নীলফামারী পৌর সভার ৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নতুন কোন করারোপ ছাড়াই নীলফামারী পৌর সভার ২০২১-২০২২ অর্থ বছরের জন্য প্রায় ৪৬ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বৃহষ্পতিবার পৌরসভা হল রুমে এ বাজেট ঘোষনা করেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি করে ৪৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার এ বাজেট ঘোষনা করা হয়। বাজেট সভায় টানা ৩৩ বছর পৌর মেয়রের দায়িত্ব থাকা দেওয়ান কামাল আহমেদ আধুনিক শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

এসময় পৌর পরিষদের কাউন্সিলারবৃন্দ ও পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অবশেষে বিশ্বকাপ শিরোপা জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক/S.H:

২৩ জুন সাউথ্যাম্পটনে টেস্ট বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে ৮ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হারে শক্তিশালী ভারত৷ নিউজিল্যান্ডের দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর মাত্র ১৭০ রান। জবাবে প্রথম দুই উইকেট পড়ে গেলেও ভুল করেনি অধিনায়ক উইলিয়ামসন। আট উইকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় কেন উইলিয়ামসনের দলের।

ভাগ্য যেনো বরাবরই খারাপ কেন উইলিয়ামসনের। পরপর দুই বিশ্বকাপে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি নিউজিল্যান্ড দল। তবে ভাগ্য এবার মুখ তুলে তাকিয়েছে নিউজিল্যান্ডের দিকে। ভারতের মত শক্তিশালী দেশকে আট উইকেটে হারিয়ে জয়ের সোনালী রোদ দেখলো কেন বাহিনী। ২০ বছর ধরে কোন বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারিনি উইলিয়ামসনরা। অধিনায়ক হিসেবে দারুণ নাম কামিয়েছেন উইলিয়ামসন। কিন্তু বিশ্বকাপ শিরোপা জয়ের হতাশা যেনো কাটছিল না উইলিয়ামসনদের। তব হতাশার পরেই নাকি সাফাল্য আসে। আর সেই রঙিন সাফল্যের মুখ দেখলেন উইলিয়ামসন বাহিনী। ক্রিকেটের সবচেয়ে মর্যাদা সংস্করণের ট্রফি এখন নিউজিল্যান্ডের ঘরে। ম্যাচে শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২১৭ রান ও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রান করেন ভারত ৷ রান তাড়া করতে মাঠে নেমে প্রথমে দুই উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। এরপর দলের হাল ধরেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। এই জুটির ইনিংসে নিউজিল্যান্ড পৌঁছে যায় বহুপ্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপা জয়ের দিকে। ম্যাচের শেষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন বলেন, “এইটি দারুণ অনুভূতি।” কেন আরও বলেন, “এই প্রথম আমরা বিশ্ব খেতাব নিয়ে ফিরে এসেছি। এইটি বিশেষ অনুভূতি যা আমরা আগে কোন দিন পায়নি।”

ফুলবাড়ীতে চেয়ারম্যানের পদ শুন্য থাকায় জনদুর্ভোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের সাধারণ মানুষ। একদিকে চেয়ারম্যান নাই অন্যদিকে প্রস্তাবিত প্যানেলের ১ ও ২ নম্বর সদস্য দ্বয়ের বিরুদ্ধে নিজেদের স্ত্রীর নামে ভিজিডি কার্ড সহ বিভিন্ন সরকারী সহায়তা গ্রহনের কারনে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। ফলে প্যানেল চেয়ারম্যান হিসাবে তারাও দায়িত্ব পাচ্ছেননা । এমতবস্থায় ওই ইউনিয়ন পরিষদটিতে স্থবিরতা বিরাজ করছে।

জানা গেছে, বিভিন্ন অনিয়মের কারনে গত ৬ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো.আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত ৪৬.০০.৪৯০০.০১৭.২৭.০০৫.২০২১.৪৬৬ নং প্রজ্ঞাপনে ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর পদ শুন্য ঘোষনা করা হয়। এদিকে প্রস্তাবিত প্যানেলের ১ নম্বর ইউপি সদস্য বাদশা মিয়ার বিরুদ্ধে স্ত্রীর নামে ভিজিডি কার্ডের চাউল উত্তোলনের অভিযোগ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে তদন্তনাধীন রয়েছে। তার উপর প্যানেলের ২ নম্বর ইউপি সদস্য হযরত আলীর বিরুদ্ধেও স্ত্রীর নামে ভিজিডি কার্ড এবং নিজে এবং পিতামাতা সহ আত্নীয়-স্বজনের নামের রেশন কার্ডের চাউল উত্তোলনের অভিযোগ দায়ের করেছে বঞ্চিত জনসাধারণ। এ অবস্থায় বিচার সালিশ, জন্ম সনদ উত্তোলন, পরিচয়পত্র গ্রহন, ট্রেড লাইসেন্স নেয়া সহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বিভিন্ন গুরত্বপুর্ন কাজে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী, সাইফুর শেখ ও মকবুল হোসেন জানান, ইউনিয়ন পরিষদে সারাদিন বসে থাকলেও মেম্বার চেয়ারম্যান কারও দেখা মেলে না। আমরা ভাঙ্গামোড়বাসী ইউনিয়ন পরিষদের সেবার পরিবর্তে দুর্ভোগ পোহাচ্ছি।

এ প্রসঙ্গে ইউএনও সুমন দাস বলেন, আমার পর্যায় থেকে আমি জনগণের ভোগান্তি লাঘবের সর্বোচ্চ চেষ্টা করবো। আর প্যানেল চেয়ারম্যানের দায়িত্বের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্দেশনা আসলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৩ জুন বুধবার  বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সাথে  বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

সভাপতি ছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ- সভাপতি জোবায়দুর রহমান, এম এ মোমিন, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, মামুনুর রশিদ এলবার্ট, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সদস্য ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, এ্যাডভোকেট শেখ ফরিদ ও তারেক আজিজ প্রমুখ।

এ সময়  উপজেলা আওয়ামী লীগ,অঙ্গসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য ও গবেষনা সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোণার আটপাড়ায় আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে  দলীয় কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়।

এছাড়া বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: আব্দুল কাইয়ুম রোকন, হাজী মোজাম্মেল হক, সায়েদুল হক তালুকদার, মিজানুর রহমান খান নন্দন, ছানোয়ার উদ্দিন ছানু, মো: আব্দুস সেলিম মনি, জাহাঙ্গীর হাসান, মো: মাহফুজুল ইসলাম খান শিরিন, মো: সিদ্দিকুর রহমান মাষ্টার, আরিফুজ্জামান খান টিটু, মো: মহিবুব হাসান লিটন, সিরাজুল ইসলাম খান লিটন, মো: ইবায়েত হোসেন মানিক মো: কামরুজ্জামান কাজল, মো: জহিরুল ইসলাম খান হীরা, হায়দার জাহান সাগর, আল-মোমেন পাঠান জুয়েল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানিয়া নাজনীন চৌধুরী রেখা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম শাহীন, সম্পাদক মো: কবীর তালুকদার, যুবলীগ সহ-সভাপতি মো: আবু বক্কর, যুগ্ম সম্পাদক আরমান কবীর নিলয়, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, প্রচার সম্পাদক মো আলী খানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ সকল স্তরের নেতৃবৃন্দ প্রমূখ।

মৌলভীবাজারে শ্রমিক ধর্মঘটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ লুয়াইনি হলিছড়া চা-বাগান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া লুয়াইনি হলিছড়া চা-বাগানের শ্যামল পাশি নামের এক শ্রমিককে বহিষ্কার করার প্রতিবাদে দুদিন ধরে ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকরা। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্ট’কালের জন্য বাগান বন্ধ ঘোষণা করেছেন। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা। এসময় ৫০০ শ্রমিক বাংলোর সামনে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, চা বাগানের শ্রমিকদের ২৬ এর ক ধারা বাতিল, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, অতিরিক্ত পাতা উত্তোলনের ন্যায্য পাওনা পরিশোধ করাসহ বিভিন্ন দাবি।

লংলাভ্যালির সাংগঠনিক সম্পাদক নূরে আলম জানান, বাগান কর্তৃপক্ষ কথায় কথায় শ্রমিক ছাঁটাই করেন। বিনা অপরাধে চা-শ্রমিক শ্যামল পাশিকে বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে রোজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লুয়াইনি চা-বাগানের ম্যানেজার বাংলোর পাশের মাঠে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। এরপর তারা জড়ো হয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

তিনি আরও জানান, কর্মসূচি পালনের শেষে বাগান ব্যবস্থাপনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় শ্রমিকরা যেন আজ আর কাজে না যান। এরপর উত্তেজিত শ্রমিকরা বাংলো ঘেরাও করেন। বার বার আমরা মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর সঙ্গে সমঝোতার জন্য যোগাযোগ করি। কিন্তু তিনি আমাদের কোনো দাবিই মেনে নেননি। আমরা বাধ্য হয়ে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি।

লুয়ানি হলিছড়া চা-বাগানের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, লেবার হাউসের সঙ্গে চুক্তি মোতাবেক মালিকপক্ষ তাদের দাবি পূরণ করে যাচ্ছে। আমরা তাদের অনেক সুবিধা দিয়েছি। শ্যামল পাশি অবৈধভাবে জমি দখল ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। শ্রমিকরা অবৈধভাবে ধর্মঘট পালন করছে। অবরোধ করে রাখায় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান

নওগাঁর মান্দায় মাছ ব্যবসায়ীদের মানববন্ধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর মান্দায় পাঁজরভাঙ্গা বাজারে মাছের সেট নিমার্ণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন মাছ ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সোমবার বিকেলে পাঁজরভাঙ্গা মাছ বাজারে মৎস্য সমবায় সমিতির লোকজনেরা এই মানববন্ধন কর্মসূচির উদ্দ্যোগ গ্রহণ করেন। মাছ বাজারে সেট নির্মাণ না হওয়ার কারণে সোমবার দিনব্যাপী তারা মাছ ক্রয়-বিক্রয় বন্ধ রেখে বিকেল ৬টার সময় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এসময় মানববন্ধনে মৎস্যজীবি ব্যবসায়ীরাসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাছ ব্যবসায়ী মাইনুল ইসলাম, কলিমুদ্দীন, কসব ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ও বাজার কমিটির সভাপতি একরামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মাছ ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকি। ৩০ বছর ধরে বাজারের বিভিন্ন জায়গায় মাছ ক্রয় করে আসছি। কিন্তু মাছ ক্রয়-বিক্রয়ের জন্য নিধার্রিত কোনো জায়গা নেই। দীর্ঘদিনের ভোগান্তি আমাদের নাভি শ্বাস হয়ে উঠেছে। বর্তমানে আত্রাই নদীর কিনারায় হাঁটু পানির মধ্যে মাছের ব্যবসা করে আসছি। এখন এই স্থানটি বালু ভরাট দিয়ে মাছ ক্রয়-বিক্রয়ের উপযোগী করে তুলছি। কিন্তু মাছ ক্রয়-বিক্রয়ের জন্য সরকারী ভাবে সেট না থাকায় খোলা আকাশের নিচে কষ্ট করে আমরা ব্যবসা করে যাচ্ছি। অচিরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই মাছ বাজারে সেট নির্মাণের তারা দাবি জানান।

এর সাথে মাছ বাজারের আশেপাশে থাকা দোকান উচ্ছেদ করে মাছ বোঝাই ট্রাক যেন বাজারে ঢুকতে পারে এ দাবি জানায় মানববন্ধনকারীরা।

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক/S.H:

বলিউডের বর্তমানে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে কঙ্গনা রানাউতের নাম সবার উপরে বললেই চলে। এবার এই শক্তিশালী অভিনেত্রী নিজেকে তৈরি করছেন ভারতের অন্যতম সেরা নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। মূলত এইটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, এইটি একটি পলিটিক্যাল ড্রামা।

বলিউডে কঙ্গনা রানাউতকে নিয়ে সব সময় কোনো না কোনো আলোচনা -সমালোচনা থাকেই। কিন্তু  গুনি এই অভিনেত্রীর অভিনয়ের সুনাম যেনো সকলকেই করতে হবে। বরাবরই নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কেটেছে কঙ্গনা রানাউত । বলিউডে হাতে গনা দুই তিন জনই অভিনেত্রী রয়েছে যাদের সিনেমা হিট হতে কোনো অভিনেতার প্রয়োজনপড়ে না, কঙ্গনা তাঁদেরই একজন৷ গত কিছু দিন আগে নিজের ইনস্টাগ্রামে কঙ্গনা নিজের একটি ছবি শেয়ার করে নতুন ছবির প্রস্তুতির কথা জানান। ১৯৭৫ সালের জরুরি অবস্থা ও অপারেশন ব্লু স্টারের উপর সিনেমা তৈরি করতে যাচ্ছেন বলিউড পরিচালক সাঁই কবীর। তবে এটি কোন ভাবেই বায়োপিক নয়। কঙ্গনার মতে, “এই প্রজন্মের ছেলেমেয়েদের বর্তমান ভারতের সামাজিক-অর্থনৈতিক অবস্থান বুঝতে সাহায্য করবে এই সিনেমা।” জানা গেছে সিনেমার চিত্রনাট্যের উপর এখনও কাজ চলছে। তবে সিনেমার জন্য বেশ পরিশ্রম করছেন গুনি এই অভিনেত্রী।

সিলেটে কাজের মেয়ে নির্যাতন : পরিবেশ অধিদপ্তর পরিচালকের স্ত্রী গ্রেফতার!

মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালকের স্ত্রীর বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ফারাহানা আলম চৌধুরী নামের ওই নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ।

পেশায় ব্যাংকার ফরাহানা আলম পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক এমরান হোসেনের স্ত্রী। নগরের শাহজালাল উপশহর এলাকার একটি বাসায় থাকেন তারা। ওই বাসা থেকেই বুধবার বিকেলে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। আর দুপুরে বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় নির্যাতিত কিশোরী রুনা আক্তারকে।

পুলিশ জানায়, কিশোরী গৃহকর্মীকে বাথরুমে তালাবদ্ধ করে শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে নির্যাতনের অভিযোগ ওঠেছে ফারহানা আলমের বিরুদ্ধে। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, উপশহরের ই-ব্লকের ২১ নম্বর বাসায় (ফিরোজা মঞ্জিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন স্ব-পরিবারে থাকেন। বুধবার সকাল থেকে ওই আসার ভেতরে এক কিশোরীর কান্না শুনতে পান প্রতিবেশিরা। বুধবার দুপুরে প্রতিবেশিরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে গৃহকর্মী কিশোরীকে উদ্ধার করে।

কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, মারধরের পর গৃহকর্মী রুনা আক্তারকে বাথরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিলো। নির্যাতনের সময় তার শরীরে মরিচের গুড়োও ছিটিয়ে দেয়া হয়।

দুপুরে রুনা আক্তারকে উদ্ধারের পর বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রী ফারাহানা আলমকে শাহপরান থানায় নিয়ে যায় পুলিশ।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মেয়েটিকে আমরা উদ্ধার করেছি। এবং ওই বাসার গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

বাঞ্ছারামপুরে মামার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মামার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে,মামাতো-ফুফাতো দুই ভাইয়ের। বুধবার উপজেলার ভুরভুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভুরভুড়িয়া গ্রামের সৌদি প্রবাসী জিয়াউর রহমানের ছেলে ভুরভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জাহিদ হাসান শুভ বয়স(১০) ও মুরাদনগর উপজেলার নোয়াগাও গ্রামের বাহা উদ্দিনের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ ওমর বয়স (৮)।

পারিবারিক সূত্রে জানাযায় মোহাম্মদ ওমর বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুড়িয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

আজ বুধবার দুপুর ১টার দিকে মামাতো ফুফাতো  দু’ ভাই মিলে বাড়ির পাশে মদগাঙ্গের খালে বর্ষার নতুন পানিতে গোসল করতে যায়। কিন্তু তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।

স্বজনরা খাল থেকে তাদের দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।