বগুড়ার শেরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধি : জিনাত কম্পিউটার ট্রেইনিং ইন্সটিটিউট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ একাডেমীর উদ্যোগে বগুড়ার শেরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
২৮ জুলাই ২০২১, বুধবার, সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে ফলজ ও বনজ গাছের চারা রোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন একাডেমীর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো: জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী, শিহাব আকন্দ, আনোয়ারুল আকন্দ,নূর মোহাম্মদ সম্রাট, রেদওয়ান খান প্রমূখ।
আজ ২৭ জুলাই বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন
সিএনবিডি ডেস্কঃ আজ ২৭ জুলাই (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন আজকের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান কারিগর সজীব ওয়াজেদ জয়। দেশ স্বাধীন হওয়ার পর ‘জয়’ নাম রাখেন তাঁর নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময় বাবা-মার সঙ্গে জার্মানিতে অবস্থান করেন জয়। পরে মা শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে চলে আসেন ভারত। তার ছেলেবেলা ও প্রারম্ভিক পড়াশোনা সেখানেই। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্স বিভাগে স্নাতক ডিগ্রি পান। স্নাতকোত্তর করেন দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিষয়ে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন সজীব ওয়াজেদ জয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানটি যুক্ত হয়, তাঁর নেপথ্যে ছিলেন বঙ্গবন্ধুর এই দৌহিত্র।
দেশের আইসিটি খাত সংশ্লিষ্টদের মতে, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা-এই দু’য়ের মিশেলেই দেশের আইসিটি খাতের এমন তড়িৎ উন্নতিতে সফল নেতৃত্ব দিতে পেরেছেন সজীব ওয়াজেদ জয়।
করোনা পরিস্থিতির কারণে জয়ের জন্মদিন সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে। এদিন বেলা ১১টায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এ উপলক্ষে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। এর বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি: পথিকৃৎ মুজিব হতে সজীব’।
এ ছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ কর্তৃক আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। বিকেল ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে কৃষক লীগ।
এছাড়া সারা দেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া-প্রার্থনা ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে।
কক্সবাজারে পাহাড় ধসে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৬ রোহিঙ্গা এবং দেয়াল চাপায় স্থানীয় এক নারীসহ ৮ জন মারা গেছে। আহত হয়েছে আরো ৫ জন।এ ছাড়া পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক বাড়ি ঘর নষ্ট হয়েছে। অপর দিকে টেকনাফে বাড়ি ঘর চাপা পড়ে স্থানীয় এক বাসিন্দা মারা গেছেন।
টিকা নিতে এসেও ভঙ্গ হচ্ছে স্বাস্থ্যবিধি
মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ করোনার টিকা নিতে আসা মানুষের ভিড়ে ভঙ্গ হচ্ছে স্বাস্থ্যবিধি।মুরাদনগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এ এমন চিত্রই দেখা গেছে। উপজেলায় দিন দিন করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের করোনা টিকাদান বুথের সামনে দেখা যায় বিশাল লাইন। সেখানে শত-শত মানুষ জড়ো হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। মানুষকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সকালে টিকা কার্যক্রম শুরু করার আগেই জড়ো হতে থাকেন মানুষ। সকালে টিকা দেওয়া শুরু হয়। বেলা বাড়ার সঙ্গেই ধারণ ক্ষমতার অধিক মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়।
এদিকে মানুষের চাপ বাড়ায় টিকা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মানা সম্ভব হয়ে উঠছে না সামাজিক দূরত্ব। সচেতন মহল করোনা সংক্রমণের ঝুঁকির আশঙ্কা করছেন।
নবীগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
মোঃ আমিন আহমেদ, সিলেটঃ হবিগঞ্জের নবীগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।সোমবার বিকেলে উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম গৌরাঙ্গ দাস (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বিরীন্দ্র দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের উমান প্রবাসী গৌরাঙ্গ দাসের সাথে জমির রমজমার টাকা নিয়ে ছোট ভাই গোপেন্দ দাসের সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের গলা টিপে ধরে শ্বাসরোধ করে দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন গৌরাঙ্গ দাসকে উদ্ধার করে ইনাতগঞ্জ পল্লি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে (গৌরাঙ্গ দাস) মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে করোনা প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “করোনাকে না করি ভয়,ভ্যাক্সিননিয়ে করি করোনাকে জয়” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে করোনার ভ্যাক্সিন গ্রহনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বোধ জাগ্রত করা ও ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও রোভার,স্কাউটস ও স্বেচ্ছা সেবক কর্মীর সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় করোনা প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এই কমসূচি অব্যহত চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য বিনামূল্যে করোনার ভ্যাক্সিন প্রদান করেছেন। সাধারণ মানুষের মধ্যে একটি ভয় ছিল যে,এই ব্যাক্সিন গ্রহনে নানা বিধ সমস্যা হতে পারে।এই জন্য আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্পিং এর আয়োজন করা হয়। যেন মানুষ সচেতন হয় এবং করোনার ভ্যাক্সিন নিতে উৎসাহিত হয়। প্রথম দিকে ভয় ভিতি থাকলেও পরবর্তিতে মানুষ ভ্যাক্সিন নিতে উৎসাহিত হয় এবং আমাদের নওগাঁ জেলার আত্রাই উপজেলার মানুষ আগ্রহের সাথে নির্ভয়ে ভ্যাক্সির নিচ্ছে। মহান সৃষ্টি কর্তার বিশেষ রহমতে যারা নিচ্ছেন তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি। উল্লেখ্য উপজেলা প্রশাসন সাধারণ মানুষের কল্যানে তাদের সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন।সমাজের অসহায় ও হত দরিদ্র, ভ্যান চালক, নিন্ম আয়ের মানুষের মাঝে করোনা প্রতিরোধে ফ্রি ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্পের ব্যবস্থা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা ইউ এন ও অফিসের প্রশাসনিক কমকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আত্রাই উপজেলা স্কাউসের সাধারণ সম্পাদক মোঃ ছালেক উদ্দিন, রোভার লিডার ট্রেইনার তারেক মোহম্মাদ মাহবুবুলআলম সহআত্রাই উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
কুখ্যাত ডাকাত ও অস্ত্র মামলাসহ পলাতক মোস্তাক আটক
মুরাদনগরে মানবেতর জীবন যাপন করছেন ১১৫ বছরের দুধনেহের
মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের হতদরিদ্র অসুস্থ ১১৫ বছরের দুধনেহের। দীর্ঘদিন থেকে অভাবী সংসারে অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছেন। এলাকার লোকজন থেকে জানা যায় এখন তার বয়স প্রায় ১১৫ বছর কিন্তু তার জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ দেওয়া আছে ১৯২০ যার হিসাব অনুযায়ী তার বয়স ১০১ বছর। বর্তমানে তার দেখা দিয়েছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। আজ থেকে ৫০ বছর আগে তার স্বামী মারা যান।তার স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনের সংগ্রাম শুরু। তিনি মানুষের বাড়ীতে কাজ করে সংসার এবং ছেলে মেয়েদের লালন পালন করেছিলেন।ভাগ্যের নির্মম পরিহাস তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পরেছিলেন।এরপর থেকেই পরিবারে অস্বচ্ছলতা দেখা দেয়। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় তার রোগের চিকিৎসা করানো দায় হয়ে দাড়িয়েছে।
সম্প্রতি সরেজিমনে দুধনেহের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঝরাঝীর্ণ একটি ঘরের মধ্যে শুয়ে আছেন। যে ঘরের মধ্যে অল্প বৃষ্টি হলেই পানি পড়ে, নেই কোন টিউবওয়েল এবং নেই কোন টয়লেট।তিনির ছেলে এবং ছেলের বউ এর কাছে গণমাধ্যম কর্মী পরিচয় দিলে কান্না জড়িত কষ্টের এসব কথা ব্যক্ত করেন। কোন রকমে পরের বাড়ীতে কাজকর্ম করে পরিবারের সংসার চালাই। নিজেদের চাষযোগ্য কোন জমি নেই। তার উপর মার চিকিৎসা করা। আমি আর চালাতে পারছি না।দুধনেহের বয়স্ক ভাতা প্রতি তিন মাস পর যে টাকা পান তা দিয়ে দুধনেহেরের এক মাসেরও চিকিৎসার টাকাও হয়না। এ কারণে নিদারুণ কষ্টে চলে অভাবের সংসার। অসুস্থ মা দুধনেহেরের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। তাই ছেলে হালিম দেশ-বিদেশে বিত্তবানদের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
কোন হৃদয়বান ব্যক্তি তাকে সহযোগীতা করতে চাইলে ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামে তার ছেলে হালিমের সাথে যোগাযোগ করতে পারেন।