নওগাঁর পৌরসসভার চার নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশাঃ ভোগান্তিতে দুই শত পরিবার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ প্রথম শ্রেণীর নওগাঁ পৌরসভার চার নং ওয়ার্ড লাটা পাড়ার রাস্তা এ যাবৎ পর্যন্ত পাকা করণ করা হয়নি। ফলে বন্যায় আর একটু বৃষ্টিতে এ অঞ্চলের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নওগাঁ পৌরসভাটি উনিশ শত সপ্তাশি সালে প্রথম শ্রেনীর মর্যাদা লাভ করলেও রাস্তা ঘাট দেখে তৃতীয় শ্রেনীর পৌরসভার ভাবার কোন অবকাশ নেই বলে মনে করেন এলাকাবাসী। কেননা শুধু চার নং ওযার্ডটিই নয় এক হতে নয়টি ওয়াড নিয়ে নওগাঁ পৌরসভাটি গঠিত প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের একই সমস্যাবলে জানা যায়।

নওগাঁ পৌরসভাটি উনিশ শত সপ্তাশি সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করলেও রাস্তা ঘাট দেখে তৃতীয় শ্রেণীর তথ্য অনুসন্ধানে জানা গেছে, নওগাঁ পৌরসভার আরজী নওগাঁ লাটা পাড়া মহল্লায় প্রায় দুই শতাধীক পরিবারের বসবাস। এ এলাকার বাসিন্দারা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক শুধু পৌর ট্যাক্স ওভ্যাট দেওয়ার সময়।প্রথম শ্রেণীর পৌরসভারকোন সুযোগ সুবিধা পায়নি
তারা। নওগাঁর লাটাপাড়ায় কোন রাস্তাঘাট এখন পর্যন্ত পাকা হয়নি।নেই কোন ড্রেনেজ ব্যবন্থা।এলাকাবাসীর পক্ষ থেকে বারবার পৌর-মেয়র বরাবর লিখিত দরখাস্ত দিয়েও কোন লাভ হয়নি।দরখাস্ত দিতে গেলে তাদের ভাগ্যে মিলে শুধু প্রতিশ্রুতি।ওই রাস্তা দিয়ে প্রতিদিন পলিটেকনিক কলেজের দুই শতাধীক শিক্ষার্থী সহ সহশ্রাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা। রাস্তাটি দ্রুত পাকা করনের জন্য পৌর মেয়র সহ সরকারের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসীরা।

স্থানীদের সাথে কথা বললে তারা জানান, আমরা নাকি প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক। এটি শুধু কাগজ কলমে বাস্তবে মনে হয় চার নং ওয়াড তৃতীয় শ্রেণীর। এর আগেও বিভিন্ন পত্রিকায় এ এলাকার নিউজ হয়েও কোন কাজ হয়নি বলে জানান।

এলাকার ময়েন উদ্দিনএর ছেলে মোয়াজ্জেম হোসেন জানান, এমন রাস্তা দিয়ে কি ভাবে আমরা হেঁটে চলাচল করবো। একটু বৃষ্টি হলেই এক হাঁটু পানি কাঁদা আর যেখানে সেখানে গতের সৃষ্টি হয়। সমজিদে নামাজ পড়তে গেলে পায়ের জুতা হাতে নিয়ে যেতে হয়। আমরা এ কষ্ট থেকে রেহাই পতে চাই।

একই গ্রামের দু’জন শারীরিক প্রতিবন্ধী জালাল হোসেন ও সাইফুল ইসলাম জানান, আমরা মূলত দু’পায়ে চলাফেরা করতে পারি না। তাই আমাদের দাবী ও এলাকাবাসীরপ্যাণের দাবী ওই রাস্তা যেন দূত সংস্কার হয়।বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার এমন পরিস্থিতি ঘটেছে।,বলে আমরা মনে করি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে পৌর সভার প্রতি দৃষ্টি আকষণ করে বিশেষ অনুরোধ করছি এই রাস্তাটি দূত সংস্কারের জন্য।

এ বিষয়ে চার নং ওয়াড কমিশনার আব্দুল মালেক শেখ খোয়াজ এর সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।এরপর তার মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন উত্তর দেননি।

পৌসভার মেয়র নাজমূল হক সনি বলেন,লাটাপাড়ার রাস্তার ব্যাপারে বহুবার লিখিত দরখাস্ত পেয়েছি।বরাদ্ধের অভাবে এখন পযন্ত রাস্তাটি পাকা করণ করা সম্ভব হয়নি। এখন পৌরসভার বিভিন্ন রাস্তার কাজ চলছে। এবার বরাদ্ধ পেলেই রাস্তার কাজ করা
হবে। আগামীতে রাস্তাটিপাকা করনকরার জন্য আমার পক্ষ থেকে চেষ্টার কোন অভাব থাকবে না।

জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া এর উপ-পরিচালক জনাব মোঃ তোছাদ্দেক হোসেন

নুর মোহাম্মাদ সম্রাট, বগুড়া প্রতিনিধি : গত শনিবার (২১/০৮/২০২১ ইং) তারিখে দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “জিনাত কম্পিউটার ট্রেইিনং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি” পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া এর উপ-পরিচালক জনাব মোঃ তোছাদ্দেক হোসেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কে, এম আব্দুল মতিন, শেরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম ও উপ-পরিচালকের সহকর্মী বৃন্দ। পরিদর্শন শেষে সন্ত্যোষ প্রকাশ করে উপ-পরিচালক মহোদয় বলেন, “ জিনাত কম্পিউটার ট্রেইনিং  আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে।

সহকারী পরিচালক মহোদয় বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলে বেকারত্ব দুরীকরণে “জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাঙ্গুয়েজ একাডেমি ” অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

শেরপুর – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, “ জিনাত কম্পিউটার ট্রেইনিং আ্যান্ড ল্যাংগুয়েজ একাডেমি ” এর পরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম আমাদের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া থেকে “কম্পিউটার বেসিক কোর্স” এ ২০১০ সালে প্রশিক্ষণ নিয়ে উক্ত প্রকল্প চালু করেন এবং ইতিমধ্যেই তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ আত্নকর্মী নির্বাচিত হয়েছেন এবং ২০২১ সালে জাতীয় যুব পুরষ্কারের জন্য আবেদন করেছেন।

উক্ত প্রকল্পের চেয়্যারম্যান আ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মো: জাহাঙ্গীর আলম জানান যে, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ১৫০০ (পনেরো শত) জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি এবং তার মধ্যে হতে প্রায় (সাতশত) ৭০০ জন প্রশিক্ষণার্থী আত্নকর্মী হয়ে উঠেছেন এবং অনেক প্রশিক্ষণার্থী দেশ ও বিদেশে বিভিন্ন কর্মে নিয়োজিত হয়েছেন।

রায়পু‌রে এন‌জিওর ঋ‌ণের কি‌স্তির টাকা প‌রি‌শোধ কর‌তে না পে‌রে যুব‌কের আত্মহত্যা

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে গলায় ফাঁস দি‌য়ে সিরাজ (কু‌ট্টি মনা) না‌মে এক যুবক আত্মহত্যা ক‌রে‌ছে। ঘটনা‌টি ঘ‌টেছে শ‌নিবার (২১ আগস্ট) আনুমা‌নিক বি‌কেল ৫ টা। নিহত সিরাজ ৪ নং সোনাপুর ১ নং ওয়ার্ড হায়দর আলী ব্যপারী বা‌ড়ির স‌ফিক উল্লার ছে‌লে। ‌
নিহত সিরা‌জের মা জানান তার ছে‌লে একা‌ধিক এন‌জিও থে‌কে ঋণ নেয় প্র‌তি সপ্তায় এসকল ঋ‌ণের কি‌স্তি প‌রি‌শোধ কর‌তে হয়। তার ছে‌লে আ‌গে রায়পুর সরকা‌রি হাসপাতা‌লের পা‌শে হো‌টেল চালা‌তেন, তার পর কয়‌দিন রিক্সা চা‌লি‌য়ে‌ছে, মা‌ঝে মা‌ঝে মাছ বি‌ক্রি কর‌তো। সম্প্র‌তি ক‌রোনায় লকডাউ‌নে বেকার হ‌য়ে প‌ড়ে সিরাজ এ‌তে সংসার চালা‌তেই হিম‌শিম খে‌তো এরই ম‌ধ্যে লকডাউন শি‌থিল হওয়ার পর এন‌জিও থে‌কে গৃ‌হিত ঋ‌ণের সবগু‌লো ‌কি‌স্তির লোক বা‌ড়ি এসে কি‌স্তি প‌রি‌শো‌ধের জন্য চাপ দেয়।
জানা যায়, শ‌নিবার সকা‌লেও ঋ‌ণের কি‌স্তির লো‌কের সা‌থে বাক‌বিতন্ডা হয়। নিহত সিরা‌জের মা‌য়ের অ‌ভি‌যোগ তার ছে‌লে কি‌স্তির টাকা প‌রি‌শোধ কর‌তে না পে‌রে হতাশ হ‌য়ে আত্মহত্যা ক‌রে।
পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, বি‌কেল ৫টার সময় সিরা‌জের স্ত্রী এবং তার ছে‌লে সিরাজ‌কে তার নিজ ঘ‌রের আড়ার স‌ঙ্গে ঝুল‌তে দে‌খে দ্রুত না‌মি‌য়ে রায়পুর স্বাস্থ কম‌প্লেক্সে নি‌য়ে যায় সেখা‌নে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ক‌রে মৃত ঘোষণা ক‌রেন। নিহত সিরা‌জের ২ ছে‌লে এবং এক মে‌য়ে র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস) নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২০২১-২২ খ্রিস্টাব্দের জন্য গঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালেদ মাহমুদ সাইফুল্লাহ্-কে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম সেজান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (২১ আগস্ট) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ খ্রিস্টাব্দের সভাপতি সব্যসাচী নিলয় এবং সাধারণ সম্পাদক ঐশী দাস স্বাক্ষরিত পত্রে এই পরিষদ আগামী এক বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়। এই নির্বাহী পরিষদের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ অম্লান।
নতুন সভাপতি খালেদ মাহমুদ সাইফুল্লাহ্ এবং সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম সেজান।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শাহ রিয়াজ হাসান নাবিল এবং সঙ্কর্ষণ তালুকদার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক অদিতি দাস বর্ণা এবং আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক (সাধারণ) আতিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) অর্নব পাল, সাংগঠনিক সম্পাদক (সভা) সামিরা আক্তার প্রমি, সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) মাহফুজা ইসলাম চাঁপা, প্রচার সম্পাদক আশহার ইনতেযাম তাহবির, সহ প্রচার সম্পাদক মোস্তফা নুরুজ্জালাল হীরা, দপ্তর সম্পাদক সাইফুর রহমান মিলন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈমুস সাকিব, সেমিনার বিষয়ক সম্পাদক অভিষেক দাস অনিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ তালুকদার, সমাজসেবা ঋতুরূপা তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্জন রায়, শিল্প বিষয়ক সম্পাদক নন্দিনী কর্মকার প্রাচী, উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল হাসান জিহাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শুভেন্দু দাস আবির, পরিবেশ বিষয়ক সম্পাদক জহুরা আক্তার মিম ।
উক্ত নির্বাহী পরিষদে বিভিন্ন বিষয়ে ২০ জন উপ-সম্পাদক এবং আরো ৩৪ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও এই বার্ষিক সাধারণ সভায় সকল প্রতিষ্ঠাতা সদস্যের স্বাক্ষরসহ সংগঠনের গঠনতন্ত্র গৃহিত এবং অনুমোদিত হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অসাবধানতা বশতো বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়।

নিহত মনোয়ার কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউপি বাল্লারপার গ্রামের মুসলিম মিয়ার পুত্র। সে লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং কাজ করছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউপি লঙ্গুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে ওয়েল্ডিং মিস্ত্রি মনোয়ার হোসেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়দ্বীপ পাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) সাকিব মোল্লা বলেন, একটি ঘরের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

কোরআনে বর্ণিত ত্বীন ফল শোভা পাচ্ছে মুরাদনগরের বাখরাবাদ গ্যাস ফিল্ডে

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ পবিত্র কোরআনে বর্ণিত মরুভূমির মিষ্টি ফল ত্বীন কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ডে শোভা পাচ্ছে। রসে ভরপুর, মিষ্টি ও সুস্বাদু এই ফল বাংলাদেশের মাটি ও নাতিশীতোষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপখাইয়ে নিয়েছে। এ দেশের তাপমাত্রায়ও ত্বীন মানিয়ে নিয়েছে নিজেকে। বিভিন্ন রঙের এই ফলের ফলনও ভালো।

মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ডের উপ মহাব্যাবস্হাপক জিয়াউল কবির মুন নামে এক ইন্জিনিয়ার তার কর্মস্হল বাখরাবাদ গ্যাস ফিল্ডের বাউন্ডারির ভিতরে প্রায় তিনটি স্পষ্টে গড়ে তুলেছেন দেশি-বিদেশি মিশ্র ফলের বাগান। তার বাগানের শোভাবর্ধন করছে ত্বীন ফল।

ত্বীন ফলের চারা আনার সময় এটির ফলন হবে কিনা সেটি নিয়ে সংশয়ে ছিলেন জিয়াউল কবির মুন। পরে ত্বীনগাছে ফল ধরতে দেখে কিছুটা অবাক হন। এখন তার মুখে স্বস্তির হাসি।

জিয়াউল কবির মুন জানান, কোনো রাসায়নিক সার ছাড়াই, মাটিতে জৈব ও কমপোজড সার মিশিয়ে লাগিয়েছেন কয়েক প্রজাতির ত্বীনগাছ। সবুজ লকলকে প্রসারিত শ্যামল পাতার গাছগুলো লম্বায় ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। বর্ষা ও শীতে ফল কম হলেও বছরের অন্যান্য সময়ে প্রতিটি পাতার গোড়ায় জন্মে একটি করে ফল।

আগা থেকে গোড়া পর্যন্ত ডুমুর আকৃতির এই ফল সবার দৃষ্টি কেড়েছে।এক বছরের ব্যবধানে ত্বীন ফল পাকতে শুরু করে। পাকলে লাল, খয়েরি, গোলাপি ও হলুদাভ রঙ ধারণ করে আশ্চর্য এ ফল। ফলের আকারও বড় হয়। পুরোপুরি পাকলে রসে ঠাসা ও মিষ্টি হয়ে ওঠে।

কথা হয় সৌখিন ত্বীনচাষি বাখরাবাদ গ্যাস ফিল্ডের উপ মহাব্যাবস্হাপক জিয়াউল কবির মুনের সঙ্গে। তিনি জানান, পবিত্র কোরআন শরিফে ত্বীন ও জয়তুন ফলের কথা উল্লেখ আছে। বিষয়টি জেনে ত্বীন ফল চাষে আগ্রহী হয়ে উঠি। ত্বীন চাষাবাদে সফল জিয়াউল কবির মুন জানান, বাংলাদেশে এই ফলের চারা অনেকটাই সহজলভ্য। স্বাভাবিক পরিচর্যার মাধ্যমে ত্বীন বড় হয়ে ওঠে। বেশি পানি ব্যবহার করতে হয় না। ত্বীন ফল বাংলাদেশে ড্রাই ফুড হিসাবে আমদানি করা হয়ে থাকে। বাণিজ্যিকভাবে এর উৎপাদন বাড়ানো গেলে দেশের পুষ্টি চাহিদা পূরণে তা সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রেস্ট ক্যান্সার রোধে এই ফল খুবই উপকারী। এ ছাড়া নানা রোগ নিরাময়ে বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বীন। এতে আছে প্রচুর পটাসিয়াম ও ক্যালসিয়াম। পুষ্টি চাহিদা পূরণেও ত্বীন গুরুত্বপূর্ণ।

নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার আশরাফ আলীর রাষ্ট্রীয় মর্যাাদায় দাফন সম্পন্ন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী গত রাতে অসুস্থ জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত ২০ আগস্ট বাদ জুম্মা নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবিরুল ইসলাম, এখলাছুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী তালুকদার জানান বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ৭নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।মৃত্যু কালে স্ত্রী ৩ ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে জগন্নাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

নেত্রকোণার আটপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া  উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানটি আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস  রানা আঞ্জুর সঞ্চালনায় ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ছাড়াও ২১ আগস্ট প্রথম প্রহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয় ৷

তিতাসে অট্রো চালক সুমনের চিকিৎসার জন্য পাশে দাড়ালেন তিতাস থানার ওসি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন কালাই গোবিন্দপুরের দিনমজুর মোঃ হানিফ মিয়ার ছেলে অট্রো রিক্সা চালক মোঃ সুমন গত ১৮ই জুলাই বাতাকান্দি টু মাছিমপুর রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাহীনতায় মৃত্যুর সাথে পান্জা লড়ছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অসুস্থ্য সুমনের চিকিৎসার সহায়তা চেয়ে প্রচারিত হলে কুমিল্লা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর দৃষ্টি গোচর হওয়া তাৎক্ষণিক ভাবে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস কে সুমনের পাশে দাড়ানোর নির্দেশ দেন।

কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস নগদ ২০ হাজার টাকা অনুদান নিয়ে ১৯ শে আগষ্ট বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় অসহায় সুমনের বাড়িতে উপস্থিত হন। নগদ ২০ হাজার টাকা পেয়ে অসহায় সুমনের চোখ মুখে আনন্দের অশ্রু এ যেন অপ্রত্যাশিত চাওয়া মহান আল্লাহ পুরুন করেছে।

টাকা পেয়ে সুমনের মা আছমা বেগম অশ্রুসিক্ত কন্ঠে বলেন আপনাদের সাহযের কারনে হয়তো আমার ছেলে সুস্থ হবে, আমি আপনাদের জন্য দোয়া করি। এ সময় উপস্থিত ছিলেন তিতাস থানার এস আই মোঃ বিল্লাল হোসেন, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম সারওয়ার মাসুম।

রাজীবপুর-দেওয়ানগঞ্জ সড়ক যেন মরণ ফাঁদ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর- দেওয়ানগঞ্জ গুরুত্বপূর্ণ সড়কটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দের ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গুরুত্বপূর্ণ সড়কটিতে অসংখ্য খানা খন্দের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

২০২০ সালে এলজিইডি সড়কটি মেরামত করলেও অল্প দিনেই সড়কের পিচের ঢালাই উঠে খানা খন্দের সৃষ্টি হয়। সড়কটি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ, হাতীভাঙ্গা, পাররামপুর, চর আমওয়া, ডাংধরা ইউনিয়ন হয়ে উত্তর বঙ্গ কুড়িগ্রাম রাজীবপুর রৌমারীর সাথে সংযুক্ত। প্রতিদিন ওই সড়কে শত শত যানবাহন জামালপুর ও ঢাকায় যাতায়াত করে থাকে।

ট্রাক ড্রাইভার মিষ্টার আলী জানান, খুটার চর মোড় হতে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কদমতলা পর্যন্ত প্রায় শতাধিক জায়গায় বড় বড় গর্ত রয়েছে। এসব গর্ত দিয়ে গাড়ি চালানো অনেক কঠিন, অনেক সময় গাড়ি উল্টে যায়। ইজি বাইক চালক মাজেদ বলেন, রাস্তায় বড় বড় গর্ত থাকায় গাড়ি চালানো যায় না, যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি চালাতে হয়।

সরেজমিনে দেখা গেছে, খুটার চর মোড় থেকে সানন্দ বাড়ী ও কদম তলা বাজার পর্যন্ত সড়কটিতে অসংখ্য খানাখন্দের কারনে ভারী যানবাহন চালাতে হিমশিম খেতে হচ্ছে গাড়ী চালকদের।

এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈদ হোসেন জানান, সডকটির দু’ পাশে ড্রেনেজ ব্যবস্হা না থাকায় বৃষ্টির পানি জমে থাকার ফলে খানা খন্দের সৃষ্টি।