নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত-২

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাদবেরিকান্দা গ্রামের ০৪ জনকে ধারালো অস্ত্রদিয়ে আহত করেছে প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে ২৭ জুন রবিবার রাত ৯ ঘটিকায় আব্দুল মালেকের বসত ঘরে।

এলাকাবাসী সূত্রে জানাযায় আব্দুল মালেক, আব্দুল খালেক, পিতা- হাছেন আলী, হাছেন আলী, পিতা মৃত- আবাল হোসেন, মঞ্জুরুল হক, পিতা মো: তালেব মিয়া, মোছাম্মদ জায়েদা আক্তার, স্বামী মো: আব্দুল সালাম, মোছাম্মদ শিরিন আক্তার, স্বামী আব্দুল খালেক, মাস্টারের মাসহ ১০/১২ জন ধারালো দেশিয় অস্ত্র নিয়ে আবুল কাসেমের পুত্র আব্দুছ সালাম, মোছা: সুরমা আক্তার, স্বামী আবুল কালাম ২জনকে মারাত্মকভাবে জখম করেছে।

বর্তমানে জখমীরা নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৰস্বধীন অবস্থায় আছেন। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেত্রকোণা মডেল থানার মামলা নং- ৫২, তারিখ: ২৮.০৬.২০২১ খ্রি:। নেত্রকোণা মডেল থানা পুলিশ মো: আব্দুল মালেকে তাৰক্ষনিকভাবে গ্রেফতার করেন এবং বিজ্ঞা আদালতে সপোর্দ করেন।

এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি, একজনকে আটক করা হয়েছে এবং আটককৃত ১জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতার কাজ প্রক্রিয়াধীন আছে।

দূর্ঘটনার আর এক নাম ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে চোখ ঝাপসা করা এলইডি লাইট

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ নিজের বাপ-দাদার রেখে যাওয়া পৈতৃক জায়গা মনে করে ব্যস্ততম রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে যাত্রী আসার অপেক্ষায় থেকে পথচারীসহ ভারী, মাঝারি সকল প্রকার যানবাহন চলাচলে দূর্ঘটনা জনিত সমস্যা সৃষ্টিকারী অবৈধ ঝুঁকিপূর্ণ পরিবহনের নাম ব্যাটারিচালিত রিকশা-ভ্যান।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সকল ব্যস্ততম রাস্তাগুলোতে বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা ভ্যান। তিন চাকার প্যাডেল রিকশার কাঠামোতে ব্যাটারির সাহায্যে মোটর যুক্ত করে অটোমেশন সিস্টেম অনুযায়ী তৈরি করা হয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান।

এদিকে মোটরযান বা প্যাডেল চালিত যানের কোনো ক্যাটাগরিতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবুও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ কর্মক’র্তার সহায়তায় দীর্ঘ দিন ধরে এই বাহনটি অবৈধভাবেই (কোনো লাইসেন্স বা কাগজপত্র নেই) সড়ক-মহাসড়কে চলাচল করে আসছে। ওজন ও গতির সঙ্গেও কোনো সামঞ্জস্য না থাকায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে  দুর্ঘ’টনাসহ প্রাণহানির ঘটনাও প্রতিনিয়ত ঘটছে।

যদিও বিভিন্ন সময় উপজেলা প্রশাসন এই বাহনটির বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়ে ছিল,  স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাবের কারণে তা পুরোপুরি বন্ধ করতে পারেননি।

এদিকে দিনের পরদিন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়তে থাকলেও বিগত বছরগুলো প্রশাসনও নিশ্চুপ ভূমিকা পালন করে এসেছে । তবে উপজেলায়  নিয়ন্ত্রণহীনভাবে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা যখন বেড়েই চলেছে এবং দুর্ঘ’টনাও বাড়ছে, ঠিক তখন সড়কে এই বাহনটির চলাচল বন্ধ করতে  জোরালো পদক্ষেপ নিয়েছে  জননেত্রী বঙ্গবন্ধু কন্যার সরকার।

সড়ক মহাসড়কে দুর্ঘ’টনা প্রতিরোধে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধে একটি নির্দেশনা জারি করেছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী অবৈধ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধে অ’ভিযান শুরু করেছে। পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও এসব অবৈধ ঝুঁকিপুর্ণ যানবাহন চলতে দেয়া হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যাটারিচালিত রিকশা -ভ্যানের দৌরাত্ন্যে রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলা অবৈধ ঝুঁকিপূর্ণ এই গাড়ির চোখ ঝাপসা করা এলইডি লাইট পথচারীসহ ভারী ও মাঝারি যানবাহন চালক দূর্ঘটনার কবলে পড়ছে।

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমান নিম্নমানের ভারতীয় প্রসাধনী জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে নিম্নমানের বিপুল পরিমান ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে।

বিজিবি ও সীমান্তবাসী সুত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার মেরাজুল ইসলামের নের্তৃত্বে একদল বিজিবি’র সদস্য ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ১ নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের চরগোরকমন্ডল এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় চোরাকারবারীরা একটি বাইকসাইকেল ও বিপুল পরিমান নিম্নমানের ভারতীয় প্রসাধনী সামগ্রী ফেলে পালিয়ে যায়।

পরে সেগুলো জব্দ করে গোরকমন্ডল ক্যাম্পে নিয়ে আসে বিজিবি’র সদস্যরা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম জানান,বাইসাইকেল সহ জব্দকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৩৪০ টাকা।

মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ করোনা নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় মোবাইল কোর্টে ১৭২ জনকে মোট ১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় মোবাইল কোর্ট অভিযানে তাদের সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা পুলিশ।

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার প্রদান কর্মসূচির উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৮ জুন সোমবার সকাল ১১টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে   সার ও বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদ চত্বরে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম এবং জাইকা প্রতিনিধি সুহান হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন। উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

প্রসঙ্গত: এ কর্মসূচির আওতায় মোট ১৪৩০ জন কৃষককে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং উচ্চ ফলনশীল ধানবীজ বিরি-৮৭ সহ হাইব্রিড ও উফশী বীজ প্রদান করা হবে।

ফুলবাড়ীতে ভাতার টাকা চলে গেল প্রতারকের বিকাশ নম্বরে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় ৬ শতাধিক অসহায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীর ৬ মাসের ভাতার টাকা প্রতারকের বিকাশ নম্বরে চলে গেছে। ভাতার টাকা না পেয়ে উপজেলা সমাজসেবা অফিসের সামনে দিনের পর দিন ধর্না দিচ্ছেন বঞ্চিত ভাতাভোগিরা।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় ৯ হাজার ৮২৩ জন বয়স্ক, ৪ হাজার ৮৫১ জন বিধবা এবং ৩ হাজার ২২৬ জন প্রতিবন্ধি সহ মোট ১৭ হাজার ৯০০ জন ভাতাভোগি রয়েছেন। তারা পুর্বে বইয়ের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও ২০২০-২০২১ অর্থ বছর থেকে ব্যক্তিগত বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা প্রদানের কার্যক্রম শুরু করে সরকার। ফলে সারা দেশের ন্যায় ফুলবাড়ীতেও ভাতাভোগীরা একাধিকবার তাদের নিজ নিজ বিকাশ নম্বর অফিসে জমা দেন। উপজেলা সমাজসেবা অফিস ভাতাভোগিদের বিকাশ নম্বর তালিকা করে অধিদপ্তরে প্রেরণ করে। চলতি জুন মাসে ভাতাভোগিদের বিকাশ নম্বরে বয়স্ক ও বিধবা জনপ্রতি ৩ হাজার এবং অসচ্ছল প্রতিবন্ধি জনপ্রতি ৪ হাজার ৫০০ আসে। কিন্তু ১৬৬৪ নম্বর বইধারী অসচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগি দোলেনা বেগম বিকাশ নম্বর ০১৭২৩৬৪০১৬১ তার টাকা গেছে ০১৭২৫৩৯৫০০৭ নম্বরে, ১২৫ নম্বর বইধারী খলিলুর রহমান বিকাশ নম্বর ০১৭৯৬৮০৭৪৯০ তার টাকা গেছে ০১৭১০৪১৩০৯২ নম্বরে, ৬৯১ নম্বর বইধারী বয়স্ক ভাতাভোগি ক্ষিতিশ চন্দ্র বিকাশ নম্বর ০১৮৪১৩৯১০২৭ কিন্তু টাকা গেছে ০১৭৬৩৯৭৯১০৩ নম্বরে সহ প্রায় ৬ শতাধিক ভাতাভোগির টাকা প্রতারকদের নম্বরে চলে যায়। ওই সকল নম্বরে কল দিলে প্রত্যেকটি নম্বর সব সময় বন্ধ থাকে বলে ভাতাভোগীরা জানান।

বঞ্চিতদের অভিযোগ, অফিসের একটি চক্র ভাতাভোগিদের নম্বর পরিবর্তন করে ঢাকায় তালিকা প্রেরণ করে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সোমবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের কার্যালয়ে গেলে তিনি আসেননি বলে জানা যায়। পরে ফোনে তিনি কিছু ভাতাভোগীর টাকা অন্য নম্বরে চলে যাওয়ার বিষয় স্বীকার করে বলেন, অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যে সকল ভাতাভোগির টাকা অন্য নম্বরে গেছে তাদের তালিকা করে অফিসের পক্ষ থেকে ওই নম্বর গুলোর বিরুদ্ধে থানায় জিডি করা হবে। এর সাথে অফিসের কোন চক্র জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা সত্য নয় ।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

লোহাগাড়ার হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ৮নং ওয়ার্ডস্থ নাওঘাটা এলাকায় হাঙ্গর ব্রিজের সামান্য উপরিভাগে খাল থেকে মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে হুমকির মুখে হাজার হাজার এলাকাবাসী ও পথচারী।

গত ২৭জুন বিকেলে সরজমিনে গেলে স্থানীয় জানে আলম সিকদার সহ অন্যরা জানান, বর্তমান মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীরের নেতৃত্ব এসব বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। তবে, মেম্বার মহিউদ্দিন মাহমুদ আলমগীর বালু উত্তোলনের কথা স্বীকার করলেও এব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপ করতে অসম্মতি জ্ঞাপন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু-এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি সাংবাদিকদের জানান, ব্যাপারটি সম্পর্কে তিনি অবগত ছিলেননা। আলাপকালে তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন।

কমলগঞ্জে স্বামীর সাথে ঝগড়ার জেরে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সুমনা আক্তার (২২) নামে এক গৃহবধূর বিষপান করে আত্মহত্যা করেছেন। গত রোববার (২৭ জুন) দিনের কোনো এক সময় সুমনা বিষপান করেন। তিনি উপজেলার মাধবপুর ইউপি শ্রীগোবিন্দপুর চা-বাগান এলাকার আব্দুল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার দুপুরের দিকে সুমনা আক্তার বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭জুন) রাতেই ৮টায় দিকে তিনি মারা যান।

সুমনার স্বামী আব্দুল মিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে সুমার সাথে আমার ঝগড়া হয়েছিল। আজ (রোববার) দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আমি খবর পাই সে মাধবপুর বাজারে গিয়ে বিষপান করেছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। পরে হাসপাতালে সে মারা যায়।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, বিষপানে আত্মহত্যার কোনো সংবাদ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেদারল্যান্ডকে বিদায় করে শেষ আটে চেক প্রজাতন্ত্র

স্পোর্টস ডেস্ক/S.H:

ইউরো কাপ হলো ইউরোপীয়ানদের জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে অন্যতম আসর। চার বছর পরপর শুরু হওয়ার এই আসরে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ২০২০ ইউরো কাপ আসরটি নিয়ে তাই ফুটবল বিশ্বের ছিল আলাদা আকর্ষণ। গত রবিবার এই আসরের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। নেদারল্যান্ডসকে দারুণ ভাবে ২-০ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের নাম লেখায় চেক প্রজাতন্ত্র।

২৭ জুন রাতে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামেন চেক প্রজাতন্ত্র। আক্রমণাত্মক খেলা দিয়ে ম্যাচ শুরু করেন দু’দলের ফুটবলাররা। তবে গোলের দেখা পায়নি দু’দলের কেউই। বিরতির পর আবার খেলা শুরু হলে ৫৫ মিনিটে কপাল পোড়ে কমলা বাহিনীদের। হাতে বল লাগায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডাচ প্লেয়ার ম্যাথিস ডি লিটকে। এরপরই মন ভেঙে যায় কমলা বাহিনীদের। এই সুযোগ কাজে লাগায় চেক ফুটবলাররা। ৬৮ মিনিটে চেকের হয়ে প্রথম গোলটি করেন টমাস হোলস। গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পাচ্ছিলো না ডাচ বাহিনী। এইবার ৮০ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন চেক প্রজাতন্ত্র। প্যাট্রিক শিকের করা গোলে জয় নিশ্চিত করেন চেক বাহিনী। যদিও পুরো ম্যাচে চেক প্রজাতন্ত্র থেকে অনেকাংশে ভালো খেলেছিল ডাচরা। গোলের দেখা না পাওয়া ইউরো কাপের জয়ের স্বপ্ন অপূর্ণ রেখে মাঠ ছাড়েন নেদারল্যান্ডস ফুটবলাররা।  চেকদের  কাছে ২-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিতে হয় ১৯৮০ সালের ইউরো চ্যাম্পিয়ানদের। আগামী ৩ জুলায় ইইরোর কোয়ার্টা ফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

চ্যাম্পিয়ন রোনালদোদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক/S.H:

২৮ জুন রাতে  ইউরো চ্যাম্পিয়ান পর্তুগালের মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম। পুরো ম্যাচে অধিপত্য বিস্তার যদিও ছিল বর্তমান ইউরো চ্যাম্পিয়ান পর্তুগালের তবুও শেষ হাসি হাসলো বেলজিয়াম। ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে শেষ আটে জায়গা করে নিলো বেলজিয়াম।

সোমবার রাতে সেভিয়ার লা কার্তুহায় রোনালদোর বিপক্ষে মাঠে নামেন বেলজিয়াম। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমনাত্মক খেলা খেলে সান্তোসের দল। বল দখল শতকরা ৫৮ শতাংশ ছিল সিআর সেভেনদের আর ৪৮ শতাংশ ছিল বেলজিয়ামের। গোলে মরিয়া হয়ে উঠা পর্তুগাল, ২৩ শটের মধ্যে একটিও বেলজিয়ামের জাল কাঁপাতে সক্ষম হয়নি। অন্যদিকে ৬ টি শট করা বেলজিয়ামের বল একটি গিয়ে থামে পর্তুগালের জালে। ৪২ মিনিটের সেই গোলেটি করেন বেলজিয়ামের তোরগান হ্যাজার্ড। বিরতির পর বেলজিয়ামকে আরও চাপে রেখে ম্যাচ শুরু করে সান্তোসের দল। ৫৮ মিনিটে একটি সুযোগও পায় পর্তুগিজ ফুটবলাররা। রোনালদোর পাসে জালের উপর দিয়ে বল পাঠায় পর্তুগিজ ফুটবলার  জটা। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও বল জালে পাঠাতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়ানরা। ফলে ইউরোর শীর্ষ আটের টিকিট পেয়ে যায় বেলজিয়াম। ইউরো ২০২০ আসরের সমাপ্তিটা যেনও এইখানে লিখে রেখে ছিল ভাগ্য রোনালদোর জন্য। ম্যাচ শেষে কষ্টে মৃদু হেসে মাঠ ছাড়েন হয় এই দশকের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো। ধারনা করা হচ্ছে এইটি সিআর সেভেন শেষ ইউরো। তবে অনেকের মতে পর্তুগাল স্টারে ফিটনেস এতটাই ভালো যে আরও একটি ইউরো সহজেই খেলতে পারবেন ক্রিশ্চিয়ান রোনালদো।
এদিকে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।