রায়পু‌রে শিল্পকলা একাডেমী এবং আনসার ব্যারাক নির্মাণের ভিত্তি প্রস্তর উ‌দ্বে‌াধন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে “গীতকাব্য” উপজেলা শিল্পকলা একাডেমী, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য “আনসার ব্যারাক” নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

গতকাল  (১৩ মঙ্গলবার ‌বি‌কে‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য “আনসার ব্যারাক” এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ,। উদ্যোগ ও বাস্তবায়নে জনাব সাবরীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী, রায়পুর, লক্ষ্মীপুর। এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উ‌দ্দিন রু‌বেল ভাট, হাজী ইসমাইল হো‌সেন খোকন, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মারফ বিন জাকা‌রিয়া, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সহকারী প্রকৌশলীসহ পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ সাংবাদিকবৃন্দ।

‘সংস্কৃতি’ জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের হৃদয়ানুভূতি, চিত্তবৃত্তি, আবেগ -উচ্ছ্বাস ও মানসিক ঝোঁক -প্রবণতার সাথে সংস্কৃতির নিবিড় সম্পর্ক।  মানুষের প্রতিদিনের জীবনাচরণ অর্থাৎ চলাফেরা, খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, উৎসব-আনন্দ, হাসি-কান্না, বিনোদন, পূজা-অর্চনা, প্রার্থনা এই সব কিছুই সংস্কৃতির বসবাস। সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। আমাদের সাহিত্য, কাব্য, গীত, নৃত্য, আমাদের আঞ্চলিক গান, চারুকলা, শিল্পকলা, আমাদের পহেলা বৈশাখ, আমাদের জাতীয় দিবস– এইগুলোর মধ্যে আমরা সংস্কৃতিকে লালন করি এবং চর্চা করি। আর সুস্থ ধারার সংস্কৃতকে লালন বা চর্চা করতে চাই সুন্দর পরিবেশ। প্রতিটি জাতীয় দিবসে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা, প্রতিযোগিতা পরিচালনা, ভালো একটি অনুষ্ঠান আয়োজনে শিল্পীদের প্র‍্যাকটিসের সুযোগ করে দেয়া অথবা সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে সংস্কৃত বিষয়ে শৈল্পিক বিকাশে, সর্বোপরি সংস্কৃতি চর্চ্চাকে জিইয়ে রাখতে প্রয়োজন একটি প্রাতিষ্ঠানিক অবয়ব। জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা শিল্পকলার সেই প্রাতিষ্ঠানিক শূন্যতাকে অনুধাবন করেই সংস্কৃতকে লালন বা চর্চার একটি প্রাতিষ্ঠানিক রূপ বা সুন্দর পরিবেশ সৃষ্টির প্রয়াসেই আজকের “গীতকাব্য”।

উজানচর মেধাবী ও শিক্ষার্থীদের মাঝে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উজানচর কে এন উচ্চবিদ্যালয় মাঠে এলজিএসপি প্রকল্প-৩ অর্থায়নে উজানচর কে, এন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ১০০ টি এবং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির নিজস্ব অর্থায়নে বাকি ৩০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার  স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.মাঈন উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম(অব.)- এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম,বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া,পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, নবীনগর অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান ও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী জাদিদ আল-রহমান জনি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ  আজিজ উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়া সাধারণ সম্পাদক সেলিম মিয়া,প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকসহ আওয়ামীলীগের নেতৃকর্মী এসময় উপস্হিত ছিলেন।

মৌলভীবাজার সদর হাসপাতালে ২০ টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা মহামারীতে হু হু করে বেড়ে চলেছে রোগীর সংখ্যা, রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তায় এগিয়ে আসলেন মৌলভবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এসময় সাংবাদিকবৃন্দ সহ, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন যুক্ত ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৯০ কৌটায়। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে। মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর পক্ষে মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ি সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি ডা. এম এ আহাদ সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

নিম্ন আয়ের মানুষদের জন্য ৩২০০ কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের সহায়তায় নতুন পাঁচটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাঁচটি প্রণোদনার মাধ্যমে ৩ হাজার ২০০ কোটি টাকা দেয়া হবে ক্ষতিগ্রস্তদের।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম সাংবাদিকদের জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় এ প্যাকেজগুলো ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজে রাখা হয়েছে দিনমজুর, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌপরিবহন শ্রমিকদের জন্য।

এ ক্ষেত্রে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন সুফলভোগীর বিপরীতে বরাদ্দ রাখা হয়েছে ৪৫০ কোটি টাকা।

এই প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী এবং ১ হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিকপ্রতি নগদ দেয়া হবে দুই হাজার ৫০০ টাকা করে।

দ্বিতীয় প্যাকেজের আওতায় সারা দেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১৫০ কোটি টাকা।

শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণকে সহায়তায় আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন এ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা।

তৃতীয় প্যাকেজের আওতায় জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। মূলত ৩৩৩ নম্বরে কল করে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেয়ার জন্যই এ প্যাকেজ। এতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১০০ কোটি টাকা।

চতুর্থ প্যাকেজের আওতায় গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে চার শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়ার জন্য আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর আগেও এ খাতে ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

পঞ্চম প্যাকেজের আওতায় পর্যটন খাতের অনুকূলে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। এর আওতায় পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ৪ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দেয়া হবে।

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘরের মাকড়সার জাল ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্তানের জননী এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কবিরমামুদ পঞ্চায়েত টারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম নাছরিন সুলতানা(২৭)। তিনি ওই গ্রামের মিঠু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে ঘরের ভিতর মাকড়সার জাল পরিস্কার করছিলেন ওই গৃহবধু। বিদ্যুতের তার ছিদ্র।। থাকায় ওই তারে হাত লেগে এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার পলাতক আসামী আটক!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার পলাতক আসামী আটকে করেছে র‌্যাব ১২ এর অভিযানিক দল। র‌্যাব জানান-গত ২৯/০৬/ ২১ তারিখের রায়গঞ্জ থানার একটি হত্যা মামালা সুত্রে, ১৩ জুলাই ভোর রাতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল-পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে আটক করে।

আটক আসামী কবির শেখ(৩২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার-বেতুয়া পূর্বপাড়া গ্রামের দবির উদ্দিন শেখ এর ছেলে।

পরে আটক আসামী কে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

মান্দায় অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী আটক

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৫।

গত সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি,ওয়ান শুটারগান ১টিসহ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মিজান। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল।

এ ব্যাপারে মান্দা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি‘স্লিপার সেলের সদস্য!

মোঃ আমিন আহমেদঃ নারায়ণগঞ্জের দুই জঙ্গি আস্তানায় অভিযানের আগে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি আলাদা দুটি স্লিপার সেলে কাজ করতো। তাদের মধ্যে কোনো যোগসাজশ ছিল না। নব্য জেএমবির আমিরের নির্দেশে আলাদাভাবে কাজ করতো তারা। তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল সোমবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট-সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জে দুটি পৃথক আস্তানায় অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে ৩টি শক্তিশালী আইইডি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিটিটিসি প্রধান জানান, রোববার বিকালে যাত্রাবাড়ী থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার এবং রাতে কেরানীগঞ্জ থেকে কাউসার হোসেন ওরফে মেজর ওসামাকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর থানায় অভিযান চালিয়ে আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং তিনটি আইইডি নিষ্ক্রিয় করা হয়। গ্রেফতারকৃত দুজন বোমা তৈরির কারিগর ও প্রশিক্ষক। দুজন জেএমবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তারা স্লিপার সেল হিসেবে আমিরের অধীনে কাজ করছে।

সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, দুই বাড়িতে বানানো আইইডি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনা ছিল। এর আগে গত ১৭ মে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে যে বোমাটি রাখা হয়েছিল সেটি গ্রেপ্তারকৃত মামুনের আস্তানায় তৈরি করে তার এক সহযোগীর মাধ্যমে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছিলো।

সিটিটিসি প্রধান জানান, মো. কাউসার হোসেন ওরফে মেজর ওসামা জানায় সে দীর্ঘদিন থেকে নব্য জেএমবির সামরিক শাখার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সে ওই সংগঠনের সামরিক শাখার অন্যান্য সদস্যদের সাথে অনলাইনে ও অফলাইনে যোগাযোগ রক্ষা করে বোমা তৈরির প্রশিক্ষণ দিত। বাংলাদেশের নব্য জেএমবির আমীর মাহাদী হাসান ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর সাথে সে নিয়মিত যোগাযোগ রাখতো বলে জানায়।

গ্রেপ্তার জঙ্গিদের পরিকল্পনা কি ছিল এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, আপনারা জানেন ঈদের পর পর গত ১৭ মে তারা পুলিশ বক্সে বোমা রেখে এসেছিল। ‌তাদের লক্ষ্য ছিল এ ধরনের বিস্ফোরকের মাধ্যমে তাদের যে টার্গেট ছিল সেখানে হামলা করা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের অন্যতম টার্গেট।

কলকাতায় তিন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, আটকের তথ্য পেয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করব!

 

নওগাঁয় পুকুর থেকে মসজিদের মোয়াজ্জিনের হাত পা বাঁধা লাশ উদ্ধার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় হাত বাঁধা অবস্থায় পুকুর থেকে কুদ্দুস হোসেন (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইটভাটার পাশের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কুদ্দুস চকচাঁপাই গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে। পেশায় কুদ্দুস হোসেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দ্বায়িত্বে ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধ্যান পাননি। সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকেরা ইটভাটার পাশে অবস্থিত পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খোঁজ দেন। তারা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহের ডান পাশের চোখে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে মারধর করে হাত বেঁধে তাঁর লাশটি পুকুরে ফেলে দেয়। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া এক’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হোসেনগাঁও ইউনিয়ন পরষিদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ঐ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম্যপুলিশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। জানা গেছে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।