শ্রীমঙ্গল উপজেলা উপ-নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে। নির্বাচন কমিশনের বিধি অনুসারে প্রতীক পাওয়ার আগে পর্যন্ত প্রচারণা চালানো নিষিদ্ধ থাকলেও মনোনোয়ন পত্র দাখিলের পর দিন থেকে প্রায় প্রতিদিনই প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দেদারছে।

আচরণবিধি লঙ্ঘনে সবচেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। বাকি তিন প্রার্থীও থেমে নেই। প্রকাশ্যে না এলেও বাকি তিন প্রার্থী বিভিন্নভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও এ ব্যাপারে নিরব নির্বাচন কমিশন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

গত ১৩ সেপ্টেম্বর ৪ প্রার্থী এই উপনির্বাচনে প্রার্থীতার মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিজানুর রব, আওয়ামী লীগের বিদ্রোহী আফজল হক ও প্রেমসাগর হাজরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নানা কৌশলে নানা পন্থায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই সংবর্ধনা অনুষ্ঠানের নামে নৌকার জন্য ভোট চাইতে দেখা গেছে, বাদ পরেনি মন্দির , মসজিদ ও প্রচারনার জন্য।

এই সংবর্ধনা অনুষ্ঠানে নামে গঠনতন্ত্র অনুযায়ী সরকারি চাকুরি জীবিতদের বাঁধা নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি চাকুরীজীবীরাও অংশ নিচ্ছেন রাজনৈতিক আনুষ্ঠানিকতায়।

এরই মধ্যে তিনি শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় নিজের ছবি সম্বলিত স্টিকার, নৌকা মার্কার আলোকসজ্জ্বা করছেন। শহরের মৌলভীবাজার সড়কের নাহার পেট্রোল পাম্প এর পাশে সেন মার্কেটে আলোকসজ্জ্বা দিয়ে তৈরি করা হয়েছে নৌকা। শহরের শতাধিক সিএনজিচালিত অটোরিকশা, কার, মাইক্রোবাস ইত্যাদিতে প্রার্থীর ছবি সম্বলিত স্টিকার লাগানো রয়েছে।

শুক্রবার ১০টার দিকে শহরের মৌলভীবাজার সড়কে মোটরসাইকেল শোডাউনও করতে দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থীকে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রীতিমত গান বাজনা করে প্যানডেল বেঁধে উৎসব করে চালিয়ে যাচ্ছে নৌকা প্রতীকের প্রচারনা ।

এছাড়া প্রায় প্রতিদিন ‘বিজয়ের মালা আনবো, ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে ভোট কেন্দ্রে যাবো’ কথা সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা রাধানগর, রূপসপুর, সদর ইউনিয়ন, দক্ষিণ উত্তরসুর, আমানতপুর, সবুজবাগ,ইছুবপুর,সুনগইড় ইত্যাদি এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের নামে নৌকার জন্য ভোট চাইতে দেখা গেছে।

এদিকে নির্বাচনের বাকি তিন প্রার্থী জাতীয় পার্টির মিজানুর রব, স্বতন্ত্র পার্টি আফজল হক ও প্রেমসাগর হাজরা বড় অনুষ্ঠান না করলেও বিচ্ছিন্নভাবে উঠান বৈঠক, গণসংযোগ করে ভোট চাইছেন।

স্বতন্ত্র প্রার্থী আফজল হক জানান, আমরা এখনো প্রচারণা শুরু করিনি। সময় আসলে আমরা প্রচারণায় যাবো। তবে নৌকার প্রার্থী সভা সমাবেশ সব কিছুই করছেন। আমরা নির্বাচন অফিসকে বার বার অভিযোগ দিয়েছি। কোন কাজ হয়নি। আমরা এই বিষয়ে খুবই হতাশ, মর্মাহত। এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করার ফলে শ্রীমঙ্গলের শান্তি নষ্ট হবে। আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক।

তিনি আরো বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই একটি জনবান্ধব পূর্ণ নির্বাচন হোক। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। যদি সুষ্ঠু নির্বাচন হয় সবাই খুশি হবে, সাচ্ছন্দে ভোট প্রয়োগ করতে ভোট দিতে আসবে ভোট কেন্দ্রে। ভোটাররা যেন তাদের ভোট দিতে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনকেই নিতে হবে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের কাছে এ বিষয়ে জানতে শনিবার সন্ধ্যায় দিকে ফোন দিলে তিনি ফোনের কোন উত্তর করেননি। তবে অন্য আরেক সূত্র মতে জানা যায়, ‘ উনি একটি নির্বাচনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, পরে কথা বলবে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল বলেন, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি অসুস্থ। আচরনবিধি লঙ্ঘনের বিষয়টি আমার জানা নেই। আমরা আগামী ২০ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। সেখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখান থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হবে। আচরনবিধি ভেঙে আগাম প্রচারণার বিষয়টি আমার জানা নেই।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা তপনজ্যোতি অসিম জানান, তফসিল ঘোষণা করার পর এভাবে কেউ প্রচারণা শুরু করতে পারবে না। সেটা আচরনবিধি লঙ্ঘন হবে। আমাদের কাছে কোন প্রার্থী অভিযোগ দেয়নি। কোন প্রার্থী বা যে কেউ আমাদের অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে গত ১৩ সেপ্টেম্বর ছিলো মনোনোয়ন জমা দেওয়ার শেষদিন। আগামী ১৯ তারিখ এই উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২০ তারিখ প্রতীক বরাদ্ধ। আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীদের জয়

ডিবিএন ডেস্কঃ দেশে চলমান করোনা মহামারির কারণে স্থগিত প্রথম ধাপের ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনাইয় আওয়ামী লীগ মনোনীত ৪৩ চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। মাঠের রাজনীতির প্রধান বিরোধী দল বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) যেসব জেলায় ইউপি নির্বাচন হবে এর মধ্যে খুলনায় ৩৪টি, বাগেরহাটে ৬৬টি, সাতক্ষীরায় ২১টি, নোয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি এবং কক্সবাজারে ১৪টি ইউনিয়ন রয়েছে।

বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে কয়েক ধাপে ভোট হবে। গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। করোনার কারণে ভোট স্থগিত করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে ১৬০টিতে আজ ভোট হচ্ছে। চলতি মাসের শেষের দিকে কমিশন সভায় ইউপি নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের ঘোষণা আসতে পারে।

মৌলভীবাজার পৌরসভার সড়কের সংস্কার কাজের উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভা এলাকায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের (UGIIP-III) মাধ্যমে লেখক ও গবেষক সৈয়দ মুজতবা আলী সড়ক, পূর্ব ও পশ্চিম গীর্জাপাড়া সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রোজ রোববার (১৯ সেপ্টেম্বর) এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের জেলা সভাপতি নেছার আহমদ।

উদ্বোধন অনুষ্ঠানে নেছার আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে পরিকল্পনা বঙ্গবন্ধুর দিকনির্দেশনাকে সামনে রেখে সারা দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে হলে সোনার বাংলায় পরিনত করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে সারা দেশ ব্যাপি উন্নয়ন কাজ চলছে। বাংলাদেশের প্রতিটি পৌরসভায়ও পিছিয়ে নেই উন্নয়নের কাজের ছোঁয়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান।

মৌলভীবাজার শহরকে একটি সুন্দর ও সুসজ্জিত শহর গড়ে তুলার জন্য গুণগতমান বজায় রেখে কাজ করে যাচ্ছেন স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে গড়ে তুলতে এসব জানান, পৌর মেয়র মো.ফজলুর রহমান। দেশনেত্রীর গ্ৰাম হবে শহড় এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে সোনার বাংলা।

ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। গতকাল শনিবার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদের অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে রাজধানী তিউনিসে জমায়েত হন হাজারো বিক্ষোভকারী। এ সময় সড়ক অবরোধ করে ক্ষমতা হস্তান্তর ও বৈধ সরকারের দাবিতে স্লোগান দেন তারা। পার্লামেন্ট ভেঙে দেয়ার দাবিও তোলেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। গেলো ২৫ জুলাই প্রধানমন্ত্রী হিচাম মিচিচিকে বরখাস্তের পর এটিই ছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম গণআন্দোলন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, দেশটির দুর্নীতি নির্মূলে তৎপর তিনি।

প্রসঙ্গত, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ও দেশের অর্থনীতি ভেঙে পড়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ মানুষ। তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট।

সুত্রঃ আল-জাজিরা।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদ

রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক শাফিন আহমেদকে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শাফিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তাদেরকে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০১৭ সালের নির্বাচনে জাতীয় পার্টির হয়ে মেয়র পদে নির্বাচন করেন জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ। নির্বাচনের পর থেকে দলটির কার্মকাণ্ডে আর সক্রিয় দেখা যায়নি তাকে।

উল্লেখ্য, শাফিন আহমেদ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ এর গায়ক ও বেজগিটারিস্ট। এছাড়াও তিনি একাধারে সংগীত শিল্পী এবং সুরকার। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেছেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম।

ফুলবাড়ীতে তৃণমূল সাংবাদিক দলের সদস্যদের সাথে মতবিনিময়

অলিউর রহমান নয়ন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর তৃণমূল সাংবাদিক দলের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের কনফারেন্স রুমে ইউএসএস এর ফুলবাড়ী উপজেলা সমন্বয়কারী কায়কোবাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন।
এ সময় সাংবাদিক আব্দুল আজিজ মজনু, শাহিনুর রহমান শাহিন, অলিউর রহমান নয়ন, জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম বেলাল, অনিল চন্দ্র রায়, মাহবুব হোসেন লিটু,জাকারিয়া মিয়া, মাহফুজার রহমান জাহাঙ্গীর সহ তৃণমূল সাংবাদিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইপিএল ২০২১ঃ আজ রাতে মুখোমুখি ধোনি বনাম রোহিত

স্পোর্টস ডেস্কঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টায় আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে।প্রথম ম্যাচেই মুখোমুখি রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস। একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন হয় মুম্বাই। আর তিনবার শিরোপা জিতে ট্রফি জেতায় দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। চলতি সিজিনের দুই দলের প্রথম খেলায় চেন্নাইকে ৪ উইকেটে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। শেষ বল পর্যন্ত যায় খেলাটি। এবার ধোনি বাহিনী তার বদলা নিতে প্রস্তুত হয়ে আছে ।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশঃ

আজ রাতের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশের মধ্যে বিগত খেলায় যে একাদশ নিয়ে খেলছে সেই একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাদের । তবে দলে থাকতে পারেন- কুইন্টন ডি কক, রোহিত শর্মা, ইশান কিশান, সূর্য কুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জিমি নিসম/নাথান কুলটেননায়ল, জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ

ফফ ডু প্লেসিস, ঋতুরাজ গাইকড,ময়েন আলী,সুরেশ রায়না,আম্বতি রায়াডু, এম এস ধোনি,রবীন্দ্র জাদেজা,শার্দূল ঠাকুর,ডিজে ব্রাভো,যশ হ‍্যাজেলউড,দীপক চাহার ।

দক্ষিন কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে স্থান পেলো বাংলাদেশের তিন ছবি

বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২৬তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’। ‘অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নেই’ ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।

‘রেহানা মারিয়াম নুর’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাধন। ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাতে অভিনয় করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকীর মতো অভিনেতা। ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটিতে অভিনয় করেছেন- মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ আরো একঝাক তারকারা।

প্রতি বছরের মতোই এবারও উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। করোনার কারণে গত বছর উৎসব অনলাইনে অনুষ্ঠিত হলেও এ বছর সিনেমা হলেই অক্টোবরের ৬ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৫ তারিখ পর্যন্ত।

প্রসঙ্গত, প্রতি বছর এশিয়ার নতুন চলচ্চিত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় গত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবটিকে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়।

মেঘলা দিনে জমে উঠুক স্বাদে ভরপুর ‘দই ইলিশ’

লাইফস্টাইল ডেস্কঃ এখন এই গরম এই বৃষ্টি। হঠাৎ আকাশ কালো করে নামে বৃষ্টি। এমন মেঘলা দিনে জমে উঠতে দই ইলিশ। তাছাড়া চলছে ইলিশের মৌসুম। এই সময় বাজারে সহজেই ইলিশ পাওয়া যায়। দামেও বেশ সস্তা। তাইতো বেড়েছে এর চাহিদাও। প্রায় প্রতিদিনই এখন খাবারের মেন্যুতে জায়গা পাচ্ছে সুস্বাদু এই মাছটি।

দই ইলিশ রান্নায় উপকরণও লাগে কম। চলুন তবে জেনে নেয়া যাক দই ইলিশ তৈরির রেসিপিটি-

উপকরণ: ইলিশ মাছের টুকরা ৪টি, টক দই আধা কাপ, মরিচ গুঁড়া আধা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, ঘি ২ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ।

প্রণালী: মাছের টুকরাগুলো ভালো মতো ধুয়ে নিন। কড়াইয়ে তেল দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মশলা দিন। টকদই ভালো মতো ঘুটে দিন এবং ভালো মতো কষিয়ে নিন। তারপর মাছের টুকরা ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

রায়পু‌রে চোরাই মোটরসাই‌কেল উদ্ধার, মূল হোতার খোঁ‌জে পু‌লিশ

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে চোরাই মোটরসাই‌কেল উদ্ধার ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ। সূ‌ত্রে জানা যায় উদ্ধার মোটর সাই‌কেল‌টি রায়পুর উপজেলার ৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আখন বাড়ি আক্তার হোসেন (৪০) এর। গত ২২/০৫/২০২১ দিবাগত রা‌তে তার ঘ‌রের বারান্দা থে‌কে চু‌রি হ‌য়ে যায়। ঘটনার পরবর্তী ২৩ মে রায়পুর থানায় এক‌টি জি‌ডি ক‌রেন মোটরসাই‌কে‌লের মা‌লিক আক্তার হো‌সেন।

মোক্তার ‌হো‌সেন জানান, বৃহস্পতিবার (১৬ সে‌প্টেম্বর) রাতে গোপন সূত্রের মাধ্যমে জানতে পা‌রেন যে, মোটরসাইকেলটি রায়পুর থানাধীন ৬ নং কেরোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড  এলাকায় লামছরি নামক জায়গায় রাস্তার উপরে বেচাকেনার করার জন্য দুই জন মোটরসাইকেলটি সহ অবস্থান করতে ছিলো, গাড়ি মালিক আক্তার হোসেন বলেন আমি উক্ত সংবাদ পেয়ে  রায়পুর থানার পুলিশের বিষয়টি অবহিত করি, রায়পুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  দুজকে গ্রফতার করেন এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা  ৩ নং আসামীর কথা বলেন রায়পুর থানার পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনোয়ার হোসেন (২৬)  পিতা- সজল আহাম্মদ, সাং – আজম পুর ( কমল উদ উদ্দিন হাওলাদার বাড়ি  ৩ নং ওয়ার্ড থানা রামগঞ্জ, ২।  মুরাদ হোসেন  (২২) পিতা মোঃ মোরশেদ আলম, সং লামচর, লন্ডনি বাড়ি, ২ নং ওয়ার্ড, থানা রামগঞ্জ  ৩। মিলন হোসেন (২০) পিতা – মৃত নুর নবী সং মধ্যে দরবেশপুর নেয়াবাড়ি রামগঞ্জ লক্ষ্মীপুর।

রায়পুর থানার অফিসার বলেন গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ‌দিন যাবত রায়পুর এবং রায়পু‌রের আ‌শেপা‌শে থে‌কে মোটরসাই‌কেল চু‌রি হ‌চ্ছে। আমরা রায়পু‌রের মোটারসাই‌কেল চো‌রের মূল হোতা‌কে আই‌নের আওতায় আনার স‌র্বোচ্ছ চেষ্টা চল‌ছে, মোটরসাই‌কেল চো‌রের মূল‌ হোতা‌কে আই‌নের আওতায় আন‌তে পার‌লে মোটরসাই‌কেল চু‌রি বন্ধ হ‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রেন।