রহস্যজনকভাবে লন্ডনে আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রহস্যজনকভাবে লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী আলা আস-সিদ্দিক নিহত হয়েছেন। তার মৃত্যু নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা, সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন। আস-সিদ্দিক ব্রিটেনভিত্তিক আলকাস্ত সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন। এ সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃহত্তর স্বাধীনতা এবং উন্নত মানবাধিকার পরিস্থিতি তৈরির জন্য কাজ করে আসছে দীর্ঘদিন ধরে।

আস-সিদ্দিকের মৃত্যুতে আল-কাস্ত সংস্থাটি শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার নির্বাহী পরিচালকের মৃত্যুতে এই সংস্থা গভীর শোক প্রকাশ করছে যিনি আরব আমিরাতের মানবাধিকার আন্দোলনের আইকন। গত ১৯ জুন আস-সিদ্দিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এই বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তার অক্লান্ত পরিশ্রম, অন্যকে সাহায্য করার আন্তরিকতা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় তার শক্তিশালী অবস্থান ও ভালো কাজে তার প্রচেষ্টার কথা বহু মানুষ স্মরণ করবে।

প্রসঙ্গত, গত ১৯ জুন আলা আস-সিদ্দিকের মৃত্যুর সংবাদ শুনে মানবাধিকার কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং ষড়যন্ত্রমূলকভাবে আরব আমিরাত কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। এ নিয়ে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন।

 

জুড়ী উপজেলায় ১ম নারী নির্বাহী কর্মকর্তা যোগদান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ইতিহাসে প্রথম নারী নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১ জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সোনিয়া সুলতানা‌ জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জননী। দায়িত্ব গ্রহনকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন নির্বাহী কর্মকর্তা কাছে দায়িত্ব হস্তান্তর।

ভক্তদের ভালোবাসা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নেত্রকোনায় বরেণ্য কবি নির্মলেন্দু গুণের ৭৭তম জন্মদিন পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: ভক্তদের ভালোবাসা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নেত্রকোনায় দেশবরেণ্য দ্রোহ ও প্রেমের কবি নির্মলেন্দু গুণের ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।

নেত্রকোনার জনপ্রিয় অনলাইন পোর্টাল খবর নেত্রকোনার উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিস কক্ষে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খবর নেত্রকোনার সম্পাদক মোঃ রেজাউল হাসান সুমনের সভাপতিত্বে নির্বাহী সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠক এ কে এম আব্দুল্লাহ্, সময়ের জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের প্রভাষক কবি খন্দকার ওলিউল্লাহ্, কবি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিএনএন বাংলা টিভির সাংবাদিক গোলাম কিবরিয়া সোহেল, দৈনিক তৃতীয় মাত্রা’র সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, সারোয়ার আলম এলিন, পথ শিশু সেবা ফাউন্ডেশনের সভাপতি খায়রুল ইসলাম, সারোয়ার জাহান, পল্লব বিশ্বাস, আইরিন আরিফ, সাইদুর ইসলাম, মোঃ বায়েজিদ তালুকদার, মোঃ ইছাক মিয়া, মোঃ শাহিনুর আলম ও সমর ঘোষ প্রমুখ।

পরে জন্মদিনের কেক কাটা এবং কবি ভক্তদের মিষ্টি মূখ করানো হয়।

 

জবিতে পালিত হয়েছে সাংবাদিক সমিতির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর দেড়টায় অবকাশ ভবনের জবিসাস কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সব সদস্যকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। এখানে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও দেশের স্বার্থে কাজ করে যাবেন।
তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বাইরের মানুষের কাছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো ভালো কথা তুলে ধরতে হবে। এখানকার সাংবাদিকরা একদিন দেশ ও দশের নেতৃত্ব দেবেন, আমি এ কামনা করি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, প্রক্টর ড. মোস্তফা কামাল।
দিনভর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কলাকুশলী ও জাতীয় পর্যায়ের সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার এএসআই রকি বড়ুয়া, এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই বাসু কান্তি দাশ ও সঙ্গীয় টিমসহ রোজ সোমবার (২১জুন) রাত সাড়ে ৮ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন মৌলভীবাজার টু রাজনগর রোডস্থ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে গোপন তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে মোঃ সবুজ মিয়া (২৮) নামক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

জানা যায়, পশ্চিম বাজার এর আব্দুল হাসিম এর ছেলে সবুজ মিয়া। আটককৃত সবুজ মিয়াকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায় এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়।

এর সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করলে জানান,মৌলভীবাজার গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, আসামী সবুজ মিয়াকে আটক করা হয়েছে ইয়াবা ট্যাবলেট সহ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান এবং মৌলভীবাজার জেলা মাদক মুক্ত রাখতে বদ্ধপরিকর মাদক মুক্ত সমাজ ও  জেলা চাই বলে বলেন তিনি। এমন অভিযান প্রতিনিয়তো চলবে।

 

নওগাঁর ধামইরহাট শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেনী কক্ষে প্রধান শিক্ষক-শিক্ষিকার অনৈতিক কাজ !

কামাল উদ্দিন টগর, নঁওগা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার ‘শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারি প্রধান শিক্ষিকা সুমাইয়া উম্মে শামসির সঙ্গে অনৈতিক কার্যক্রমের
অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদী এলাকাবাসী ও সাংবাদিকের নামে একের পর এক হয়রানী মূলক মিথ্যা মামলা করছেন তারা। অভিযুক্ত প্রধান শিক্ষক-শিক্ষিকার নারী কেলেংকারী, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সচেতন অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। অভিযুক্ত প্রধান শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন সহ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।

নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তের অবহেলিত দরিদ্র মেয়েদের নিরক্ষর মুক্ত করতে ১৯৯৬ সালে স্থানীয় শিক্ষা অনুরাগী শহীদ আব্দুল জব্বারের নামানুসারে শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন হতে বিদ্যালয়টি সুনামের সঙ্গে চললেও আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহনে পর হতে নানা অনিয়ম, দূর্নীতি ও সহকারি প্রধান শিক্ষিকার সাথে অনৈতিক সর্ম্পকের কারনে ভেঙ্গে পরেছে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা। তাদের অনৈতিক র্কমকান্ডের জন্য ইতিপূর্বে কয়েকবার অবরুদ্ধ হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ও অর্থের বিনিময়ে বারংবার পার পেয়ে গেছে। তাদের বিরুদ্ধে ইতির্পূবে একাধীক বার লিখিত অভিযোগ করা হলেও বৃদ্ধা আঙুলি দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে।
বরং যারা প্রতিবাদ করেন তাদেরকেই মামলায় জরিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়।

করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষিকা কারন ছাড়াই স্কুলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। গত ২০শে মার্চ তারা অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয়রা দেখে ফেলায় তাদের অবরুদ্ধ করলে প্রভাবশালীদের হস্তক্ষেপে মুক্ত হয়।

এ নিয়ে সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী ও শিক্ষিকা সুমাইয়া উম্মে শামসি সাক্ষী হয়ে জয়পুরহাট আদালতে চাঁদাবাজী সহ মানহানী মামল করলেও তদন্তে মিথ্যা প্রমান হবে বুঝতে পেরে কয়েকদিন পর তারা রাজশাহী সাইবার অপরাধ ট্রাইবুনালে আরও একটি হয়রানী মূলক মিথ্যা মামলা করেন বাংলা টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধিসহ তার প্রকাশিত প্রতিবেদনে বক্তব্য প্রদানকারী স্থানীয় অভিভাবকদের বিরুদ্ধে।

শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক কর্মকান্ড দীর্ঘদিন থেকে অবগত বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলী। তিনি বলেন, বিদ্যালয়ের কক্ষে সম্প্রতি আবারও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে হাতেনাতে ধরা পড়লে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হলে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।। যা অত্যান্ত দু:খজনক ।

অভিযুক্ত নারী শিক্ষিকা সুমাইয়া উম্মে শামসির মোবাইল ফোনে একাধীকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আদালতে মামলা চলমান আছে জন্য কোন মন্তব্য করতে রাজি নন ।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার গতানুগতিক ভাবে আবারও জানালেন বিষয়টি নিয়ে অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে করোনা ভাইরাসের কারনে তদন্তটি শেষ করতে পারেনি। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যাবস্থা গ্রহন করা হবে। ২০১৫ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেটার তদন্ত প্রতিবেদন শিক্ষা র্বোডে পাঠিয়েছি। পরে কি হয়েছে জানা নেই। র্বোড আমাদের কোন র্নিদেশনা দেয়নি।

শিক্ষার্থীদের সুরক্ষার জন্য অনিয়ম, দূর্নীতিবাজ, দুচরিত্র ও মামলাবাজ শিক্ষকদের বরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে অপসারনের দাবি জানিয়েছে সর্বমহল।

 

কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কীটনাশক পান করে সুমা রানী দাস (২১) নামের এক গৃহবধূ মারা গেছেন।
কীটনাশক পান করার প্রায় ২৪ ঘন্টা পর সোমবার (২১ জুন) সকালে তিনি মারা যান। রোববার (২০ জুন) তিনি স্বামীর বাড়িতে কীটনাশক পান করেন। সুমা রানী পৌর শহরের তেলিগুল গ্রামের মোহন দে এর স্ত্রী। সুমা রানী দাস এক সন্তানের জননী।
গৃহবধূর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা পৌরসভার তেলিগুল গ্রামের মোহন দে এর স্ত্রী সুমা রানী দাস রোববার সকালে স্বামীর বাড়িতে কীটনাশক পান করেন। ঘটনা জানাজানি পর স্বামীর বাড়ির লোকজন তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।  সোমবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওএমজি হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সুমা মারা যান। পরে স্বজনরা তার লাশ বড়লেখা থানায় নিয়ে যান। সেখানে সুরতহাল শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সুমা রানী দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নলুয়া নয়াগাঁও গ্রামের গণেশ চন্দ্র দাসের মেয়ে। প্রায় একছর আগে বড়লেখা পৌরসভার তেলিগুল গ্রামের মহানন্দ দে এর ছেলে মোহন দে এর সাথে বিবাহ বন্ধনে (সুমা দাস) আবদ্ধ হয়।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ সুমার স্বামী তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। রোববার সকালে স্বামী তাকে নির্যাতন করে। এসময় মোহন (সুমার স্বামী) কীটনাশক পান করে তাকে (সুমা) মৃত্যুর প্ররোচনা দেয়। এরপর গৃহবধূ সুমা কীটনাশক পান করেন।
নিহত সুমার মামা অতুল দাস যোগাযোগের সূত্রে বলেন, বিয়ের পর থেকে ভাগ্নিকে তার স্বামী প্রায়ই নির্যাতন করত। সে (মোহন) মাদকাসক্ত ছিল। এই বিষয় নিয়ে অনেকবার পারিবারিকভাবে বৈঠকও হয়েছে। কিন্তু তিনি (সুমার স্বামী) শুধরাননি। রবিবার সুমার শ্বশুর বাড়ির আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারি সুমা বিষ পান করেছে। এরআগে সকালে তার স্বামী তাকে নির্যাতন করে বিষ খেয়ে মারা যাবার কথা বলে। এরপরই সে (সুমা) বিষ পান করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন দরদার সোমবার (২১ জুন) বিকেলে বলেন, এক নারী বিষ খেয়ে মারা গেছেন। এই ঘটনায় তার পরিবার থানায় অপমৃত্যু মামলা দিয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জবি লিও ক্লাবের নতুন কমিটি গঠন

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ মানবসেবা এবং নেতৃত্ব গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গেল রোববার (২০ জুন) গঠিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সাবেক সহ-সভাপতি লিও একরামুল হক আরফান।

অন্যান্য পদে সহ-সভাপতি লিও মিনার আল হাসান ,সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিও রাওফুন সিনথি এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে লিও আবদুর রহমান রিয়াদ নির্বাচিত হয়েছেন।

গতকাল রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে ও প্রত্যক্ষ ভোট গ্রহণ শেষে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। সসম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ভোটাভুটি শেষে নির্বাচিত সদস্যকে মনোনীত বলে ঘোষণা প্রকাশ করা হয়।

জানা যায়, ২০১৯ সালে লায়ন্স ক্লাব অফ ঢাকা লালমাটিয়ার অভিভাবকত্বে আত্নপ্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব।প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে‌।

সংগঠনের উপদেষ্টা লায়ন আবদুর রাজ্জাক নতুন কমিটি সম্পর্কে বলেন, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবসেবার ব্রত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল প্রত্যক্ষ ভোটাভুটি প্রক্রিয়ায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে এবং সবার মাঝে মানবসেবার আদর্শ ছড়িয়ে দিবে এই আশাবাদ রাখি। সবার জন্য অনেক শুভকামনা।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ২৪শে জুন

খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আগামী ২৪শে জুন বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে নরুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হবে । এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন সভাপতিত্ব করবেন। বর্ধিত সভায় সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়কারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর।

এই সভার মাধ্যমে অত্র অঞ্চলের আওয়ামীলীগের তৃণমূলের কর্মীদের নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করবে যা আগামী দিনে এই অঞ্চলে আওয়ামী লীগকে আরো সুসংহত ও শক্তিশালী করবে। বর্ধিত সভায় কুমিল্লা-৩ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, উত্তর  জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের সকল সদস্য উপস্থিত থাকবেন।

আসন্ন এই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সকল নেতৃবৃন্দকে আগাম অভিনন্দন জানিয়েছেন, ১৭ নং জাহাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম সিদ্দিকুর রহমান, ৮নং চাপিতলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল আলম দিপু।

কমলগঞ্জে পূূর্ব বিরোধের জেরে ঘুষিতে ১জন নিহত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে কমলগঞ্জে উপজেলার পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের কিলঘুষিতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
সোমবার (২১ জুন) বেলা সোয়া ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের রাফসান ফুডের সামনে হামলায় শমশেরনগর ইউপি শিংরাউলী গ্রামের মৃত তজমুল আলীর ছেলে জুয়েল আহমেদ (৪৫) নিহত হন।
খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর বাজারের সিএনজি চালক আহাদ মিয়ার পরিবারের সাথে একই এলাকার মুকুল মিয়ার পরিবারের পূর্ব বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে আহাদ মিয়ার সদ্য বিদেশ ফেরত ছেলে মুন্না মিয়া ও তার আত্মীয় তুরন মিয়ার নেতৃত্বে একদল যুবক এসে মুকুল মিয়ার ছেলে বাপ্পাকে মারধোর করে। এ নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও আব্দুল মোহিত সন্ধ্যায় সামাজিকভাবে বসে এ ঘটনার সমাধানের আশ্বাস দেন। এতে প্রাথমিকভাবে উত্তেজনা নিরসন হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পরে বেলা সোয়া ১২টায় শমশেরনগর চৌমুহনা সিএনজি অটো চালক সমিতির দু’জন চালকের সাথে তর্কবিতর্ক শুরু হয়। পরে প্রতিপক্ষের কিল ঘুষিতে মাটিতে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল আহমেদ মারা যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের চাচাতো ভাই সোহেল আহমেদ অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিএনজি অটো চালক মুন্না মিয়া ও তুরণ মিয়াসহ একটি সংঘবদ্ধ দল সকালে প্রথম দফা জুয়েলের বন্ধুর ছেলে বাপ্পাকে মারপিট করে। পরবর্তীতে আবার তারা সিএনজি চালক শারফিন মিয়ার নেতৃত্বে তর্কবিতর্ক শুরু করে জুয়েলকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই পড়ে মারা যায়। এ ঘটনায় তারা কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থলের একটি দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। সিসি টিভি ফুটেজ দেখে মানুষজনকে এনে জিজ্ঞাসাবাদের কার্যকক্রম শুরু হয়েছে। মামলা হলে এ ফুটেজ দেখে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে।