ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে গ্রিস পরিবহনমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। গতকাল বুধবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কোস্টাস কারামানলিস বলেন, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না। এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে ধরে কাজ চালিয়ে যাওয়া সম্ভব না। আমি মনে করি, আমার এই পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য দরকার। যাতে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করেন।

তিনি বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেনা জানাই।

উল্লেখ্য, গত মঙ্গলবার শেষ রাতের দিকে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহতের কথা জানা গেছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী।

দেশে করোনা শনাক্ত আরও ১১ জন

স্বাস্থ্য ডেস্কঃ দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ জন। তবে, এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জন অপরিবর্তীত রয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ দুই হাজার ৯৮৭ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৪০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ আট হাজার ৫৩টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ছয়জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ১০ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ১৯২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৮৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ

শিক্ষা ডেস্কঃ অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (১ মার্চ) রাতে নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে আগের ফলে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।

এর আগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন। ওই ফলাফল অনুযায়ী, ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তবে, ফল ঘোষণার পাঁচ ঘণ্টা না যেতেই কারিগরি ত্রুটি দেখিয়ে ফল স্থগিত করা হয়।

সফল গবেষণায় দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

জাতীয় ডেস্কঃ সফল গবেষণার কারণেই দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এসময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দেশকে এগিয়ে নিতে আরো বিজ্ঞানী দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি যার ভিত্তি বঙ্গবন্ধুই স্থাপন করে যান। ১৯৭৫ সালের ১৪ জুন রাঙামাটির বেতবুনিয়াতে তিনি দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা এদেশের মানুষের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়ন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি। পঁচাত্তরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময়ে প্রাণ হারান আমার পরিবারের ১৮ জন সদস্য।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সমুদ্রসীমায় আমাদের যে অধিকার সে বিষয়ে কাজ শুরু করি। মাত্র ৫ বছরে আমরা সে কাজ সম্পন্ন করতে পারিনি। কিন্তু পরেরবার ক্ষমতায় এসে আমরা সে অধিকার বুঝে নিয়েছি। জাতির পিতা শুধু করেই দিয়ে যাননি, আমাদের জন্য সবকিছুর ভিত্তি প্রস্তর করে গেছেন তিনি।

তিনি আরও বলেন, একটা সময়ে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ কম ছিল। কিন্তু একটা দেশের শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও গবেষণা কতটা জরুরি তা আমরা উপলব্ধি করি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার।

 

বাংলাদেশ ভারতের ‘সবচেয়ে ভালো বন্ধু’

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সভাপতিত্বে আগামী ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের প্রতি ভারতের আমন্ত্রণ প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সেরা বন্ধু।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এর প্রতিবেদনে বলেছে, ‘দক্ষিণ এশীয়ায় একমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রমাণ করে যে, ভারতের নিকটবর্তী এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বন্ধুর প্রতি সম্মান এতে প্রতিফলিত হয়েছে।’

এএনআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সভ্যতা, সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতিতে একটি প্রধান স্থান রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৯-১০ সেপ্টেম্বর আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হবে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি বিশেষ তাৎপর্য বহন করবে কারণ ২০২৪ সালে উভয় দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছর জি-২০ সভাপতির দায়িত্ব পালনকালে ভারত অ-সদস্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর কনভেনশন অনুসরণ করে দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশকেই অতিথির তালিকায় আমন্ত্রণ জানিয়েছে।

প্রতিবেদনে গত সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর যৌথ উদযাপন এবং প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরের উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জি-২০ সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত অন্যান্য দেশগুলো হলো-মিশর, মরিশাস, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, স্পেন, সিঙ্গাপুর, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

ভাঙ্গা-মাওয়া পর্যন্ত মার্চ মাসেই ট্রেন চলাচল শুরু

জাতীয় ডেস্কঃ চলতি মার্চ মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ। বাকি ৭৫০ মিটার রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে। সেতুতে মোট আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট থাকছে। এর মধ্যে সাতটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি একটির কাজ আগামী ১৫ মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে চলতি মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে।

পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, আমরা দিনরাত কাজ করছি। পদ্মা সেতুর ৭৫০ মিটার অংশ ছাড়া ভাঙ্গা-মাওয়া ৪২ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।

পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ বলে জানান এই প্রকৌশলী।

এদিকে দেশে প্রথমবারের মতো পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ তৈরি করা হয়েছে। এতে খরচ বেশি হলেও মেরামত ব্যয় তেমন নেই বলে জানিয়েছেন, পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সহকারী প্রকৌশলী লোকমান হোসাইন।

তিনি বলেন, পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি টেকসই হবে। এই রেলপথে কোনো ঝাঁকুনি হবে না। পরবর্তী সময়ে মেরামত ব্যয় নেই বললেই চলে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।

 

এক ক্লাস পরেই বেজে ওঠে ছুটির ঘন্টা!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) সারাদিনে একটি মাত্র ক্লাস হয়েছে। একই অবস্থা সপ্তাহের অন্যান্য দিনও। সপ্তাহের অন্যান্য দিনও দুই-তিনটি ক্লাস হয়। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ তথ্য জানান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সরজমিনে ঘুরে দেখা যায় বিদ্যালয় পরিদর্শন করলে বেশ কিছু শিশুদের হইহুল্লোড় করতে শোনা যায়। সেই শ্রেণি কক্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তার সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক আসেননি বলে তার যে যার মত ক্লাসে মজা করছেন। নিশাত তাসনিম, নাইমা জান্নাত নাবিলাসহ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বলেন, সোমবার এ পর্যন্ত (দুপুর ২.৩৭) মাত্র একটি ক্লাস হয়েছে। এই অবস্থা প্রতিদিনের। সাপ্তাহের অন্যান্য দিনেও দুই-তিনটি ক্লাস হয়। কোন কোন দিন একটি।

বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন এবং অপর দুই শিক্ষিকা পায়চারী করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আসেননি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা সুলতানা বলেন, বিদ্যালয়ের ৬ জন শিক্ষকের মধ্যে ১ জন আগে থেকেই ছুটিতে। একজন শিক্ষকের স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকায় তিনি আজ আসেননি এবং অন্য একজন প্রধান শিক্ষকের মায়ের জানাজায় যাবার কারণে প্রধান শিক্ষকও আজ বিদ্যালয়ে আসেননি।

সুলতানা জানান, তৃতীয় শ্রেণিতে একজন ম্যাডাম প্রায় ৪০ মিনিট ইংরেজির ক্লাস নিয়েছেন। দীর্ঘ সময় ক্লাস হওয়ায় আর কোন ক্লাস নেয়া হয়নি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মহিউদ্দিন বলেন, এরকম অভিযোগ আগেও পেয়েছিলাম। তখন সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষকদের কড়া সতর্কবার্তা দেই। আজকে আবারও একটি ঘটনা শোনলাম, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষায় অনুপস্থিত থেকেও বৃত্তি পেল সজীব

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: পরীক্ষায় অনুপস্থিত থেকেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে এক শিক্ষার্থী। তার নাম সজীব আলী। সে উপজেলার চর গোরক মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের হুজুর আলী ও ছকিনা বেগম দম্পতির সন্তান। তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর-২৪।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সজীব আলী ফরম পূরণ করলেও ৩০ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ওই কেন্দ্রের ১০১ নং কক্ষে সে অনুপস্থিত ছিল।

এদিকে ২৮ ফেব্রুয়ারী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হলে দেখা যায় উপজেলায় ৪৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ফলাফল সিটে সজীবের ২৪ রোল রয়েছে।

এ ব্যাপারে চর গোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম জানান, ৭ জন শিক্ষার্থীর নাম ডিআর ভুক্ত করা হয়েছে। তার মধ্যে রোল নম্বর- ২৪, ২৫ ও ম-৩০ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন ওই ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ফলাফল সিটে তার রোল কিভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে তালিকায় অনুপস্থিত থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইউপি সদস্যের চাঁদা দাবি: অস্বীকৃতিতে হামলার শিকার, আহত ৩

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য এর হামলায় মহিলাসহ তিন জন আহত হয়েছেন। এসময় তাদের বাড়ি ভাংচুরসহ টাকা ও মালামাল লুপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার দক্ষিন কালাপুর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে সুমন মিয়ার (৩০) বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুমন মিয়া তার বাড়ির আঙিনা মাটি ভরাট করার জন্য নিজ জমি থেকে মাটি নিয়ে আসার সময় কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আওলাদ মিয়া ও তার ভাই কালা মিয়া (৩৮), মোস্তফা মিয়া(৪৮), লেবু মিয়া(৪৮), রুপ মিয়া(৫৫), ও তার সাথী তোফায়েল মিয়া(২০), শাহান মিয়া(১৯) জয়নাল মিয়া(২১)সহ একটিদল তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আঙিনায় মাটি ফেলতে দিবেনা বলে বাধাঁ দেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে সুমন মিয়ার উপর হামলা চালান। তার হামলায় সুমন মিয়া মারাত্মক ভাবে আহত হন। তার সঙ্গীরা এসময় সুমনের ঘর ভাংঙ্গচুর করে এবং টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তাদের হামলার শিকার আংগুরা বেগম (১৮), ইউনুছ মিয়া (৭৫) গুরত্বর আহত হন। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে সহযোগিতার জন্য জানালে পরে পুলিশ তাদের কবল থেকে সুমন মিয়ার পরিবারকে রক্ষা করতে সক্ষম হয়।

বিভিন্ন তথ্য সুত্র জানা যায়, আওলাদ মিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। ২০১৩ সালে কালাপুর বাজারে পেট্রোল বোমা হামালায় জড়িত ছিলেন। পরে গ্রেপ্তার হয়ে ৩ মাস কারাভোগ করেন।  অপকর্মের মধ্যে মাদক ব্যবসার সাথেও তার সম্পৃক্তা আছে বলে সূত্র জানায়। এ ব্যাপারেও বর্তমান ইউপি সদস্য কারাভোগ করেন। কালাপুর বাজারে অবস্থিত সাফিয়া বেকারীর নামে শ্রীমঙ্গল উপজেলা সহকারী (ভূমি) এসিল্যান্ড’কে ৫০ হাজার টাকা দিতে হবে বলেও চাঁদা চান। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। জিডি নং-৩৪৫, তারিখ: ৭-৮-২২ ইং। আওলাদ মেম্বার কালাপুর এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে বলে এলাকার অনেকে মন্তব্য করেন।

এব্যাপারে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর সরদার বলেন, ভুক্তভোগীরা শ্রীমঙ্গল থানা পুলিশের কাছ থেকে যেটুকু আইনি সহায়তা পাওয়ার প্রয়োজন আহত পরিবার পাবে বলে নিশ্চিত করেন এবং হামলাকারী সে যেই হোন না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম,নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল তিনটার দিকে চিলাহাটি রেল স্টেশন হতে পাঁচশ গজ দুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকাল তিনটার দিকে। স্টেশনের পাঁচশ গজ দুরে ওই যুবক হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর শুয়ে ছিল। ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে পেট হতে দ্বিখন্ডিত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা(ওসি) সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার ও আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে রেল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।