বাতবায়ন করতে চায় তারা জনগনের শত্রু।। ক্ষমতা তাদের একমাত্র লক্ষ্য- দেশ বা দেশের উন্নয়ন নয়।

বহুদিন ধরেই বিষয়টি কাগজে লেখা লেখি হয়েছে। সরকারী দলেও শত্রু ঢুকে পরেছে। রাজনীতিতে যারা এতিম তারাই প্রলোভনে পরে দেশের স্বার্থটি লুটিয়ে এহেন অপকর্ম করতে পারে। এমন ঘটনা নতুন নয় এই ভূখন্ডে। দেশপ্রেমিক নেতৃত্ব সর্বকালেই আক্রমনের শ্বিকার হয়েছে, জীবন দিয়েছে জননেতারা। ক্ষতিটি যখন অনুভুত হয় তখন আর শুধ্রাবারও সময় থাকেনা। কুমিল্লার ঘটনা তারই ইঙ্গিত দিয়ে গেছে। ক্ষমতার লোভে দেশের সৌহার্দ বিনষ্ট করা অশুভ লক্ষন। কুমিল্লার ঘটনাও বৃহৎ ষড়যন্ত্রের একাংশ নয় ভাবার অবকাশ নেই। তাই সরকারের পাশাপাশি নাগরিগদেরও সচেতন হতে হবে। কুমিল্লার ঘটনাটি তুচ্ছ ভাবা সঠিক হবেনা।

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, টরন্টো, কানাডা। 

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান-ডামকাটলি গ্রামে মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে বৈদ্যুতিক  শক লেগে সাদ্দাম (৩০) নামে এক অটোচালক  মৃত্যু হয়েছে |  সাদ্দাম ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদ্দাম তার বাড়িতে নিজের অটোরিক্সাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। রাতে বৃষ্টিপাতের কারনে অটোরিক্সাটি বিদ্যুতায়িত(বডি) হয়ে যায়।ঘটনার দিন সকালে সে অটো গাড়িটির চার্জার খুলতে গেলে বিদ্যুৎ শক লেগে  ঘটনাস্থলেই মারা যায়। অটোচালক সাদ্দাম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বিকালে মরহুম সাদ্দামের লাশ চাল্লিশপীর কবর স্থানে দাফন করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১৩৩ কেজি ইলিশসহ ৪২ জেলে আটক

সিএনবিডি ডেস্কঃ কোন ভাবেই বন্ধ হচ্ছে না মা ইলিশ শিকার। জেল জরিমানা ও সাহায্য সহযোগিতার পরেও কোন লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা।

গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ১৩টি অভিযান ও দুটি মোবাইল কোর্টের মাধ্যমে পদ্মায় অভিযান চালিয়ে ২ লাখ ৯২ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩৩ কেজি মা ইলিশসহ ৪২ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন। ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়েছে।

অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটকরা

চট্টগ্রাম প্রতিনিধিঃ খারাপ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় গত দুদিন ধরে সেন্টমার্টিনে আটকে থাকা প্রায় ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশর বেশি পর্যটক। যাতে তারা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭ থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে তিনশ পর্যটক ছিল। যারা খারাপ আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।

ফুলবাড়ীতে “শেখ রাসেল” এর জন্ম বার্ষিকী পালিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সুমন দাসের সভাপতিত্বে শেখ রাসেলের জীবনীর উপর আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান।

অন্যদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ২৯ জন শিশু শিক্ষার্থী অংশ গ্রহন করে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ফুলবাড়ী ডিগ্রী কলেজ, ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ, ফুলবাড়ী জছিমিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কর্মসুচী গ্রহন করেছে।

রানীশংকৈলে শেখ রাসেল দিবস উপলক্ষে ১০০ তালের চারা রোপণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন শেখ রাসেল দিবস পালনে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌরসভা ও বনগাঁও গ্রামসহ প্রতিটি ইউনিয়নে ১৮ অক্টোবর সোমবার সকালে ১০০ তালের  চারা রোপণ করা হয়েছে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ চারা রাস্তার পাশে রোপণ করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
এছাড়াও এ সময় বনগাঁও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ও এলাকাবাসি উপস্থিত ছিলেন। স্থানীয় বনগাঁও দাখিল মাদ্রাসা ও প্রাইমারি শিক্ষার্থীদের নিয়ে এই তালের চারা রোপণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান,ভবিষ্যতে বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ তালের চারা রোপণ করা হয়েছে । পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি গ্রামে এই তালের চারা রোপণ করা হবে বলেও তারা জানান।

মুরাদনগরে নিখোঁজের ৬ দিন পর সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ৬দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএসজি চালিত অটোরিক্সা চালক।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের শীলমপুর এলাকার নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের শ্রমিকরা ভাটায় কাজ করতে গিয়ে পাশের ডোবায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুুলিশ ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা সবুজ মিয়া জানান গত ১২ই অক্টোবর মঙ্গলবার বিকেলে ভাতিজা হেলাল নবীপুর দক্ষিনপাড়া তার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দ্যেশে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না এলে আমরা তাকে বিভিন্নস্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাইনি। আজকে দুপুরে আমার ভাতিজার গলাকাটা মরদেহ ডোবা থেকে উদ্ধার করলো পুলিশ। আমরা হেলালের খুনিদের বিচার চাই।

মুুরাদনগর থাানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। মরদেহের গলা এবং পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ীতে গাঁজা সহ অটোরিকশা চালক গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ  অটোরিকশা চালক এক মাদক কারবারি পুলিশের হাতে আটক হয়েছে। আটক ওই কারবারির নাম আনছার আলী (৩৬)।  তিনি উপজেলার বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার হোসেন আলীর ছেলে।

জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গেটের বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে চালকের সিটের নীচ থেকে  ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ। পরে চালক আনছার কে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই শ্লোগানকে সামনে রেখে ঝরে যাওয়া এক উজ্জল নক্ষত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন করলো রাণীশংকৈল উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমবার ১৮  সকাল ৭টায়  সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার নের্তৃত্বে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।  এ সময় ওসি এসএম জাহিদ  ইকবাল সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সকাল ৯:৩০ মিনিটে স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ১০০ টি তাল গাছের চারা রোপন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, এসিল্যান্ড ইন্দ্রজিত সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলামসহ অনেকে অংশগ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ১১ টায় সহকারি কমিশনার ( ভূমি) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, কৃষি কর্মকর্তা সঞ্চলনা দেবনাথ, থান পুলিশের প্রতিনিধি এসআই আব্দুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আ’লী সাধারণ সম্পাদব ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এছাড়াও সামাজিক, রাজৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

প্রসঙ্গত:  তিন ভাই এবং দুই বোনের মধ্যে রাশেল ছিলেন সর্বকনিষ্ঠজন। অপর চারজন হচ্ছেন শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ শেখ রাসেলকে ও তার পরিবারের সকল সদস্যরা ঘাতকদের হাতে নিহত হন।

স্বামীর সাথে অভিমান করে স্কুল শিক্ষিকার আত্মহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূঙ্গামারীতে স্বামীর সাথে অভিমান করে বিষপানে  এক স্কুল শিক্ষিকা আত্মহত্যা করেছেন। ওই শিক্ষিকার নাম হুরুন্নেছা বেগম শিল্পী (৩৯)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

জানা গেছে, স্বামীর সাথে বেশ কিছু দিন ধরে ঝগড়া চলে আসছিল হুরুন্নেছা বেগম শিল্পীর। এর জেরে সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঘরে থাকা ইদুর মারা বিষ পান করেন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শিক্ষিকা হুরুন্নেছা শিল্পী একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের হাছেন আলী মাষ্টারের মেয়ে। প্রায় ২২ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বলেন, স্বামীর সাথে ঝগড়া হওয়ার পরে তিনি অভিমান করে ঈদুর মারা বিষ খেয়ে আত্মহত্যা করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ওই শিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।