কমলগঞ্জে নার্সদের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ, মাতৃহারা ১০ মাসের দুগ্ধপোষ্য শিশু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় সুমী বেগম (২৪) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মা মারা যাওয়ার কারণে দুগ্ধপোষ্য ১০ মাসের শিশুটির হাহাকারে ভারী হয়ে উঠে হাসপাতাল চত্বর। গত বৃহস্পতিবার (১ জুলাই) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে।

নিহত সুমী বেগম সে উপজেলার মুন্সিবাজার ইউপি ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে।

হাসপাতাল নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার দুপুরে মৌলভীবাজারের খলিলপুর ইউপি সরকারবাজার এলাকার এমরান মিয়ার স্ত্রী এক সন্তানের জননী সুমী বেগমের পেটব্যথা দেখা দিলে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। বৃহস্পতিবার সকালে মেডিকেল টেস্ট শেষ করে হাসপাতালে সাধারণ মহিলা ওয়ার্ড নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হয়। তা দেখে সুমির মা রাহেনা বেগম ও বাবা মন্নান মিয়া ডিউটিরত ডাক্তার ও সিনিয়র নার্সদের কাছ বারবার উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার নিয়ে যেতে তাগাদা দেন। তাদের কথার কর্ণপাত করেননি ডাক্তার-নার্সরা। দুপুর ১২টায় সুমির অবস্থার আরও অবনতি ঘটলে সিনিয়র নার্স অনিতা সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল তাকে একটি ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই সুমির আর কোন নড়াছড়া দেখতে না পেয়ে বারবার ডিউটি ডাক্তার মুন্না সিনহা ও নার্সরা বিরক্ত হয়ে বলেন রোগী ঘুমিয়ে আছন, ডিস্টার্ব করবেন না। বিকালেও রোগীর নড়াচড়া না পেয়ে নার্সকে জানালে নার্সরা ডাক্তার মুন্না সিনহাকে নিয়ে আসলে তিনি সুমিকে মৃত ঘোষণা করেন।

মৃত সুমির মা রাহেনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালের নার্স এবং ডিউটি ডাক্তারই দায়ী। আমরা তাদের বিচার চাই।

তবে ডিউটি ডাক্তার মুন্ন সিনহা ও মিডওয়াইফ রত্না মণ্ডল জানান, মৃত রোগীর স্বজনরা আমাদের কাছে রোগীকে রেফারের জন্য বলেননি। আমাদের চিকিৎসার মধ্যে কোন ত্রুটি নেই। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে পারেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যদি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ দায়ী থাকে তবে তদন্তক্রমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছ‌রের বা‌জেট ঘোষণা

মোঃ জ‌হির হো‌সেন, স্টাফ রি‌পোর্টারঃ ২৮ ফেব্রুয়া‌রি লাক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচন হয়। নির্বাচন পরবর্তী ৯ জুন চট্রগ্রাম বিভাগীয় নির্বাচন ক‌মিশন অ‌ফি‌সে মেয়র ও কাউ‌ন্সিলর‌দের শপথ গ্রহন অনু‌ষ্ঠিত হয়, ১০ জুন আনুষ্ঠা‌নিক ভা‌বে দা‌য়িত্ব গ্রহন ক‌রেন মেয়র গিয়াস উ‌দ্দিন রু‌বেল ভাট।

গত ৩০ জুন দুপুর ২ টায় রায়পুর পৌরসভা কার্যাল‌য়ে বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্র‌নিক্স মিডিয়ার সংবাদকর্মী, রাজনী‌তি‌বিদ, বি‌শিষ্ট ব্যবসায়ী‌ ও ওয়ার্ড কাউ‌ন্সিলর‌দের উপ‌স্থি‌তি‌তে বা‌জেট ঘোষণা ক‌রেন নব‌নির্বা‌চিত মেয়র গিয়স উ‌দ্দিন রু‌বেল ভাট। এসময় ২৯ কো‌টি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার বা‌জেট ঘোষণা করা হয়।

এই অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা,ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, এছাড়া বিভিন্ন প্রকল্পসহ উন্নয়ন সহায়তা থেকে প্রাপ্তি আয় ধরা হয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৯৬০ টাকা যাতে ব্যয় নির্ণয় করা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা। প্রারম্ভিক জের ৯৮ লাখ ৬৪ হাজার ২৮৮ টাকা, অর্থ্যাৎ ৩১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ২৪৮ টাকা আয় নির্ণয় সাপেক্ষে ২৯ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার সর্বমোট বাজেট ঘোষণা করা হলো। যাতে সমাপ্তি জের রয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ২৪৮ টাকা।

এসময় মেয়র গিয়াস উ‌দ্দিন রু‌বেল ভাট ব‌লেন রায়পুর পৌরসভার ১৪ কো‌টি টাকার ঋ‌ণের ভোজা মাথায় নি‌য়ে মেয়‌রের দা‌য়িত্ব গ্রহন ক‌রে‌ছি, রায়পু‌রের উন্নয়ন করব ই‌তোম‌ধ্যে মেয়র রায়পুর পৌরসাভা অ‌নেক অসহায় নাগ‌রি‌কের কর ডিসকাউন্ট দি‌য়ে কর আদায় কর‌ছেন ব‌লে জানান। পৌর নাগ‌রিক‌দের স‌র্বোচ্ছ সেবা নি‌শ্চিত করার জন্য নতুন মেয়র কাজ ক‌রে যা‌চ্ছেন ব‌লে জানান।

মৌলভীবাজারে ১৭৭ জনকে জরিমানা ও ৯০ জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ লকডাউন চলাকালে দ্বিতীয় দিনে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে  মোট ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা অর্থদন্ড প্রদান এবং ৯০ জনকে  আটক করা হয়েছে।

জেলা প্রশাসন সুত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি অটোরিকশা  চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে  মোট ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০  ব্যক্তিকে আটক করা হয়।

করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো শুক্রবার (২ জুলাই) মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও মৌলভীবাজার জেলা প্রশাসনের  সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেটগণ মৌলভীবাজার জেলাজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ভারী বৃষ্টিপাতে ধরলা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশংকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ গত তিনদিনের ভারী বুষ্টিপাত ও উজানের পাহাড়ী ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে পানি ৩০.৫৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা, বারোমাসিয়া ও নীলকমল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গত বুধবার সকাল ৬ টা পর্যন্ত জেলা জুড়ে ৮০ মিলিমিটার এবং বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত ১৪.৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহ হালকা ও মাঝারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে বলেও জানান তিনি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মিজানুর রহমান জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে ধরলার পানি বৃদ্ধি পেয়ে ৩০.৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে ধরলার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে নদ-নদী অববাহিকায় একটি স্বল্প মেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে।

 

লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে জরিমানা আদায়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী। এ সময় লকডাউন না মানায় ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। পরে তাদের সাথে যোগদেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. মুকতাদির আহমেদ আসিফসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ।

মো. আহসান হাবীব জিতু জানান, লকডাউন চলাকালীন অযথায় ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অযথায় ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হোমনার ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা সহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি চার চালা ঘর, নগদ  টাকা,স্বর্ণালংকার, ফার্নিচার সহ মালামাল পুড়ে ছাই হয়েগেছে এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও  গ্রামের( রন্দুরবাড়ি) আবদুল হাকিম ও জহিরুল ইসলামের  বাড়িতে  এ ঘটনা ঘটে। কিন্ত যোগাযোগের রাস্তা ভালো না থাকায় হোমনা ফায়ার সার্ভিসের  টিম  ঘটনাস্থলে পৌছতে পারেনি। গ্রামের লোকজন দুইঘন্টা  চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়,  গতকাল রাতে প্রতিদিনের মত সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর অনুমান ৬ টার দিকে হঠাৎ আগুনের ফুলকিতে বাড়ী আলোকিত হয়ে উঠলে  পরিবারের লোকজনের চিৎকারে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেই ২টি চার চালা টিনের ঘর, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ ড্রাম চাউল,৩০ মন মরিচ,২ মন তিল সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়ে যায়।

এদিকে এলাকাবাসী জানায়,  সাথে সাথে হোমনার ফায়ার সার্ভিসে খবর দিলেও  ঘটনাস্থলে  ফায়ার সাভির্সের কোন গাড়ী পৌঁছেনি।

 এ বিষয়ে হোমনা  ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ওসমান গনি জানান, হোমনার ফায়ার সার্ভিসের  কোন ছোট গাড়ি নেই। বড় গাড়ি গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়া যায় না। আজ খবর পেয়ে ঘটনাস্থলে  যাওয়ার জন্য রওয়ানা হলেও রাস্তা না থাকায়  ঘটনাস্থলে পৌঁছাতে পারি নাই। তবে আমি পায়ে হেটে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ওসি মো. আবুল কায়েস আকন্দ’ ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া সহ  ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বার সহ হোমনা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

 

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ জুন বুধবার দুপুরে করোনা ভাইরাস রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা ও উপজেলার দোকান পাট গণপরিবহন বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধরায় পৌরশহরে মীম সু ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, রেনেসা মোবাইল মার্টের মালিক সঞ্জয় বসাককে ৫ হাজার এবং অনুপ টেলিকমের মালিক মাধুর্য বসাককে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এবং মীম সুস্টোরের দোকানে সিলগালা করা হয়েছে।
আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি এবং মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার সদসরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে ৯ বছরের কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার খোঁজার মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে ৯ বছরের এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত মোয়াজ্জিনে আরব আলী (৫০) হবিগঞ্জের উমেদনগর গ্রামের মৃত মনজফ আলীর ছেলে। সে গত ১০বছর  ধরে মৌলভীবাজারের ঐ মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছে।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮জুন) সকালে ওই শিশু প্রতিদিনের মতো মসজিদে মক্তব পড়তে যায়। এসময় মসজিদের মোয়াজ্জিন পাশে একটি রুমে নিয়ে গিয়ে ভিকটিমের সাথে বিভিন্নভাবে অশ্লীল শারীরিক নির্যাতন চালায় এবং এক পর্যায়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে আশপাশের শিশুরা ছুটে আসে। তখন অভিযুক্ত মোয়াজ্জিন শিশুটিকে ছেড়ে দেয়।

পরে মক্তব ছুটি হলে শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মসজিদ পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মিলে স্থানীয় একটি মাদ্রাসায় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। কিন্তু পরদিন ভোরে অভিযুক্ত মোয়াজ্জিন মসজিদ থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার নির্যাতিত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শিশুটির পিতা মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মোয়াজ্জিনকে বুধবার (৩০জুন) ভোরে তার বাড়ি হবিগঞ্জের উমেদনগর থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

রায়পু‌রে ক‌ঠোর লকডাউন কার্যকর কর‌তে প্রশাসন তৎপর

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ সারা বি‌শ্বে তাল‌মি‌লি‌য়ে বে‌ড়ে চল‌ছে ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা। এর ম‌ধ্যে আতঙ্ক হ‌য়ে আ‌র্ভিভাব হ‌য়ে‌ছে ডেল্টা না‌মের ভারতীয় ধরন, যা অ‌তি দ্রুত সম‌য়ে ছ‌ড়া‌তে স্বক্ষম। ক‌রোনা আক্রান্ত নিয়ন্ত্র‌নে রাখতে বাংলা‌দেশ সরকার ক‌ঠোর লকডাউ‌নের ঘোষনা ক‌রে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে। সরকা‌রের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে ক‌ঠোর লকডাউন কার্যকর কর‌তে রায়পুর প্রশাসন কঠোর পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছে।

আজ বৃহঃস্প‌্র‌তিবার (১ লা জুলাই) সকাল থে‌কে রায়পু‌রে বন্ধ র‌য়ে‌ছে দোকান পাট মা‌র্কেট বিপ‌নি‌বিতান। জরুরী সেবা ছাড়া কোন ধর‌নের যাবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ঔষ‌ধের ফা‌র্মেসী চি‌কিৎসা সেবায় নি‌য়োজিত  ছাড়া জনসাধার‌ণের চলাচ‌লে ক‌ঠোর র‌য়ে‌ছে রায়পুর প্রশাসন।

সকাল থে‌কে রায়পুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, এ‌সিল্যান্ড (ভূ‌মি) আক্তার জাহান সাথী এবং রায়পুর থানা অ‌ফিসার ইনচার্জ আবদুল জ‌লি‌লের সমন্ব‌য়ে রায়পু‌রের বি‌ভিন্ন স্থা‌নে ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে লকডাউন অমান্যকা‌রি‌দের জ‌রিমানা ক‌রে শতর্ক ক‌রে দেন। মোটর সাই‌কেল, রিক্সা, ট্রাক থা‌মি‌য়ে গাড়ির কাগজপত্র ড্রাই‌ভিং লাই‌সেন্স চেক করে জরুরী সেবায় নি‌য়োজিত‌দের ছে‌ড়ে দেওয়া হয়। অ‌ভিযান কা‌লে একজন বৃদ্ধ অসহায় ম‌হিলাকে লকডাউ‌নে ঘ‌রে থাকার নি‌র্দেশ দি‌য়ে তার হা‌তে আ‌র্থিক সহ‌যোগীতা তু‌লে দেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিঁদুর খান ইউপি সিঁদুর খান চা বাগান এলাকায় (৩০জুন) রাত সাড়ে ৮ ঘটিকায় বিশেষ সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালিক এর নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেন (তদন্ত)অসি হুমায়ুন কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি লোহার পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, শুধু এই দেশীয় অন্ত্র পরিত্যক্ত অবস্থায় মিলে কোন রকম আসামীর খোঁজ পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করতে যোগাযোগ করলে জানান, অফিসার ইনচার্জ আব্দুস ছালিক বলেন ঘটনা সত্য এবং কোথা থেকে কিভাবে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে এবং কোন কারনে বাজে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে আনা হয়েছিল। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অস্ত্র গুলো ফেলে চলে যায়।