মৌলভীবাজারে ভ্যাকসিন কার্যক্রম শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে যে সকল ব্যাক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাননি, তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। মৌলভীবাজার জেলায় সর্ব শেষ ১৯ জুন করোনার নমুনা সংগ্রহের রিপোর্ট অনুয়ায়ী ২৪.৬ ভাগ আক্রান্তের খবর পাওয়া গেছে।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সূত্রে জানা যায়, ১৮ জুন ৮ হাজার ৪ শত ডোজ কোভিড-১৯ এর টিকা চীনের দেয়া উপহার সিনোফার্ম কোম্পানীর ভ্যাকসিন মৌলভীবাজারে এসে পৌঁছেছে। শনিবার (১৯জুন) হইতে প্রতিদিন সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতীত) শুধু মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিম্নে উল্লেখিত শর্তাবলী পালন সাপেক্ষে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। ভ্যাকসিনেশনের প্রথম দিনে ৩২ জন ভ্যাকসিন গ্রহন করেন।
ভ্যাকসিন গ্রহণের অগ্রাধিকার জনগোষ্ঠী নিম্নরুপঃ
১। কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য নির্ধারিত স্থান বা কেন্দ্রে ইতোমধ্যে যে সকল ব্যাক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাননি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়ার উপযোগী হবে।
২। অগ্রাধিকার প্রাপ্ত সরকারী স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই।
৩। অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশী অভিবাসী কর্মী। জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত (রেজিষ্ট্রেশনকৃত)।
৪। সরকারী ও বে-সরকারী মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীগণ।
৫। সরকারী নার্সিং ও মিডওয়াইফ, সরকারী ম্যাটস এবং সরকারী আই এস টি-এর শিক্ষার্থীগণ।
৬। সরকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীগণ।
৭। সারা দেশে কোভিড-১৯ মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ওয়ার্ড/পৌরসভারকর্মী। যারা পূর্বে ভ্যাকসিন গ্রহণ করেন নাই।
৮। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক।
বিশেষ নির্দেশনাবলী :
১। সাইনোফর্ম ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে প্রতিজেলায় (ঢাকা জেলা ব্যাতিত) একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুইটি করে বুথ থাকবে।
২। ১ম ডোজ ভ্যাকসিন প্রদানের ২৮ দিন পর ২য় ডোজ প্রদান করতে হবে।
৩। কেন্দ্র পরিবর্তন করে ভ্যাকসিন প্রদান করা যাবে না।
৪। অনিবন্ধিত ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন না।
৪। অন্য কোন দেশ থেকে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে বাংলাদেশে আসলে ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া যাবে না।
যাদেরকে ভ্যাকসিন প্রদান করা যাবে না :
অনুর্ধ্ব ১৮ বছর বয়সী জনগোষ্ঠী, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, ভ্যাকসিন গ্রহণের সময় জ্বর আক্রান্ত বা অসুস্থ ব্যক্তি, ভ্যাকসিনজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস, ১ম ডোজ গ্রহণের পর এল্যার্জি বা এইএফআই হলে, অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, যক্ষা, অ্যাজমা/শ্বাসকষ্ট, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যাক্তি, ক্যান্সার আক্রান্ত এবং স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আরও জানান, গত ২৪ ঘন্টায় ৬৫ জনের শরীরে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ২৪ দশমিক ৬ ভাগ। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৭ শত ২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৪ শত ৬১ জন। হাসপাতালে চিকিৎসা ভর্তি রয়েছেন ১৭ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৩৩ জন।
তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন।

নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ কপাল খুলল নওগাঁ আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের লবাই প্রামানিক চার মানশিক প্রতিবন্ধীর । লবাই প্রামানিকের দুই ছেলে ও দুই মেয়েকে দীঘ দশ বছর থেকে শিকল দিয়ে বেঁধে রেখে দিন কাঁটাতেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐ পরিবারকে শিকলে বাঁধা থেকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার চিকিৎসার জন্য পাঠানো হয় পাবনা মানষিক হাসপাতালে এবং প্রতিবন্ধী পরিবারকে দেয়া হয়েছে দুই মাসের খাবার।

এখানেই শেষ নয় প্রতিনিয়ত চিকিৎসার খোঁজ–খবর নেয়া হচ্ছে। এ ছাড়াও ঐ পতিবন্ধী পরিবারকে একটি ঘর করে দেয়া হবে বলেও আশ্বাস পেয়েছেন পরিবারের অভিবাবক লবাই প্রামানিক।

শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা অফিসাস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আত্রাই অফির্সাস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আত্রাইয়ের আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের লবাই (প্রতিবন্ধী পরিবারের) অবিভাবককে আত্রাই অফির্সাস ক্লাবের নিজস্ব অর্থায়নে একটি গরু তুলে দেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইকতেখারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা প্রকৌশলী পারভেজ ইকবাল, উপজেলা যুব-উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক,উপজেলা প্রেস কালাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,আত্রাই আদশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনূল হক প্রমূখ।

এর আগে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট ও স্যোসাল সামাজিক ফেস বুকে প্রকাশিত সংবাদে বলা হয় আত্রাইয়ে একই পরিবারে চারজন মানষিক প্রতিবন্ধ শিকলে বাঁধা মানবতা জীবন যাপন করছে। লবাই প্রামানিক পরিবারের চারজন মানষিক প্রতিবন্ধীরা হলেন- মোঃ সাইফুল ইসলাম (৪০), মোঃ আরিফুল ইসলাম (৩৫), নার্গিস খাতুন (২৭) ও শিল্পি খাতুন সকলের পিতা লবাই প্রামানিক।

লবাই প্রামানিক তার চার প্রতিবন্ধী ছেলে মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে কৃষিকাজে শ্রম দিতেন। এই ভাবেই তিনি দীর্ঘ ১০-১২ বছর জীবন –যাপন করে আসছেন। তবুও থেমে নেই জীবন। অন্যের বাড়িতে শ্রম দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। স্ত্রী ও এক ছেলে এবং চারটি ছেলে-মেয়েকে সকলেই মানষিক প্রতিবন্ধীকে নিয়ে ঝুপরি ঘর করে বসবাস করছেন তিনি। সংবাদটি নজরে আসে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের।

এর পরই তিনি ছুটে যান ঐ মানষিক পরিবারের বাড়িতে গিয়ে ঐ পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী প্রদান করে ও তাৎক্ষনিক তাদের চিকিৎসার জন্য ইউএনও ব্যক্তিগত অর্থায়ন দিয়ে পাবনা মানষিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম জানান, গন মাধ্যমও স্যোসাল সামাজিক মাধ্যমে সংবাদটি আমার নজরে আসার পরপরই আমি তার ঠিকানা সংগ্রহ করি। একই পরিবারের চার জন মানষিক প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেই এবং তাৎক্ষনিক চিকিৎসার জন্য পাবনা মানষিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি।

তিনি আরো বলেন,লবাই প্রামানিকের বাড়ি উপজেলার আহসানগঞ্জ ইউপির ব্রজপুর গ্রামে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে একটি প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়ার জন্য গুরুত্ব সহকারে দেখা হবে।

প্রতিবন্ধী পরিবারের অবিভাবক লবাই প্রামানিক বলেন, আমার চার ছেলে-মেয়ে মানষিক প্রতিবন্ধী দীঘ দশ-বারো বছর থেকে তাদের নিয়ে বড়ই কষ্টে জীবন-যাপন করছি অন্যের বাড়িতে শ্রমদিয়ে। অভাব–অনাটনে দিন কাটে। অর্থের অভাবে আমার চার ছেলে–মেয়ের চিকিৎসা করাতে পারি নাই। এই দুঃসময়ে তাকে সহযোগীতা করার জন্য ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জীবনযুদ্ধে হার না মানা এই যোদ্ধা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোঃ আবু জাফর রাজু কর্তৃক রাজাপুর সেতু পরিদর্শন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ও পৃথিমপাশা ইউপি সংযোগস্থল মনুনদীর উপর নির্মানাধীন রাজাপুর সেতু প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু।

শনিবার (১৯জুন) সকাল ১১ ঘটিকায় নির্মাণাধীন রাজাপুর সেতু এলাকা পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগদা দেন।

এসময় সফর সাথী হয়ে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, কুৃলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাজাপুর সেতুতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেতুটি নির্মাণ কারনে। মৌলভীবাজার সড়ক বিভাগের বাস্তবায়নাধীন কুলাউড়া উপজেলা সদর হতে পৃথিমপাশা – হাজিপুর হয়ে শরিফপুর ইউপি সীমান্তবর্তী চাতলাপুর স্থল বন্দর সড়কের মধ্যবর্তী ১৪ কিলোমিটার দূরত্বে মনুনদীতে রাজাপুর পি.সি গার্ডার সেতুর নির্মাণকাজের প্রায় ৯০% কাজ দৃশ্যমান হয়েছে। সরকারের প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতু ও ৭.৫ কি.মি সংযোক্ত সড়ক প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ জুন।

 

দেবিদ্বারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।বক্তব্যে তিনি বলেন, দেবিদ্বার উপজেলা সব সময়ই ক্রীড়াপ্রেমী। দেশের বিভিন্ন প্রান্তে যার সুনাম রয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজম্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প কিছু নেই। আমি চাই, খেলাধুলার মাধ্যমে আমাদের দেবিদ্বার অনেক দূর এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান।দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি’র পরিচালনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায়  দেবিদ্বার পৌরসভার মফিজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পয়ান হয় ধামতি ইউনিয়নের দুয়ারিয়া এজি মডেল একাডেমি।

অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) বরকামতা ইউনয়নকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় বড়শালঘর ইউনিয়ন। পরে প্রধান অতিথি রাজী মোহম্মদ ফখরুল এমপি খেলোয়াড়দের মাঝে গোল্ড ট্রফি ও মেডেল পুরস্কার বিতরণ করেন।ধারাভাষ্যকার রাশেদুল আলামিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, সাবেক এলজিআরডি ইঞ্জি. নুরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা মো. আবদুল কাইয়ূম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের  সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

 

ইরানের ১৩তম প্রেসিডেন্ট হলেন ইব্রাহিম রায়িসি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইরানের যেকোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার (১৮ জুন) ইরানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে- দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এবং এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। তার ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ  প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন।

কাস্ট হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন স্বতন্ত্র এ প্রার্থী। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট। সংস্কারপন্থী জোটের প্রার্থী নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। নির্বাচনের অপর প্রার্থী আমির হোসেন কাজিজাদে হাশেমি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান তার তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ইব্রাহিম রায়িসি ২০১৯ সাল থেকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মনুহর আলী মনইকে

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপি বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনুহর আলী -মনই (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বেলা দেড়টার দিকে নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম (পুর্ব টিলা) তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাত ৯ টায় চান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর উপস্থিতিতে, বড়লেখা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি  দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানোর মাধ্যমে সন্মান প্রদান করে।

পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নওগাঁয় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৭৯; আক্রান্তের হার ৩৫ দশমিক২৬ শতাংশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুর করে ৭৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন এ সময় ২২৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১৮৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৭১ ব্যক্তির শরীরে এবং নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এন্টিজেন প্রক্রিয়ায় ৪০ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৮ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৫ দশমিক ২৬ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২২ জন, রানীনগরস উপজেলায় ৬ জন, আত্রাই উপহেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন করে, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন, সাপাহারা উপজেলায় ১১ জন, এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৩৩২ জন। এ সময় নতুন করে কেউ সুস্থ্য হননি। তবে এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া ব্যক্তির
সংখ্যা ২৩০৩ জন।

এই ২৪ ঘন্টায় জেলায় মোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৯ জন। এ সময় কোয়রেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। বর্তমানে প্রতিষ্ঠানিক ৫৮ জনসহ মোট ক্ধেসঢ়;য়ারেনটাইনে রয়েছেন ২৭০১ জন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন জেলা সদরের হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং অন্যরা স্ব স্ব বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।

বিগত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি তবে এ পর্যন্ত মোট মৃত্যুবরনকারী ব্যক্তির সংখ্যা ৬০ জন।

মৌলভীবাজারে ৮ বীরাঙ্গনা মাকে সম্মাননা দিলো আরডিসি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে ৮ জন বীরাঙ্গনা মাকে সম্মাননা দিয়েছে বেসরকারি সংগঠন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি)। শুক্রবার (১৮ জুন) মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সদর ও কমলগঞ্জ উপজেলার ৮জন বীরাঙ্গনা মায়ের সম্মাননা দেয়া হয়।

গবেষণা ও উন্নয়ন কালেকটিভ-এর সাধারণ সম্পাদক জান্নাত-ই ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সালেহ এলাহী কুটির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মুক্তিযুদ্ধের গবেষক দীপংকর মোহান্ত।

অনুষ্ঠানে আরডিসির পক্ষ থেকে প্রত্যেক বীরাঙ্গনাকে নগদ পাঁচ হাজার টাকা ও পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়।

এছাড়াও গৃহহীন ২ জন বীরাঙ্গনাকে জমিসহ ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

সম্মাননাপ্রাপ্ত বীরাঙ্গনা মায়েরা হলেন, জয়ন্তী বৈদ্য, মঙ্গলা রানী বৈদ্য, অশকা কর, খেলা রানী, অনিতা কর, কমলগঞ্জের জয়গুন নাহার খানম, লীলা বেগম ও রেনু বেগম।

নেত্রকোনায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

মো.কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন উপলক্ষে, আজ শনিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২য় পর্যায় জেলার ১০টি উপজেলায় ৯২৫টি ঘর নির্মান কাজ চলছে এরমধ্যে ৬৫টি প্রতিবন্ধী এবং ২৪টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের পরিবার রয়েছে ।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন সারা দেশের ন্যায় নেত্রকোনার ১০ উপজেলায় ৯২৫টি গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে গৃহ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পালিয়ে বিয়ে: ১১ মাসের মধ্যেই লাশ হয়ে ফিরলেন রোকসানা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রোকসানা বেগম (১৮) বিয়ের ১১ মাসের মধ্যেই লাশ হলেন শ্বশুরবাড়িতে। গত বৃহস্পতিবার (১০জুন) সিলেটের বিমানবন্দর থানার মুড়ারগাও ( ধুপাগুল) গ্রামে স্বামীর বাড়ি থেকে রোকসানার লাশ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হলেও পরিবারের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করা হয়েছে।

আদালতে মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সূত্রে রাজন মিয়া ও রোকসানা বেগম এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক রোকসানার পরিবার থেকে মেনে না নেওয়ায় গত বছরের ২৬ জুন দু’জনে পালিয়ে বিয়ে করেন। এক পর্যায়ে দুই পরিবার বিষয়টি মেনে নেয়। বিয়ের পর থেকে স্বামী রাজন বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে রোকসানাকে টাকার জন্য চাপ দিতে থাকে। ২ লক্ষ টাকার জন্য রোকসানাকে খুব বেশি চাপ দেয় ঘটনার পূর্বে। যৌতুকের টাকা না পেয়ে প্রায় সময় রাজন সহ তার পরিবারের লোকজন রোকসানাকে নির্যাতন করতো। সর্বশেষ গত বৃহস্পতিবার (১০জুন) দুপুরে রোকসানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয় তার পরিবারকে।

রোকসানা বেগমের মা দাবি করেন, বিয়ের পর থেকে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের জন্য প্রায় দিন আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন অসহ্য নির্যাতন করত। অবশেষে যৌতুকের টাকা চেয়ে না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ে রোকসানা বেগম কে নির্যাতন করে হত্যা করেছেন। এই হত্যার ঘটনাকে আড়াল করতে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। ঘটনার দিন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে প্রচন্ড মারধর করে। মেয়েকে হত্যার পর ঘাতক স্বামী রাজন মিয়া ফোন করে আমাদের কে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয়। ওই বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ের লাশ দাফনের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খুব তাড়াহুড়ো করছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করি।

সরেজমিনে শুক্রবার (১৮জুন) নিহত রোকসানার বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারটিতে চলছে শোকের মাতন। সংবাদকর্মীদের দেখে রোকসানা বেগম এর মা ন্যায় বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন,কান্নার শব্দে পরিবেশ ভাড়ি হয়ে পরেছে। ইতিমধ্যে রোকসানার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বোন রিনা বেগমের একটি ভিডিও পোস্ট ভাইরাল হয়। ভিডিওটিতে নিহত রোকসানার মুখ ও কপালে কালো আঘাতের চিহ্ন স্পষ্ট দেখতে পাওয়া যায়।

হত্যার অভিযোগের বিষয়ে রোকসানার বেগমের স্বামী রাজন মিয়ার সাথে যোগাযোগ করে কথা বললে তিনি জানান, ঘটনার দিন ১ টার পর বাড়িতে এসে খোঁজাখুঁজি করে আমার স্ত্রীকে পাচ্ছিলাম না। কিছু সময় পর হঠাৎ আমাদের পুরনো একটি গোয়াল ঘরে গিয়ে আমার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পাই। যৌতুকের দাবিতে আমার স্ত্রীকে নির্যাতন করার বিষয়টি মিথ্যা।

সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মাইনুল জাকির মোবাইল ফোনে বলেন, রোকসানা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এটা হত্যা না আত্মহত্যা বলা যাবে। বর্তমানে এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রমান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।