চামড়াঃ
চামড়া বাংলাদেশের অন্যতম রপ্তানী সম্পদ। আগে শুধু ব্লু চামড়া রপ্তানী হত। এখন ফিনিশড চামড়াও রপ্তানী হয় বিদেশে। দেশে এখন চামড়া শিল্পও গড়ে উঠেছে। চামড়ার তৈরি পন্য বিদেশে রপ্তানী হচ্ছে প্রচুর। এই চামড়ার সরবরহ পুরন করে কোরবানীর পশু। একসঙ্গে এত চামড়া সংগ্রহন সারা বছরেও সম্ভব নয়। টেনারীজ গুলি কোরবানীর ঈদে চামড়া ক্রয়ের জন্য ব্যংক থেকে আর্থিক সুবিধা পায়। ক্ষুদ্র ব্যবিসায়ীরা অলীগলী ঘুরে চামড়া সংগ্রহ করে বিক্রি করে টেনারী মালীকদের কাছে। কয়েক বছর ধরেই টেনারীর মালীকরা চামড়ার মুল্য নির্ধারন করে দিয়েছে। স্বল্প মূল্যে চামড়া ক্রয় করে মওজুত করে রাখে। বিগত দুই বছর ধরে সিন্ডিকেট করে চামড়া কেনাও বন্ধ করে দিয়েছে। কিনলেও স্বল্প মূল্য দিয়ে ঠকিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুতে দিয়েছে। পুজি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু ব্যবসায়ীরা। সিন্ডিকেটের কারনে এবার ঈদেও চামড়ার মূল্য পায়নি ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দেশের এই রপ্তানী শিল্পটি রক্ষায় সরকারের কোন নীতিমালা নেই। নিয়ন্ত্রনহীন শিল্পটি ব্যক্তির নিয়ন্ত্রনে চলে গেছে। টেনারীজ গুলি নিজেরাই চামড়া ক্রয়ের নীতি প্রনয়ন করে বাজার নিয়ন্ত্রন করছে অধিক মুনাফার জন্য। ফলে বহু চামড়া বিনষ্ট হওয়া ছাড়াও রাজস্ব হারিয়েছে সরকার। শিল্প মালীকরা ব্যংক লোনের সুবিধা পেলেও ঠকেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। জাতীয় সম্পদ সংরক্ষন করা সরকারের দায়িত্ব। জাতীয় সম্পদ মাটিতে পুতে দেওয়া অপরাধ। এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। নাহয় মজুতদার আর অসৎ ব্যবসায়ীদের হাতে চলে যাবে শিল্পটি। জাতীয় রাজস্ব ব্যহত হবে ব্যপকভাবে। সংশ্লিষ্ঠ মন্ত্রনালয় বিষয়টি গুরত্ব সহকারে বিবেচনা করবেন আশাকিরি।
আজিজুর রহমান প্রিন্স,
কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।
নওগাঁয় পৌর মার্কেট থেকে বিপুল পরিমান বাংলা মদ উদ্ধার, আটক ৩
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ক্ষুদ্র চাল বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে পৌর মার্কেটে ব্যক্তিগত ভাবে ব্যবহৃত একটি অফিস কক্ষ থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করেছে র্যাব। সেই সাথে ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক তৌকির আহম্মেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঐ দু’টি কক্ষে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে অফিসের দু’টি কক্ষ থেকে কার্টুনে ভর্ত্তি অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। কার্টুন ছাড়াও সেখানে থাকা ফ্রিজের মধ্যেও মদের বোতল পাওয়া যায়। ঘটনার সময় সেখানে অবস্থানরত ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো শহরের বনানীপাড়ার ফিরোজ হোসেন (২৮), দূর্গাপুরের সুধীর চন্দ্র বিশ্বাস (৩৫) এবং খাস নওগাঁ মহল্লার জয়নাল আবেদীন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে র্যাব জানিয়েছে ব্যক্তিগত অফিসের নামে ব্যবহৃত এসব কক্ষে সারারাত ধরে জুয়ার আসর বসতো। এই আসরে নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী নাটোর, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলা থেকে জুয়াড়ীরা এসে অংশগ্রহণ করতো। সেই সাথে চলতো মদের আসর। স্থানীয়ভাবে ঐ কক্ষগুলো নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টু এবং বর্তমান কাউন্সিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনুর বলে জানা যায়।
এ ব্যপারে বর্তমান কাউন্সিলর শেখ আনোয়ারুল ইসলাম মজনু বলেছেন, ঘরগুলো তাদের আগে ছিল। কিন্তু বিগত ৭ দিন আগে সেগুলো অন্যত্র বিক্রি করেছেন। তবে কার নিকট বিক্রি করেছেন তা জানা সম্ভব হয় নি।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় ধৃত আসামীদের নামে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ভারতের কারাগারে বন্দি ৭ বাংলাদেশী, মুক্তি পেতে সরকারের হস্তক্ষেপ কামনা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়া গ্রামের সাত বাংলাদেশীর মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাদের স্বজনরা। ইটভাটায় কাজ শেষে সীমান্তের কাটাতার পেরিয়ে বাংলাদেশে আসার সময় ভারতীয় বিএসএফের হাতে আটক হন তারা । ভারতীয় বিএসএফ ওই সাত বাংলাদেশীকে কারাগারে প্রেরণ করে। পরে গত ৬ জুলাই পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে আবেদন করে তাদের মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
জানা গেছে, ভারতের হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলার নাহারলাখি গ্রামের ইট ভাটায় স্বপরিবারে র্দীঘদিন ধরে কাজ করতেন ওই সাত বাংলাদেশী। এক পর্যায়ে দেশে ফেরত আসার জন্য কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী খারুবাজ এলাকার দালাল আমিনুল মন্ডলের বাড়ীতে আসেন তারা। সেখান থেকে গত ৪ জুলাই ভোরে সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় ১২৯ ব্যাটালিয়নের অধীন সাহেবগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদেরকে থানায় সোপর্দ করলে সাহেবগঞ্জ থানা পুলিশ একই পরিবারের ওই সাত বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুরুষদের দিনহাটা এবং নারী ও শিশুদের কোচবিহার কারাগারে প্রেরণ করে।
ভারতের কারাগারে থাকা বাংলাদেশীরা হলেন- সোনা মিয়া (৫০) তার স্ত্রী শেফালী (৪৫) ছেলে হাবিবার (১৮) অপর ছেলে নুরনবী মিয়া (২৩) নুরনবীর স্ত্রী শালিমা বেগম (১৮) নুরনবীর ছেলে সাকিবুল ইসলাম (৭) মেয়ে নুরনাহার (৫)।
তাদের স্বজন উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়া গ্রামের আশরাফুল আলম জানান, আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সু-সৃষ্টি কামনা করে আবেদন করা হয়েছে।
ছিটমহল আন্দোলনের সাবেক নেতা গোলাম মোস্তফা খান জানান, ভারতে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা বাংলাদেশ সরকারের ২০১৬ সালের গেজেটভুক্ত। তাই তিনি তাদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তারা বাংলাদেশী নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হোমনায় শ্বাসকষ্ট রোগীর চিকিৎসায় বাচ্চু চেয়ারম্যান মানবিক ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান
মো.নাছির উদ্দিন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় করোনায় শ্বাস কষ্ট রোগী বেড়ে যওয়ায় তাদের চিকিৎসার জন্য কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অনুপ্রেরনায় মরহুম বাচ্চু চেয়ারম্যান মানবিক ফাউন্ডেশনের পক্ষথেকে অক্সিজেন সিলিন্ডার দান করা হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক ও নারায়নগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি ও বিকেএমই এর পরিচালক শাহাদাৎ হোসেন ভুঁইয়া (সাজনু) নিজস্ব অর্থায়নে মানবিক সংগঠন হাড়িঁর খোঁজে বাড়িকে ৭ টি অক্সিজেন সিলিন্ডার দান করেন।
আজ সোমবার ২ টার দিকে হোমনা প্রেস ক্লাব মিলনায়তনে হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারনণ সম্পাদক মো. কায়সার আহাম্মেদ বেপারী মানবিক সংগঠন” হাড়িঁর খোঁজে বাড়ি”র পরিচালক আবদুস সালাম ভূইঁয়ার নিকট আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করেন।
হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কায়সার আহাম্মেদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, সদস্য মিনহাজ উদ্দিন, রুবেল রানা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহফুজুর রহমান, হাড়িঁর খোজেঁ বাড়ি’র পরিচালক আবদুস সালাম ভুঁইয়া, সাংবাদিক আবুল কাশেম ভুইয়া, আইয়ুব আলী, কবি দেলোয়ার, মো.জীবন মিয়া, মোরশেদ আলম সহ সংগঠনের স্বেচ্ছাসেবক গন এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে মানবিক সংগঠন হাড়িরখোজে বাড়ি করোনা কালীন সময়ে বিনামুল্যে শ্বাসকষ্ট রোগীকে অক্সিজেন সেবা দিয়ে থাকেন। আজ তাদের সরবরাহের ভাণ্ডারে যুক্ত হয়েছে আরও ৭টি নতুন অক্সিজেন সিলিন্ডার। হাড়িঁর খোঁজে বাড়ির বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানেরর নিকট থেকে ২৫ টির মত অক্সিজেন সিলিন্ডার উপহার পেয়েছেন।
সারাদেশের মতো হোমনায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গিয়েছে। করোনা কালীন সময়ে মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সরবরাহ করে যাচ্ছে হাঁড়ির খোঁজে বাড়ি। বর্তমানে করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও বেড়েছে। এ অবস্থায় নতুন এই ৭টি সিলিন্ডার হোমনা বাসীর জন্য খুব উপকারে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালে মরহুম বাচ্চু চেয়ারম্যান ফাউন্ডেশন খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই সরবরাহ করেছে।
হাঁড়ির খোঁজে বাড়ি’র পরিচালক আবদুস সালাম ভূইঁয়া বলেন, করোনায় শ্বাস কষ্ট রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অক্সিজেনের অভাবে মানুষের হাহাকার করছে, ঠিক এ সময়ে এই ধরনের সহায়তা তা্ঁর সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে বিশ্বাস করেন। তিনি এলাকার বিত্তবান, সমাজসেবক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি মানুষের জীবন বাচাতে এগিয়ে আসার আহবান জানান ।
মৌলভীবাজারে একটানা ২১ ঘন্টা ধর্মঘটের পর স্বাভাবিক হলো জীবনযাত্রা
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাজুড়ে ২১ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে গ্যাস ও পেট্রোল পাম্পগুলো। উদ্ভুত সমস্যারও সমাধান হয়েছে। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান হয়। ফলে জেলাজুড়ে সকল গ্যাস ও পেট্রোল পাম্পের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের কালাপুর মেরিগোল্ড ফিলিং স্টেশনের মালিক ও সিএনজি-ফুয়েল (অউনার) অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের জ্যেষ্ঠ নেতা সৈয়দ সাইফুল আলী।
এ বিষয়ে সাইফুল আলী বলেন, ২১ ঘণ্টা পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন জেলার সকল গ্যাস ও পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, পুলিশ, প্রশাসন ও জরুরি সেবাদানকারীদের গাড়িতে গ্যাস-পেট্রোল; ফুয়েল দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাম্প কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের করা মামলাটি আপিল করলে তা নিষ্পত্তি করা হবে।
এর আগে রোজ রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল-সিলেট রোডস্থ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে গ্যাস দেয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যদিও ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, সিএনজিতে অসুস্থ গর্ভবতী নারী থাকায় গ্যাস দেয়া হয়েছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা ছয়টা থেকে জেলাজুড়ে ধর্মঘটের ডাক দেয় সিএনজি-ফুয়েল অউনার্স অ্যাসোসিয়েশন। গাড়িতে তেল-গ্যাস দেয়া বন্ধ করে দেয় ফিলিং স্টেশনগুলো।
নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন জনের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫জুলাই) নিয়ামতপুর উপজেলার বান্দইল আমবাগানের পার্শে একটি বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার মূল আসামী নিয়ামতপুর উপজেলার বান্দইল গ্রামের মৃত তাইজুদ্দিন এর আনারুল ইসলাম (৫০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ খবর নিশ্চিত করেন।
গত শনিবার (২৪ জুলাই) বিকালে শিবপুর বেলহট্টি গ্রামে বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়ির ফেরার জন্য বিকালে ভ্যানযোগে রওনা হয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ভ্যানচালক কৌশলে তাকে সন্ধ্যার পর নিয়ামতপুর উপজেলা ৬নং ইউনিয়নের বান্দইল নামক স্থানে আম বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘ঘটনার বিবরণে অভিযান চালিয়ে এক আসামিকে আটক করি’। এ বিষয়ে থানায় তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামী পলাতক রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
রাণীশংকৈল পৌরশহরে কমদামে ওএমএস ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় ২৫ জুলাই রবিবার দুপুরে করোনাকালে কর্মক্ষমহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন বরাদ্দের অংশ হিসেবে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস ডিলারদের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সুবিধার আওতায় সুবিধাভোগীরা প্রতিজন ৫ কেজি করে চাল চাল ৩০ টাকা ও ২ কেজি করে আটা ১৮ টাকায় কিনতে পারবে।
এদিন দুপুরে পৌরশহরের তিনটি স্পটে ওএমএস দোকানে এসব খাদ্য দ্রব্য সরকারি ভাবে বিক্রি করা শুরু হয়েছ ।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা উপ খাদ্য কর্মকর্তা নবাব আলী, পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি এবং ইসাহাক আলী।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, শ্রমিক নেতা মুকসেদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আলীগ সভাপতি ও পৌরমেয়র স্বল্প আয়ের মানুষেরা কমমূলে চাল ও আটা কিনতে পারায় অনেক উপকৃত হবে মর্মে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এবং সুবিধাভোগীরা স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে পেরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
দেবিদ্বার ৫০শয্যা সরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড-সেনিটাইজার ও সাবান উপহার দিলেন নিউইয়র্ক প্রবাসী
শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধিঃ দেবিদ্বার ৫০ শয্যা সরকারি হাসপাতালে ৩০টি ছোট পরিমান ৩টি প্রতিটি ৯৮০০ লিটার পরিমমান অক্সিজেন সিলিন্ডার দিলেন দেবিদ্বার বাকসার গ্রামের সন্তান নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার। দেবিদ্বারে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।সরকারি হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। এতে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় পাশে আছি কোভিড ১৯- সেবা টিম এর মাধ্যমে ৫০ শয্যা বিশিষ্ট দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বড় ৯৮০০ লিটারের ৩টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন তিনি।
ডাঃ ফেরদৌস খন্দকারের পক্ষে পাশে আছি কোভিড ১৯- সেবার টিম দেবিদ্বার সরকারি হাসপাতাল এ উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ কবীর এর হাতে এ সিলিন্ডার, হ্যান্ড সেনিটাইজার, সাবান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ কবীর, মোঃ কাউছার হায়দার, শাহিনুর লিপি, মিতা চৌধুরী, মোঃ মনির হোসেন, আয়শা আলী মুক্তা, রিমা আক্তার, আব্দুর রহমান ভূইয়া, মোঃ রাজন ভূইয়া, মোঃ মহিউদ্দিন বাহারুল, মোঃ মামুন, মোঃ বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
ডাঃ আহাম্মদ কবীর এ বিষয়ে বলেন, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারকে বিষয়টি অবগত করলে ও পাশে আছি কোভিড ১৯- সেবার স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে রোজ রবিবার ২৫/০৭/২০২১ইং তারিখে ৩টি ২৯ হাজার ৪০০ লিটারের অক্সিজেন সিলিন্ডার, মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,সাবান উপহার দেন।
এ ব্যাপারে পাশে আছি কোভিড ১৯- সেবা টিম এর সমন্বয়ক কাউছার হায়দার ডাঃ ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে বলেন দেবিদ্বার উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ডাঃ ফেরদৌস খন্দকারের সহযোগিতা সব সময় অব্যাহত আছে এবং থাকবে। উপজেলার সার্বিক উন্নয়নসহ যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় ওনার দুয়ার সবার জন্য উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
নওগাঁয় দুইমাস যাবত প্রভাবশালীর দখলে ৩টি পরিবারের চলাচলের রাস্তা
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর তিলেকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে প্রায় দুইমাস যাবত ৩টি পরিবারের চলাচলের রাস্তার উপর ইটের ওয়াল গেড়ে ও এলাকার মাঠের পানি চলাচলের এক মাত্র কালভার্ট বন্ধ করে দিয়েছে প্রভাবশালী আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন।এতে চরম দূর্ভোগে পড়েছে ওই এলাকার হাজার হাজার নিরোহ মানুষ। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাড়িতে যেতে পারছেন না তিনটি অসহায় পরিবার। রাস্তা বন্ধ থাকায় এলাকার মানুষ ঘরে ফসল তুলতে পারছে না বলে অভিযোগ ওই প্রভাবশালীর আব্দুল মজিদের বিরুদ্ধে। এনিয়ে যে কোনো মুহুর্তে গ্রামবাসি ও আব্দুল মজিদ এর মধ্যে বড় ধরনের সংর্ঘষ ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম এর নিকট হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগীরা।
সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার তিলেকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলতাফ ফকির এর ছেলে নওগাঁ জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ ও তার চাচা শহিদুল ইসলাম আসলাম প্রায় দুইমাস ধরে নারায়নপুর স্কুল সংলগ্ন থেকে লুৎফর রহমনের বাড়ী পর্যন্ত রাস্তা ইটের ওয়াল দিয়ে ঘেরাও করে বন্ধ করে দিয়েছে। এতে ওই রাস্তা দিয়ে শতাধিক পরিবার লোকজন যাতাযাতের চরম ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষাথীসহ হাজার হাজার মানুষ। তবে তাদেরকে এক থেকে দুই কিলো মিটার রাস্তা ঘুরে যাতাযাত করতে হচ্ছে।
এলাকাবাসী বলছে, আব্দুল মজিদ রাস্তার ওপর ইটের ওয়াল গেড়ে বন্ধ করে দিয়েছে। ফলে ওই এলাকার পরিবার সহ রাস্তা দিয়ে চলাচলের লোকজনের স্কুল মাদরাসার পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা কাঁদামাটি অতিক্রম করে যাতাযাত করছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার লোকজনকে তাদেরকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি।
এই বিষয়ে একই গ্রামের পারুল আক্তার বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে নওগাঁ জেলা শ্রমিকলীগের সভাপতি হওয়াই আব্দুল মজিদ ইটের ওয়াল নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছি আমি ও টিটু, আবদুল হাকিম আমজাদ, হারুন, আজাদ বাবু, জিললুর, মাহবুল পরিবারের সদস্যরাসহ নারায়নপুর স্কুল মসজিদে আসার জন্য উলিপুর গ্রামের ছেলে মেয়ে। রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথ আটকে ইটের ওয়াল নির্মাণ করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমারা গ্রামের মানুষ ইউনিয়নের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি।
নওগাঁ জেলা শ্রমিকলীগের সভাপতি আবদুল মজিদ এর সাথে ০১৭১৬০২২৯৬০ এই নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন রেখে দেন।
তিলেকপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ডি এম তোতা জানান, এই বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে আব্দুল মজিদের সাথে কথা বলেছি। বসার দিন ঠিক করলেও আব্দুল মজিদ আসেনি তাই এর কোন সুরোহা হয়নি।
এই বিষয়ে তিলেকপুর ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, এই বিষয়ে কোন লিখিত অভিয়োগ এখনো কেউ করেনি। লিখিত অভিয়োগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।