হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার ২০ আগস্ট বাল্য বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।
আমরা বিশ্বব্যাপি বাংলা ও বাঙ্গালীর কথা বলি
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার ২০ আগস্ট বাল্য বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ অনুষ্ঠিত হয়।
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় কত মানুষ ভ্যাকসিন (টিকা) নেওয়ার বাকি আছেন জানতে চান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ পরিস্থিতি কমিটির সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজারে মোট কত ভ্যাকসিনের প্রয়োজন আছে, কতজন পেয়েছেন, কতজন এখনও বাকি আছেন। আঠারো বছরের উর্ধ্বে কতজন বাকি আছেন সে হিসাব তৈরি করতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের সকল মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। কোনো মানুষ টিকা থেকে বাদ যাবে না। সকল নাগরিককেই টিকা দেওয়া হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে সরকার এতটাই সিরিয়াস যে পারলে আগামীকালই সব মানুষকে টিকা দিতে চায় সরকার। সেজন্য বিশ্বের সম্ভাব্য সকল জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। টাকা কোনো সমস্যা, যত টাকাই লাগের দেশের মানুষের জন্য টিকা কেনা হবে।
তিনি বলেন, আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। তবে সেজন্য সরকার বসে নাই। দ্রুত টিকা দেওয়ার জন্য বিদেশ থেকে টিকা কেনার চেষ্টা চলছে।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের বর্ণনা দিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি আমি যুক্তরাজ্য ঘুরে এসেছি। কারো মুখে মাস্ক নেই। আমি ভীত ছিলাম, করোনা সংক্রমণ হয়ে যায় কিনা।
তিনি বলেন, তাদের উন্নত দেশ, তারা কোন অবস্থায় আছে। আর আমাদের সরকার জনগণের জন্য কি কাজ করে যাচ্ছে। তা দেখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেজন্য আমরা সচেষ্ট আছি।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান, বিএমএ মৌলভীবাজারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশুদ আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রবাসীদের উদ্যোগে দেওয়া প্রায় ২০ লাখ টাকা মূল্যের জরুরি চিকিৎসা সামগ্রী; ১০০ টি অক্সিজেন সিলিন্ডার, ২টি হাই ফ্লো নোজেল, ক্যানুলা হস্তান্তর করা হয়।
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের প্রচারের বিষয়ে সংবাদ সম্মেলন করছে নওগাঁ জেলার আত্রাই থানা পুলিশ। শুক্রবার (২০ আগষ্ট) বেলা সাড়ে এগারো টার সময় আত্রাই থানা হল রুমে আয়োজিত ভার্চূয়াল সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোজাম্মেল হক কাজী, উপ-পরিদর্শক দুরুল হুদা,উপ-পরিদর্শক হায়দার আলী, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদসহ স্থানীয় গণমাধ্যম কমীরা।
সংবাদ সম্মেলনে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে জনগনের কাঙ্খিত জন বান্ধব পুলিশ বাহিনী গঠনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
তিনি আরো বলেন,পুলিশের মহাপরিদশক ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়ম ও পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নিবাচন করা হবে। নিয়োগের সময় চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সেটি সার্বক্ষনিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।
অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট ) বিকেল ৪ টার সময় গোবিন্দগঞ্জ- দিনাজপুর মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় পথচারীরা গুরুতর আহত মোফাজ্জল হোসেন কে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।
থানা পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানান, নিহত মোফাজ্জল হোসেন রাস্তা পারপারের সময় দিনাজপুর থেকে ছুটে আসা একটি ট্রাক (বগুরা ট-১১-২৩০৪) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানেই চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোফাজ্জল হোসেন (৭০) ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার তদন্ত ওসি তাওহেদুল ইসলাম তৌহিদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিএনবিডি ডেস্কঃ সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমার ক্ষেত্রে ২১ মাস ছাড় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আা বৃহস্পতিবার (১৯ আগস্ট) সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ‘যে সব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনস্থ অধিদফতর/পরিদিফতর/দফতর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্বশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর (২০২১) পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দিল সরকার।
এ সিদ্ধান্তের ফলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন।
একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের দু’টি হাট ইজারা না হওয়ায় খাস(খাজনা) আদায় করা হচ্ছে। উপজেলা প্রশাসনের যোগসাজসে উপজেলার কৃষকদের নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হলেও আদায়কৃত খাজনার টাকা সরকারী কোষাগারে নামমাত্র টাকা জমা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ফলে খাজনা আদায়ে যেমন নয় ছয় হচ্ছে, তেমনি ইউনিয়নের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা ও ভান্ডারপুর হাট চৌদ্দ শত আটাশ সনেরইজারা না হওয়ায় খাস (খাজনা) আদায় করা হচ্ছে। এ দেই হাটে সপ্তাহে দুইদিন করে সবজি, মাছ, সাইকেল ও বিভিন্ন আসবাবপত্র সহ একদিন গরু-ছাগলের কেনা-বেচা হয়। সবজি এলাকা হিসেবে খ্যাত এ উপজেলা দু’টি হাটে সপ্তাহে বারো হতে চৌদ্দ হাজার মন বিভিন্ন সবজি বেঁচা-কেনা হয়। যা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
চাষীদের অভিযোগ, পটল চল্লিশ কেজি মনের পরিবর্তে কৃষকদের নিকট হতে জোর করে,পটল প্রতি মনে বিশটাকা, মরিচ প্রতিকেজি এক টাকা,লাউও কুমড়া পঞ্চাশ পয়সা হিসেবে আদায় করা হচ্ছে। এ ছাড়া প্রতি গরুর খাজনা পাঁচ শত টাকা ও ছাহলেও দুই শত পঞ্চাশ টাকা আদায় করা হচ্ছে। যা সরকার নিধারিত মূল্য হতে অনেক বেশি। এছাড়া আদায়কৃত খাজনা নয় ছয় করে কোষাগারে নামমাত্র টাকা জমা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে ঐ এলাকার হাট উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।
এদিকে উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত খাস আদায়কারী ভগিরত কুমার মন্ডল অতিরিক্ত খাস আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।উপজেলা নিবাহী অফিসার বলেন,হাটটি নেওয়া হাটের ইজারাদার যে ভাবে পূর্ব বছর গুলো যে ভাবে হাট পরিচালনা করতো এখন সে ভাবেচালানো হচ্ছে বলে জানান।
বদলগাছী উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, জানান সরকারী ভাবে হাটটি ইজারা না ইউনিয়ন সহ হাটের কোন উন্নয়ন মূলক কাজ করা সম্ভব হচ্ছে না বলে মনে করেনস্থানীয় ইউনিয়ন হাট কমিটির সভাপতি ও কোলা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম স্বপন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন জানান, এ দুটি হাট ইজারা বিজ্ঞ দেওয়া হলেও কোন টেন্ডার না পাওয়ায় খাস আদায় করা হচ্ছে।আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাট থেকে যে পরিমান খাজনা আদায় করা হয় তা সরকারী কোষাগারে জমা হয়। তবে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি জানা নাই বলে জানানউপজেলা খোদ এ অফিসার। কৃষকদের স্বার্থে হাট দুইটি হতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এলাকার উন্নয়নে খাস আদায়ের টাকা সঠিক ভাবে সরকারী কোষাগারে
জমার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্ধোতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সচেতন এলাকাবাসী।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে আনুমানিক ৬৫ বছরের এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার দুপুরে উপজেলা সদরের কাচারি মাঠ মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার কাচারি মাঠ সংলগ্ন মসজিদের বারান্দায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেন
মসজিদের মোয়াজ্জিন। তার কাছে গিয়ে তিনি দেখতে পান শুয়ে থাকা অবস্থায় বৃদ্ধের মূখ থেকে রক্ত ও লালা পড়ছে। পরে স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, লাশ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় পাওয়া না গেলে আইনগত প্রক্রিয়ায় ময়না তদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হবে।