ভুমিহীনদের ঘর প্রদান প্রকল্পে নিজেকে সম্পৃক্ত করতে পারা নিজের জীবনের সেরা কাজঃ প্রেস ব্রিফিংএ ইউএনও জিতু

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় পর্যায়ে দেয়া ঘর পাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অতি বৃদ্ধ পরিবারের লোকজন। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম।

প্রধানমন্ত্রী কতৃক গৃহিত এই প্রকল্পে নিজেকে সম্পৃক্ত রাখতে পারা,নিজের জীবনের সেরা কাজ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। আগামী ২০ জুন  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো উদ্বোধন উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭জুন সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ সব কথা বলেন তিনি। এছাড়াও লোহাগাড়ায় এই প্রকল্পে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কেউ গৃহহীন থাকবেনা। এরই লক্ষে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দেশ অনেক এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘরগুলো উদ্বোধন করবেন। লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৭০ টি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন। প্রতি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। আমরা যাতে ঘরগুলোর কাজের মান ভাল হয় সেজন্য সবসময় তদারিকি করেছি। তালিকা করতে ভুলভ্রান্তি হলে আপনারা আমাকে অবগত করবেন। আপনারাই জনগণ ও সরকারের সেতুবন্ধন। ঘরের অনিয়ম হলে কোন ছাড় দিইনি। নির্মাণ শ্রমিকরা কাজের অনিয়ম করছে কিনা সেদিকে সবসময় তদারিকি করেছি, অনিয়মে কাউকে আমরা ছাড় দিইনি, ছাড় দেওয়া হবেনা। তাদের জন্য ২ শতাংশ দলিল তৈরী করে দিয়েছি।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিনহাজ মিজবাহ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুুহাম্মদ ইলিয়াছ, মাওলানা আবদুল জব্বার ফিরোজ, মুুহাম্মদ আবদুল করিম ও আরিফুল ইসলাম রিফাত।

কমলগঞ্জে ইমামের দ্বারা মেয়ে শিশু নির্যাতনের শিকার

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের এক ইমামকে শিশু নির্যাতনের অভিযোগে আটক করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (১৬ জুন) সকালে ৭টায় নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর সাথে জোরপূর্বক অশালীন আচরণ করেন ইমাম। আটক ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগকারী দায়ের করা মামলার সূত্রে জানান, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মসজিদের ইমাম দ্বায়িত্বে থাকা শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন। পরে শিশু মেয়েকে দরকার আছে বলে মসজিদের পাশে ইমাম সাহেব থাকার ঘরে হুজির নিয়ে গিয়ে জোর পূর্বক শারীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।

মেয়েটি বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে, শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামী শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম শুধু। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ইউরোতে টানা জয় দিয়ে নক আউটে ইতালি

স্পোর্টস ডেস্ক /S.H:

ফুটবলে আধিপত্য সবসময় ছিল ইউরোপিয়ানদের হাতে। আর এই আধিপত্যের মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বিচারের লড়াইটা বরাবরই উইরো কাপে। ২০২১ আসরের নক আউটের সর্বপ্রথম প্রথম টিকিট  হাতে পেলো ইতালি। বৃহস্পতিবার রোমে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ ভাবে জয় নিশ্চিত করেন ইতালি এবং তার সাথে নিশ্চিত করলো ইউরো আসরের দ্বিতীয় রাউন্ড।

টানা দুই ম্যাচে জয় লাভ করে ইউরোর “এ” গ্রুপে সর্বাধিক পয়েন্ট নিয়ে নক আউটে প্রথম দেশ ইতালি। ১৭ জুন রাত একটায় রোমে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন ইতালি। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সুইসরা পাত্তাই পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানদের কাছে। ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের জালে বল পাঠান ইতালি অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। কিন্তু বল হাতে লাগায় গোলটি বাতিল করেন রেফারি। তবে এরপর অপেক্ষা বেশি করতে হয়নি জর্জোর দলকে। ২৬ মিনিটের মাথায় ইতালির হয়ে প্রথম গোলটি করেন লোকাতেল্লি। এরপর আরও কয়টি গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে সক্ষম হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর আবার মাঠে নেমে আক্রমণাত্মক খেলা খেলে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ইতালির দ্বিতীয় গোলের পর ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সুইজারল্যান্ড। শেষার্ধে আবার বল জালে পাঠান ইতালিয়ান ফুটবলার ইম্মোবিল। সব মিলে দারুণ জয় দিয়ে মাঠ ছাড়েন ইতালি। আর এই জয় দিয়ে নক আউটে প্রথম দল হিসেবে জায়গা করে নেন এবারের আসরের সব চেয়ে শক্তিশালী দল ইতালি। আর আগে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর যাত্রা শুরু করেন ইতালি।

পদ্মা সেতুঃ

আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ পদ্মা সেতু বাংলাদেশের অহংকার। দক্ষিন বঙ্গকে যুক্ত করতে এই সেতু প্রয়োজন ছিল। সেতুর নির্মান কৌশল আর পরিকল্পনা বদলে দিয়েছে দৃষ্টি। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রাস্তাটি দুই পাশে একমূখি করা হয়েছে। স্থানীয় চলাচল মাওয়া সড়ক থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। চলাচলে বিঘ্ন হচ্ছেনা এবং দুর্ঘটনাও অপেক্ষাকৃত কম হচ্ছে। উন্নত দেশের মত বিভিন্ন পয়েন্টে এক্সিট ব্যবস্থা রাখা হয়েছে। যারা ব্রীজে উঠবে তারা সরাসরি টোল ঘরে চলে যাবে।

পদ্মার উপর দিয়ে বেঁকে যাওয়া সেতুর দৃশ্যটিও অপুর্ব। নীচে দিয়ে একই সঙ্গে চলাচল করবে রেল। বিষয়টি ভাবতেই পুলকিত হই। এই সেতু নির্মানের ফলে পিছিয়ে থাকা বিক্রমপুর অঞ্চলটি এখন জমজমাট হয়ে উঠেছে। নানা রকম সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বুড়িগঙ্গার ওপার থেকেই। সেতু এবং রেল চালু হলে বিক্রমপুর বাসীদের ঢাকায় থাকার প্রয়োজন হবে না। বাড়ী থেকেই অফিস করতে পারবে ঢাকার চেয়ে সহজ ভাবে এবং কম সময়ে। ধানমন্ডি থেকে গুলিস্তান যেতে সময় লাগে ৪০ মিনিট। জ্যামে আটকে গেলে ঘন্টাও পেরিয়ে যায়। রেলে মাওয়া থেকে গুলিস্তান পৌছে যাবে ২০ মিনিটে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরাও ঢাকায় এসে ক্লাশ করে ফিরতে পারবে দিনে দিনেই। ঢাকা শহরের জনবসতি কিছুটা হলেও স্বস্থি পাবে।

ঢাকা শহরে মধ্যবিত্ত্ব পরিবারে আয়ের অর্ধেক ব্যয় হয় বাসা ভাড়ায়। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাধ্য হয়েই বসবাস করে ঢাকায়। রেল সেতু চালু হলে অবস্থাটি বদলে যাবে। স্বাচ্ছন্দেই নিজ গৃহ থেকে যাতায়াত করতে পারবে। বসতি বেড়ে গেলে গ্রামেই হয়ত ভাল স্কুল প্রতিষ্ঠা করে ফেলবে কেউ। ভয়টি হল ব্যবস্থাপনার দায়িত্বটি কার উপর ন্যস্ত থাকবে! রেল নিয়ম মত চলাচল করতে পারবে কিনা! ব্যত্যয় হলে সবকিছুই সঙ্কটে পরবে। ব্যবস্থাপনার দায়িত্ব ব্যক্তি/প্রতিষ্ঠানকে ইজারা দিলে সব কিছুই অচল হয়ে যাবে। শুরু হবে নিয়ম ভঙ্গের নিয়ম। বি আর টি সি’র বিশাল প্রতিষ্ঠান থেকেও বাস চালায় ইজারাদার। ইজারাদারই যদি বাস সার্ভিস পরিচালনা করবে তাহলে বাসের রং লাল কেন? বি আর টি সি প্রতিষ্ঠানেরই বা প্রয়োজন কি? ভাড়ায় চালাতে চেয়ারম্যান,  পরিচালক নিয়ে সরকারী দপ্তর থাকার দরকার আছে কি? কেন তবে লোকবল পুষতে হবে জনগনের টাকায়?

পদ্মা সেতু চালু হলে কারা কি দখল করবে তার প্রস্তুতি চলছে এখন থেকেই। টোল ঘর ইজারা নেওয়ার চেষ্টা তদ্বির এখন তুঙ্গে। পদ্মা সেতু দেশের সর্ববৃহৎ প্রকল্প। এই প্রকল্পের ব্যবস্থাপনায় যেন দুষ্টচক্র ঢুকতে যেন না পারে সংশ্লিষ্ঠ সকলেরই উচিৎ হবে প্রথম থেকেই বিষয়টি নজরে রাখার।  

 

রাজনগরে চা শ্রমিক জনগোষ্ঠীর ১২ দফা দাবীতে মানববন্ধন ও কর্মবিরতি

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা-বাগানের শ্রমিকরা ১২ দফা দাবিতে মানববন্ধন ও ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এতে অংশ নেন বাগানের ৫০০শতাধিক শ্রমিক। বুধবার (১৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

তাদের দাবিগুলোর মধ্যে ছিল, বাগানে ফ্যাক্টরি স্থাপন, এমবিবিএস ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স সুবিধা দেয়া, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ বিভিন্ন দাবি।

মাথিউরা চা-বাগান পঞ্চায়েত সভাপতি সুগ্রীম গৌড় জানান, সকাল ৯টার দিকে মাথিউরা চা-বাগানের ম্যানেজার বাংলোর পাশে রাবার ড্রেমের সামনের মাঠে শ্রমিকরা জড়ো হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, মাথিউরা চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রামলাল রবি দাশ, উপদেষ্টা বাবুলাল গৌড়, সাধারণ শ্রমিকের পক্ষে লীলাবতী গৌড়, চা শ্রমিক সংগঠন প্রত্যাশা বাংলাদেশের সাধারণ সম্পাদক নুরে আলম প্রমুখ।

বক্তারা এসময় বলেন, দুই মাস আগে আমরা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ১২ দফা দাবি নিয়ে আলোচনায় বসি। এরমধ্যে তারা আমাদের ৯ দফা মেনে নিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।

বক্তারা আরো বলেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসাসেবার উন্নয়ন, শিক্ষিত চা শ্রমিকদের চাকুরিদান ও শ্রমিকদের করোনাকালীন প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এছাড়া এ দাবিগুলো আদায় না হলে শ্রমিকরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে মাথিউড়া চা বাগানের ব্যবস্থাপক ইবাদুল হক বলেন, লেবার হাউজের সঙ্গে চুক্তি মোতাবেক মালিকপক্ষ তাদের দাবি পূরণ করে যাচ্ছে। তারা বেআইনিভাবে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে। বিগত ২২ মার্চ শ্রম অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক নাহিদুল ইসলামসহ আলোচনায় বসে এ বিষয়ে সমঝোতা হয়েছে। অযৌক্তিক কোনো দাবি বাস্তবায়ন করা যাবে না। যা কিছু সবাই সময় হয়ে আসছে বিগত দিনের মত করে লেবার হাউজের সাথে চুক্তি ভিত্তিক সব কর্মকান্ড শ্রমীকদের জীবন মান উন্নয়নে কাজ করছ ।

নওগাঁয় করোনায় মোট মৃত্যু ৫৪ জন, নতুন করে আক্রান্ত ৭২ জন, মোট আক্রান্ত ৩০৩৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন পুরুষ। তাঁদের একজন রানীনগর এবং অপরজন নিয়ামতপুর উপজেলায় বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জন।

এদিকে এই ২৪ ঘন্টায় নতুন করে ৭২ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেল। মোট আক্রান্তের পরিমাণ হলো ৩ হাজার ৩৬ জন। এ সময় তিনটি প্রক্রিয়ায় মোট ২৮১ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এ্যান্টিজেন প্রকিয়ায় নওগাঁ সদর হাসপাতালে ১৯৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৩১ ব্যক্তির শরীরে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে পিসিআর ল্যাবে ৮৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৩৯ ব্যক্তির শরীরে এবং নওগাঁ হাসপাতালে জীন এক্সপার্ট পরীক্ষায় ২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় এই ফলাফল নিরুপণ করা হয়। উপজেলা ভিত্তিত আক্রান্তের পরিমাণ হলো সদর উপজেলায় ২৩ জন, রানীনগর উপজেলায় ২ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ১২ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ৩ জন, নিয়ামতপুর উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ৬ জন।

এ সময় সুস্থ্য হয়েছেন ৪ জন এবং এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ২ হাজার ২শ ৭ জন। সুস্থ্য হওয়ার পর বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৮২৯ জন। তাঁদের মধ্যে ৫৭ জন রোগি জেলা সদরের হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৭৪ জনকে। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয় ২৪ হাজার ৩শ ১ ব্যক্তিকে। এই চব্বিশ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৪ জনকে।

এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ২২ হাজার ৪৪ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ২ হাজার ২শ ৫৭ ব্যক্তি।

 

ভারতে এবার করোনার ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্ট শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এবার করোনার ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট মিউটেশনের মাধ্যমে এই নতুন মারাত্মক স্ট্রেইন তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই.১ ভ্যারিয়েন্ট।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হয় ডেল্টা ভ্যারিয়েন্টকে। এখন নতুন উদ্বেগ তৈরি করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এ স্ট্রেইনের ওপর ককটেল ইনজেকশনের প্রভাব ইতিবাচক নয়। অর্থাৎ এই স্ট্রেইন মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এখনো অবশ্য ভারতে সেভাবে সংক্রমণ ছড়ায়নি এ স্ট্রেইন।

তবে বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা প্লাস পুরনো ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রামক। ফলে এ নিয়ে সরকারকে যে আগেভাগে ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৬৩ জনের শরীরে নতুন এ নতুন স্ট্রেইনটির খোঁজ মিলেছে। ভারতে ছয়জনের শরীরে এ স্ট্রেইন শনাক্ত হয়েছে। কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, রাশিয়ায়ও করোনা ভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। যুক্তরাষ্ট্রেও এ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এ নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায় তা দেখার বিষয়।

খবর আনন্দবাজার। 

চলমান বিধিনিষেধ বাড়লো ১৫ জুলাই পর্যন্ত

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এ সময় খোলা থাকবে সব সরকারি-বেসরকারি অফিস আদালত।

আজ বুধবার (১৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুসারে বিধিনিষেধের মেয়াদের আজ শেষ দিন ছিলো। তবে করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। আজ বুধবার এই বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ালো সরকার।

রোনালদোর জোড়া গোলে ইউরোতে পর্তুগালের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক/S.H:

ইউরো কাপে গতকাল মঙ্গলবার মুখোমুখি হয়েছিল হাঙ্গেরি ও পর্তুগাল। নিজেদের মাঠে জয় দিয়ে ইউরো শুরু করার স্বপ্ন নিয়ে মাঠে নামেন হাঙ্গেরি। কিন্তু যেদলে সিআার সেভেন থাকে, তার বিপক্ষে জয়ের স্বপ্নটা যেনো বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মত। নিজেদের মাটিতে ৩-০ গোলে পর্তুগালের কাছে হেরে ইউরো শুরু করলো হাঙ্গেরি।

ইউরোতে “এফ” গ্রুপে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল হাঙ্গেরি। নিজেদের মাঠে পর্তুগালের বিপক্ষে বেশ ভালো লড়াই দিয়ে ম্যাচ শুরু করেছিল হাঙ্গেরি। নিজেদের ডিফেন্স শক্ত রেখেই বারবার গোল দেয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিল হাঙ্গেরি। কিন্তু ম্যাচে আধিপত্য বিস্তার ছিল রোনালদোর পর্তুগালের। অনেক চেষ্টার পরও প্রথমার্ধে গোল করতে পারেনি দু’দলের কেউই। বিরতির পর আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে হাঙ্গেরি। একটি গোল জালে পাঠাতেও সক্ষম হয় হাঙ্গেরি,  তবে অফসাইডে কারণে গোলটি বাতিল হয়। গোলের জন্য মরিয়া হয়ে উঠে রোনালদোরাও। হঠাৎ করেই শেষ দিকে পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন রাফায়েল। রাফায়েলের আচমকা শট প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় জালে। এর পরপরই পেনাল্টি পেয়ে বসেন পর্তুগাল। রোনালদোর জাদুতে পেনাল্টির গোলটি যোগ হয় পর্তুগালের খাতায়। এবার অতিরিক্ত সময়ে বক্সে ডুকে গোলরক্ষককে পাশ কাটিয়ে আরও একটি গোল করে জুভেন্টাস স্টার। দারুন জয় দিয়ে হাঙ্গেরি মাঠে ইউরো শুরু পর্তুগালের।

ইসরায়েল ফের বিমান হামলা চালালো গাজায়

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ফের ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। আজ বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এ হামলাটি চালিয়েছে।

এর আগে টানা ১১ দিনের সংঘাতের পর গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন।  এর দরুন গত মঙ্গলবার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পতাকা মিছিল করে। এই নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল।