রাজনীতি

নির্বাচন এখনো অনেক বাকী কিন্তু রাজনীতিটি শুরু হয়েগেছে। করোনার কারনে সব দলেরই কার্যক্রম বন্ধ ছিল। এখন নেতারা সরব হতে শুরু করেছে। বিরোধী দলের নেতারা কঠিন ভাষায় বক্তব্য দিচ্ছে। জিয়ার লাশ নিয়ে রাজনীতিটি আগেও হয়েছে, এখন নতুন করে আলোচনায় এসেছে। কবরে জিয়ার লাশ নেই সে কথা বি এন পি জানে। মানুষের সহানুভুতি পেতে বিষয়টি গোপন রেখেছে। বি এন পি নির্বাচনে ভুল সিদ্ধান্তের খেসারত দিয়েছে। এখন রাজনীতিতে ফিরতে চায়। কিন্তু হাতে কোন ইস্যু নেই তাই দালাল নিয়োগ দিয়েছে বহু। প্রতিদিন শোস্যাল মিডিয়াতে প্রচারনা চালাচ্ছে অবিরাম। অস্তিত্ত্ব রক্ষার জন্য হলেও বি এন পি’কে নির্বাচনে যেতে হবে এবার। আওয়ামী লীগকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এম পি মন্ত্রীরা অনেকেই সুসম্পর্ক রাখেনি এলাকায়। নব্য নেতারা সুবিধা নিয়েছে ত্যগী কর্মীদের আড়াল করে। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার।যোগ্য প্রার্থী দিতে ব্যর্থ হলে অঘটন ঘটে যেতেও পারে। যতই হুশিয়ারী দেওয়া হউক এবার বিদ্রোহী প্রার্থী হবে বহু। দেশের মানুষ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় কিন্তু প্রার্থী নির্বাচনে সতর্ক হতে হবে।

কেউ কেউ সরকার বদলের আভাস দিয়েছে কিন্তু তেমন সম্ভাবনা হবে মনে হয়না। যৌক্তিক কোন কারনও নেই। যদি হয় তাহলে আওয়ামী লীগের কারনেই তা হবে।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট,

টরন্টো, কানাডা। 

কুলাউড়া-রাজনগর সংযোগ সেতু ভেঙে জনদুর্ভোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল-রাজনগরের মুন্সিবাজার সংযোগ সড়কের সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। সেতু ভাঙা থাকায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠ ও বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। তবে এ পথদিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তি কাটাতে দ্রুত সেতু সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে কুলাউড়ার বরমচাল থেকে রাজনগরের করিমপুর পর্যন্ত ৮ দশমিক ৮৫ কি:মি: পাকা সড়ক নির্মাণ করা হয়।এর মধ্যে কুলাউড়া অংশে ৫ দশমিক ৮৫ কি:মি: এবং রাজনগর অংশে ৩কি:মি: সড়ক পাকা করা হয়। তবে সড়ক পাকাকরণ প্রকল্পে এ পথের পুরোনো কালভার্ট ও সেতুগুলো নতুন করে নির্মাণের অন্তর্ভুক্ত ছিল না।

স্থানীয়রা জানান, ২০১৯ সালের জুন মাসে কুলাউড়ার বরমচাল থেকে রাজনগরের মুন্সিবাজার সড়কের বড়ছড়াখালের ওপর থাকা জরাজীর্ণ সেতুটি ভেঙে পড়ে যায়। এরপর থেকে ডানকান ব্রাদার্স লিমিটেডের বরমচাল ওকরিমপুর চা-বাগানের ভেতর দিয়ে নির্মিত পাকা সড়কটিও অনেকটা যান-বাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, আরসিসি সেতুটি ভেঙে ধসে পড়েছে খালের ওপর। ভেঙে পড়া সেতুর পাশ দিয়ে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে কাঠের খুঁটি ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। এ বাঁশের সাঁকো দিয়ে পায়ে হেঁটে ও মোটরসাইকেল চলাচল করতে হচ্ছে। ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রউফ আলী, অসিত ভৌমিজ, নারায়ণ দাশ জানান, সড়কটি আগে কাঁচা ছিল। দুই বছর আগেএটি পাকা করা হয়। বরমচাল ও করিমপুর চা-বাগান কর্তৃপক্ষ অনেক বছর আগে বড়ছড়ার ওপর থাকা আরসিসি সেতুটি নির্মাণ করে। বেশ কয়েক বছর ধরে এটি জরাজীর্ণ হয়ে পড়ে। সড়ক নতুন হওয়ার পর এই পথ দিয়ে যান চলাচল বেড়ে যায়। দুই বছর আগে সেতুটি ভেঙে দেবে গেছে। এরপর থেকে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। ফলে চা-বাগানের ও বাজারের পণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হয়।

বরমচাল ইউপি পরিষদের (ইউপি) সদস্য চন্দন কুর্মী বলেন, বরমচালের বড়ছড়ার ওপরসেতু নতুন করে নির্মাণ না করায় জরাজীর্ণ সেতুটি ভেঙে গেছে। সেতু ভেঙে যাওয়ায় নতুন পাকা সড়কটিও তেমনকাজে আসছে না। নতুন সেতুর টেন্ডার হয়েছে শুনেছি। সেতু হলে মানুষের দুর্ভোগ কমবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, সেতুর দরপত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েক মাস আগে। কাজটি পেয়েছে মেসার্স মুহিবুর রহমান নামেরঠিকাদারি প্রতিষ্ঠান। করোনার লকডাউন ও বৃষ্টির জন্য এত দিন কাজ শুরু করা যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যেই সেতুর কাজ শুরু হবে।

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহি সমসপাড়ার নৌকার হাট জমে উঠেছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নদ-নদী ও খাল বিল বন্যায় ডুবে যাওয়ায় ঐতিহ্যবাহী বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে নৌকা বিক্রির ধুম পড়েছে। এলাকার পানি বন্দী গ্রাম গুলোর মানুষের চলাচল এবং অবসর সময়ে বিলে মাছ ধরার জন্য নৌকার কদর অনেক বেড়ে গেছে তাই এলাকার বিভিন্ন হাটে নৌকা বিক্রয়ের ধুম পড়েছে। বিশেষ করে উপজেলার সমসপাড়া সপ্তাহে শুক্রবার-সোমবার এই দু’দিন হাটবারে বিত্রি হচ্ছে শত শত নৌকা।
জানা যায়,গত কয়েক সপ্তাহ ধরে লাগাতর বৃষ্টির হওয়ায় এবং উজান থেকে আসা পানির ঢলে আত্রাই নদী ফুঁসে উঠেছে। সেই সাথে বিভিন্ন স্লুইচগেট দিয়ে বন্যার পানি নদী,খাল, বিলে প্রবেশ করায় এবং রক্তদহ বিলের পানিতে উপজেলার পূর্বাঞ্চলের ও পশ্চিম অঞ্চলের মাঠ গুলো এখন পানিতে থৈ থৈ করছে।কয়েক দিনের প্রবল বৃষ্টির হওয়ায় উপজেলার বিশা, কালিকাপুর, হাটকালুপাড়া, পাঁচুপুর, ভোঁপাড়া ইউনিয়নের অধশতাধিক গ্রামের মানষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার মানুষদের চলাচলের একমাত্র বাহন হিসেবে নৌকার বিকল্প নেই।এ ছাড়া খাল বিল, নদী, নালা, ফসলের মাঠ বন্যার পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের চলছে অবসর সময় পার করার পালা। তাই এ অবসর সময়ে উন্মুক্ত মাঠে মাছ শিকারের জন্য নৌকা ক্রয় করছেন। এজন্য বিভিন্ন হাট বাজারে বেড়েছে নৌকার কদর।এদিকে নৌকা ক্রয়ে একদিকে সুফল পাচ্ছেন এলাকার পানি বন্দী মানুষরা।
অপর দিকে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অনেক নৌকা তৈরির কারিগররা।এলাকার নৌকা তৈরির কারিগররা শুস্ক মৌসুমে কাজের অভাবে মানবেতর জীবন যাপন করেছেন তাদের এই বন্যার সময়ে এখন তারা কর্মে ফিরেছে প্রাণচাঞ্চল্যতা। হাঁসি ফুটেছে এসব নৌকা তৈরির কারিগর পরিবারের।
সমসপাড়া হাটে নৌকা বিক্রয় করতে আসা উপজেলার পারমোহনঘোষ গ্রামের আসাদুজ্জামান, নাজিমুদ্দিন,আব্দুল লতিফসহ অনেকে বলেন, আমরা কৃষক মানুষ।বর্ষায় আমাদের মাঠ ডুবে যাওয়ায় আমরা কর্মহীন হয়ে পড়েছি।বতমানে বিভিন্ন গ্রামে নৌকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা নৌকা বিক্রির পেশায় নিয়োজিত হয়েছি।সপ্তাহে দু,দিন শুক্রবার ও সোমবার সমসপাড়া হাট। বর্ষাকালে জীবিকা নির্বাহের জন্য এ হাটে আমরা নৌকা বিক্রয় করে থাকি। বর্তমানে কাঠ-বাঁশ, লোহারদাম বেশি এবং মিস্ত্রির মজুরীও বেশি হওয়ায় খুব বেশি লাভ না হলেও যা হয় তা দিয়ে সংসারের হাট-বাজার করা চলে। শুধু আত্রাই নয় পার্শ্ববতী রাণীনগর, নাটোরের সিংড়া এবং চলনবিল এলাকার লোকজনও এ হাট থেকে আমাদের নৌকা ক্রয় করেন।
নৌকা ক্রেতা খরসতি গ্রামের শাহিন বলেন, আমরা র্বষা মৌসুমে মাঠে মাছ শিকার ও চলাচলের জন্য নৌকা ক্রয় করে থাকি। এসময় নৌকাই আমাদের একমাত্র বাহন।
সমসপাড়া হাটের ইজারাদা আব্দুল মান্নান মোল্ল্যার প্রতিনিধি মোঃ সোহেল রানা জানান, বিগত বছরের ন্যায় এ বছরও স্বাভাবিক ভাবেই নৌকা প্রতি এক শত থেকে দেড় শত টাকা করে খাজনা আদায় করা হয়।বিগত বছরের তুলনায় খাজনার পরিমান বাড়ানো হয় নাই।এই ঐতিহ্যবাহি নৌকার হাট (সমসপাড়া হাট) সরকারী ডাক বৃদ্ধি পেলেও ক্রেতা বিক্রেতাদের স্বার্থে বিগত বছরের ন্যায় খাজনা আদায় করা হচ্ছে।

সন্ধ্যায় দেশে আসছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

সিএনবিডি ডেস্কঃ আজ বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার দেয়া ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে সন্ধ্যা সোয়া ৭টায় টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাইজারের টিকা আসার শিডিউল কিছুটা পরিবর্তনের কারণে আজ এই টিকা আসছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা বুধবার সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে। টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

যুক্তরাষ্ট্রের উপহারের এ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গত সোমবার সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে টিকা আসার সময় পরিবর্তনের কথা জানানো হয়।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে ১০ লাখ ডোজ আসছে। পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন এ মাসের মধ্যেই দেশে পৌছাবে।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৩ কোটি টাকার হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালিয়ে এক কোটি এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনসহ মো. নাজিম (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। অন্যদিকে, শিবগঞ্জে র‌্যাবের একটি দল উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণিহাটি বাজারে অভিযান চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৮’শ ৪০ গ্রাম হেরোইনসহ মো. সুমন ইসলাম (২৩) নামে এক যুবককে আজ বুধবার দুপুরে আটক করেছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মেলারমোড় এলাকায় অবৈধ মাদকসহ অবস্থান করছেন মো. নাজিম। এ তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় এক কেজি ৩৫ গ্রাম হেরোইন সহ মো. নাজিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

অপরদিকে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজারস্থ জনৈক মোস্তফার মার্কেটের আব্দুল কাদেরের মোবাইলের দোকানের সামনের গলি পথে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলী’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার দুপুর পৌনে ১টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা একটি দায়ের হয়েছে।

বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন মজাদার চিকেন পরোটা

লাইফস্টাইল ডেস্কঃ বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলুন মজাদার চিকেন পরোটা। এটি বানাতে খুব বেশি সময় লাগবে না। আবার মুখরোচক এই খাবারে স্বাদও মুখে লেগে থাকবে। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ : ২টি পেঁয়াজ কুঁচি, ১টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ধনেপাতা, ২৫০ গ্রাম চিকেন (বোনলেস), ১ চা চামচ আদা-রসুন বাটা, স্বাদমত মরিচ গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, এক চিমটে হলুদ গুঁড়ো, স্বাদমত লবণ, ১/৩ কাপ দই, ২ টেবিল চামচ তেল, ১ কাপ ময়দা, ১ কাপ আটা ও পরিমাণমত পানি।

প্রস্তুত প্রণালী : প্রথমে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, লবণ ও দই মিশিয়ে ২৫-৩০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখুন। এখন প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলি ভেজে নিন। রান্না হওয়ার পর চিকেনের টুকরোগুলো কেটে ঠান্ডা করে নিন। এবার তাতে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন।

চিকেন পরোটার পুর তৈরি করুন। পুরটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ১০-১৫ মিনিটের মতো রেখে দিন। এবার ছোট ছোট দুটি লেচি পাকিয়ে নিন। লেচি দুটি বেলে গোল করে দুটি পরোটা বানান। এবার একটির মধ্যে চিকেনের পুরটি দিয়ে অন্যটি উপরে দিয়ে বেলে দিয়ে আঁটতে থাকুন। এতে চিকেন ও পরোটা ভালোভাবে মিশে থাকবে। এখন পরোটাটি ভালো করে ভাজুন। সোনালি হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বাসার সবাইকে।

বাংলাদেশ পুলিশ চালু করলো নিজস্ব নিউজ পোর্টাল

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ পুলিশ নিজস্ব নিউজ পোর্টাল করেছে আজ। দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। নিউজ পোর্টালটির নাম “পুলিশ নিউজ”, যার ওয়েব অ্যাড্রেস www.news.police.gov.bd। এতে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। এ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদরদফতরে এ পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজপোর্টালটি চালু হয়েছে। পরে আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত এ পোর্টালে পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে। এছাড়াও প্রতিদিন বাংলাদেশের অসংখ্য পজিটিভ সংবাদগুলোও তুলে ধরা হবে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

আইজিপি বলেন, পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজপোর্টাল চালু করা হয়েছে।

আইজিপি বলেন, আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র‍্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ প্রতিষ্ঠা করেছি। এ পোর্টালটি এখন পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।

নীলফামারীর ডিমলায় ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামের মিজানুর রহমানের কন্যা লিজামনি (১০), ৪র্থ শ্রেনির ছাত্রী গতকাল ৩১ আগস্ট মঙ্গলবার বিকালে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী সূত্রে বলে জানা গেছে, লিজামনি হঠাৎ বাড়ীর লোকজনের অজান্তে নিজের পরিহিত ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক ডিমলা থানায় খবর দিলে থানা পুলিশ লাশ ঘটনাস্থল হইতে উদ্ধারে করে।

এ ব্যাপারে সংবাদকর্মী ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে লিজামনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলিগ্রাম (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা এলাকার অন্যতম স্বর্ণ চোরাকারবারী মো. মনিরুল ইসলাম (৫০)। তিনি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্কঃ আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন পর্ব। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। সমীকরণের হিসাবে বাংলাদেশের চেয়ে টি-টোয়েন্টি ফরমেটে বেশ এগিয়ে নিউজিল্যান্ড।  ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতের ১০ ম্যাচে সবগুলোতে জয় রয়েছে নিউজিল্যান্ডের। তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলকে আশা জাগাতেই পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, টম লাথাম, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি, স্কট কুগলেজিন ও ডগ ব্রেসওয়েল।