র‍্যাব-৯ অভিযানে ৫৮৬ পিস ইয়াবাসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার সদর জেলার উপজেলার ১২ নং গিয়াসনগর ইউপি গিয়াসনগর এলাকার নিল আকাশ বার্গার এলাকায় থেকে ৫৮৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) গোপন তথ্য অনুযায়ী র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও সিনিয়র এএসপি মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় একটি দলের অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলাল মিয়া(৩২)। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গিয়াসনগরের মোকাম বাজারের নিতেশ্বররের মৃত মানিক মিয়ার ছেলে আলাল মিয়া। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে নিকটস্থ থানা মৌলভীবাজার সদরে হস্তান্তর করা হয়েছে।

বাঞ্ছারামপুরে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সন্মাননা প্রদান অনুষ্ঠান

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে শনিবার বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসার ৪২৩ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ৫ লক্ষ ৭ হাজার টাকা মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কল্যাণ সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।

তিতাস গ্যাস মহাব্যবস্থাপক ও কল্যাণ  সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.সেলিম মিয়ার সঞ্চালনায়  আরো উপস্হিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ- সচিব মো.আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বাংলাদেশ সমবায় ব্যাংক মহি উদ্দিন মহি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,  আমরা ক’জন মুজিব সেনার কেন্দ্রীয় সভাপতি সাইদ আহমেদ বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, পৌর মেয়র মো.তফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুর রহিমসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।

সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: সাবেক সমাজকল‍্যান মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আয়জনে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন এর সঞ্চালনায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস‍্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এম পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ নওশের আলী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, আবু সুফিয়ান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আব্দুল মতিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জমশেদ মিয়া, সভাপতি জেলা কৃষক লীগ, কামাল আহমদ, সাবেক সভাপতি সদর থানা আওয়ামী লীগ, রেজাউর রহমান চৌধুরী, চেয়ারম্যান, কনকপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দা সানজিদা শারমিন, উপ মহিলা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ, সুজিত চন্দ্র দাশ, সাবেক চেয়ারম্যান ৯নং আমতৈল ইউনিয়ন, জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ জেলা শাখা, মুজাহিদ আহমদ, সভাপতি জেলা মতস্যজীবি লীগ, ছাতির মিয়া, রাজনগর উপজেলা আওয়ামী লীগ নেতা, শামসুদ্দিন ছানু, আহবায়ক, উপজেলা শ্রমিকলীগ, মসুদ আহমদ, সাধারণ সম্পাদক মনুমুখ ইউপি আওয়ামীলীগ, সৈয়দ মশাহীদ আলী, সাধারণ সম্পাদক চাদনীঘাট ইউপি আওয়ামী লীগ, এড তপন পাল তপু আইনজীবী, আসাদুজ্জামান রনি, সাবেক সভাপতি জেলা ছাত্রলীগ, সৈয়দা সাবরিনা সুলতানা, সাবেক সহ সভাপতি জেলা ছাত্রলীগ, মাহবুব আলম, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ।

এছাড়া আলোচনা সভার অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবিলীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অকাস চুক্তি : ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত তলব করল প্যারিস

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা নিয়ে তিন দেশের নতুন চুক্তি-অকাসের প্রতিবাদে ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে রাষ্ট্রদূত তলব করেছে প্যারিস।  খবর বিবিসির।

ফ্রান্স২৪ নিউজ চ্যানেল জানিয়েছে, ‘পরামর্শ করার জন্য’ দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত নির্দেশে রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। তিনি জানান, ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তির ভয়ঙ্কর পরিণতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন ও ক্যানবেরায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে।

চীনকে মোকাবিলায় সম্প্রতি একটি নিরাপত্তা চুক্তি ঘোষণা করে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। নতুন এ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে টানাপোড়েন শুরু হয় ফ্রান্সের। ত্রিদেশীয় চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফ্রান্সের নকশায় সাবমেরিন তৈরির একটি চুক্তি বাতিল করে।

এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এই চুক্তি স্বাক্ষরকে ‘পেছন থেকে বা পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেন।

তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন প্রশাসন এ ঘটনার জন্য দুঃখিত এবং এ ব্যাপারে কথা বলার জন্য শিগগিরই ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করা হবে।

‘অকাস’ নামের চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে যুক্তরাজ্যের বাইরে প্রথম তার সাবমেরিন প্রযুক্তি অন্য কাউকে দিতে যাচ্ছে। মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রভাব কমাতেই এই চুক্তি বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘোষণায় চীনের নাম উল্লেখ করা হয়নি। এ চুক্তির কঠোর সমালোচনা করেছে চীন। একে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণ মানসিকতা’ হিসেবে মন্তব্য করেছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই জোট গঠনের কারণে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে।

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ক্রেতা সেজে পৃথক অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন ফার্মেসী ও সাবরাং পানছড়ি এলাকার বসতবাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ৩ মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিম।আত্মসমর্পণকারী সাবরাং লেজির পাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে টেকনাফ উখিয়া-টেকনাফ ফার্মাসিউটিক্যাল এস্যোসিয়েসনের সাবেক সাধারণ সম্পাদক (ওষুধ কোম্পানী ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার ) এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আবুল ইসলামকে পলাতক আসামী করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক মো. সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট সংলগ্ন পপুলার ফার্মেসী থেকে ও সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়াতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিন মাদক কারবারিকেও আটক করা হয় এবং দুই মাদক কারবারি পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক তিন মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। এছাড়াও গ্রামের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালালে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে তিনি জানান।

হোমনায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

মো.নাছির উদ্দিন-হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়  তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে  একই গ্রামের  ফয়সাল (২৫) নামের পিকআপ চালক এক লম্পটের  বিরুদ্ধে।

শুক্রবার সকাল ১০ টার দিকে  নির্যাতিত নারী ফয়সালকে একমাত্র আসামী করে হোমনা থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন। ফয়সাল  উপজেলার নিলখী ইউনিয়নের অযোদ্ধানগর গ্রামের মো.গিয়াস উদ্দিন ওরফে গেসু মিয়ার ছেলে।

নির্যাতিতা নারী  জানান, আমার প্রতিবেশী মো. গেসু মিয়ার ছেলে ফয়সাল (২৫) দীর্ঘদিন ধরে আমাকে কু প্রস্তাব দিয়ে আসছিলো। আমার স্বামী বাড়িতে না থাকলে প্রায়ই সে উত্তোক্ত করতো, এ নিয়ে একাধিক বার সালিশ ও দরবার হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর  শুক্রবার আমার স্বামী বাড়ি না থাকার সুযোগে রাত ১টার দিকে ফয়সাল দরজার খিল কেটে ঘরে ঢুকে প্রথমে আমাকে কিল ঘুষি মারে। পরে মুখ চেপেে ধরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে আমার এবং আমার সন্তানের শোরগোল চিৎকারে আশে পাশের লোকজন এসে ফয়সালকে হাতে নাতে ধরে ফেলে এবং তার বিচার করার জন্য রাস্তার পাশে দোকানের সামনে নিয়ে গেলে সেখান থেকে সে পালিয়ে যায়।

দুইদিন পর আমার স্বামী বাড়ি এসে ঘটনা শুনে ধর্ষকের বিচার না চেয়ে আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় এবং মামলা করতে মানা করে। পরে গতকাল শুক্রবার আমার মাকে সঙ্গে নিয়ে  থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগ পেয়ে ওসি স্যার গ্রামে গিয়ে সমস্ত তথ্য সঠিক পেয়েছে।

হোমনা থানা ওসি মোঃ আবুল কায়েস আকন্দ বলেন, ভিকটিমের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরকিয়া সম্পর্কের কারনে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসি জানিয়েছেন। মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এর পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ৩ যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়নে গ্রামীণ সড়কে তালগাছ রোপনঃ বছরে কোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ পরিবেশ বান্ধব, জীব বৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে গ্রামীন সড়কের পাশে তাল গাছ রোপন করে বছরে কোটি কোটি টাকার বাড়তি আয় করা সম্ভব। এ বাড়তি আয়ের পথ খুলে গেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার হরিপুর-সুদরানা গ্রামবাসীর।
এ ব্যতিক্রমি উদ্যোগটি হাতে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। তিনি ফোর-জি গতির যুগেও ধীর গতিতে বেড়ে ওঠা তাল গাছকে দেখছেন ভিন্ন ভাবে। তার পরিকল্পনায় নেয়া হয়েছে গ্রামীণ সড়কের দুই পাশে তাল গাছ রোপন প্রকল্প। এ আধুনিক যুগে এসে জলবায়ূ পরিবতনে গ্রাম বাংলার তাল গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। সমাজে এ কথা প্রচলন রয়েছে যে তাল গাছের বৃদ্ধি অনেক ধীর গতি বলে তালের চারা রোপন করে ওই গাছের তাল খাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। যার ফলে বর্তমানে ফোর- জি ইন্টারনেটের যুগে এ তাল গাছ রোপন কারো কোন আগ্রহ নেই। হাই ব্রীড যত ফলদ ও বনজ গাছ আছে সে সব গাছের চারা রোপন নিয়েই ব্যস্ত সবাই। তিনি ইতিপূর্বে বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে পরীক্ষা মূলক কয়েক শত তাল গাছের চারা রোপন করে ব্যাপক সাফল্য দেখতে পান।
এরই ধারাবাহিকতায় উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর-সুদরানা পাকা সড়ক পযর্ন্ত তিন কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পার্শ্বে দশ থেকে পনের ফুট দূরত্বে প্রায় তিন হাজার তালের চারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় ও বিশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে তালের চারা রোপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে চারা রোপনের সময় স্থানীয় গ্রামবাসীর স্বতস্ফুত অংশ গ্রহন এবং নিজের জমিতে,পুকুরের চারি পাশে তাল গাছের চারা রোপনে উদ্যোগী হতে দেখা গেছে।
হর্টিকালচার বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের উৎপাদিত একটি তালগাছ পরিপূর্ণ হতে বা গাছে তাল ধরতে সময় নেয় আট থেকে দশ বছর। এর পর নিয়োমিতভাবে প্রতি বছর তাল ধরতে থাকবে। বর্তমানে সারাদেশে তালগাছের সংকট থাকায় প্রতিটি ইউনিয়ন বাসীকে তালগাছ রোপনের আহ্বান জানান আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃইকতেখারুল
ইসলাম।
শনিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর- সুদরানা গ্রামীণ সড়কে তাল গাছ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (দায়িত্ব প্রাপ্ত) মোঃ মেহেদি হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, বিশা ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্যা, নওগাঁ জেলা ছাত্র লীগনেতা হিমেল,বিশা আওযামী লীগনেতা আবুল কাশেম,ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান প্রমূখ।

গ্রাহকের ১১৬ কোটি টাকা সরিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা’

সিএনবিডি ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান “ধামাকা” গত এক বছরে ৫ লাখ গ্রাহকের কাছ থেকে ৮০৩ কোটি ৫১ লাখ টাকা নিয়েছে কম দামে বিভিন্ন পণ্য বিক্রির নাম করে। সব গ্রাহককে পণ্য সরবরাহ না করে উল্টো সহযোগী প্রতিষ্ঠানের একাউন্টে ধামাকার প্রধানসহ অন্যরা মিলে ১১৬ কোটি টাকা সরিয়ে নেয়। আর ধামাকার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা হওয়ার পর এখন তদন্তে নেমেছে সিআইডি।

গত এক বছর ধরে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের সঙ্গে প্রতারণা শুরু করে। টাকা নিয়ে পণ্য না দেয়া, ছবিতে একরকম পণ্য কিন্তু বাস্তবে মানহীন পণ্য দেয়া- এরকম প্রতারণার অভিযোগ আছে ভুরি ভুরি। এবার নতুন করে উঠে এসেছে ধামাকার নাম। গ্রাহকদের টাকা তুলে নিয়ে পাচারের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। একেবারে কম মূল্যে টিভি, ফ্রিজ, মোবাইল সেটসহ বিভিন্ন পণ্যের লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। সেখান থেকে ১১৬ কোটি টাকা পাচারের তথ্য পায় সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফাইনান্সিয়াল ক্রাইম) হুমায়ুন কবির বলেন, ৮শ’ কোটি টাকার মত ধামাকা রিলেটেড কোম্পানিগুলোতে বিনিয়োগ হয়েছে। এর মধ্যে আমরা যাচাই-বাছাই করে দেখেছি যে, তাদের ১১৬ কোটি টাকা মানিলন্ডারিং হয়েছে। যেটা স্থানান্তর বা রূপান্তর বা ক্যাশ তুলে নেয়া হয়েছে- এ ধরনের একটি তথ্য আমরা পাই। প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়েছি। মামলার আসামী ধামাকার কর্নধারসহ অন্য আসামীরা এখনও ধরা পড়েনি। তাদের অনেকে এখন দেশের বাইরে আছে। দেশে যারা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, ওই ব্যাপারগুলোতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি।

সিআইডি জানিয়েছে, গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগের সন্তোষজনক কোনো ব্যখ্যা দিতে পারেনি ধামাকা। মানি লন্ডারিংয়ের যে অভিযোগ এ বিষয়ে তাদের সন্তোষজনক কোন উত্তরও দিতে পারে নি তারা।

এদিকে, ধামাকা শপিং ডট কমের ৬৫০ জন এসএমই উদ্যোক্তা মার্চেন্টের ২০০ কোটি এবং ৩ লাখেরও বেশি গ্রাহকের পাওনা ১০০ কোটি টাকাসহ মোট ৩০০ কোটি টাকা অচিরেই ফেরৎ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সেলার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হলো ৩ লাশ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরও এক যুবকের লাশসহ এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে নাম-পরিচয় না জানা ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। মারা যাওয়া যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার পর সৈকেতের নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লাশটি মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সি-গাল পয়েন্ট থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিন জনের লাশ উদ্ধার হলো।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, আজ সকালে এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।