ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর জগদল নদীবস্তি থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে গাঁজা ও ইয়াবাসহ নইমুল ইসলাম (৪০) ও কুতুবউদ্দিন (৫২) নামে দুজনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

নইমুল উপজেলার কাশিপুর নদীবস্তি এলাকার জাহেরুল ইসলামের ছেলে এবং কুতুবউদ্দিন একই এলাকার মৃত ছোটনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নইমুলের বাড়ি থেকে ১৫০ গ্রাম গাঁজা ও দুইটি ইয়াবা ট্যাবলেটসহ নইমুল ও কুতুবউদ্দিনকে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল বলেন, গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেলা  জেল হাজতে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের ৪০তম জন্মদিন আজ

সিএনবিডি ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপের ৪০তম জন্মদিন আজ। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকের বড় মেয়ে টিউলিপের জন্ম ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের মিচামে সেন্ট হেলিয়ার হাসপাতালে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। এ এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ব্যক্তিগত জীবনে স্বামী ক্রিস পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিক লন্ডনে বসবাস করেন। এই দম্পতির এক মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে আজালিয়া জয় পার্সি ও রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

দিনটি উপলক্ষে আজ লন্ডনে পারিবারিকভাবে কেক কেটে ও ফুল দিয়ে রেজওয়ানা সিদ্দিক টিউলিপকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হবে।

উল্লেখ্য, টিউলিপ একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কো-অপারেটিভ পার্টির রাজনীতিবিদ। ২০১৭ ও ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন।

নবাবগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে নিজের ধানের জমিতে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সেকেন্দার আলী বাদশা (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। নিহত কৃষক ওই গ্রামের করিম উদ্দিন মন্ডল’র ছেলে।

বুধবার দুপুরে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতদিয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে নিজ বাড়ির অদূরে ধানের জমিতে ইঁদুর মারতে নিজ বাড়ি থেকে বিদ্যুতের তার নিয়ে নিয়ে গিয়ে জমিতে ফাঁদ পেতে ছিলেন সেকেন্দার আলী। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন সেকেন্দার আলী। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহাজাহান আলী জানান, বুধবার দুপুরের দিকে নিজ জমিতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত অবস্থায় সেকেন্দার আলীকে স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

শ্রীমঙ্গলে রেলের ভূমি উদ্ধার অভিযানে এক্সিভেটরে আগুন দেয় দুর্বৃত্তরা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ রেলওয়ের বেদখল জমি পুনরায় উদ্ধারে অভিযান চলছিলো। অভিযান চলাকালেই একটি এক্সিভেটরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভানুগাছ সড়কে অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। পরে অগ্নি সংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভানুগাছ সড়কের উত্তর পাশের রেলের ২৮৭ শতক জমির ওপর বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিলো রেল বিভাগের। সেই প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি এক্সিভেটর আনা হয়। এক্সিভেটরটি রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত এক্সিভেটরের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে এই যন্ত্রটির ড্রাইভার কেবিন ও নীচের অংশ সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কারা এ আগুন লাগিয়েছে তা জানাতে পারেননি তিনি।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার বলেন, আজ ওই এলাকার রেলের প্রায় ২৮৭ জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নেওয়া ছিল। অভিযানের কাজের জন্য এক্সিভেটর যন্ত্রটি একটি যানবাহনে করে সেখানে নেওয়া হয়েছে।

আগুন লাগানোর ঘটনায় তিনি বলেন, রেলের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম সহ সহকারী ভূমি নেছার উদ্দিন ও শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার (অপারেশন)নয়ন কারকুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর ধারাবাহিকতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, এমন অপ্রীতিকর ঘটনায় জড়িত যে বা যারা আছেন তাদের বিরুদ্ধে রেল বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এবং তিনি আরোও বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত এ অভিযান স্থগিত ঘোষণা করা হলো ও যারা এ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন উনাদের সকল কাগজপত্র নিয়ে মঙ্গলবার উপজেলা পরিষদে কাগজপত্র দাখিল করার সুযোগ দেন। যাচাই বাছাই এর পরবর্তী সিদ্ধান্ত গ্ৰহন করা হবে। রেল কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও বাড়িছাড়া প্রতিবন্ধী পরিবার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর মোক্তারপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন প্রতিবন্ধী লোকমান আলী ছয় মাস ঘড়ে থাকার পরে লোকমান আলী প্রতিবন্ধী হওয়ার কারণে তার ছোট ভাই হাকিমুদ্দিন বিভিন্ন কৌশলে প্রাণনাশের ভয় দেখিয়ে ঘরটি এখন তার দখলে।

এলাকাবাসী সুত্রে জানায়ায়, গত বছর জমি আছে ঘড় নাই এই প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘর নওগাঁ সদর উপজেলার পক্ষ থেকে বানিয়ে দেয়ার পর থেকেই লোকমান আলী প্রতিবন্ধী হওয়ার কারণে তার ভাই হাকিমুদ্দিন ও তার চার ছেলে প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবন্ধীকে ভয়-ভীতি দেখিয়ে ঘর থেকে নামিয়ে দেয় এবং তাকে বলে যদি ঘরের কথা বলে তাহলে প্রাণে মেরে ফেলবে। লোকমান আলীর ঘর ভাঙ্গাচুরা হওয়ার কারণে একটু বৃষ্টি আসলেই ঘরের মধ্যে পানি ঢুকে এতে উক্ত ঘরে থাকা যায় না। লোকমান আলির একটি মেয়ে আছে, মেয়ে ও তার স্বামীকে নিয়ে লোকমান আলির ভাঙাচুরা বাড়িতে থাকে। সরকার থেকে যে ঘর দিয়েছে সে ঘরে যেতে চাইলে যেতে পারে না। কারণ হাকিম উদ্দিনের ছেলে বিটু ইউনিয়নের চেয়ারম্যানের সাথে থাকার কারণে পুরো ইউনিয়নে তার প্রভাব বিস্তার রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পায়। কারণ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে থাকার কারণে সে প্রকাশ্যে দিবালোকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার। এজন্য প্রতিবন্ধী পরিবারকে হাকিমুদ্দিন যা বলে তা শুনতে বাধ্য।

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি প্রতিবন্ধীকে দেওয়া হয়েছে তার বাড়িতে সেই প্রতিবন্ধী  থাকে না-কি অন্য কেউ থাকে সেটা দেখার বিষয় নয়। সে তার নতুন বাড়ি পেয়ে সেই বাড়ি ভাইকে দিয়েছে এখন তার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা সাংবাদিকদের দেখার বিষয় নয়। সাংবাদিকরা এসেছে টাকা খাওয়ার জন্য, এগুলো মিথ্যা নিউজ করার জন্য। এ বিষয়ে নিউজ হইলে খবর আছে বলে হুমকি প্রদান করেন।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান বলেন, ২০১৯/২০২০ অর্থবছরে দুর্যোগ সহনীয় বাড়ি জমি আছে ঘর নাই এই প্রকল্পে প্রতিবন্ধী লোকমান হোসেন কে মাননীয় প্রধানমন্ত্রীর  একটি বাড়ি উপহার দেয়া হয়েছে। এ বাড়ি নির্মাণের পর থেকেই তার ভাই হাকিমুদ্দিন ঝামেলা করে আসছে। তার ভাইয়ের কাছ থেকে ওই জমি কবলা ( দানপত্র)  করে নিয়ে ওই বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। নির্মাণের পরে একটা অভিযোগ আছে প্রতিবন্ধীকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পরে সরজমিনে গিয়ে প্রতিবন্ধীকে তার বাড়িতে তুলে দেওয়া হয়েছে। বাড়ি থেকে প্রতিবন্ধীকে নেমে দিয়ে যদি তার ভাই আবার নতুন করে বাড়ি দখল করে থাকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শ্রীমঙ্গল থানা পুলিশের জালে ৯বোতল বিদেশি মদসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বোতল বিদেশি মদসহ একজন কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, (১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ১০ ঘঠিকায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম অর রশিদ তালুকদার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ুন কবির এবং পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন সার্বিক সহায়তায় একটি দলের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ সিএনজি স্ট্যান্ড হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ বোতল বিদেশি মদসহ ১ জনকে আটক করা হয়।

আটককৃত আসামি শাহিন মিয়া (২৭), পিতা-মৃত মিয়াদন মিয়া, সাং-কুঞ্জবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার কে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম অর রশিদ তালুকদার জানান, শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নেত্রকোণায় ১২টি ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার  গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আকন্দ এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কর্তৃক ১২টি পরিবারকে ১২ লক্ষ টাকা চাঁদা দাবী এবং অন্যায় ভাবে ভুক্তভোগীদের নিজস্ব দোকান ঘর তালাবদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ১২ টি পরিবার।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনিরুজ্জামান খান।

এ সময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাসেম, সাজ্জাদ খান, বাবুল, রুবেল খান, হৃদয় খানসহ ১২টি পরিবারের সদস্যবৃন্দ।

তাদের দাবি, তারা যেন নিরাপদে ঘর থেকে বের হতে পারেন, তাদের ব্যাবসা প্রতিষ্ঠান খোলতে পারেন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে বন বিভাগের ভূমি উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা প্রশাসনের অভিযানে দখলদারদের কবল থেকে বনবিভাগের প্রায় ৩৫ একর ভুমি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহ্সান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ,আনসার ব্যাটালিয়ন ও বন বিভাগের নিরাপত্তা বাহিনী। আরো সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর রহমান অভিযান পরিচালনা করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসকও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহ্সান জানান,সদর উপজেলার লাউরাগা রিজার্ভ ফরেস্ট মৌজায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন ব্যক্তি কর্তৃক ঘরবাড়ি নির্মানসহ অবৈধ দখলে থাকা বন বিভাগের পাহাড় ও টিলা শ্রেণির প্রায় ৩৬.৩৪ একর ভূমি সম্পূর্ণ দখলমুক্ত করা হয় এবং বন বিভাগ’কে দখল বুঝিয়ে দেয়া হয়। অবৈধ দখলদার প্রায় সকলেরই অন্যত্র তাদের নিজস্ব ভূমি ও দালান রয়েছে বলে তারা জানান। তারা নিজ নিজ স্থানে ফিরে যান।

নওগাঁ’র বদলগাছিতে প্রতিপক্ষের বাধার মুখে ৩০ বিঘা জমিতে আমন ধান রোপন করতে পারেননি কুষক

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র বদলগাছি উপজেলায় এক কৃষককে চলতি আমন মৌসুমে ৩০ বিঘা জমির ধান রোপন করতে দেয়নি প্রতিপক্ষ। এর ফলে ঐ মাঠে সকল জমিতে আমন ধান রোপন সম্পন্ন হলেও সংশ্লিষ্ট সম্পত্তিগুলো সম্পূর্ন পতিত পড়ে রয়েছে যা থেকে কমপক্ষে সাড়ে ৭শ মন ধান উৎপাদিত হতো। প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারনে বদলগাছি থানায় অভিযোগ দায়ের করেও কোন সহযোগিতা পাননি ঐ কৃষক। বরং প্রতিপক্ষরা জোরপূর্বক ধান লাগতে এরে বাধা দেয়ায় মহিলাসহ তিনজনকে বেদম মারপিট করে।

জানা গেছে, উপজেলার গাবনা গ্রামের কৃষক মোঃ আব্দুল কুদ্দুস গংদের স্থানীয় গোনাগাড়ি ও চক কাবলা মৌজায় প্রায় ৩০ বিঘা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। কিন্ত অতি সম্প্রতি ঐসব সম্পত্তির অংশিদার দাবী করে বসে আব্দুল কুদ্দুসের ফুফাতো ভাই একই গ্রামের জালাল হোসেন, জাকারিয়া হোসেন ও আবু মাসুদ ঋষি।

আব্দুল কুদ্দুস জানিয়েছেন, তাদের দাদা মৃত ফয়েজ আলী দেওয়ান ১৬ নং অসিয়তনামা দলিলমুলে সমুদয় সম্পত্তি দুই পুত্র ইব্রাহীম ও শামসুদ্দিন দেওয়ান, ৪ কন্যা ও স্ত্রীর নামে রেজিষ্ট্রি করে দেয়া হয়। পরবর্তীতে কন্যারা এবং স্ত্রী তাঁদের অংশের সম্পত্তির যার মত ভোগ দখলে নেন। পরবর্তীতে শামসুদ্দিন তার সম্পত্তি পুত্র ও নাতিদের নামে ২৭৪০ ও ২৭৪১ নম্বর হেবাবীল এ্যাওয়জ দলিল মুলে রেজিষ্ট্রি করে দেন। সেই থেকে ঐ সম্পত্তি মোঃ আব্দুল কুদ্দুসরা ভোগ দখল করে আসছেন। কিন্ত হঠাৎ করে ঐ সম্পত্তির মালিকানা দাবী করে নানাভাবে হয়রানী করতে থাকে । সম্পত্তি দখলের প্রচেষ্টার অংশ হিসাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে থাকে।

এর প্রেক্ষিতে আব্দুল কুদ্দুস বদলগাছি সহকারী জজ আদালতে ২১/২০২১ নম্বর মোকর্দ্দমা দায়ের করলে আদালত গত ২০/০৬/২০২১ তারিখে দেয়া এক রায়ে উক্ত সম্পত্তি যেমন আছে তেমনই ভোগ দখল বলবৎ থাকবে মর্মে স্থিতাবস্থা জারী করেন। সেই আদেশ বলে সম্পত্তি ভোগদখলরত আব্দুল কুদ্দুসদের দখলেই রয়ে যায়। কিন্ত আদালতের আদেশ অমান্য করে কেবলমাত্র গায়ের জোরে সম্পত্তি দখলের প্রচেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় প্রতিপক্ষরা ঐসব সম্পত্তিতে হালচাষ করতে দেয় নি। হালচাষ করতে গেলেই নানা হুমকী প্রদর্শন করে। এমন কি হাল চাষ করার জন্য জনবল ঠিকঠাক করলে তারা ওইসব লোকদেরও নানাভাবে মারধরের হুমকী প্রদর্শন করে। ভয়ে কেউ জমিতে শ্রম দিতে আসতে রাজী হয় না। ফলে এখন পর্যন্ত ঐসব বিবদমান ৩০ বিঘা জমিতে চাষ দেয়া বা ধান লাগানো সম্ভব হয় নি।

উল্টো গতকাল বুধবার সকাল ৯টায় প্রতিপক্ষ জালাল দেওয়ান, জাকারিয়া হোসেনসহ লোকজন নিয়ে ঐ সমস্পত্তিতে হালচাষ দিয়ে ধান রোপনের উদ্যোগ নেয়। এতে বাধা দিতে গেলে তারা আব্দুল কুদ্দুস, তার স্ত্রী মোছাঃ ফাহমিদা আক্তার এবং তাদের ভাতিজা আবু হুরায়রাকে বেদম মারপিট করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেয়ার পরিবর্তে উল্টো তাদেরই নানাভাবে হুমকী দিয়ে থানা থেকে বের করে দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, এই সম্পত্তি নিয়ে উক্ত আব্দুল কুদ্দুস বহুবার থানায় অভিযোগ করেও কোন সুবিধ্ধাসঢ়; পাননি বরং নিগৃহিত হয়েছেন। বিষয়টি নিষ্পত্তি না হলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এমন কি খুনের মত ঘটনও ঘটে যেতে পারে বলে এলাকার সচেতন মহল মনে করেন।

কুলাউড়া পুলিশের অভিযানে ১২৭৫লিটার চোলাই মদ সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে একটি দলের অভিযান পরিচালনা করা হয়।  গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপি অন্তর্গত চাতলাপুর এলাকার শমসেরনগর টু চাতলাপুর রোডের দক্ষিণ পার্শ্বে বাউরীটিলা গ্রামে যাওয়ার সময় রাস্তা হইতে মাদক ব্যবসায়ী উত্তম দাস (২২)কে ১২৭৫ লিটার চোলাই মদ সহ আটক করা হয়।

জানা যায়, শরীফপুর ইউপি তিলকপুর গ্ৰামের রাধা কৃষন দাসের ছেলে উত্তম দাস। উত্তম দাসকে গ্রেফতার করিয়া আসামীর হেফাজতে থাকা ১৫টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামে ভর্তি করা সর্বমোট ১২৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করা হলে জানান, আসামী উত্তমের বিরুদ্ধে কুলাউড়া মামলা নং-১৫(০৯)২১ দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বি,দ্রঃ কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে আগামী দিন গুলোতেও।