ফুলবাড়ীতে বিশেষ কায়দায় গাঁজা পাচার, মোটরসাইকেল সহ আটক-১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ কায়দায়  মোটরসাইকেলের ছিটের নিচে ৬ কেজি ৬৭ গ্রাম গাঁজা পাচারের সময় দুইটি মোটরসাইকেল সহ ১ জনকে পুলিশ আটক করেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আছিয়ার বাজার হতে শেখ হাসিনা ধরলা সেতু গামী সড়কের সোনাইকাজী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ওই যুবকের আরও ৩ সহযোগী পালিয়ে যায়।  আটক যুবকের নাম শাহীন আলম(১৯)। তিনি উপজেলার কিশামত শিমুলবাড়ি গ্রামের ফরজ আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নীলফামারীতে পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ স্ত্রী কন্যার উপরে অভিমান করে, ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছেন সোহেল ইসলাম (৪৮) নামের একজন ব্যাক্তি।

গত ১১ জুলাই রাত আনুমানিক সাড়ে দশটায় নীলফামারী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাড়াই পাড়ায় এই ঘটনা ঘটে।

প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বেড়িয়ে সোহেল ইসলাম দীর্ঘক্ষণ না আসার কারণে, স্ত্রী শাহানাজ পারভিন (৩৮)এবং বড় মেয়ে সম্পা আকতার (১৬) ছেলে সৈকত জামান (১৩) ঘর থেকে ডাকাডাকি করায় সারা না পাওয়ায়,ঘর থেকে বেড়িয়ে বারান্দায় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী সোহেল কে দেখে তরিঘরি করে গাছ হতে নামিয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরজমিনে জানা যায়, সোহেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো।এবং প্রচুর ঋণী হওয়ায়, পরিবারের লোকজন, তার নামীয় সম্পত্তি, স্ত্রী সন্তানের নামে লিখে নেন।

এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ উন নবী মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান।

শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে ২টি মোটরসাইকেল সহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত দুইটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ১ জনকে। শ্রীমঙ্গল থানার দেয়া তথ্য থেকে জানা যায়-মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে এসআই (নিঃ) দূর্জয় সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ ভাড়াউড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।

গত রবিবার রাত প্রায় আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে মোঃ আব্দুল কায়েদ (২৫) নামে এক আসামীকে আটক করে। আটককৃত আসামী শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউপি দক্ষিণ ভাড়াউড়া এলাকার তোতা মিয়ার পুত্র।

এসময় তার কাছ থেকে চোরাই হওয়া একটি কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটর সাইকেল উদ্ধার করে। যার চেচিস নং-PSUB44BYOLTG90199, ইঞ্জিন নং-JZXWLE03491, মূল্য আনুমানিক ১,৩০,০০০ টাকা এবং অপর আরেকটি  কালো রংয়ের রেজিস্ট্রেশন নম্বর বিহীন DAYUN মোটর সাইকেল উদ্ধার করে। যার চেচিস নং LXSPCKLDOB4055567, ইঞ্জিন নং-DY157FMJ-2 B1095048, সাইকেলের আনুমানিক মূল্য ১,১০,০০০ টাকা।

এত থ্য নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক সাথে যোগাযোগ করলে তার সত্যতা পাওয়া যায়। এমন অভিযান অব্যাহত থাকবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সর্বদা সজাগ আছি আমরা।

বিকল্প নেতৃত্বঃ

১৯৭৪-৭৫ সালে বঙ্গবন্ধুর পরবর্তী নেতৃত্ব নিয়ে ভাবনা হয়েছে। বঙ্গবন্ধুর বয়স তখন ৫৫ বছর। শারিরিকভাবেও বঙ্গবন্ধু ছিলেন যথেষ্ঠ সবল। ৭৫ সালে দেশীয় শত্রুদের হাতে নিহত না হলে বঙ্গবন্ধু দেশকে লক্ষ্যে পৌছে দিতেন। বঙ্গবন্ধু মত হতে পারবেনা কেউ। কিন্তু বঙ্গবন্ধুর কাছাকাছি নেতৃত্বও গড়ে উঠেনি। শুন্যতাটি ধরা পরেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর। জাতীয় চার নেতা জেল খানায় নিহত হওয়ার ফলে আওয়ামী লীগের তৃতীয় সারির নেতারা নেতৃত্ব পান। সেই নেতৃত্ব দলকে সংগঠিত করে ধরে রাখতে পারেনি। কোন্দলের কারনে বিভক্ত হয়ে পরেছে দল। ক্ষমতার লোভে সটকে পরেছে অনেকে। ৭৯ এর নির্বাচনে দলনেতাও নেতৃত্ব দিতে পারেননি জাতীয় সংসদে। ৬ বছর পর নির্বাসন থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাল ধরেছেন দলের। বাবার মতোই দৃঢ় চিত্তে জনগনের কাছে গেছেন। দল গুছিয়েছেন জনগনকে সাথে নিয়ে। এখন যদি দেশে কোন সৎ, নির্ভিক এবং যোগ্য নেতা নির্বাচন করতে বলা হয়, শেখ হাসিনার নামটিই উচ্চারিত হবে সবার মূখে। ভিন্ন দল আর মতের বিশ্বাসীরও অমত করবেনা যোক্তিক কারনে। দীর্ঘ দিনের রাজনীতিতে জননেত্রী খেতাব ছাড়াও শেখ হাসিনা যোগ্যতার পরীক্ষা দিয়েছেন বার বার। এখন শেখ হাসিনাই দলের একমাত্র কান্ডারি। কোন বিকল্প নেতৃত্ব তৈয়ার হয়নি দলে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন বয়স হয়েছে। আর কতদিন কার্যক্ষম থাকবেন বিধাতাই জানেন। দলের কোন নেতা এখনো নেতৃত্বের যোগ্যতাটি অর্জন করতে পারেনি। সবার কাছে গ্রহনযোগ্য নেতা বেড় হয়ে আসেতে পারেনি দলে। তাহলে শেখ হাসিনা পরবর্তি আওয়ামী লীগের রাজনীতিটি কেমন হবে?

ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৫ সালে। কংগ্রেসই রাষ্ট্র পরিচালনা করেছে বেশী সময়। সেই কংগ্রেস এখন সংসদে বিরোধী দলের মর্যাদাটিও রক্ষা করতে পারেনা। ইন্দ্রাগান্ধীর বিকল্প মনে করা হত তার ছোট ছেলে সঞ্জয়কে। সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যাবার পর বড় ছেলে রাজীব গান্ধীকে রাজনীতিতে টেনে এনেছেন ইন্দ্রাগান্ধী। আততায়ীর গুলিতে ইন্দ্রাগান্ধী নিহত হবার পর রাজীব গান্ধী মায়ের স্থান পুরন করে সফল হয়েছিলেন। অনেক সমালোচনার জন্ম দিলেও রাজীব রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। নির্বাচনী প্রচারনাকালে বোমা হামলায় রাজীবের মৃত্যু হলে গান্ধী পরিবার রাজনীতি থেকে সরে পরে। অবশেষে দলের স্বার্থে রাজীবের বিধবা পত্নী ইটালীয় বংশভুত সোনিয়া গান্ধী দলে টেনে আনে নেতা কর্মীরা। সোনিয়া গান্ধী দলকে ক্ষমতায় নিয়ে আসেন কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেননি বংশ পরিচয়ের কারনে। অনাভিজ্ঞ রাহুল গান্ধী দলের নেতৃত্ব নিয়ে গান্ধী পরিবারের নাম নিশানা মুছে দিয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সকল অর্জন দাবী করলেও ভুল হবেনা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভিন্ন অবস্থানে নিয়ে গেছেন। অগনতান্ত্রিক সামরিক শাসন থেকে দেশকে মুক্ত করে উন্নয়নের পথ দেখিয়েছেন। বিশ্বব্যংক কে চ্যলেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা দেতু নির্মান করে ফেলেছেন। কর্নফুলি নদীর তলদেশে টানেল নির্মান সহ যোগাযোগ ব্যবস্থায় ব্যপক উন্নয়ন করেছেন। আকাশে স্যটেলাইট নিক্ষেপন করে বিশ্বয় দেখিয়েছেন। খাদ্যে স্বয়ংসম্পুর্নতা এনে দেশকে অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছেন। জাতীয় রিজার্ভ এখন সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। উৎপাদন এবং রপ্তানী ভারতকে ছুয়ে ফেলেছে। জিডিপি এখন এই করোনার মধ্যেও রেকর্ড পরিমান। শেখ হাসিনার কিছু হলে দেশের অবস্থাটি কি ধরে রাখতে পারবে আওয়ামী লীগ। এমন নেতা কি আছে দেশে?

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।

লোহাগাড়ায় কাঁচা সড়কের বেহাল দশা : আশ্বাস আছে, বাস্তবায়ন নেই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কালাউজান ও পুটিবিলা ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রামীণ সড়ক পাকাকরণ না হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকার কয়েক সহস্রাধিক মানুষ। রাস্তাটি কলাউজান ইউনিয়নের হরিণা থেকে পুটিবিলা গোরস্থান নয়া বাজার পর্যন্ত সড়ক। সড়কটি দিয়ে কলাউজান হরিণা, পহর চাঁদা বাগান পাড়া, বংশী মহুরি পাড়া, পুটিবিলা তাতী পাড়া, রাজৈয়া পাড়া, নয়াবাজারসহ কয়েকটি গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ প্রতিদিন চলাচল করে। সড়কটি অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এই কাঁচা সড়কটি পাকাকরণ না হওয়াতে এলাকাবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন তো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলতেও পোহাতে হয় নানান ভোগান্তি। এ কাঁচা সড়কটি সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তীতে পড়ছেন এলাকাবাসী। বর্ষার মৌসুমে এ রাস্তাটির করুণ অবস্থা দেখার যেন কেউ নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় দশ সহস্রাধিক মানুষের চলাচল এ সড়কে। বেহাল দশার কারণে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই সড়কগুলো দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সড়কটি অতি গুরুত্বপূর্ণ। সড়কটি দীর্ঘদিন থেকে পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা ও কলাউজান ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী ইসহাক জানান,কাঁচা রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। প্রচণ্ড এ কাঁদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না। উপজেলার দুইটি ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র জনগুরুত্বপূর্ণ এই চারটি গ্রামীণ সড়ক। অনেক এলাকাবাসীর অভিযোগ সীমান্তবর্তী সড়ক হওয়ার কারণে অনেক জনপ্রতিনিধি সড়কটি সংস্কার করতে চায় না।

পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুস বলেন, স্থানীয় প্রশাসন ও এম.পি মহোদয়কে সড়কটির বিষয়ে জানানো হয়েছে বরাদ্দ পেলেই সংস্কার করা হবে।

কলাউজান ইউপি চেয়ারম্যান এ.ওয়াহেদ জানান, আমার ইউনিয়নের কাঁচা সড়কের সংস্কারের জন্য চেষ্টা চালাচ্ছি যে কোন সময় সড়কটি সংস্কার হতে পারে।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মাদ ইফরাদ বিন মুনির জনান, যে সকল সড়ক কাঁচা রয়েছে তাদের তালিকা করে বরাদ্দ পাওয়া গেলে কাজ করা হবে।

তীব্র দাবদাহ ও একের পর এক দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক দাবানলে বিপর্যস্ত এখন যুক্তরাষ্ট্র। দাবদাহ আর দাবানলে একসঙ্গে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। ওই অঞ্চলে রেকর্ড তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবনে আঘাত হানছে দাবানল। সেখানকার অধিবাসীদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে। চলমান দাবদাহের মধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আগ্রাসী দাবানল। ফায়ার সার্ভিস স্থানীয় বনাঞ্চলে সৃষ্ট আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। সেখানকার বাতাস এত শুষ্ক যে বিমান থেকে পানি ছেটানো হলেও তা লক্ষ্যে পৌঁছতে পারছে না। আগুন নেভানোর আগেই তা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে।

এদিকে অ্যারিজোনায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত দুই ফায়ার সার্ভিস কর্মী। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আক্রান্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে।

ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে উত্তর নেভাডা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার সিয়েরা নেভাডা বনাঞ্চলে দাবনল ছড়িয়ে পড়ায় এলাকা খালি করে ফেলা হচ্ছে। এদিকে ওরেগন অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে বায়ুপ্রবাহ থাকায় দাবানল আরো শক্তিশালী হচ্ছে।

গত শনিবার পর্যন্ত ওরেগনের ফ্রিমন্ট-ইউনেমা জাতীয় বনের প্রায় ১২০ বর্গমাইল এলাকা দাবানলের কবলে পড়েছে। এখানকার দাবানল ক্যালিফোর্নিয়ার বৈদ্যুতিক সরবরাহ লাইনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার পাওয়া গ্রিড অপারেটররা গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয় করার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া ইনডালোর গভর্নর ব্রেড লিটল গত শুক্রবার দাবানলসংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে। যুক্তরাষ্ট্রে চলমান দাবানলে এখন পর্যন্ত দুজন ফায়ার সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি।

৮ দিনের জন্য ঈদ উপলক্ষে শিথিল হতে যাচ্ছে লকডাউন

সিএনবিডি ডেস্কঃ ঈদ-উল-আযহা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘কঠোর লকডাউন’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে, খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

আজ সোমবার (১২ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানায়। এছাড়া পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ভোর থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছিলো।

ঈদুল আজহা উপলক্ষে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৮ দিনের বিধি নিষেধ শিথিলে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দোকানপাট-শপিং মল ও গণপরিবহন। এই সময় সরকারি অফিস সরাসরি বন্ধ থাকলেও চলবে ভার্চুয়ালি। তবে বন্ধ থাকবে বেসরকারি সব প্রতিষ্ঠান।

এদিকে ঈদের পর ২৩ জুলাইয়ের পর ফের অন্তত ১৪ দিনের কঠোর লকডাউনের আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

চীন-আফগানিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ নিল তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ নাজি নাজারি এ খবর জানিয়েছেন।

তিনি গতকাল রোববার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন, বাদাখশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে।

তিনি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান।

প্রসঙ্গত, হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ।আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ওয়াখানের পর পাকিস্তান ও তাজিকিস্তানের মধ্যবর্তী এই গিরিপথটি অবস্থিত যেটিকে ওয়াখান করিডোরও বলা হয়।চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিং-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, এর আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের পাশাপাশি ইরানের সঙ্গে দু’টি স্থলবন্দর এবং পাকিস্তানের সঙ্গে একটি স্থলবন্দর দখল করে নিয়েছে তালেবান। হেরাতের সঙ্গে তুর্কমেনিস্তান সীমান্তের নিয়ন্ত্রণও গ্রহণ করেছে তালেবান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান যদি কাবুল সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালি

স্পোর্টস ডেস্কঃ ৫৩ বছর পর স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ইতালি। ইতালি এই নিয়ে দ্বিতীয়বার ইউরোর শিরোপা ঘরে তুলল।  এর আগে ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন হয় তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি। রোমাঞ্চকর এই ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও সমতা থেকে যায়। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৩-২ গোলে জিতে শিরোপা জিতে নেয় ইতালি।

পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৯টি শট নেয় ইতালি, যার ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে অধিকাংশ সময় খোলসবন্দী হয়ে থাকা ইংল্যান্ড শট নেয় মাত্র ৬টি, যার দুটি লক্ষ্যে।

উল্লেখ্য, ইউরো কাপের ইতিহাসে একটি রেকর্ড গড়েন ইংল্যান্ডের লুক শ। ১ মিনিট ৫৭ সেকেন্ডে করা তার গোলটিই ইউরোর ফাইনাল ম্যাচে করা দ্রুততম গোল। এর আগে ১৯৬৪ সালে পেরেদা ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন।

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে  উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস(হিন্দু পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুবর্না (৬)। সে ওই গ্রামের শ্রী শুবল চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ীর উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ীর পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির খোঁজ হলে এদিক সেদিক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর লোকজন পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ  দেখতে পায়। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।