মুরাদনগরে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল আলম দিপু

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ৮ নং চাপিতলার আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। বিশেষ করে আলোচনা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ থেকে কে হচ্ছেন দলীয় প্রার্থী, কে বা পাচ্ছেন টিকিট। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নানান জল্পনা কল্পনা। সেই সাথে চলছে রাজনৈতিক মহলে নানান হিসাব নিকাশ, প্রার্থীরা কষছেন নানা হিসাব। এ নিয়ে নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছে নিজেদের প্রচার প্রচারণা। এ সকল সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, অনেকেই আবার শুরু করেছেন গণসংযোগ।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন হাট,বাজার ও গুরুত্বপূর্ণ স্থান ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। অনেকে আবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পরিচিতি বৃদ্ধিতে রয়েছেন সামিল। মুরাদনগর উপজেলার ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় বিভিন্ন জনের নাম আসলেও ব্যাপক আলোচনায় আছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাংগঠনিক সম্পাদক, যুক্ত রাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবকলীগ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক সম্পাদক মোঃ মনিরুল আলম দিপুর নাম। ভোটারদের সমর্থন পেতে ইতিমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিনিয়ত গণসংযোগ করে চলেছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের প্রত্যাশায় চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মী,সমর্থকরা একটু আগেভাগেই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। প্রচার প্রচারণা ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি ।

একাধিক ভোটাররা বলেন, এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দলের নেতাকর্মী,ভোটার ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল আলম দিপু। ইউনিয়নের মানুষের সব সময় খোঁজ খবর রাখেন তিনি। এলাকার মানুষের বিপদে পাশে থাকাসহ নানা সামাজিক কর্মকান্ডে,অংশ নিচ্ছেন। প্রতিদিনই ইউনিয়নের কোথাও না কোথাও গণসংযোগ উঠান বৈঠক করেন তিনি। সকল শ্রেণী পেশার মানুষ তার আচার,ব্যবহারে মুগ্ধ। আগামী ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ। তবে এখনো নির্বাচন কমিশন নির্বাচনে তফসিল ঘোষণা না দিলেও, ৮নং চাপিতলা ইউনিয়ন জুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সেই নির্বাচনী আলোচনায় বেশ এগিয়ে আছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল আলম দিপু।

কথা হলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল আলম দিপু বলেন, ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইছে। আমি অনেক দিন যাবত মুক্তিযুদ্ধের স্বপক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লানন করে দেশরত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সবসময় এলাকার মানুষজনের সুখে দু:খে তাদের পাশে আছি। যদি আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেন ইনশাআল্লাহ আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হব।

গোয়েন্দা পুলিশের জালে ২কেজি গাঁজাসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে গোয়েন্দা পুলিশের একটি টিম এস আই মোঃ মাসুক এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকার দিকে গোপন তথ্য অনুসারে ৮ নং কালিঘাট ইউপি অন্তর্গত শ্রীমঙ্গল টু ভানুগাছ রোড বিটিআর আই চৌমুহনায় অবস্তান কালে উৎ পেতে থাকা ডিবি সদস্যরা ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কৃষ্ণ কুর্মী (২৪)।

জানা যায়, কালিঘাট ইউপি কাকিয়া ছড়া চা বাগানের সুর নারায়ন কুর্মীর ছেলে কৃষ্ণ কুর্মী। ডিবি টিমের সদস্যরা কৃষ্ণ কুর্মীর আটকের পর তার তথ্য মতে ২কেজি গাঁজা জব্দ করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর সত্যতা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটককৃত ব্যাক্তি পেশাদার মাদক ব্যবসায়ী ও তাহার নিকট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় জেলা পুলিশ সুপারের নির্দেশে এমন অভিযান আগামীতে চলমান থাকবে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মানুসারে নিকটস্থ থানায় হস্তান্তর করা হবে।

ঢাকাস্থ মুরাদনগর উপজেলার ‘কাজিয়াতল জনকল্যাণ ফোরাম’ নামে কমিটি গঠন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়ন বাসীর জনকল্যাণমুখী কাজ করার জন্য ১৭/০৯/২০২১ইং রোজ শুক্রবার সকাল দশটায় ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের আহবানে ঢাকার বনানী আলহাজ্ব মোহাম্মদ আলীর (মেসার্স শামীম ট্রাভেলস এর কার্যালয়ে) ঢাকাস্থ ‘কাজিয়াতল জনকল্যাণ ফোরাম’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ‘কাজিয়াতল জনকল্যাণ ফোরাম’ নামটি নির্বাচন করা হয়েছে।

ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী,যুগ্ম আহবায়ক ডাক্তার জাহাঙ্গীর আলম সরকার,সদস্য সচিব ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ,যুগ্ম সদস্য সচিব মোঃ সফিউল্লাহ সরকার,যুগ্ন সদস্য সচিব মনিরুজ্জামান মানিক,সদস্য মোঃ মজিবুর রহমান,সদস্য ইউনুস মুন্সী, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জসীমউদ্দিন,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সাহেব।

এছাড়াও ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহকে আহবায়ক করে একটি গঠনতন্ত্র তৈরী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ আলী,সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ,সদস্য মোঃ সফিউল্লাহ সরকার প্রমুখ।

বাগান ম্যানেজারের বাড়ি থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেমস ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া এস্টেটের ব্যবস্থাপক বাংলোর ঘরের ভিতর থেকে সাপটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। এসময় স্ট্যান্ড ফর আওয়ার ইন্ডেজার ওয়াইল্ড এর সোহেল শ্যাম, খোকন উপস্থিত ছিলেন।

সোহেল শ্যাম জানান, এটি বিরল প্রজাতির সাপ। এটি কোন প্রজাতির তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করা হয়েছে। সাপটির জাত ও প্রকৃতি নির্ণয় করতে একজন বিশেষজ্ঞ শ্রীমঙ্গলে এসেছেন। উনি পরীক্ষা নিরীক্ষা করার পর সাপটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ।

ম্যানজার বাংলোর পাহাড়াদার সজল হাজরা বলেন, বাংলোর মধ্যে সাপটি প্রথম দেখে লোকজন চিৎকার শুরু করে। ভয়ে বাংলোর লোকজন বাহিরে বের হয়ে আসে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সাপটি পরীক্ষা করে দেখা গেছে এটি একটি বিরল প্রজাতির সাপ। ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি বাংলাদেশে প্রথম দেখা গেছে বলে ধারণা করছেন তিনি। সাপটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নওগাঁয় ৫ মিনিটে ধর্ষক পুলিশের হাতে আটক

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদরের মৃর্ধা পাড়া চক-এলাম মহল্লার আলমগীর হেসেনের মেয়ে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছেন। ধর্ষিতা ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। সমাজে চক্ষু লজ্জার ভয়ে মেয়েটি পেটে বাচ্চা আসার কথা জানতে পারলে নিজ বাড়িতে ২/৩ বার আত্ম-হত্যার চেষ্টা করেছে। তার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত বুধবার বিকেলে ধর্ষিতা মেয়েসহ তার পরিবার সদর থানায় এসে তদন্ত ওসিভকে মৌখিক অভিযোগ করলে ধর্ষক আব্দুল মোমিন (২৩) কে ৫ মিনিটের মধ্যে তার নিজ বাসা থেকে আটক করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

জানা যায়, একই গ্রামের মোঃ সাজেদুর রহমানের বিবাহিত ছেলে আব্দুল মোমিন (২৩) তার প্রতিবেশী সেন্ট্রাল গালর্স উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী ৮ মাসের অন্ত:সত্তা হয়ে পড়ে। ১৫ সেপ্টেম্বর ঐ স্কুল ছাত্রী বিয়ের দাবি নিয়ে ওই ধর্ষকের বাড়ীতে গিয়ে অবস্থান করলে ধর্ষক বিয়ে করতে অস্বীকার করে এবং ধর্ষিতাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত বৃহস্পতিবার ১জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ধর্ষিতার মা বলেন, আমার মেয়ের সাথে যে অন্যায় করা হয়েছে তার সঠিক বিচার চাই। আমরা গরীব মানুষ। আমাদের সাথে এ অন্যায় ওপর আলা সহ্য কররে না। আমি সঠিক বিচারের জন্য আইনের দ্বারস্থ হয়েছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জান্নাতুন ফেরদৌসী বলেন, মামলার আসামীকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ রাজিবুল ইসলাম বলেন, ধর্ষিতা মেয়েসহ তার পরিবার গত বুধবার বিকেলে থানায় এসে ঘুরপাক খাচ্ছিলো। এ সময় আমি বাহিরের কাজ শেষে থানায় প্রবেশের পথে মেইন গেটে তাদের সাথে কথা বলি এবং থানার ভিতরে নিয়ে গিয়ে সমস্থ কথা শুনে সাথে সাথে ধর্ষকের বাড়িতে পুলিশ পাঠিয়ে ৫ মিনিটের মধ্যে তাকে ধরতে আমরা সম্ভব হই। এ মামলায় ১জনকে আসামী করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সাবেক ছাত্র নেতা নুর আহমেদ রাসেল এর ২১ তম মৃত্যু বার্ষিকী ও মহানগর মৎস্যজীবী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল

ওমর গনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সদস্য ও সাবেক ছাত্র নেতা নুর আহমেদ রাসেল এর ২১ তম মৃত্যু বার্ষিকী ও মহানগর মৎস্যজীবী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নন্দনকানন ১নং গলি তালেবিয়া মসজিদে বাদ সালাতুল আসর সর্বস্তরের ছাত্র জনতার উপস্থিতিতে একটি বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উভয়ের আত্মার মাগফেরাত কামনা করে দীর্ঘ মোনাজাত করা হয়। সর্বস্তরের ছাত্র জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ ইফতেখার ইফতু, ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান আজাদ, যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ, যুবনেতা শাহজাহান, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ জোবায়ের ও যুবনেতা মোহাম্মদ তারেক।

চীনের সিচুয়ান কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ওই ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত ও অনেক লোক আহত হয়েছেন। ভূমিকম্পের পর জরুরি সেবার কাজ শুরু হয়েছে।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে আরো ৬০ জন।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, সিচুয়ান প্রদেশের লুক্সিয়ান কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দুই শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৯০৪ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

সিচুয়ানের স্থানীয় সরকার জানায়, ভূমিকম্পের কারণে অনেক বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬২ হাজার পরিবার বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

চার হাজারের বেশি উদ্ধারকর্মীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। এর কেন্দ্রস্থল ছিল ২৯ দশমিক ২ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ১০৫ দশমিক ৩৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।

উল্লেখ্য, ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ ভাগ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৮৭ হাজার মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।

ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে প্রতারণার মামলা

ডিবিএন ডেস্কঃ বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। প্রতারণার দায়ে গত বুধবার মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের (ইভ্যালির গ্রাহক) গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৯। মামলার বাদী আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক।

মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ইভ্যালির আরো বেশকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ সব মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পরিশোধ করেন তারা।

পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভ্যালির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন আরিফরা।

একপর্যায়ে ইভ্যালি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর ৯ সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে যান আরিফ ও তার বন্ধুরা।

এজহারে আরো বলা হয়, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে অফিসের অভ্যন্তরে থাকা ইভ্যালির রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে আমাকে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং আমাদের পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। আমাদের ভয়ভীতি ও হুমকিসহ চরম দুর্ব্যবহার করেন। এতে আমরা আতঙ্কে দিনাতিপাত করছি। পণ্যগুলো বুঝে না পাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

বলিউডে নওয়াজউদ্দিন সিদ্দিকি’র নায়িকা হতে যাচ্ছেন জয়া আহসান

বিনোদন ডেস্কঃ এবার বলিউডে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিষেক হতে যাচ্ছে। খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন জয়া। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি হিন্দি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন। আগামী বছরের দুর্গাপুজার আগেই সিরিজটির কাজ সারতে চান নির্মাতা। এটি নির্মিত হবে ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন ঘিরে। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। সায়ন্তনের কথায়, ‘এখানে চারু মজুমদার হবেন নওয়াজ। জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার।’

আরো জানা গেছে, বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এ ছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তাকে সম্ভবত দেখা যাবে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এ ছাড়া, জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে বাছা হয়েছে দুই বলিউড অভিনেতার নাম। তারা পরেশ রাওয়াল এবং বোমান ইরানি।

সায়ন্তনের ভাষ্য, ‘শারীরিক সাদৃশ্য মেনে আমাদের প্রথম পছন্দ পরেশজি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’

চলতি বছরের দুর্গাপুজার পরে আরও একঝাঁক তারকার নাম সামনে আনবে সায়ন্তন-অরিন্দম চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সিনেক্স। কলকাতার পাশাপাশি মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ, চীন ও রাশিয়াতে সিরিজটির চিত্রায়ন হবে।

ব্যাপক আয়োজনে নির্মিত হবে এই ওয়েব সিরিজ। সায়ন্তন বলেন, “মুম্বাইয়ের পটভূমিকায় যদি ‘সেক্রেড গেমস’ বা উত্তরপ্রদেশকে নিয়ে ‘মির্জাপুর’ সিরিজ তৈরি হতে পারে, তাহলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন।’’

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা।

৬-৩ ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় দিয়ে মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) গেল আসরের রানার্স আপদের হয়ে একটি করে গোল তুলেছেন নাথান একে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেলিশ, জোয়াও ক্যান্সেলো ও গ্যাব্রিয়েল জেসুস। অপর গোলটি হয়েছে আত্মঘাতী।

এদিকে বুন্দেজ লিগার দল লাইপজিগের পক্ষে হ্যাটট্রিক করেন ক্রিস্টোফার কুনকু।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে গোল আদায় করেন ডাচ ডিফেন্ডার নাথান। অন্যদিকে ২৮ মিনিটে ফ্রেঞ্চ ডিফেন্ডার নর্দি মুকিয়েলের ভুলে দ্বিতীয় গোল হজম করতে হয় লাইপজিগের। যদিও ৪২ মিনিটের মাথায় গোল তুলে লড়াইয়ের আভাস দেন ফ্রেঞ্চ উইঙ্গার কুনকু। পাঁচ মিনিটের ব্যবধানে (৪৫+২ মিনিট) পেনাল্টির মাধ্যমে গোল দিয়ে ম্যানসিটিকে আরও এগিয়ে দেন আলজেরিয়ান ফরোয়ার্ড মাহারেজ। বিরতি থেকে ফিরেই নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল দেন কুনকু। ৫১ মিনিটে ব্যবধান দাঁড়ায় ৩-২।

তবে চার মিনিট যেতেই আরেকটি গোল আসে স্বাগতিকদের পক্ষে। এবার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড গ্রেলিশ। দমে যায়নি জার্মান দল লাইপজিগ। ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২৩ বছর বয়সী কুনকু। দুই মিনিটের ব্যবধানে ইংলিশ দলটির হয়ে গোল তুলেন পর্তুগীজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো।

অন্যদিকে ৮৫ মিনিটে ম্যানচেস্টার সিটির পক্ষে শেষ গোলটি তুলে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।