নীলফামারীর ডোমারে কঠোর লকডাউনের ৫ম দিনে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা

মো: মোশফিকুর ইসলাম, নীলফামারী: সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিন সোমবার সকাল থেকে নীলফামারীর ডোমারে বিভিন্ন হাট বাজারে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় দোকানপাট বন্ধ রয়েছে। জনসমাগম ঠেকাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী শহরের অলিগলিতে টহল ও মাস্ক বিতরণ করছেন। অযথা ঘোরাঘুরি করা ও দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ১০ জনকে ১ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) সোহেনা রানা সঙ্গীয় ফোর্সনিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

রাজনীতিঃ

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ক্ষেপেছেন। সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন দুদকের বিরুদ্ধে। দুদক তার ব্যংক একাউন্ড জব্দ করে দিয়েছে। এমন মামলা দুদক অনেকের বিরুদ্ধেই করেছে। সংবাদ সম্মেলন করে এমন প্রতিবাদ করেনি কেউ। উচ্চ স্বরে চিৎকার করে সাঈদ খোকন যেভাবে নিজেকে নির্দোষ দাবী করেছেন তা সত্য হলে প্রতিবাদেরও প্রয়োজন হয় না। স্বাক্ষী প্রমানেই সত্যটি বেড়িয়ে আসবে। এমন রাগান্বিত হয়ে আন্দোলন করার হুশিয়ারী দিতে হবে কেন! কার বিরুদ্ধে আন্দোলন করবেন এই সাবেক মেয়র। তাছাড়া দুদক বিনা কারনেই কারও ব্যংক একাউন্ট জব্দ করেছে শোনা যায়নি। অবশ্য দুদকের মামলায় জেল ফাঁসও হয়নি। তাহলে এমন উষ্মা প্রকাশ করা কেন? তবে কি লাইম লাইটে আসার জন্যই সাঈদ খোকন সাংবাদিক সম্মেলন করেছেন? কেন করেছেন জানা না গেলেও নগরপিতা হিসাবে খোকন ঢাকাবাসীর আস্থা অর্জন করতে পারেনি। ঢাকাবাসী মশা এবং এডিস মশার উপদ্রপ সয়েছে খোকনের আমলে। রাস্তাঘাটের দুরাবস্থা জলাবদ্ধতা দেখেছে চরমভাবে। ব্যঙ্গ করে অনেকে মশা মেয়রও বলেছে। প্রতিশ্রুতি দিয়ে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেননি মশার বিরুদ্ধে। গুলিস্তান হকার মার্কেটের বরাদ্ধ নিয়েও অভিযোগ উঠেছিল খোকন মেয়র থাকা কালেই। যে কারনে দল তাকে দিতীয়বার মনোনয়ন দেয়নি। মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে সতন্ত্র প্রার্থী হওয়ারও গুজব বেড়িয়েছিল। ফজলে নূর তাপস মেয়র হয়ে গুলিস্তান হকার মার্কেটের অবৈধ বরাদ্ধ আর স্থাপনা গুড়িয়ে দিয়েছে। সেই থেকেই বর্তমান মেয়রের উপর ক্ষুদ্ধ সাঈদ খোকন। দুদকের তদন্তে খোকনের অবৈধ উপার্জনের সন্ধান পাওয়া গেছে। সেই সূত্র ধরেই তার এবং তার স্ত্রীর ব্যংক একাউন্ট জব্দ করা হয়েছে। এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে খোকন যে ভাষায় প্রতিবাদ করেছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঁকি দিয়েছে। দুর্বার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু কার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করবেন সাবেক মেয়র? প্রশ্ন হল জনাব খোকন দোষি প্রমানীত হলে বিচারটি মানবেন কিন! “চোরের মায়ের বড় গলা” প্রবাদটি এখন সত্য প্রমান হচ্ছে।

এমন খোকন আরও আছে দেশে। কিছু আছে যারা বিশাল অঙ্কের টাকা ব্যংক থেকে তুলে বিদেশে পালিয়ে গেছে। যারা বিদেশে যেতে পারেনি তারা পদ পদবীর চেষ্টা চালাচ্ছে দলে। অবৈধ উপার্জন বৈধ করার অন্যতম উপায় এখন রাজনীতি। নির্বাচীত হতে পারলেই বনে যান জননেতা। জননেতারা হয় নির্দোষ। জনগনের কল্যানেই তারা বিত্ত্ববান হন আর নামীদামী গাড়ীতে চড়েন। তাই দেশে এখন কঠিন প্রতিযোগিতা চলছে কে কাকে টক্কর দিয়ে নেতা হবেন। রাজনীতি নেই, আন্দোলন নেই কোন বিরোধী দলও নেই। কোনভাবে নমিনেশন বাগিয়ে নিতে পারলেই ভাগ্যের চাকাটি ঘুড়ে যায়। আলাদিনের প্রদিপের মত শুধু চাওয়াটির অপেক্ষা। মালামাল হয়ে যায় পথের ভিখারীও।

আওয়ামী লীগের দুঃসময় গেছে ৭৫ সালে জাতীর পিতাকে স্বপরিবারে হত্যার পর। বি এন পি প্রতিষ্ঠা করতে একটি সন্ত্রাসবাহিনী গঠন করেছিল জেঃ জিয়া। শির্ষ কিছু সন্ত্রাসীদের মূল দায়িত্ব ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করা। পুরান ঢাকার কয়েকজন শির্ষ তালিকায় উঠে এসেছিল সন্ত্রাসে দক্ষতা দেখিয়ে। তাদেরই কয়েকজন এখন স্থানীয় আওয়ামী লীগ নেতা। এদের মূল দায়িত্ব ছিল আওয়মী লীগের নেতা-কর্মীদের মারধর করা। অনেক প্রবীন নেতাও এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি। এখন তারা আবার আগের চরিত্রে ফিরে এসেছে তবে আওয়ামী লীগের নেতা হয়ে। এখন মুজিব কোট গায়ে জড়িয়ে সন্ত্রাস করে। সন্ত্রাসীরা এখন বহু সম্পদের মালীক বনেগেছে। আওয়ামী লীগের ত্যগী নেতা-কর্মীরা আড়াল হয়ে গেছে। নীতি নির্ধরকদের উচিৎ সত্যটি তলিয়ে দেখার। নাহয় একই সন্ত্রাসীদের চেহারা বদল করতে সময় লাগবেনা। মেয়র সাঈদ খোকনও তত্বাবধয়ক সরকারের আমলে কি বক্তব্য দিয়েছিল তা আর্কাইভে মওজুত আছে।।

আজিজুর রহমান প্রিন্স,

কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ।

রাণীশংকৈলে ২ স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা, থানায় পৃথক মামলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দোশিয়া গ্রামে ও আবাদতাকিয়া মাদ্রাসা এলাকায় ১ হাইস্কুল ছাত্রী ও ১ মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ দু’ঘটনার প্রেক্ষিতে মেয়ের পক্ষ থেকে রানীশংকৈল থানায় ৪ জুলাই রবিবার নারী-শিশু তৎসহ পেনাল কোডের ৩২৩ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দোশিয়া গ্রামের আনিসুর রহমানের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে খুশি আখতারের (১৩) সাথে প্রতিবেশি সূত্রে একই গ্রামের ইয়াকুব আলির বিবাহিত ও ১ সন্তানের জনক ছেলে রিপনের (৩৫) সংগে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৩ জুলাই শনিবার সন্ধ্যা সাতটার দিকে রিপন খুশিকে ফুসলিয়ে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। খুশির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে রিপন পালিয়ে যায়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে স্থানীয়ভায়বে শালিস বৈঠক হয়। কিন্তু সমঝোতা না হওয়ায় বৈঠক ব্যর্থ হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ শেষরাতে ঘটনাস্থলে  এসে অভিযোগের প্রেক্ষিতে মেয়েকে থানায় হেফাজতে নিয়ে যায়।

পরদিন ৪ জুলাই পুলিশ অভিযান চালিয়ে রিপনকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এদিন রাতে খুশির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, মেয়ের স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষনের চেষ্টা মামলা নেয়া হয়েছে।মেয়েকে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়েছে। আসামী রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, একসূত্রে জানা গেছে, উপজেলার শিংপাড়া গ্রামের আব্দর রহমানের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাদ্রাসাছাত্রী রেবেকা আখতারকে (১৬) পূর্ব সম্পর্কের জের ধরে পীরগঞ্জ উপজেলার সাটিয়া গ্রামের মৃত রবিউল ইসলামের  ছেলে শামীম হোসেন (৩৫) ফুসলিয়ে গত ২ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে মোটর সাইকেলে করে আবাদতাকিয়া মাদ্রাসার পাশে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে আসে। সেখানে শামীম রেবেকাকে ধর্ষনের চেষ্টা চালায়। আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে শামীম পালিয়ে যায়। এ নিয়ে রেবেকার চাচা আব্দুর রাজ্জাক বাদি হয়ে গত ৪ জুলাই থানায় একটি মামলা দায়ের করেন। রেবেকাকে একইদিনে মেডিকেল টেস্টের জন্য জেলায় পাঠানো হয়। শামীমকে গ্রেফতারের চেস্টা চলছে মর্মে ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান।

আমি ডাক্তারের চেয়ে কম বুজি নাকি: পোল্ট্রি ব্যবসায়ী

মো: জহির হোসাইন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর মিতালি বাজারের এক পোল্ট্রি ব্যাবসায়ীর ভুল চিকিৎসায় একই এলাকার পোল্ট্রি মুরগি  খামারির ২৫০০ মুরগি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পোল্ট্রি মুরগির খামারি মাসুম হোসেন বলেন গত ১ সপ্তাহ আগে তার খামারের মুরগিকে ঔষধ প্রয়োগ করেন মিতালিবাজারের পোল্ট্রি ব্যাবসায়ী ডিলার নাসির পাটোয়ারী ঔষধ প্রয়োগের দুইদিন পার না হতে মাসুমের খামারের মুরগি মরতে আরম্ভ করে। খামারি মাসুম জানান, গতকাল পর্যন্ত প্রায় ২৫০০ মুরগি মারা যায়। মাসুম জানান ঔষধ প্রয়োগে কোনো ক্ষতি হবে কিনা এর জবাবে নাসির বলেন আমি ডাক্তারের চেয়ে কম বুজি নাকি।

খামারি মাসুম প্রতিবেদককে জানান, তার খামারে ৩৭০০ মুরগি ছিল এখন ৭০০ মুরগি আছে মুরগির মৃত্যুতে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  খামারের মুরগির মৃত্যুতে বিশাল ক্ষতিতে দিশেহারা হয়েপড়ছেন খামারি মাসুম। সরজমিনে যেয়ে পোল্ট্রি ব্যাবসায়ী নাসিরের দোকান বন্ধ পাওয়া যায় এবং তার মুঠো ফোন একাধিকবার কল দিলে ও রিসিভ করেননি যার কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে। খামারি মাসুম সঠিক বিচারের মাধ্যমে ওই ডিলারের কাছে ক্ষতি পূরণের দাবি করেন।

রায়পুর ভেটেরিনারি হাসপাতালের  চিকিৎসক ডাক্তার মো :  মোফাজ্জল হোসেন  মুঠো ফোনে জানান ভুল চিকিৎসার কারণে খামারের মোরগের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, কোনো রেজিস্টার্ড ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক প্রয়োগ করতে পারে না।

হোমনায় করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা  মো. হাবিবুর রহমান (৬২) সোমবার ভোরে  ঢাকার একটি বেসরকারী হাসপাতালে  মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে বিকালে তাঁর গ্রামের বাড়ি উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও)  রুমন দে, ওসি (তদন্ত) মো. আজিজুল বারী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাঁকে  মরণোত্তর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা  হয়।

পরে উপজেলা করোনা কালীন  সময়ে দাফন- কাফন কমিটির  সদস্য সাবেক যুবলীগের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান টিপু ও হাফেজ আবদুছ ছালাম এর নেতৃত্বে দাফন কাফন কমিটির সদস্যবৃন্দ তাঁর লাশ দাফন করেন। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মুক্তিযোদ্ধাো গন ও শতাধিক গ্রামবাসি জানাযায় অংশ গ্রহন করেন।

পারিবারিক সূত্রে  জানাগেছে, ১৫ দিন আগে  তাঁর শরীরে  করোনা শনাক্ত হলে  তাকে  ঢাকার  একটি বেসরকারী  হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়  আজ ভোরে  তারঁ মৃ্ত্যু হয়।

ফুলবাড়ীতে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিশু আফছানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিশু আফছানা। সোমবার বিকালে ফেসবুক ভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘উই আর বাংলাদেশ’(ওয়াব) এর প্রতিষ্ঠাতা এসএম আকবর প্রদত্ত হুইল চেয়ার ও নগদ দুই হাজার টাকা আফছানাকে প্রদান করা হয়।

আফছানা (৯) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জায়গীরটারী গ্রামের আজিমুল হকের মেয়ে।

হুইল চেয়ার প্রদানের সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা অলিউর রহমান নয়ন,পূর্ব কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল ফাত্তাহ, চরগোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুন বিভিন্ন পত্র পত্রিকায় “প্রতিবন্ধী মেয়ের জন্য হুইল চেয়ার চেয়ে কাঁদলেন বাবা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দেখে এসএম আকবর দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ী উপজেলা সংবাদদাতা অনিল চন্দ্র রায়ের মাধ্যমে আফছানাকে হুইল চেয়ার ও আসন্ন কোরবানি ঈদে জামাকাপড় কেনার জন্য অর্থ সহায়তা প্রদান করেন।

অসহায়দের পাশে ‘প্রত্যাশা সামাজিক সংগঠন’

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ করোনা এখন বিশ্বজুড়ে পরিচিত আতঙ্কের নাম। সর্বদা ছড়িয়ে পড়া করোনা ভয়, সঙ্গে ক্ষুধার জ্বালায় মানুষ আজ বাকরূদ্ধ। অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে নানা সামাজিক সংগঠন। এদের মধ্যে একটি প্রত্যাশা সামাজিক সংগঠন।

চলতি বছরের পহেলা মে প্রত্যাশা সামাজিক সংগঠনের পথচলা শুরু। প্রথম দিকে প্রতিটি প্রোগ্রাম ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। চারপাশে নানান নামের সামাজিক সংগঠনের বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। যার ফলে মানুষের কাছে সামাজিক সংগঠনের কথা বলে ডোনেশন পাচ্ছিল না তারা। কেমন যেন বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয় তাদের চোখে। তারা অর্থ সংগ্রহের পথ বদল করে। ইভেন্টে ফান্ড সংগ্রহ না করে, ঢালাওভাবে সবার সহযোগিতা না চেয়ে ঘনিষ্ঠজনদের শরণাপন্ন হয় সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আল হাসান রুবেল।

প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক সাকিব আল হাসান রুবেল বলেন, এই সংগঠনে কাজ করার আগে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি খারাপ লেগেছে, কিন্তু অনুভব করতে পারিনি। মানুষের খাদ্যাভাব, কষ্ট খুব কাছ থেকে দেখেছি আর প্রতিনিয়ত চিন্তা করেছি আরও ভালোভাবে কিভাবে মানুষের পাশে দাড়ানো যায়। আমি মনে করি, আমরা তরুণরাই পারি ক্ষুধার্তদের পাশে দাড়াতে। তাই যাদের টাকাপয়সা আছে তাঁরা সবাই যদি এই মানুষগুলোকে সহয়তা করে তাহলে দারিদ্র্য মোচন করা সম্ভব। আসুন যে যেভাবে পারি মানুষের পাশে দাড়াই।

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উপলক্ষে  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেয়া ভূমিহীন পরিবাবারের মাঝে উপহারের ঘর পরিদর্শন করলেন নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। গেল রবিবার (৪-জুলাই) সকালে উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কেল্লা পাড়া, আশ্রয়ন কেন্দ্র ও একই উপজেলার বালাপাড়া ইউনিয়নে কোড়ানীপাড়া, বালাপাড়া আশ্রয়ন ২ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেনে, উপজেলা নির্বাহি অফিসার (অঃদাঃ) সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ঘর গুলোর কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করে পরিদর্শন করেন এবং  উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

কুমিল্লার দেবিদ্বারে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করা হয়েছে। গেল রোববার দুপুর ১২টায় উপজেলা হলরুমে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ৪’শ খাদ্যের প্যাকেট বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেবিদ্বার উপজেলা প্রশাসন ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫০টি করে মোট ২হাজার ৪শ’ খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করেছেন। যাতে রয়েছে, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, এক কেজি লবন ও ১ লিটার তেল।

বিতরণ শেষে রাজী ফখরুল সাংবাদিকদের বলেন, যেভাবে বঙ্গবন্ধু প্রান্তিক জনগোষ্ঠির চিন্তা করতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ মানুষগুলোর জন্য চিন্তা করেন। এ খাদ্যসামগ্রী গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আমি চাই প্রতিটি ইউপি চেয়ারম্যান তাঁর নিজ নিজ এলাকায় দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যগুলো সুষ্ঠু বন্টনের মাধ্যমে পৌছে দিবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, ঘরবিহীন থাকবেনা এ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান, ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলাসহ প্রতিটি ইউপি’র চেয়াম্যান ও সদস্যগণ।

 

নওগাঁর আত্রাইয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

কামাল উদ্দিন উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে খরিপ ২/২০২১-২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গেল রোববার কৃষিসম্প্রসারণ অধিদপ্তর আত্রাই,নওগাঁর আয়োজনে উপজেলা চত্বরে করোনা ভাইরোসে সামাজিক দূরত্ব বজায় রেখে একশত পঞ্চাশ জন পেল কৃষি প্রণোদনার ধান বীজ ও সার।

প্রতি কৃষককে রোপা-আমন (হাইব্রিড) দুই কেজি ধান বীজ,বিশ কেজি ডিএপি সারও দশ কেজি এমওপি সার,এ ছাড়া রোপা-আমন (উফশী) পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কেএম কাওছার উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওআহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।