ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ৬

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাটে দাঁড়িয়ে থাকা বাসকে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ৬জন। শনিবার (১৬ অক্টোবর) পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত ওসি মাঈন উদ্দিন।

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু কাল

শিক্ষা ডেস্কঃ প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।আগামীকাল রোববার (১৭ অক্টোবর) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হবে।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে পরীক্ষায় অংশ নেবেন ১০ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী।

মো. ওহিদুজ্জামান বলেন, শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়েই এই সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো আসনবিন্যাস হবে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির বিষয়ে আমরা সর্বোচ্চ নজর রাখব।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষা ও ফলাফলসহ অন্য সব তথ্য gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

টানা ৪ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের বন্দর এলাকায়।

জানা যায়, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে প্রায় ৩০০ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে ১০০-১৫০ ট্রাক রফতানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। দুর্গাপূজা উপলক্ষে গত ১২-১৫ অক্টোবর ভারতে সরকারি ছুটি থাকায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

এদিকে ভারতে ছুটির সময় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাসসহ শুল্ক বিভাগ ও বন্দরের সব কাজকর্ম চালু ছিল। এ ছাড়া পাসপোর্ট যাত্রীদের চলাচলও ছিল স্বাভাবিক।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, চার দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে টানা চারদিন বন্ধের পর আজ যে পরিমাণ ট্রাক আসা যাওয়ার কথা ছিল তা হয়নি। দুপুর ১২টা পর্যন্ত দুদেশের মধ্যে ৮০-১০০ ট্রাক আসা যাওয়া করেছে। পণ্যজটের পাশাপাশি যানজটও রয়েছে বন্দর এলাকায়।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক ভারতীয় বন্দর এলাকা ও বনগাঁ পার্কিংয়ে অপেক্ষা করছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার সাইফুর রহমান মামুন জানান, শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে ট্রাক সংখ্যা অনেক কম।

টানা চার দিন পর আমদানি-রফতানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দুদেশের বন্দর এলাকায়।

ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ১১ কিশোরের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় নদী পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়ে প্রাণ গেছে ১১ কিশোরের।

আজ শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর আবর্জনা অপসারণে অংশ নিয়েছিল ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ’ শিক্ষার্থী। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী হঠাৎ পানিতে পড়ে যায়। এর মধ্যে ওই ১১ শিক্ষার্থী মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নেন স্থানীয়রাও। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বাদুংয়ের অনুসন্ধান ও উদ্ধারবিষয়ক কার্যালয়ের প্রধান কর্মকর্তা দেদেন রিদওয়ানসিয়াহ জানান, কিশোররা যখন কাজে নামে তখন আবহাওয়া ভাল ছিল এবং সেখানে বন্যার পানির মতো অবস্থাও ছিল না। যারা পানিতে ডুবে যায় তারা একে অপরের হাত ধরে হাটছিল। এ সময় তাদের একজন পিছলে পড়লে অন্যরাও পানিতে ডুবে যায়।

ইন্দোনেশিয়ায় নভেম্বর মাসের শেষের দিকে বর্ষাকালে শিশু কিশোরদের নদীতে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু দুর্যোগ প্রশমন সংস্থার আনুষ্ঠানিক সতর্কতা সত্ত্বেও নদীতে পরিচ্ছন্নতা অভিযানে যায় শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থী মৃত্যুর এই ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছিল ১০ শিক্ষার্থীর। সূত্র: আলজাজিরা।

ব্রাহ্মণবাড়িয়ার বিলাসবহুল আবাসিক হোটেল থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩৯

মোঃ নাছির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিলাসবহুল আবাসিক হোটেল আরজে টাওয়ারের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ এবং ৩৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে পরদিন শুক্রবার সকাল পর্যন্ত আরজে টাওয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন ইজারুল হক, মোস্তাফিজুর রহমান, বাদল মিয়া, অপু চন্দ্র বিশ্বাস, দ্বীন ইসলাম, মোস্তাফিজুর রহমান পিয়ালসহ আরও ৩৩ জন।

ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরজে টাওয়ারের বারে অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা হয় ১২০ বোতল হুইস্কি, ৭৪৯ বোতল ভতকা ও ৩ হাজার ৯৮০ বোতল বিদেশি বিয়ার।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। লাইসেন্স ছাড়া মদ ও বিয়ার ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনের শাসনে বাংলাদেশের অবস্থান জানাল ডব্লিউজেপি

সিএনবিডি ডেস্কঃ চলতি বছর ২০২১ সালে আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম। দক্ষিণ এশিয়ার ৬টি দেশের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে।

ডব্লিউজেপির সাবেক সভাপতিদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ও কলিন পাওয়েলের মতো ব্যক্তিরা রয়েছেন। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি আইনের শাসনের এই সূচক প্রকাশ করে আসছে।

এর আগে গত বছরের মার্চে প্রকাশিত সূচকে বাংলাদেশ ১২৮টি দেশের মধ্যে ১২২তম অবস্থানে ছিল।

মূলত ৭টি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২৫তম, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগের দিক থেকে ১২২তম, দুর্নীতি না হওয়ার দিক থেকে ১১২তম, ফৌজদারি বিচারের দিক থেকে ১১৭তম, দেওয়ানি বিচার পাওয়ার দিক থেকে ১২৯তম, জননিরাপত্তায় ১১১তম এবং সরকারি তথ্য প্রকাশের দিক থেকে ১০২তম অবস্থানে রয়েছে।

এই বিষয়গুলোর পাঁচটিতেই বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে বলে সংস্থাটি জানায়। শুধু জননিরাপত্তা ও বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৩৮ হাজার খানা (পরিবার) এবং ৪ হাজার ২০০ জন আইনজীবী ও বিশেষজ্ঞের মতামত নিয়ে এই সূচক করা হয়েছে। বাংলাদেশের এক হাজার খানা (পরিবার) এবং আইন পেশাসংশ্লিষ্ট ১৭ জনের মতামত নেওয়া হয়েছে এতে।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে নেপাল (৭০তম)। এরপরেই শ্রীলঙ্কা (৭৬) ও ভারত (৭৯)। খারাপ অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান (১৩০) ও আফগানিস্তান (১৩৪তম)।

ডব্লিউজেপি সূচকে বাংলাদেশের পরেই রয়েছে উগান্ডা, হন্ডুরাস, জিম্বাবুয়ে ও মিয়ানমার। আইনের শাসন সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। অন্যদিকে আইনের শাসনের সবচেয়ে খারাপ অবস্থা কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচকে যেসব দেশ রয়েছে, সেগুলোর মধ্যে ৭৪ দশমিক ২ শতাংশ দেশেই করোনাকালে আইনের শাসনের অবনতি হয়েছে।

করোনাকালে আইনের শাসনে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে উজবেকিস্তানে। আর সবচেয়ে বেশি অবনতি হওয়া দেশগুলোর মধ্যে মিয়ানমার, নাইজেরিয়া, নিকারাগুয়া, চেক রিপাবলিক ও আর্জন্টিনা।

ডব্লিউজেপির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল নিউকম বলেন, ‘এবারের আইনের শাসন সূচকে এত বেশিসংখ্যক দেশে নেতিবাচক প্রবণতা দেখা গেছে যে তা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা।’ তিনি বলেন, ‘প্রতিটি দেশের মানুষের ন্যায়বিচার, সুযোগ প্রাপ্তি ও শান্তির মৌলিক ভিত্তি হলো আইনের শাসন। বৈশ্বিক মহামারি থেকে পুনরুদ্ধারের যে সময় আমাদের সামনে অপেক্ষা করছে, সেখানে এই মৌলিক ভিত্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

বিশ্বে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই প্রতিবেদন প্রকাশ করা হলো। সেখানে দেখা গেছে, বেশির ভাগ দেশেই আইনের শাসনের অবনতি হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় ৫ কেজি ভয়ংকর মাদক আইসসহ গ্রেফতার ২

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রায় ৫ কেজি ভয়ংকর মাদক আইস ও মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার (১৬ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীতে সর্ববৃহৎ প্রায় ৫ কেজি আইসের চালান জব্দ করা হয়েছে। টেকনাফের আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হতে চান মাসুম রানা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউপিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর বিগত ত্রিশ বছরের দাবি পূরণে নৌকার মাঝি হতে চান মাসুম রানা। আসছে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে সাবেক তুখোর ছাত্রলীগ,স্বেচ্ছা সেবক লীগ নেতা মাসুম রানাকে চায় ইউনিয়ন বাসিন্দারা।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মাঝে ঐক্য আর সুদৃঢ হচ্ছে বলে জানা গেছে। মাসুমরানাকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে গনসংযোগ। ওই ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছে নানা আলোচনা এবং মতবিনিময় সভা। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীরাও মাসুম রানার পক্ষে মাঠে কাজ করছে।

সাবেক ছাত্রলীগ নেতা মাসুম রানা বলেন, এবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

তিনি বলেন, বিগত ত্রিশ বছর পর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে একত্রিত হচ্ছে এলাকাবাসী।আগামী নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছে ওই ইউনিয়নের বিশিষ্টজনেরা। করোনা মহামারীতে আত্রাই-রাণীনগনের আসনের এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন নির্দেশে আমি অত্র ইউনিয়নসহ উপজেলার সর্বত্রই অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি,আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে এবং নির্বাচিত করতে তরুণ প্রজন্মের যুবকরা মাঠে কাজ করছে। মনিয়ারী ইউনিয়নের সাধারণ জনগনের দাবি একটাই পরিবর্তন।

তিনি আরো বলেন, আমি মনিয়ারী ইউনিয়নকে একটি সন্ত্রাস,চাঁদাবাজ,মাদকমুক্ত আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

এছাড়া তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।মুজিব আদর্শে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাত কে আরো বেশি শক্তিশালী করার লক্ষে আসন্ন মনিয়ারী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি গত বৃহস্পতিবার বিকালে এলাকার ভোটার ও মুরব্বিদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগ দলীয় কাযালয় থেকে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেন এবং শুক্রবার সকাল থেকে এলাকার দূর্গা পূজার মন্ডপে মন্ডপে গিয়ে সকলের নিকট দোয়া চান। এ ছাড়া শুক্রবার জুম্মার নামাজ নিজ গ্রামের মসজিদে আদায় করেন এবং মুসল্লীদের নিকট কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ট্যুরিস্ট বাস চালু

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগ্যে ট্যুরিস্টদের সুবিধার্থে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪অক্টোবর ) দুপর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ট্যুরিস্ট বাস সার্ভিস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ, সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা।

জানাযায়,প্রতিদিন দুটি বাস পর্যটন স্পটে যাওয়া আসা করবে। বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান।

প্যাকেজ-১ চা-বাগান, গগণটিলা, মাধবপুর লেক, হাকালুকি হাওর জনপ্রতি ভাড়া ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত), জনপ্রতি ৪০০ টাকা (দুপুরের খাবারসহ)।

প্যাকেজ-২ লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (সিতেশ বাবুর চিড়িয়াখানা) বাইক্কা বিল ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত), জনপ্রতি ৪৫০ টাকা (দুপুরের খাবার)।

প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে।

ট্যুরিস্ট স্পটে প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন‍্য দৃষ্টান্তমুলক দেশ – খাদ‍্যমন্ত্রী

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন‍্যা দৃষ্টান্তমুলক দেশ হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ‍কন‍্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ‍্য নেতৃত্বে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

খাদ‍্যমন্ত্রী গেল বৃহষ্পতিবার বিকাল ৩টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পৃজা মন্ডপ পরিদর্শনের অংশ  হিসেবে নিজ গ্রাম শিবপুর পূজা মন্ডপ পরিদর্শন কালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।

তিনি পূজাকে কেন্দ্র করে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে বলেছেন কতিপয় ব‍্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক চেতনা ভুলুন্ঠিত করার মাধ‍্যমে সরকারের ভাবমুর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ঐ কুচক্রীমহল সারাদেশে জাতিগত এবং ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু সরকার  এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ  গ্রহণের ফলে তাদের সে চেষ্টা ব‍্যর্থ হয়েছে।

খাদ‍্যমন্ত্রী স্থানীয় পূজা উদযাপনের ঐতিহ‍্য তুলে ধরে বলেন এই এলাকায় হিন্দূ মুসলমানসহ সব ধর্মের মানুষ সব অনুষ্ঠানে অংশ গ্রহন করে  সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃষ্ঠ উদাহরন করেছেন।