মোশাররফ করিমসহ চার অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্কঃ অভিনেতা মোশাররফ করিম ও আরো তিনজন অভিনেতাসহ বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী। মোশাররফ করিম ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, পরিচালক আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।নাটক ‘হাই প্রেসার-২’ এ আইনপেশাকে ‘বিকৃতভাবে উপস্থাপন করায়’ এ মামলা করা হয় বলে বাদীপক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মামলা করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

জেলার রাষ্ট্রপক্ষের আইডনজীবী পি‌পি জ‌হিরুল ইসলাম সে‌লিম বলেন, আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

এ মামলার বাদী আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী জানান, আদালত আগামী ১৮ অগাস্টের মধ্যে তদন্ত প্রতি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দিয়েছে।

এ মামলার আইনজীবী আসিফ রাব্বি বলেন, এ নাটকের বিভিন্ন চরিত্রে কলাকুশলী আইন পেশা, আইন অঙ্গন, বিচার ব্যবস্থার বিভিন্ন দিক কটাক্ষ করে অসম্মানজনকভাবে উপস্থাপন করায় আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী এ মামলা করেন।

মামলার বাদী মো. রফিকুল ইসলাম হোসাইনী বলেন, গত ৯ জুলাই সকালে নাটকটি তার নজরে আসে। নাটকের কিছু সংলাপ খুবই আপত্তিকর। নাটকের দুটি অংশে ৩৫-৫০ মিনিটের এবং ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২২ মিনিটের মধ্যকার দৃশ্য আপত্তিকর। তাই তাদের বিরুদ্ধে কুমিল্লার আইনজীবীদের পরামর্শক্রমে মামলা দায়ের করেন। আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বিকৃতভাবে উপস্থাপন করায় বিবাদীদের বিচার চান আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ জুন বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল পেইজে ‘হাই প্রেসার-২’ নাটকটি প্রকাশ করা হয়। এটি আপলোডের পর নাটকটি ১ কোটি ৮৩ লাখ ৮ হাজার ২২ বারের বেশি দেখা হয়েছে।

রাজধানীর কাওলার আশিয়ান সিটিতে জমে উঠেছে কোরবানির হাট

মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকাঃ আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। ইসলাম ধর্মালম্বী মানুষের ২য় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করেন। আগামী ২১ জুলাই বুধবার দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।নিজেদের সাধ্যমত কোরবানির পশু কিনতে তাই হাটে ছুটছেন ধর্মপ্রাণ মানুষ। আর তাই বৃষ্টি থাকা সত্ত্বেও ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সব পশুর হাটগুলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে তোলা হচ্ছে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল আর ভেড়া। ক্রেতা বিক্রেতার আনা গোনায় মুখরিত হয়ে উঠেছে সব হাটগুলো।আর এবার রাজধানীর গাবতলী হাটে উঠেছে একটি মাত্র উট যার দাম ধরা হয়েছে ২০ লাখ টাকা।

এদিকে আজ সোমাবার (১৯ জুলাই) বিকেলে সরেজমিনে রাজধানীর দক্ষিণখানের কাওলায় অবস্থিত শিয়ালডাঙ্গা সংলগ্ন আশিয়ান সিটির কোরবানির হাট জমজমাট হয়ে উঠেছে। হাটে দেখা যাচ্ছে অনেক ক্রেতাদের ভিড়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গরু নিয়ে আসা হচ্ছে এই হাটে। তাই দূর দুরান্ত থেকে নিজেদের পছন্দের কোরবানির পশুটি নিতে আসছেন ক্রেতারা। তবে করোনার এই ক্রান্তিকালে গরুর যেমন দাম পাচ্ছেন না বিক্রেতা, তেমনি সন্তুষ্ট নন ক্রেতাগনও। অনেকেই আবার কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের গরু।তবে সবকিছু মিলিয়ে হাট বেশ জমে উঠেছে এমনটাই দাবী করছেন এই হাটে আসা ক্রেতা বিক্রেতারা। এখনো ট্রাক ভরে গরু আসছে এই হাটে। সকাল ৮ টার একটু আগেও গরু বোঝাই ট্রাক হাটে প্রবেশ করছে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ট্রাকে ট্রাকে হাটে আসছে গরু-মহিষ ও ভেড়া-ছাগল।

অন্যদিকে, এবার আশিয়ান সিটির এই কোরবানির হাটে স্বাস্থবিধি মানার উপরে বেশ জোর আরোপ করা হয়েছে। হাটে ঢুকতে প্রধান গেইটে স্বেচ্ছাসেবক দল মাস্ক ছাড়া কাওকেই হাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেইটের পাশেই করা হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। রয়েছে গেইটে তাপমাত্রা মাপার যন্ত্র। তাছাড়াও স্বেচ্ছাসেবকদের হাটে ঘুরে ঘুরে সবাইকে মাস্ক পরে থাকতে উৎসাহিত করতে দেখা গেছে। চলছে জনসচেতনতামূলক মাইকিং।

তাছাড়াও হাটে রয়েছে করোনা সুরক্ষা কর্ণার, রয়েছে জাল নোট সনাক্ত করনের বুথ।

 

কানাইঘাটে নারী বীমা কর্মীকে চলন্ত সিএনজিতে ধর্ষনের চেষ্টা!

মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: কানাইঘাটে এক বীমা নারীকর্মীকে জোরপূর্বক ভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল রবিবার বিকাল ৩টার দিকে দুই সিএনজি (অট্রোরিক্সা) চালককে জনতার সহয়তায় আটক করা হয়েছে। পরে আটককৃত কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউপির বাখাইরপাড় গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র সিএনজি চালক দুদু মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সিএনজি চালক বশর (২১) কে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে জনতার হাতে আটক অবস্থায় বিকাল ৪টার দিকে র‌্যাব-৯ গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

ধর্ষনের হাত থেকে রক্ষা পেতে সিএনজি থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত মেয়েটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাইঘাট থানার এসআই মোঃ সাইদুল ইসলাম জানিয়েছেন বিকেল ৩টার গাছবাড়ি এলাকায় তিনি ডিউটি করার সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক স্যার বলেন গাছবাড়ি-হরিপুর সড়কের গোয়ালজুর এলাকায় একটি মেয়েকে তার গন্তব্যস্থলে না নামিয়ে দুইজন সিএনজি চালক হরিপুরের দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুঠে গিয়ে জানতে পারেন ধর্ষণের চেষ্টাকারী এ দুই সিএনজি চালকের হাত থেকে ইজ্জ্বত বাচাঁতে একটি মেয়ে সড়কের সেলফী ব্রিজের পাশে সিএনজি থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হয়েছে।

এসময় হরিপুর থেকে আসা গাছবাড়ি বাজারের দিকে আসা এক সিএনজি চালকের কাছে আহত এ বীমা নারীকর্মী তার ঘটনাটি খুলে বললে এসিএনজি চালক ফোনের মাধ্যেমে হরিপুরের দিকে পালিয়ে যাওয়া ধর্ষণের চেষ্টাকারী এ দুই জনকে আটক করার জন্য হরিপুর বাজারের সিএনজি স্ট্যান্ডের চালকেদের জানান। পরে সিএনজি চালক সহ স্থানীয় লোকজন ধষর্ণের চেষ্টাকারী দুদু ও বশরকে আটক করে রাখেন। এমন সংবাদ পেয়ে হরিপুর বাজারে তিনি দ্রুত চলে যান।

এর পূর্বে কানাইঘাট থানা পুলিশ পার্শ্ববর্তী জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে দ্রুত জৈন্তা থানার এসআই দিদার একদল পুলিশ নিয়ে হরিপুর বাজারে চলে আসেন। এসআই সাইদুল ইসলাম আরো বলেন কানাইঘাট থানা ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপস্থিতিতে ধর্ষণের চেষ্টাকারী দুদু ও বশরকে র‌্যাব-৯ হরিপুর বাজার থেকে আটক অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়। আটককৃত এ দুইজন বর্তমান র‌্যাবের হেফাজতে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। ঘটনার পূর্ব হতে র‌্যাব-৯ বাজারে অবস্থান করছিল। জানা যায় কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গোয়ালজুর গ্রামের ইজ্জ্বত উল্লাহ ২০ বছর বয়সী মেয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট গাছবাড়ি বাজার শাখায় মাঠকর্মী হিসাবে কর্মরত রয়েছে।

রবিবার বিকাল ২টার দিকে প্রতিদিনের মত অফিসের কাজ শেষ করে গাছবাড়ি বাজার থেকে নিজবাড়ি গোয়ালজুর গ্রামে যাওয়ার জন্য সিএনজি চালক দুদু মিয়ার গাড়িতে উঠেন। গাড়িতে তার সহযোগী অপর সিএনজি চালক বশরও ছিল। কিন্তু মেয়েটিকে তারা তার বাড়ির পাশে না নামিয়ে দ্রুত হরিপুরের দিকে চলতে থাকে। এসময় গাড়ির মধ্যে তারা মেয়েটির বিভিন্ন স্পর্সকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টার করে। এতে মেয়েটি তাদের কবল থেকে ইজ্জ্বত রক্ষা করতে সেলফী ব্রীজ নামক স্থানে গিয়ে সিএনজি থেকে লাফ দিলে শরীরের মুখ সহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় মেয়েটিকে তার স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ওসি তদন্ত জাহিদুল হক জানান র‌্যাব-৯ গ্রেফতারকৃত দুইজনকে কানাইঘাট থানায় সোর্পদ করেনি। আহত মেয়েটিকে ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রায়পুরে কৃষ‌কের পা‌নের ব‌রে সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর রায়পুরে গত (১৬ জুলাই) দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসীরা স্বপন মাতাব্বরের পানের বর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠছে। ঘঠনাটি ঘটে রায়পুর ১নং ইউনিয়ন ২নং ওয়ার্ডে।
অভিযোগকারী স্বপন মাতাব্বর বলে জমিটি আমার বাপ-দাদার আমল থেকে চাষাবাদ করে যাচ্ছি আমাদের নামে হাল রেকর্ড রয়েছে, তাহেরা ম্যাডামের নিদের্শে আমার জমিতে সন্ত্রাসী বাহিনী  দিয়ে ভাংচুর করে পানের বরজ নষ্ট করেছে। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
স্থানীয় মোহাম্মদ কামাল হোসেন বলেন, দীর্ঘদিন স্বপন মাতাব্বার এই জমিতে চাষ করে যাচ্ছে, বহিরাগত সন্ত্রাসী ভাংচুর করেছে এটি দুঃখজনক। এই ব্যাপারে মুঠো ফোনে তাহেরা ম্যাডাম বলেন, আমার জমিতে আমি লেবার নিয়ে পরিস্কার করতে গিয়েছি কিন্তু আমার লেবারদের মারধর করেছে।
রায়পুর হায়দরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ হাসান জাহাঙ্গীর বলেন, এই বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনাই। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

রাজনীতির কাহনঃ

বেগম খালেদা জিয়া দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। তৃতীয় বারও শপথ নিয়েছিলেন কিন্তু তা স্থায়ী হয়নি। গনবিক্ষোভে সরে যেতে হয়েছে তাকে। ১৯৯০ সালের নির্বাচনে সব জড়িপেই আওয়ামী লীগকে বিজয়ী দেখানো হয়েছিল। বি এন পি তখন আগাম হরতালও ডেকেছিল কারচুপি হবে অনুমান করে। অলৌকিক ভাবে সেই নির্বাচনে বি এন পি’র আসন সংখ্যা বেড়ে যায়। বেগম জিয়া হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। কিন্তু ৯৬ সালে বি এন পি পরাজিত হয়। প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এই পরাজয় মেনে নিতে পারেননি বেগম জিয়া। প্রতিহিংসা প্রকাশ করতে নিজের জন্ম তারিখটি বদলে দেন। বঙ্গবন্ধুর শাহাদত দিবস ১৫ ই আগষ্টকে বেগম জিয়ার জন্ম তারিখ ঘোষনা দেন। জাতীয় শোক দিবসে এক মন ওজনের কেক কেটে জন্মোৎসব পালন করেন ঘটা করে। কিন্তু প্রধানমন্ত্রী হয়ে জন্ম তারিখ লিখেছিলেন অন্যটি। জন্ম তারিখ নিয়ে এই অশোভন মিথ্যাচারটি বেগম জিয়ার সমর্থকরাও গ্রহন করেনি।

আওয়ামী লীগ সরকার ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খূনীদের বিচার শুরু করে। বি এন পি সেই বিচার নিয়ে কটাক্ষ করেছে। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করলেও বি এন পি শুধু বিরোধীতা করেছে। ষড়যন্ত্র করেছে গোপনে। ২০০১ সালের নির্বাচনে বি এন পি’র বিজয় সেই ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্র দেশে গনতন্ত্র উদ্ধারের পথেটিকে রুদ্ধ করে দেয়। শুরু হয় সংঘাতের রাজনীতি। নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতাকে স্থায়ী করতে চলে নতুন ষড়যন্ত্র। আন্দোলন হয় রাজপথে। সর্বাত্ত্বক অপচেষ্টা করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন পর্ব শুরু হয় দেশে। এই ক্ষমতা দখলের রাজনীতিই টেনে আনে সেনা সমর্থীত ফখরুদ্দিন সরকারকে। শেখ হাসিনাকে বন্দী করে কারাগারে পাঠানো হয়। পরে খালেদা জিয়াও গ্রেপ্তার হয়ে কারাগারে যান। মোড় নেয় নতুন রাজনীতির। আইনি লড়াই করে শেখ হাসিনা মুক্ত হন। বেগম জিয়াও ছাড়া পান। ২০০৮ সালে নির্বাচন পরিচালিত হয় সেনা সমর্থীত ফখরুদ্দিন সরকারের অধীনে। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পায়। বি এন পি পরাজিত হয়ে শপথ নিতে বিলম্ব করেছে। শপথ নিয়েও সর্বোচ্চ কার্যদিবসে অনুপস্থিত থেকেছে সংসদে। রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দেননি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বেগম জিয়া ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে বিদ্বেষী বক্তব্য দিয়েছেন প্রতিনিয়ত। অসৌজন্যমুলক আচরন করেছেন রাষ্ট্রীয় অতিথির সংগেও। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা হিসাবে রাজনৈতিক শিষ্ঠাচার লঙ্ঘন করেছেন। বেগম জিয়ার ছোট ছেলে কোকোর অকাল মৃত্যু সংবাদে মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন শোক জানাতে। প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি বেগম জিয়ার নির্দেশে। প্রাক্তন প্রধানমন্ত্রীর এহেন আচরন দেশবাসীকে হতাশ করেছে। বেগম জিয়ার এমন ঔদাত্বপুর্ন আচরনে জনগন ক্ষুদ্ধ হয়েছে। দলের নেতারাও অনেকে ক্ষুদ্ধ হয়েছেন কিন্তু প্রকাশ করেনি পদ হারানোর ভয়ে।

সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা গনতন্ত্রের শিষ্ঠাচার। ন্যয্য দাবী আদায়ে জনগনের হয়ে হরতাল কর্মসূচী দেওয়াও যৌক্তিক। কিন্তু সাধারন জনগনের জীবনকে দুর্বিসহ করে আগুন সন্ত্রাস করা গনতন্ত্রের নিয়ম নয়। জীবন্ত মানুষ পুরিয়ে মারা ক্ষমার অযোগ্য অপরাধ। অন্যতম প্রধান দলের নেতা হিসাবে বেগম জিয়া এই দায় এড়াতে পারেননা। বি এন পি এবং তাদের জোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবী করেছেন। কিন্তু সেই সরকারের রূপরেখাটি কেমন হবে উপস্থাপন করতে পারেনি। দাবী আদায়ে লক্ষ্যহীন হরতাল কর্মসূচী দেশকে ক্ষতিগ্রস্থ করেছে। কারচুপির অভিযোগ শোনা যায় সব নির্বাচনেই। কিন্তু নির্বাচনের আগেই কারচুপি হবে সন্দেহ করে নির্বাচন বর্জন করা দলের দুর্বলতাকেই প্রমান করে দিয়েছে।

সংগতভাবেই বি এন পি রাজনীতি চর্চায় পিছিয়ে পরেছে। ক্ষমতায় থেকেও বি এন পি দুর্নীতি করেছে সীমাহীন। বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে খাম্বা বিক্রি করে পরিচিতি পেয়েছে জনগনের কাছে। হাওয়া ভবনে বসে সমান্তরাল সরকার পরিচালনা করেছে তারেক। সিনিয়র মন্ত্রীরাও হাওয়া ভবনে গিয়ে অপেক্ষা করেছে তারেকের সাক্ষাত পেতে। এর পর যা ঘটেছে তা এখন আর অজানা নেই কারোই। এতিমখানার অর্থ আত্নসাধ মামলায় বেগম জিয়া এখন দন্ডপ্রাপ্ত আসামী। শর্ত স্বাপেক্ষে জামিন পেলেও মূক্ত নন। মুক্ত হলেও নির্বাচনে অযোগ্য থাকবেন আগামী পাচ বছর। দলের নেতৃত্বটিও ছেলে তারেকের হাতে। লন্ডনে বসে তারেক বিলাসী জীবন কাটাচ্ছে কর্মীদের দেওয়া অর্থে। টাকা না পাঠালে থানা কমিটিও গঠন হয়না। অর্থ পাচার মামলায় দন্ডপ্রাপ্ত তারেক পুলিশের খাতায় পলাতক আসামী। লন্ডনে বসে বঙ্গবন্ধুকে নিয়ে নিরন্তর অশ্রাব্য বক্তব্য দিচ্ছে তারেক। এসব দেখে দলের নেতারাই বলছে ” বাবা তারেক এবার তুমি ক্ষ্যন্ত হও। দলকে আর ক্ষতি করোনা”।

বি এন পি রাজনীতিতে এসে দুটি ক্ষতি করেছে। (এক) নিজেরা গনতন্ত্র চর্চা করেনি (দুই) দেশে অন্য কোন গনতান্ত্রিক শক্তি গড়ে উঠতে দেয়নি। এরশাদও বি এন পি’র অনুকরনে দল গঠন করে রাজনীতি করেছেন। এরশাদের মৃত্যুর পর তার দল জাতীয় পার্টি এখন মুসলীম লীগের পথে হাটছে। বি এন পি কিংবা জাতীয় পার্টি কোন দলই আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার সাংগঠনিক শক্তি নেই। জামাত নির্ভর বি এন পি এখন নেতৃত্বহীন নিঃস্ব দল। জোট ছাড়া একক বি এন পি’র অবস্থান জাতীয় পার্টির চেয়ে বড় কিছু নয়। জোট ধরে রাখার যোগ্য নেতৃত্বও নেই বি এন পি’তে। বি এন পি এখন আর আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ। হিসাবটি গন্য করে আওয়ামী লীগে সঙ্গে সংস্কার দরকার। যারা নেতৃত্ব পেয়ে ভাগ্য গড়েছে তাদেরকে চিহ্নিত করে ত্যগী নেতা কর্মীদের চেনা দরকার। তা নাহলে আগামী নির্বাচনে এরাই হবে ফেক্টর। বি এন পি’ও সেই ফলাফলকে পুজি করতে চায়। জোট করে সরকার গঠনের দিবাস্বপ্ন দেখে প্রতিদিন। ইতিমধ্যে বহু বি এন পি নেতা আওয়ামী লীগে ঢুকে পরেছে। শোনা যায় জামাতও রয়েছে এই তালিকায়। যারা এখন মুজিব কোট গায়ে জড়িয়ে ঘুড়ে বেড়ায় তারা সব আওয়ামী লীগের কর্মী বা নেতা নয়। বি এন পি এই সুযোগটি হাতছাড়া করবেনা৷ এটাই হবে আগামী নির্বাচনে বি এন পি’র ষ্ট্রেটেজি। ঘরের শত্রু বিভীষন৷ খনার বচনটি যেন আওয়ামী লীগের পরিনতি না হয়।

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।

মুরাদনগরে ব্যস্ত সময় পার করছেন কামারেরা

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ ব্যস্ত সময় পার করছেন কর্মকার পাড়ার কামারেরা । তারা কুড়াল, টাকশাল, দা,ছুরি,বডি এ সব যন্ত্রপাতি বিক্রয়, বেতের দাড় দেওয়াসহ নানা কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সব যন্ত্রপাতি তৈরি বিক্রয় করে একদিকে তাদের জীবিকা নির্বাহ করছে অপরদিকে শত বছরের ঐতিহ্য ধরে রেখে এলাকার চাহিদা মেটাচ্ছেন।

রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে কর্মকার পাড়ার কামার শিল্পের প্রায় ১০-১২ টি দোকানে মালিক ও শ্রমিকসহ ৫০-৬০ জন্য লোক কাজ করে জীবিকা নির্বাহ করছে । তারা লকডাউনে দোকান বন্ধ থাকায় ঠিকমত কাজ করতে পারেনি বিধায় কষ্টে জীবন যাপন করেছেন । বর্তমানে একটু ভালো সময় পার করছেন। কোরবানির ঈদে তাদের হাতে একটু বেশী কাজ পড়ে । তবে কাজ করে যা আয় হয় কোন রকম জীবন যাপন করতে পারে কামাররা। বর্তমানে ছুরি,বডি, দা,কুড়াল তৈরির লোহা ও ইস্পাতের দাম বেশী হওয়ায় লাভ কম হয়। শত বছরের ঐতিহ্য ধরে রাখার জন্য কর্মকার পাড়ার কামাররা লোহার ও ইস্পাতের যন্ত্রপাতি তৈরি করে একদিকে তাদের জীবিকা নির্বাহ অপরদিকে এলাকার চাহিদা মেটাচ্ছেন কামার শিল্পীরা ।

মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের কর্মকার পাড়ার একজন কর্মকার বলেন, লকডাউনে দোকান বন্ধ থাকায় কাজের চাপ বেশী পড়েছে। তবে চেষ্টা করছি সবাইকে যাতে দ্রুত কাজ করে দিতে পারি। আমার উত্তসুরিরা এ কাজ করছে। আমরাও এ কাজ করে কোন রকম দিন যাপন করছি।

দোকানের মালিক তপন কর্মকার বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কামারের কাজ করে আসছি । কোরবানির ঈদে একটু কাজ বেশী পড়ে। বছরের অন্যান্য সময় কাজ খুবই কম থাকে। তবে এ পেশায় কোন কাজ করে ছেলে মেয়ে নিয়ে চলতে পারি। তবে লোহা ও ইস্পাতের দাম বেশী হওয়ায় লাভ কম হচ্ছে।

 

ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা ঔষধ খেয়ে কিশোরের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা কীটনাশক ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের দঃ অনন্তপুর গ্রামে। নিহত কিশোরের নাম শাকিল হাসান (১৩)। সে ওই গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার কারনে নিয়মিতভাবে ঔষধ সেবন করতো শাকিল। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজের ঔষধ না খেয়ে ভুলবশত একই স্থানে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে সে। এক পর্যায়ে তীব্র যন্ত্রণা শুরু হলে এবং মুখ দিয়ে ফেনা আসতে থাকলে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারে পরিবারের লোকজন । এ অবস্থায় রাত গভীর হওয়ায় যানবাহন জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দ্রুত গতিতে চলছে পশ্চিম আমিরাবাদ দেওয়ান আলী জামে মসজিদের কাজ

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পশ্চিম আমিরাবাদ দেওয়ান আলী জামে মসজিদ। এই মসজিদ টি দীর্ঘ ১৫০/২০০বছরের পুরোনো জামে মসজিদ। দীর্ঘদিন বড় কোন ভবন না থাকায় এলাকার মুসল্লিদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হতো।
সম্প্রতি এই মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারীর দায়িত্ব নেন হক হজ্ব কাফেলার প্রপাইটার ও হজ্ব এজেন্সী এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)ও এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)এর সেক্রেটারী মাহমুদুল হক পিয়ারু। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রবাসী ও এলাকাবাসীদের সার্বিক সহযোগীতা নিয়ে মসজিদটি নান্দনিক ও দৃষ্টিনন্দন করে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় আগামী রবিবার মসজিদের ২য় তলার ছাদ ঢালাই হবে। শেষ হওয়ার পর অন্যান্য কাজ শুরু করবেন বলেও জানান স্থানীয়রা।
মসজিদের নতুন ভবনটি নির্মাণ হওয়ায় এলাকাবাসী অনেক বেশী আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পশ্চিম আমিরাবাদ দেওয়ান আলী জামে মসজিদের সেক্রেটারী মাহমুদুল হক পিয়ারু এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।তিনি আরও ধন্যবাদ জানান বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দকে,যাদের অক্লান্ত পরিশ্রম এই মসজিদের প্রতিটি ইট পাথরে মিশে থাকবে ইনশাআল্লাহ।

নওগাঁর আত্রাইয়ে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কমসূচীর আওতায় অসহায় দরিদ্র ও কমহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই সকালে দশ কেজি হারে উপজেলার সদর ইউনিয়ন পাঁচুপুর ইউনিয়নে এক হাজার তিন শত ছিয়াষট্টি কার্ডের বিপরীতে একহাজার তিন শত ছিয়াষট্টি মেট্রিকটন, আহসানগঞ্জ ইউনিয়নে এক হাজার এক শত পঞ্চাশটি পরিবারে এগারো হাজার পাঁচশত মেট্রিকটন, সাহাগোলা ইউনিয়নে এক হাজার টি পরিবারে দশ হাজার মেট্রিক টন, ভোঁপাড়া ইউনিয়নে এগারো’শ টি পরিবারে এগারো হাজার মেট্রিকটন, বিশা চৌদ্দ’শ পরিবারে চৌদ্দ হাজার মেঃটন, মনিয়ারী ইউনিয়নে এগারো’শ পরিবারে এগারো হাজার মেঃটন, কালিকাপুর ইউনিয়নে এক হাজার পঞ্চাশ পরিবারের বিপরীতে দশ হাজার পাঁচ’শ মেঃটন ও হাটকালুপাড়া ইউনিয়নে এগারো’শ পরিবারের বিপরিতে এগারো হাজার মেঃটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

উপজেলা দূর্যোগ ও ত্রাণ দায়িত্ব প্রাপ্ত অফিসার মেহেদী হাসান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার আটটি ইউনিয়নের (৯২৬৬) কার্ড এর বিপরীতে নয় হাজার ছিয়াষট্টি পরিবারের জন্য বিরানব্বই হাজার ছয়শত ষাট মেট্রিকটন (৯২৬৬০) চাল বরাদ্দ পেয়েছি। জন প্রতি দশ কেজি হারে চাল পাবে।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ শুরু হয়েছে। চাল বিতরণে পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, ট্যাগ অফিসার মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব এহসানুল হক শাওন, ইউপি সদস্য আব্দুল হাকিম শেখ, মেয়াজ্জেম হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা  প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল  কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে  এক যুবক আহত হয়েছে। গতকাল শনিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯ টায় দিকে এই ঘটনা ঘটে।

আহত যুবকের বাড়ি  উপজেলার শাহাজি বাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে মোঃ শরীফ। তাকে মুমূর্ষু অবস্থায়  জিজ্ঞাসাবাদ করলে শরীফ জানায় শহরের শান্তি বাগ এলাকার সজীব তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। শরীফ কিছুক্ষণ আগে মারা গেছে । বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার  ওসি তদন্ত হুমায়ুন কবির জানান,আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যাই। পুলিশ আরো বলেন পালিয়ে যাওয়া শান্তিবাগের সজীবকে কেউ চিনে থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুুরোধ করা হয়েছে।আসামীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা চালিয়ে যাচ্ছে।