মুরাদনগরে স্থানীয় এমপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৯ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র ব্যাক্তিগত উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুন এফসিএ।

উপলো সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মো: আলাউদ্দিন ভূইয়া জনী, লায়ন্স ক্লাব অফ গ্রীন সিটির ডা: এ এফ কামাল উদ্দিন সেলিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো: তুফরিজ এটন, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, উপজেলা আ’লীগের নেতা আক্তার হোসেন, আব্দুর রহিম, আবেদ আলী প্রমূখ।

অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে অনুমতি না দেওয়ায অধ্যক্ষের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে এবং কলেজে বিদ্যমান সংকট নিরসন করার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দূপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ সংসদের ছাত্রনেতা শিহাব আহমদের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধরের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমান প্রমুখ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠান যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ হিসেবে বহুল প্রচলিত নিয়মে পরিণত হয়েছে। কিন্তু মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ নবীনবরণ না করে বরং ছাত্র সংগঠনের আয়োজিত নবীন বরণের অনুমতি প্রদান করেননি। যা অগণতান্ত্রিক সিদ্ধান্তেরই পরিপূরক বহিঃপ্রকাশ।

এছাড়াও নেতৃবৃন্দ সমাবেশ থেকে কলেজে বিদ্যমান সকল সংকট নিরসনের জোর দাবি জানান।

উল্লেখ্য; যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ করার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করলে মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ অনুমতি প্রদানে অস্বীকৃতি জানান। যাহা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষীন মানসিকতা তৈরি করবে বলে মনে করছি।

এমবিবিএস-বিডিএস পরীক্ষার আগের দিন ইন্টারনেটের স্পিড কম থাকবে

স্বাস্থ্য ডেস্কঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আগের দিন ইন্টারনেটের স্পিড কম থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক জানান, ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে ঘিরে সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভ্যানুকেই কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হবে। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রের আশপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ্য রাখা হবে।  আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা বজায় রেখে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এজন্য দায়িত্বপ্রাপ্ত।

তিনি আরও বলেন, এ বছর এমবিবিএস আসন সংখ্যা আছে সরকারি ৪ হাজার ৩৫০টি। বেসরকারি আসন ৬ হাজার ৭৭২টি। মোট ১১ হাজার ১২২টি আসন। বিডিএসের জন্য সরকারি আসন ৫৪৫টি, বেসরকারি ১ হাজার ৪০৫টি। মোট ১ হাজার ৯৫০টি। এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে সর্বমোট সিট ১৩ হাজার ৭২টি। ভর্তি পরীক্ষার কেন্দ্র ১৯টি ও ৫৬টি ভেন্যু রয়েছে।

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্কঃ ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

এ সময় সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। তাই প্রাথমিক বৃত্তি প্রদান করাও সম্ভব হয়নি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

মিঠামইন গিয়ে গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্কঃ দেশের সবাইকে তেল, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার ভাব যেন আমাদের ওপর না আসে সে জন্য আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে। এ জন্য সতর্ক হয়ে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে, সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি কাজ করছি। গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শে আমরা চলছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে তুলছি। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। গত ১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা আগের ২৯ বছরেও হয়নি। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকার কারণেই এমন উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, মিঠামইনের দুর্গম এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিরলস পরিশ্রম করেছেন। সে জন্য তার নামে এই সেনানিবাস করা হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, এই সেনানিবাসে স্কুল, কলেজ ও চিকিৎসাকেন্দ্র হবে। এরই মধ্যে রাস্তাঘাট করে দিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে, প্রতিটি হাওর, জলাভূমি ও বিল অঞ্চলে প্রতিটি রাস্তা হবে এলিভেটেড। এর ফলে বর্ষাকালে পানি চলাচল অব্যাহত থাকবে, মাছ চলাচলেও ব্যাঘাত ঘটবে না। নৌকা চলাচল অব্যাহত থাকবে, আবার মানুষের যোগাযোগেও সুবিধা হবে।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মিঠামইন সেনানিবাসে পৌঁছান। এ সময় তিনি রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের বেশি সময় পর ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকায় তিনি শীর্ষে উঠলেন। গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত বছরের ডিসেম্বরে এই তালিকায় মাস্ককে ছাড়িয়ে শীর্ষে ওঠেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন ইলন মাস্ক। সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পেলেন তিনি।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।

প্রসঙ্গত, ৫১ বছর বয়সী ইলন মাস্ক টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।

সিএনজি ও ডায়না মুখোমুখি সংঘর্ষে নিহত ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভৈরববাজার-মৃত্তিঙ্গা সড়কে ডায়না ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নওশাদ মিয়া (৪০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি তিনি বিভিন্ন জায়গায় প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করতেন। এসময় আহত হয়েছে ৩জন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মৃত মাসুম মিয়ার ছেলে। ঘটনাটি রোববার (২৬ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে ঘটে।

জানা যায়, নওশাদ মিয়া প্রতিদিনের মতো রোববার বিকালে প্লাস্টিক খেলনা ক্রয় করতে সিএনজি অটোরিক্সা যোগে শ্রীমঙ্গল রওয়ানা দেন। সিএনজিটি মৃত্তিঙ্গা-ভৈরববাজার সড়কের চা- বাগান এলাকায় গেলে বিপরীতমুখী একটি ডায়না গাড়ি সরাসরি সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি উল্টে নওশাদ মিয়াসহ ৪জন আহত হন। স্থানীয়রা গুরুত্ব আহত নওশাদ মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

রাণীশংকৈলে কুখ্যাত চোরের সর্দার আমির গ্রেফতার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত চোরের সর্দার আমিরুল ইসলাম আমিরকে (৩৫) গতকাল রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।আমির উপজেলার  সন্ধারই আগাটলা গ্রামের মতিবর রহমান ওরফে নাইবুলের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলামের বরাত দিয়ে জানা গেছে, আমিরুল ইসলামকে গত রবিবার ২৬ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ী সন্ধারই আগাটলা থেকে গ্রেফতার করা হয়েছে। রাণীশংকৈল উপজেলার যত চুরির ঘটনা ঘটেছে সবগুলোর মূল হোতা আমির। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও,দিনাজপুরসহ বিভিন্ন জেলায় বাড়ীর সদস্যদের চেতনানাশক মেডিসিন এক্সপ্রে  (অজ্ঞান) করে ঘরের স্বর্ণালংকারসহ বিভিন্ন দামী জিনিসপত্র চুরি,বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনার অভিযোগ এ ব্যাপারে একাধিক মামলা হয়েছে। কিন্তু সে আত্মগপনে থাকার কারণে তাকে ধরা সম্ভব হয়নি।

আমির চোরকে উত্তরবঙ্গের মধ্যে চোরদের মুল হোতা বা সর্দার বলা হয়। সে রংপুর বিভাগের চেতনাশাক, মোটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরি চক্রের প্রধান হোতা। একটি বিরাট সঙ্গবদ্ধ চোর চক্র তার হাতে নিয়ন্ত্রিত। তাকে গতদুমাস ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে অবশেষে রাণীশংকৈল থানা পুলিশের একটি চকৌশ অভিযানিক টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

রাণীশংকৈল অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যে ৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও রাণীশংকৈল থানার চুরির ঘটনায় আরেকটি মামলা দিয়ে মোট ৮টি মামলার অভিযোগে তাকে সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হরিণ হত্যা কান্ডের ৫দিন পর আইনানুগ ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে হরিণ জবাই করে হত্যার ঘটনার ৫ দিন পর জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার নির্দেশ দিয়েছে মৌলভীবাজার বন আদালত।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিষয়টি নজর রাখছি। ঘটনার দিন মৃত হরিণটি উদ্ধার করতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় আমাদের লোকজন গেলে প্রথমে কালক্ষেপন করে তারা। আমরা রেলওয়ে পুলিশের আইনি কার্যক্রম নিয়ে শঙ্কায় ছিলাম।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ‘হরিণ হত্যার ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছে। সাধারণ ডায়েরিটি মৌলভীবাজার বন আদালতে পাঠানো হলে সোমবার (২৭ ফেব্রুয়ারি) আদালত তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থার গ্ৰহনের নির্দেশ দেন।’

উল্লেখ্য; গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ধীরগতিতে কালনী এক্সপ্রেস ট্রেন চলাচলকালে একটি মায়া হরিণ আহত হয়। চালক চলন্ত ট্রেন থামালে রেলকর্মীরা আহত হরিণটি উদ্ধার না করে ধারালো অস্ত্র কাস্তে দিয়ে জবাই করে ট্রেনের ইঞ্জিন রুমে তুলে নিয়ে যান।

পাম্পের পাশের সড়কে গ্যাসের জন্য হাহাকার!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পিকআপ থেকে শুরু করে ছোট বড় প্রায় অধিকাংশই সিএনজি চালিত অটোরিক্সা আর প্রাইভেট গাড়ি সব গুলো গ্যাসের উপর নির্ভর। প্রতিটি পাম্পের পাশের সড়কে অপেক্ষমাণ অন্তত হাজারেরও বেশি গাড়ির সংখ্যা। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে গাড়ি গুলো মূল সড়কে দাঁড়িয়ে থাকার কারণে আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ির চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ মরণফাঁদ!। ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম বলেন, চুক্তি অনুযায়ী আমাদের পাম্প প্রতি মাসে ২ লক্ষ ৫৪ হাজার কি:উ: ঘণমিটার গ্যাস পাচ্ছে। তবে মাসের প্রথম দু’সপ্তাহ গাড়ির চাপ কম থাকায় পুরো মাস জুড়ে গ্যাস সরবরহ স্বাভাবিক আছে। না হলে আমাদের পাম্পও অন্যান্য পাম্পের মতো বন্ধ থাকতো। বন্ধ হওয়া পাম্প গুলো সম্পর্কে তিনি জানান, চুক্তি অনুযায়ী লিমিট শেষ হওয়ায় বন্ধ, তবে তিন থেকে চারদিন পর বন্ধ হওয়া পাম্প গুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গাড়ির দীর্ঘ লাইন আর থাকবেনা।

মৌলভীবাজার জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, আমাদের এখান থেকে পাম্প গুলোতে গ্যাস সরবরহে কোন ঘাটতি নেই। মূলত পাম্প গুলোর মধ্যে সমন্নয়হীনতার কারণেই এই পরিস্থিতি। সমন্নয় হলে উন্নতি হবে।

তিনি বলেন, পাম্পগুলোতে গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নতুন কোন নির্দেশনা পেলে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে। এছাড়া দ্বিতীয় কোন পথ নেই।