জুড়িতে ১ম ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিল এক ছাত্রের

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার এক ছাত্রের ব্লাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে। করোনা সংক্রমের ৩ দিন পর থেকে তার চোখ লাল হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি তার বাড়িতে চিকিৎসাধীন আছে।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী জুড়ী উপজেলার জায়ফরনগর ইউপি এর বাসিন্দা।

গত (১৮জুন) তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করে।২০ জুন তার করোনা শনাক্ত হয়। এরপর দিন (২১জুন) তার চোখ লাল হতে থাকলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের কাছ থেকে চোখের ড্রপ নিয়ে এসে ঘরে বসে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে তার মাথা ব্যথা, চোখে ব্যথা, চোখ লাল, ঘাড় ব্যথা, চোয়ালে ব্যথার সমস্যায় ভুগছেন বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, জুড়ীতে ব্লাক ফাঙ্গাস রোগ পরীক্ষার মেশিন নেই। তাই এটা পরীক্ষার জন্য তাকে সিলেট পাঠানো হবে।

সিলেট বিভাগীয় ডাকাত দলের সর্দার আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর থানার অভিযানে এক দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার আটক হয়েছে। মঙ্গলবার (২২জুন) রাতে আথানকিরী নামক স্থানে গোপন তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ও কুখ্যাত অপরাধী ডাকাত হান্নান মিয়া (৫৩) কে আটক করে সদর থানা পুলিশ।

জানা যায়, আথানকীরি গ্রামের সাবল মিয়া ওরফে ছোরাব উল্লার ছেলে হান্নান মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অপরাধী হান্নান সিলের বিভাগীয় ডাকাতি,চুরি বিভিন্ন অপকর্মের সাথে জরিত। হান্নান র্দীঘ দিন থেকে এসব অপকর্মের সাথে জরিত। ঈদকে সামনে রেখে ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। হান্নানের নামে সিলেট সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা আছে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর থানা ইনচার্জ ইয়াসিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে হান্নানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তার বাকি সঙ্গীদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় সাদা পোষাকে ২টি টিম জেলা জুড়ে চুরি, ডাকাটি রোধ কল্পে কাজ করে যাচ্ছে।

 

মুরাদনগরে পুলিশের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় বিল থেকে জব্দকৃত মেশিন ৩টি বাজেয়াপ্ত করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিমানারপাড় গ্রামের বিল্লাল হোসেন ওই বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ২-৩ বছর ধরে মাটি উত্তোলন করে আসছিল। স্থানীয় কৃষকদের অভিযোগ নাম মাত্র টাকা দিয়ে এরই মধ্যে আশ-পাশের প্রায় ৬ কানি (১৮০ শতাংশ) ফসলি জমির মাটি উত্তোলন করেছে বিল্লাল হোসেন নামের ওই ব্যাক্তি।

স্থানীয় এক কৃষক জানায়, এইসব ড্রেজারের জন্য আমরা আগের মতো এখন আর জমিতে ধান করতে পারিনা, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এই ভুমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমিতে ড্রেজার বসায় পরে আশ-পাশের জমি গুলো ভেঙ্গে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানান ভয়ভিতি দেখায়। তাদেরকে নিয়ে খুব বিপদে আছি। এসব অবৈধ ড্রেজার মালিকদের কঠিন সাজা দেয়া উচিৎ।

অভিযান পরিচালনা করা কালিন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর, যার জন্য বাঙ্গরা বাজার থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় গত দুই দিনে বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে ৩টি মেশিন জব্দ করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় তিনি নিজেও ড্রেজারের বিরুদ্ধে অনেক সোচ্চার, তিনিও আমাদের ড্রেজারের বিরুদ্ধে শক্তভাবে পদক্ষেপ নিতে উৎসাহিত করছেন।

এসময় বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। গত সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউপি কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমি থেকে এই অজগর সাপ আটক করে স্থানীয় চা-শ্রমিকরা। পরে লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাতেই অজগরটি উদ্ধার করে নিয়ে আসে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে।

উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে সাপ দেখতে পায় স্থানীয় লোকজন। তখন তারা অজগরটির পেটের ভিতরে বড় কিছু খেয়ে ফেলেছে অস্তিত্ব লক্ষ্য করে দেখতে পায়। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি সাপটি পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।

এদিকে, অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেরে বন বিভাগের শ্রীমঙ্গল বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাতেই অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।

লাউয়াছড়া রেঞ্জ কমর্কতা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কুরমা চা-বাগানের কুরঞ্জী গ্রামে চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপটিকে রাতেই উদ্ধার করে নিয়ে আসা হয় লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। আমাদের ধারণা সাপটি ১০-১২ কেজি ওজনের একটি ছাগল খেয়ে ফেলে। সেটা হজমের কিছুদিন সময় দিতে হবে। তাছাড়া সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটি বর্তমানে কিছুটা অসুস্থ্য। তাই কিছুদিন এটি লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে সময় বুঝে সুস্থতার লক্ষন দেখলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।

নওগাঁয় সরকারী ভর্তূকীর আওতায় প্রদত্ত কম্বাইন্ড হার্ভেষ্টার ক্রেতাদের মানববন্ধন কর্মসূচী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁপ্রতিনিধিঃ নওগাঁয় সরকারী ভর্তূকীর আওতায় এসিআই কোম্পানীর মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন্ড হার্ভেস্টার প্রদানের ক্ষেত্রে নানা অনিয়ম,দূর্নীতি ও কৃষকদের হয়রানীর অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভূক্তভোগি কৃষকরা।বাংলাদেশ কম্বাইন্ড হার্ভেস্টার মালিক সমিতি নওগাঁ জেলা শাখা (২২ জুন) মঙ্গলবার বেলা সাড়ে এগারো টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি নওগাঁ’র সামনে প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ভূক্তভোগি হারভেস্টার ক্রেতা কৃষকরা জানিয়েছেন যে সব প্রতিশ্রুতি দিয়ে এসিআই কোম্পানী থেকে ক্রয়কৃতএসব মেশিন দেয়া হয়েছিল সে সব প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না। ক্রয়ের সময় নির্দিষ্ট মূল্য উত্তরোত্তর বৃদ্ধি করে আটাশ লাখ টাকা থেকে একত্রিশ লাখ টাকা নিধারন করা হয়েছে। দুই বছর ফ্রি-সার্ভিস দেয়ার কথা থাকলেও এখন তা ছয় ঘন্টায় নির্দিষ্ট করা হয়েছে যা ছয় মাসের মধ্যেই সীমাবদ্ধ। টেকসই মানের খুচরা যন্ত্রাংশ যেমন বেল্ট সমূহ, কাটিং বেল্ট ইউনিট, নাট বোল্ট ইত্যাদি প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে যা কোম্পানী সঠিক সময়ে সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। কথা থাকলেও মাঠে হারভেষ্টার মেশিন চলাকালীন স্বল্প সময়ে দক্ষ কারিগর দ্বারা মেরামত সহযোগিতায় ব্যর্থ হয়েছে।

এদিকে এসব মেশিন ক্রয়ের পূর্বে যা প্রদর্শন করা হয়েছিল পরবর্তীতে সে গুলো সরবরাহ করা হয় নাই। প্রদর্শনের সময় সে গুলোতে চোপিং ইউনিট দেখানো হলেও পরবর্তীতে সরবরাহের সময় সেগুলো চোপিং ইউনিট বাদ দেয়া হয়েছে। এসব সমস্যার কারনে কম্বাইন্ড হারভেষ্টার ক্রেতা কৃষকবৃন্দ আশানুরুপ অর্থ উপাজন করতে পারছেন না।

অপরদিকে, কিস্তির টাকা পরিশোধের জন্য অব্যাহত চাপ সৃষ্টি করা হচ্ছে। সুদের হারও ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ সব কারনে মালিকগন বেশি দিন এসব কম্বাইন্ড হাভেষ্টার মেশিন বেশিদিন ব্যবহার উপযোগি করে রাখতে পারবে না বলেও তারা জানিয়েছেন। এর ফলে কৃষি ক্ষেত্রে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যহত হবে বলেও তারা উল্লেখ করেন। এ সব অনিয়ম দূর করতে কৃষকরা ক্রয়করা ক্রয়তকৃত প্রতিটি মেশিনের সরকারী অংশের প্রদত্ত অর্থ একবারে পরিশোধ না করে সরবরাহকৃত কোম্পানির অনুকুলে তিনটি কিস্তিতে পরিশোধের দাবি জানান। মেশিন ক্রয়ের পর কিস্তির টাকার বিপরীতে সুদের হার শতকরা চার ভাগের বেশি না করতে অনুরোধ সহ কৃষকদের অনুকূলে বিভিন্ন দাবী করা হয়েছে।

বাংলাদেশ হারভেষ্টার মালিক সমিতি নওগাঁ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালীন সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান নওরোজ সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

 

শ্রীমঙ্গলে হাত এবং পায়ের দ্বিখন্ডিত অংশের পর উদ্ধার হলো শরীর

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হাত,পা এর খন্ডিত অংশ পাওয়ার একদিন পর মিলেছে শরীর। তবে মাথার অংশ এখনো মিলেনি। মাথা খুজে বের করতে পুলিশ বিভিন্ন জায়গায় সন্ধান করে বেড়াচ্ছে। চালিয়েছে তোরজোর তল্লাসি। তারই অংশ হিসেবে মঙ্গলবার ২২জুন দুপুরে উপজেলার মির্জাপুর ইউপি বৌলাছড়া এলাকায় সাড়ি সাড়ি গাছ বাগানের ঝোপ থেকে দেহের অংশটি উদ্বার করে পুলিশ।
এর আগে গত সোমবার সকালে মির্জাপুর ইউপি যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচুখেতে একটি পায়ের দ্বিখন্ডিত অংশ পাওয়া যায়। পরে আশপাশ এলাকা খুঁজ করে আধাকিলোমিটার দূরে দুটি বাশ ঝাড়ে থেকে দুটি কাটা হাত উদ্বার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির বলেন, সকাল বেলা গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পায়। সেখানে থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। পরে সে পুলিশে খবর দেয়। এই জায়গা থেকে সোমবারের কচু খেত থেকে প্রায় আধাকিলোমিটারের দূরত্বে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক(দুলাল) বলেন, আমরা ঘটনাস্থলে যে শরীর টি উদ্ধার করেছি সেটা একটা নারীর শরীর। এখনো মাথা পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হতে পারে।
তিনি আরো বলেন, একটি বস্তার ভিতরে শরীরটি রাখা ছিলো। মাথা খুঁজে বের করতে আমরা পুরো এলাকায় তল্লাসী করছি। নারীর পরিচয় এখনো মেলেনি। সেখানে আলামত গুলো সংগ্রহ করা হচ্ছে, শরীরটি  ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ ২৩ জুন প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আওয়ামীলীগের ৭২ তম জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ আজ ২৩ জুন দেশের প্রাচীনতম, ইতিহাস – ঐতিহ্যে আদর্শিক এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা দল আওয়ামী লীগের ৭২ তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম আবির্ভাব ঘটে জনপ্রিয় ও ঐতিহ্যের সাক্ষী এ দলটির । ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে সর্বজনীন দল হিসেবে রুপলাভ করে বাংলাদেশ আওয়ামীলীগ এবং তখন মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

১৯৪৯ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর  হাত ধরে যাত্রা শুরু করে দলটি এবং তিনিই হন প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে ১৯৫৩ সালে দলটির সাধারণ সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে সাম্প্রদায়িক খোলসমুক্ত হয়। ১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক হয় নৌকা।

তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের প্রাণপ্রিয় নেতা এবং বিশ্বের এক নম্বর জননন্দিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন। মাত্র সাড়ে ৩ বছর অর্থাৎ ১৩১৪ দিনের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কুচক্রী মহলের নিষ্ঠুরতায় সপরিবারে নিহত হন তিনি। রক্তাক্ত হয় বাংলাদেশের রাজনীতি, অস্তিত্ব বিলীন হয় গণতন্ত্রের, আধাঁরে ঢেকে যায় মানুষের চাওয়া-পাওয়া। এরপর ১৯৯৬ সাল পর্যন্ত রাজনৈতিক নিষ্ঠুরতার শিকার হয়ে এক রকম পঙ্গুত্ব বরণ করেছিল আওয়ামী লীগ।
অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে আজকের প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনা দেশে ফিরে আসেন। এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান। শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীরাও আবারও প্রাণ ফিরে  পান, উজ্জীবিত হয় এবং  নবউদ্যামে সংগঠিত হয়। আওয়ামীলীগের ইস্পাত কঠিন আন্দোলন  শুরু হয়, চলতে থাকে রাজপথের আন্দোলন সংগ্রাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করে দলটি। তারপর  ১৯৯১  সালের সাধারণ নির্বাচনে ব্যাপক প্রতিযোগিতার পরেও হেরে গিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আজকের আওয়ামীলীগ।  ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ।
২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি। তখন থেকে টানা তিন মেয়াদে সরকারে রয়েছে আওয়ামী লীগ। সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ১৯৫৪ সালে (যুক্তফ্রন্ট), ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার হিসেবে, ১৯৯৬ সালে এবং ২০০৮ সালের নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে এবং ২০১৯ এর জানুয়ারীতে এ টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগ।

২৩ জুন দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  তবে এবারও করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা।

সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়াও এদিন সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। আর এ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর সাজসজ্জা ও অন্যান্য কর্মসূচির খরচ বাঁচিয়ে তা মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

 

জনপ্রিয় কমেডিয়ান কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক/S.H:

কলকাতার কমেডিয়ান কাঞ্চন মল্লিক বাংলার এপাড়- ওপাড় দুই জায়গাতেই বেশ জনপ্রিয়৷ এইবার এই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। স্ত্রী পিঙ্কির মতে সহশিল্পী শ্রীময়ী চট্ররাজের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক।

কাঞ্চন মল্লিক কলকাতার একজন দক্ষ অভিনেতা। তার অভিনয় পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এবার জনপ্রিয় এই অভিনেতা ব্যক্তি জীবন নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বেশ কিছু দিন ধরেই কলকাতার বাতাসে ঘুরে বেড়াছিল কমেডিয়ান কাঞ্চন মল্লিক প্রণয়ে মেতেছেন কলকাতার কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী সাথে। সেই বিষয়ে মুখ খুললেন কমেডিয়ান স্ত্রী। সরাসরি কিছু না বলেও পিঙ্কির মতে তার জন্য সময় নেই কাঞ্চন মল্লিকের। তিনি আরও বলেন, “দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করবে, তা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অনুরোধ বিয়েটাকে যেন বেড়া হিসেবে ব্যবহার না করে।” এই খবর জানাজানির পর সাংবাদিক মাধ্যমকে অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার তিনি। জানা গেছে এই দম্পতির আট বছরের একটি ছেলে রয়েছে। টলিউডে বিবাহ বিচ্ছেদের ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে। এবার এই দম্পতির সম্পর্ক সমীকরণ কোনদিকে মোড় নিচ্ছে তা দেখার পালা।

বাংলাদেশসহ ৩০ দেশে সাড়ে পাঁচ কোটি টিকা বিতরন করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশসহ ৩০ দেশে সাড়ে পাঁচ কোটি টিকা বিতরন করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। টিকা বিতরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সের আওতায় এ সকল দেশে সাড়ে পাঁচ কোটি টিকা বিতরন করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর চলতি জুন মাসেই এসব টিকা বিতরণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, এশিয়ার জন্য এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে।

অন্যদিকে, আঞ্চলিক অগ্রাধিকারভিত্তিতে বিতরণ করা হবে এক কোটি ৪০ লাখ ভ্যাকসিন। সেই তালিকাতেও রয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র সে দেশের মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে এবং সবুজসংকেত পেলে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকাও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সাড়ে পাঁচ কোটি টিকা বণ্টন হবে যেভাবে-

কোভ্যাক্সের মাধ্যমে

• লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল (প্রায় ১ কোটি ৪০ লাখ ডোজ পাবে): ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে, গুয়েতেমালা, এল সালভাদর, হণ্ডুরাস, হাইতি এবং অন্যান্য ক্যারিবীয় দেশ, ডোমিনিকান রিপাবলিক, পানামা এবং কোস্টারিকা।

• এশিয়া (প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ পাবে): ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ।

• আফ্রিকা (প্রায় ১ কোটি ডোজ পাবে): আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলের দেশগুলো বাছাই করা হবে।

সরাসরি বিতরণ

• কলম্বিয়া, আর্জেন্টিনা, হাইতি, অন্যান্য ক্যারিবীয় দেশ, ডোমিনিকান রিপাবলিক, কোস্টারিকা, পানামা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, কেপ ভার্দে, মিসর, জর্ডান, ইরাক, ইয়েমেন, তিউনিসিয়া, ওমান, পশ্চিম তীর, গাজা, ইউক্রেন, কসোভো, জর্জিয়া, মোলদোভা এবং বসনিয়া।

সূত্র: রয়টার্স।

 

কোপা আমেরিকাঃ প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো মেসি স্ক্যালোনির দল।  একইসাথে নিশ্চিত করল নিজেদের কোয়ার্টার ফাইনাল।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে পাপু গোমেজের একমাত্র গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে ১০তম মিনিটে মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়ার এগিয়ে দেওয়া বলে গোমেজ দারুণ এক ফিনিশিং দিয়ে বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণে নিজেদের কিছুটা গুটিয়ে নেয় মেসিরা। প্রচুর জায়গা পাওয়া প্যারাগুয়ে বল দখলে রেখে চেপে ধরে তাদের। এক পর্যায়ে টানা চারটি কর্নার পায় প্যারাগুয়ে। কিন্তু একবার সফল হয়নি তাদের চেষ্টা। ম্যাচের শেষের দিকে ডিফেন্সিভ খেলে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা ছিল মেসি স্ক্যালোনির দল।

প্রসঙ্গত, দেশের হয়ে হাভিয়ের মাসচেরানোর সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার দিনে শেষ দিকে গোলের একটি সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ফ্রি কিক ফিরিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।

উল্লেখ্য,  আগামী ২৯ জুন নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা।